ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
১৯৩৮

পরিচ্ছেদঃ

১৯৩৮। জান্নাতের অধিকাংশ গোত্রগুলো হবে মাযহাজ।

হাদীসটি দুর্বল।

এটিকে ইবনু ওয়াহাব "আলজামে" গ্রন্থে (পৃঃ ১) উতবাহ ইবনু আবূ হাকীম হামদানী হতে, তিনি ইবনু শিহাব হতে মারফু’ হিসেবে বর্ণনা করেছেন।

এ সনদটি মুরসাল দুর্বল। কারণ উতবাহ হচ্ছেন দুর্বল। আর ইবনু শিহাব ছোট তাবেঈ। তার অধিকাংশ বর্ণনা বড় তাবেঈগণ থেকে যেমন ইবনুল মুসাইয়্যাব প্রমুখ। তিনি কখনও কখনও ছোট সাহাবী হতেও বর্ণনা করেন। যেমন আনাস (রাঃ) ও তার মত যারা। হাদীসটির সনদ মুরসাল অথবা মুযাল (পাশাপাশি দু’জন বর্ণনাকারী না থাকাকে মুযাল বলা হয়)।

أكثر القبائل في الجنة مذحج ضعيف - رواه ابن وهب في " الجامع " (ص 1) عن عتبة بن أبي حكيم الهمداني عن ابن شهاب رفعه. وهذا سند مرسل ضعيف، فإن عتبة هذا ضعيف، وابن شهاب تابعي صغير، أكثر روايته عن كبار التابعين كابن المسيب وغيره، ويروي أحيانا عن صغار الصحابة كأنس ونحوه، فهو مرسل أومعضل


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ