ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
৭৮৭

পরিচ্ছেদঃ

৭৮৭। আব্বাস হচ্ছে আমার অসিয়তপ্রাপ্ত এবং আমার মিরাসের ভাগীদার।

হাদীছটি জাল।

এটি আল-খাতীব “আত-তারীখ” (১৩/১৩৭) গ্রন্থে এবং ইবনু আসাকির (২/৩০৬/২) দু’টি সূত্রে জাফর ইবনু আব্দিল ওয়াহেদ হতে তিনি সাঈদ ইবনু সালাম আল-বাহেলী হতে তিনি আল-মুসাইয়্যাব ইবনু যুহায়ের হতে তিনি আল-মানসূর আবী জাফার হতে ... বর্ণনা করেছেন।

আমি (আলবানী) বলছিঃ এটি বানোয়াট। তার সমস্যা হচ্ছে এই জাফার ইবনু আব্দিল ওয়াহেদ, দারাকুতনী তার সম্পর্কে বলেনঃ তিনি হাদীছ জালকারী। আবু যুর’আহ বলেনঃ তিনি কতিপয় ভিত্তিহীন হাদীছ বর্ণনা করেছেন। আর সাঈদ ইবনু সালাম আল-বাহেলীকে আমি চিনি না।

অতঃপর আমি তাকে (সাঈদকে) "তারীখু বাগদাদ" (৯/৭৪-৭৫) গ্রন্থে পেয়েছি, তিনি উল্লেখ করেছেন যে, তিনি হাদীছ ও আরবী ভাষার আলেম ছিলেন, কিন্তু তার সম্পর্কে ভাল-মন্দ কিছুই বর্ণনা করেননি।

এ ছাড়া বর্ণনাকারী আল-মুসাইয়্যাব ইবনু যুহায়ের মাজহুলুল হাল (তার অবস্থা সম্পর্কে জানা যায় না)। আল-খাতীব তার সম্পর্কে ভাল-মন্দ কিছুই উল্লেখ করেননি।

ইবনুল জাওযী হাদীছটি “আল-মাওযুআত” গ্রন্থে আল-খাতীবের উক্ত বর্ণনায় এবং ইবনু হিব্বানের বর্ণনা হতে মুহাম্মাদ ইবনু যাঊ হতে উল্লেখ করে (২/৩১) বলেছেনঃ হাদীছটি বানোয়াট। জাফার মিথ্যুক, জালকারী। আর মুহাম্মাদ ইবনুল যাঊ তার পিতা হতে মুনকার হাদীছ বর্ণনা করেছেন। ইবনু হিব্বানও যাঊয়ের ব্যাপারে "আয-যোয়াফা" (২/৩০৩-৩০৪) গ্রন্থে বলেনঃ তিনি তার পিতা হতে মুনকার হাদীছ বর্ণনা করতেন।

সুয়ূতী “আল-লাআলী” (১/৪২৯-৪৩০) গ্রন্থে তার বক্তব্যকে সমর্থন করেছেন। তা সত্ত্বেও তিনি “আল-জামেউস সাগীর” গ্রন্থে হাদীছটি উল্লেখ করেছেন। আল-খাতীব "তারীখু বাগদাদ" (৫/৩৭৪-৩৭৬) গ্রন্থে বলেনঃ তার থেকে জ্ঞান গ্রহণ করার স্থান তিনি নন। কারণ তিনি মিথ্যুক। তিনি মদ পানকারী হিসাবে এবং পাপ প্রকাশকারী হিসাবে প্রসিদ্ধ ছিলেন। আল-জুযকানী “আল-মাওযুআত” গ্রন্থে বলেনঃ মুহাম্মাদ ইবনুল যাঊ মিথ্যুক।

العباس وصيي ووارثي موضوع - رواه الخطيب (13 / 137) وابن عساكر (2 / 306 / 2) من طريقين عن جعفر بن عبد الواحد قال: أخبرنا سعيد بن سلم الباهلي عن المسيب بن زهير بن المسيب عن المنصور أبي جعفر عن أبيه عن جده مرفوعا قلت: وهذا موضوع آفته جعفر هذا قال الدارقطني: " يضع الحديث ". وقال أبو زرعة: " روى أحاديث لا أصل لها ". وسعيد بن سلم الباهلي لم أعرفه. ثم وجدته في " تاريخ بغداد " (9 / 74 - 75) وذكر أنه كان عالما بالحديث والعربية ولم يذكر فيه جرحا ولا تعديلا، ووقع في " تاريخ ابن عساكر " " سعيد بن سلام " وهو تصحيف. والمسيب بن زهير مجهول الحال لم أجد له ترجمة إلا في " التاريخ " للخطيب، وساق له هذا الحديث، ولم يذكر فيه جرحا ولا تعديلا. والحديث أورده ابن الجوزي في " الموضوعات " من رواية الخطيب هذه ومن رواية ابن حبان عن محمد بن الضوء بن الصلصال بن الدلهمس عن أبيه عن جده مرفوعا به، وقال (2 / 31) : " موضوع، جعفر كذاب يضع، ومحمد بن الضوء يروي عن أبيه المناكير ". وأقره السيوطي في " اللآليء " (1 / 429 - 430) ، ومع ذلك فقد أورده في " الجامع الصغير " من رواية الخطيب فما أكثر تناقضه! ومحمد بن الضوء هذا له ترجمة في " الضعفاء " لابن حبان (2 / 303 - 304) وقال " روى عن أبيه المناكير ". ثم ساق له الحديث. وترجمه الخطيب في " تاريخ بغداد " (5 / 374 - 376) وقال فيه: " ليس بمحل لأن يؤخذ عنه العلم لأنه كان كذابا، وكان أحد المتهتكين المشتهرين بشرب الخمور، والمجاهرة بالفجور ". وقال الجوزقاني في " الموضوعات ": " محمد بن الضوء كذاب


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ