ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
৭৬৭

পরিচ্ছেদঃ

৭৬৭। লাল গোলাপ ফুলকে মি’রাজের রাতে জিবরীল (আঃ)-এর ঘাম হতে সৃষ্টি করা হয়েছে। সাদা গোলাপকে আমার ঘাম হতে সৃষ্টি করা হয়েছে। আর হলুদ বর্ণের গোলাপকে বুরাকের ঘাম হতে সৃষ্টি করা হয়েছে।

হাদীছটি জাল।

এটি ইবনু আসাকির (৪/২৩৬/১) হাসান ইবনু আব্দিল ওয়াহেদ আল-কাযবীনী হতে তিনি হিশাম ইবনু আম্মার হতে তিনি মালেক হতে তিনি যুহরী হতে তিনি আনাস (রাঃ) হতে মারফু’ হিসাবে বর্ণনা করেছেন।

আমি (আলবানী) বলছিঃ এ হাদীছটি বানোয়াট। তার সমস্যা হচ্ছে কাযবীনী। যাহাবী বলেনঃ তিনি লাল গোলাপ ফুল সৃষ্টি সম্পর্কে মিথ্যা হাদীছ বর্ণনা করেছেন। তিনি পরিচিত নন।

ইবনু আসাকির হাদীছটির শেষে বলেনঃ আমি আব্দুল আযীয আল-কাত্তানীর লিখায় পড়েছি, তিনি বলেনঃ আমকে আবুন নাজীব আল-আরমুবী বলেছেনঃ এ হাদীছটি বানোয়াট। জ্ঞানহীন ব্যক্তি জাল করে এর উপর সহীহ সনদ জড়িয়ে দিয়েছেন।

হাফিয ইবনু হাজার "লিসানুল মীযান" গ্রন্থে তার বক্তব্যকে সমর্থন করেছেন।

خلق الورد الأحمر من عرق جبريل ليلة المعراج، وخلق الورد الأبيض من عرقي، وخلق الورد الأصفر من عرق البراق موضوع - رواه ابن عساكر (4 / 236 / 1) عن الحسن بن عبد الواحد القزويني: أخبرنا هشام بن عمار: أخبرنا مالك عن الزهري عن أنس مرفوعا قلت: وهذا حديث موضوع آفته القزويني هذا قال الذهبي: " روى في خلق الورد الأحمر خبرا كذبا، وهو غير معروف ". وقال ابن عساكر عقب الحديث: " قرأت بخط عبد العزيز الكتاني: قال لي أبو النجيب الأرموي: " هذا حديث موضوع، وضعه من لا علم له، وركبه على هذا الإسناد الصحيح ". وأقره الحافظ ابن حجر في " لسان الميزان


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ