ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ

পরিচ্ছেদঃ

৪। মসজিদের মধ্যে কথপোকথন পুণ্যগুলোকে খেয়ে ফেলে যেমনভাবে চতুষ্পদ জন্তুগুলো ঘাস খেয়ে ফেলে।

হাদীসটি ভিত্তিহীন।

গাযালী এটি “আল-ইহইয়া” গ্রন্থে উল্লেখ করেছেন (১/১৩৬)। অথচ তার কোন ভিত্তি নেই। হাফিয ইরাকী বলেনঃ তার কোন ভিত্তি সম্পর্কে অবহিত হইনি। হাফিয ইবনু হাজার “তারীখুল কাশ্‌শফ” গ্রন্থে ভিত্তি না থাকাকে (৭৩/৯৩, ১৩০/১৭৬) আরো সুস্পষ্ট করেছেন। আব্দুল ওয়াহাব সুবকী “তাবাকাতুশ-শাফে’ঈয়াহ” গ্রন্থে (৪/১৪৫-১৪৭) বলেছেনঃ তার কোন সনদ পাইনি। লোকদের মুখে মুখে প্রসিদ্ধি লাভ করেছে যে, মসজিদের মধ্যে বৈধ কথা সৎ কর্মগুলোকে খেয়ে ফেলে যেমনভাবে খড়িকে আগুন খেয়ে ফেলে।

এটি ও উপরেরটির মধ্যে কোন পার্থক্য নেই।

الحديث فى المسجد يأكل الحسنات كما تأكل البهائم الحشيش لا أصل له - أورده الغزالي في " الإحياء " (1 / 136) فقال مخرجه الحافظ العراقي: لم أقف له على أصل وبيض له الحافظ في " تخريج الكشاف " (73 / 95 و130 / 176) وقال عبد الوهاب بن تقى الدين السبكي في " طبقات الشافعية " (4 / 145 - 147) : لم أجد له إسنادا والمشهور على الألسنة: " الكلام المباح في المسجد يأكل الحسنات كما تأكل النار الحطب " وهو هو


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ