২৪৮৮
পরিচ্ছেদঃ ১৩. পরমর্শদাতার বিশ্বস্ত হওয়া
২৪৮৮. আবী মাসউদ আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “পরামর্শদাতা হবেন আমানতদার বা বিশ্বাসভাজন।”[1]
[1] তাহক্বীক্ব: এর সনদ হাসান।
তাখরীজ: আমরা এর পূর্ণ তাখরীজ দিয়েছি ও বেশকিছু শাহিদ উল্লেখ করেছি মাওয়ারিদুয যাম’আন নং ১৯৯১ তে। (আবূ দাউদ, আদাব ৫১২৮; তিরমিযী, আদাব, ২৮২৩; নাসাঈ, ইবনু মাজাহ, আদাব ৩৭৪৬, হাকিম, ৪/১৩১; বাইহাকী, আাদাবুল কাযী ১০/১১২; ।– ফাতহুল মান্নান শারহে দারেমী হা/২৬০৬ এর টীকা হতে। -অনুবাদক))
بَاب فِي الْمُسْتَشَارُ مُؤْتَمَنٌ
أَخْبَرَنَا الْأَسْوَدُ بْنُ عَامِرٍ حَدَّثَنَا شَرِيكٌ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمُسْتَشَارُ مُؤْتَمَنٌ