হাদিসটি ইমেইলে পাঠান
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
১৯৯৯

পরিচ্ছেদঃ

১৯৯৯। তোমরা দুটি খ্যাতিসম্পন্ন বস্তু হতে বেঁচে থাকঃ পশম আর লাল রং।

হাদীসটি বানোয়াট।

এটিকে দাইলামী (১/১/২১) মুহাম্মাদ ইবনুল হুসাইন সুলামী হতে, তিনি হুসাইন ইবনু আহমাদ সফফার হতে, তিনি আহমাদ ইবনু ঈসা অশা হতে, তিনি রাবী’ ইবনু সুলাইমান হতে, তিনি আসাদ ইবনু মূসা হতে, তিনি সুফইয়ান হতে, তিনি মা’মার হতে, তিনি যুহরী হতে, তিনি হিশাম ইবনু উরওয়া হতে, তিনি তার পিতা হতে, তিনি আয়েশা (রাঃ) হতে মারফু হিসেবে বর্ণনা করেছেন।

হাফিয ইবনু হাজার সাদা জায়গা ছেড়ে দিয়েছেন। আহমাদ ইবনু ঈসা অশাকে আমি চিনি না। হতে পারে তিনি তাসতুর মিসরী হাফিয। তিনি সেরূপই যেরূপ হাফিয যাহাবী বলেছেনঃ তাকে নির্ভরযোগ্য আখ্যা দেয়া হয়েছে বুখারী ও মুসলিমের বর্ণনাকারী হওয়া সত্ত্বেও। কিন্তু তার থেকে বর্ণনাকারী হুসাইন ইবনু আহমাদ সফফার সম্পর্কে হাকিম বলেনঃ তিনি মিথ্যুক, তাকে নিয়ে ব্যস্ত হওয়া যায় না।

আর মুহাম্মাদ ইবনুল হুসাইন সুলামী হচ্ছেন আবু আব্দুর রহমান সূফী। হাফিয যাহাবী তার সম্পর্কে বলেনঃ মুহাদ্দিসগণ তার সমালোচনা করেছেন। তিনি ভালো নন। অন্তরের মধ্যে কিন্তু সৃষ্টি করে যখন তিনি এককভাবে কিছু বর্ণনা করেন। খাতীব বলেনঃ আমাকে মুহাম্মাদ ইবনু ইউসুফ কাত্তান বলেনঃ তিনি সুফীদের জন্য হাদীস জাল করতেন।

আমি (আলবানী) বলছিঃ আমি আশঙ্কা করছি যে, এটি তারই জাল করা হাদীস যদি তার শাইখ এ কর্ম হতে নিরাপদ হয়।

আমি (আলবানী) বলছিঃ এ হাদীসের সনদে এতো সব সমস্যা থাকা সত্ত্বেও সুয়ূতী হাদীসটিকে “আলজামেউস সাগীর” গ্রন্থে এবং “আলজামেউল কাবীর” গ্রন্থেও উল্লেখ করেছেন ... আর তিনি বলেছেন যে, দুর্বল আখ্যা দেয়া হয়েছে। আর মানবী তার প্রতিবাদ করে বলেছেনঃ এর সনদে আহমাদ ইবনুল হুসাইন সফফার রয়েছেন, তারা (মুহাদ্দিসগণ) তাকে মিথ্যুক আখ্যা দিয়েছেন। এরূপই উল্টা করে উল্লেখ করা হয়েছে। অথচ সঠিক হচ্ছে হুসাইন ইবনু আহমাদ সাফফার।

احذروا الشهرتين: الصوف والحمرة موضوع - الديلمي (1 / 1 / 21) عن محمد بن الحسين السلمي: أخبرنا الحسين ابن أحمد الصفار حدثنا أحمد بن عيسى الوشا حدثنا الربيع بن سليمان حدثنا أسد بن موسى حدثنا سفيان عن معمر عن الزهري عن هشام بن عروة عن أبيه عن عائشة مرفوعا. بيض له الحافظ، وأحمد بن عيسى الوشا لم أعرفه، ويحتمل أن يكون هو التستري المصري الحافظ، وهو كما قال الذهبي: " موثق "! مع كونه من رجال الشيخين! لكن الراوي عنه الحسين بن أحمد الصفار، قال الحاكم: " كذاب لا يشتغل به ". ومحمد بن الحسين السلمي هو أبو عبد الرحمن الصوفي. قال الذهبي: " تكلموا فيه، وليس بعمدة. وفي القلب مما يتفرد به ". وقال الخطيب: " قال لي محمد بن يوسف القطان: كان يضع الأحاديث للصوفية ". قلت: فأنا أخشى أن يكون هذا من وضعه إن سلم من شيخه! قلت: مع كل هذه الآفات في إسناد هذا الحديث، فقد أورده السيوطي في " الجامع الصغير " وفي " الجامع الكبير " أيضا، وكان فيه أقرب إلى الصواب لأنه قال: " وضعف "! فرده المناوي بقوله: " وفيه أحمد بن الحسين الصفار، كذبوه ". كذا وقع فيه على القلب، ولم تتنبه له اللجنة القائمة على " الجامع الكبير "، فنقلته عنه مقلوبا، والصواب " الحسين بن أحمد الصفار كما سبق


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ