পরিচ্ছেদঃ
১৯৯৭। দু’ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ্ তা’য়ালা তাকাবেন না। রেহেমের (রক্তের) সম্পর্ক ছিন্নকারী আর মন্দ প্রতিবেশী।
হাদীসটি বানোয়াট।
এটিকে দাইলামী (১/১/৮৫) আহমাদ ইবনু দাউদ হতে, তিনি মুহাম্মাদ ইবনু মাহদী বাসরী হতে, তিনি তার পিতা হতে, তিনি আবান হতে, তিনি আনাস (রাঃ) হতে মারফু হিসেবে বর্ণনা করেছেন।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি বানোয়াট। আবান হচ্ছেন ইবনু আবী আইয়্যাশ, শুবা তাকে মিথ্যুক আখ্যা দিয়ে বলেছেনঃ ব্যক্তি কর্তৃক যেনা করা বেশী ভালো আবান হতে বর্ণনা করার চেয়ে। ইবনু হিব্বান বলেনঃ তিনি আনাস (রাঃ) হতে এক হাজার পাঁচশতটি হাদীস বর্ণনা করেছেন। যেগুলোর বড় অংশের এমন ভিত্তি নেই যার দিকে প্রত্যাবর্তন করা যায়।
আর মুহাম্মাদ ইবনু মাহদীকে আমি চিনি না। আর তার পিতা মাহদী হচ্ছেন ইবনু হিলাল বাসরী। তাকে ইয়াহইয়াহ ইবনু সাঈদ মিথ্যুক আখ্যা দিয়েছেন। আর ইবনু মাঈন বলেছেনঃ তিনি হাদীস জালকারী।
আর আহমাদ ইবনু দাউদ যদি ইবনু আব্দুল গাফফার হাররানী মিসরী হন অথবা আব্দুর রাযযাকের বোনের ভাই হন তাহলে তারা উভয়েই মিথ্যা বর্ণনা করার দোষে দোষী। প্রথমজনকে দারাকুতনী প্রমুখ মিথ্যুক আখ্যা দিয়েছেন। আর হাফিয যাহাবী তার কতিপয় মিথ্যা হাদীস উল্লেখ করেছেন। আর দ্বিতীয়জন সম্পর্কে ইমাম আহমাদ বলেনঃ তিনি লোকদের মধ্যে সর্বাপেক্ষা বড় মিথ্যুক ছিলেন।
اثنان لا ينظر الله إليهما يوم القيامة، قاطع الرحم وجار السوء موضوع - الديلمي (1 / 1 / 85) عن أحمد بن داود عن محمد بن مهدي البصري عن أبيه عن أبان عن أنس مرفوعا. قلت: هذا إسناد موضوع، أبان - وهو ابن أبي عياش - كذبه شعبة، وقال: " لأن يزني الرجل خير من أن يروي عن أبان ". وقال ابن حبان: " روى عن أنس أكثر من ألف وخمسمائة حديث، ما لكبير شيء منها أصل يرجع إليه " ومحمد بن مهدي، لم أعرفه. وأبو هـ مهدي، هو ابن هلال البصري، كذبه يحيى بن سعيد، وقال ابن معين: " يضع الحديث ". وأحمد بن داود إن كان ابن عبد الغفار الحراني المصري، أوابن أخت عبد الرزاق، فكلاهما متهم بالكذب. فالأول كذبه الدارقطني وغيره، وذكر له الذهبي من أكاذيبه أحاديث. والآخر قال أحمد: كان من أكذب الناس