হাদিসটি ইমেইলে পাঠান
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
১৯৯৬

পরিচ্ছেদঃ

১৯৯৬। তোমাদের মধ্যে পুলসিরাতের উপর বেশী স্থিতিশিলতা অর্জন করবে সেই ব্যক্তি যে আমার আহলেবাইত এবং আমার সাথীগণকে বেশী ভালোবাসবে।

হাদীসটি বানেয়াট।

এটিকে দাইলামী (১/১/৮৪) আবূ নুয়াইম সূত্রে হুসাইন ইবনু আলান হতে, তিনি আহমাদ ইবনু হাম্মাদ ইবনু সুফইয়ান হতে, তিনি হুসাইন ইবনু হুমরান হতে, তিনি কাসেম ইবনু বাহরাম হতে, তিনি জা’ফার ইবনু মুহাম্মাদ হতে, তিনি তার পিতা হতে, তিনি আলী (রাঃ) হতে মারফু’ হিসেবে বর্ণনা করেছেন।

আমি (আলবানী) বলছিঃ এ সনদটি খুবই দুর্বল। কাসেম ইবনু বাহরাম সম্পর্কে হাফিয যাহাবী বলেনঃ ইবনুল মুনকাদির হতে বর্ণিত তার আজব আজব বিষয় রয়েছে। ইবনু হিব্বান প্রমুখ তাকে দুর্বল আখ্যা দিয়েছেন। আর হুসাইন ইবনু হুমরান এবং তার নিচের বর্ণনাকারীদেরকে আমি চিনি না। তবে মানবী "আলফায়েয” গ্রন্থে বলেনঃ এটি দুর্বল। এর কারণ এর মধ্যে হুসাইন ইবনু আলান রয়েছেন। হাফিয ইবনু হাজার "আললিসান" গ্রন্থে তার মূলের উদ্ধৃতিতে বলেন যেমন ইবনুল জাওযী; তিনি আহমাদ ইবনু হাম্মাদের উদ্ধৃতিতে একটি হাদীস জাল করেছেন।

আমি (আলবানী) বলছিঃ "আললিসান" গ্রন্থে এটি আমি পাচ্ছি না। “আলমীযান” গ্রন্থেও পাচ্ছি না, ইবনুল জাওযীর "আলমাওযুয়াত" গ্রন্থেও পাচ্ছি না। আল্লাহই বেশী জানেন। অতঃপর আমি উক্ত কথা হাসান ইবনু আলানের ব্যাপারে "আললিসান" গ্রন্থে (২/২২১) পেয়েছি।

মানবীর আজব ব্যাপার হচ্ছে এই যে, তিনি ইবনু আলানকে জাল করার দোষে দোষী এ বিষয়টি নকল করার পরেও তিনি শুধুমাত্র হাদীসটিকে দুর্বল আখ্যা দিয়েছেন যেমনটি দেখছেন। অনুরূপভাবে তিনি তার "আততায়সীর" গ্রন্থেও একই কারবার করেছেন।

হাদীসটির জাফর ইবনু মুহাম্মাদ হতে আরেকটি সূত্র রয়েছে। যার মধ্যে ইবনু আদীর নিকট অপবাদপ্রাপ্ত ব্যক্তি (৬/২৩০৩) হচ্ছেন ইবনুল আশয়াস। যার সম্পর্কে (১৭৯৫) নম্বর হাদীসের মধ্যে আলোচনা করা হয়েছে। কিন্তু মানবী এ ব্যাপারে কিছুই বলেননি।

أثبتكم على الصراط أشد حبا لأهل بيتي وأصحابي موضوع - الديلمي (1 / 1 / 84) من طريق أبي نعيم عن الحسين بن علان: حدثنا أحمد بن حماد بن سفيان حدثنا الحسين بن حمران. حدثنا القاسم بن بهرام عن جعفر بن محمد عن أبيه عن علي مرفوعا قلت: وهذا إسناد ضعيف جدا، القاسم بن بهرام قال الذهبي: " له عجائب عن ابن المنكدر، وهاه ابن حبان وغيره ". والحسين بن حمران ومن دونه لم أعرفهم، لكن قال في " الفيض ": " وهو ضعيف، وسببه أن فيه الحسين بن علان، قال في " اللسان " عن أصله كابن الجوزي: وضع حديثا عن أحمد بن حماد ". قلت: ولم أجد هذا في " اللسان "، ولا في أصله " الميزان "، ولا في " الموضوعات " لابن الجوزي. فالله أعلم. ثم وجدته في " (الحسن بن علان) - " اللسان " (2 / 221) . ومن عجائبه - أعني المناوي - أنه ينقل اتهام ابن علان بالوضع، ثم يقتصر على تضعيف الحديث كما رأيت، وكذا في كتابه الآخر: " التيسير "! وللحديث طريق أخرى عن جعفر بن محمد به. وفيه متهم عند ابن عدي (6 / 2303) وهو ابن الأشعت المتقدم تحت الحديث (1795) ولم يتكلم المناوي عليها بشيء


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ