পরিচ্ছেদঃ
১৯৮৯। আল্লাহর পথে নিজ তরবারী দ্বারা প্রহার করাটা জিহাদ নয়। বরং যে তার পিতা-মাতার দায়ভার গ্রহণ করেছে এবং তার সন্তানের দায়ভার গ্রহণ করেছে সে জিহাদের মধ্যে রয়েছে। আর যে নিজের ব্যয়ভার গ্রহণ করে নিজেকে লোকদের থেকে বাঁচিয়ে রাখে সে জিহাদের মধ্যে রয়েছে।
হাদীসটি দুর্বল।
এটিকে আবু নুয়াইম "আলহিলয়্যাহ্" গ্রন্থে (৬/৩০০-৩০১) ও তার থেকে ইবনু আসাকির (৭/১৪৪) মুহাম্মাদ ইবনু আলান হতে, তিনি আহমাদ ইবনু মুহাম্মাদ কুরাশী হতে, তিনি আহমাদ ইবনু মুহাম্মাদ আম্মী হতে, তিনি আবূ রাওহ্ সাঈদ ইবনু দীনার হতে, তিনি রাবী’ হতে, তিনি হাসান হতে, তিনি আনাস ইবনু মালেক (রাঃ) হতে মারফু হিসেবে বর্ণনা করেছেন।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি দুর্বল। রাবী’ হচ্ছেন ইবনু সবীহ। রাবী’ ইবনু অবরাহ নন। যদিও কোন কোন বর্ণনাকারী সন্দেহ করেছেন যে, তিনি হচ্ছেন রাবী’ ইবনু অবরাহ। যেমনটি আবু নুয়াইম বলেছেন। আর ইবনু সবীহ হচ্ছেন মন্দ হেফযের অধিকারী।
আর বর্ণনাকারী সাঈদ হচ্ছেন মাজহুল যেমনটি আবু হাতিম, হাফিয যাহাবী প্রমুখ বলেছেন। আর আহমাদ ইবনু মুহাম্মাদ আমীকে আমি চিনি না। আর আহমাদ ইবনু মুহাম্মাদ কুরাশী এবং মুহাম্মাদ ইবনু আলানের জীবনী খাতীব “তারীখু বাগদাদ” গ্রন্থে (৫/১২, ৩/১৪১) উল্লেখ করে তাদের দু’জন সম্পর্কে ভালো-মন্দ কিছুই বলেননি।
হাদীসটিকে সুয়ূতী "আলজামেউস সাগীর" গ্রন্থে শুধুমাত্র ইবনু আসাকিরের বর্ণনা হতে উল্লেখ করেছেন। আর মানবী তার সমালোচনা করে বলেছেনঃ ... লেখকের উচিত ছিল এটা উল্লেখ করা যে, হাদীসটি আবু নুয়াইম ও দাইলামী আনাস (রাঃ) হতে উক্ত ভাষায় বর্ণনা করেছেন।
আমি (আলবানী) বলছিঃ তিনি যে সম্পর্কে সুয়ুতীর সমালোচনা করেছেন এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়কে তিনি ছেড়ে দিয়েছেন আর তা হচ্ছে এ হাদীসটির সনদের সমস্যা বর্ণনা করে তার দুর্বলতা প্রকাশ করা। আর তিনি “আততাইসীর” গ্রন্থে শুধুমাত্র বলেছেনঃ এর সনদটি দুর্বল।
ليس الجهاد أن يضرب بسيفه في سبيل الله، إنما الجهاد من عال والديه، وعال ولده، فهو في جهاد، ومن عال نفسه يكفها عن الناس، فهو في جهاد ضعيف - رواه أبو نعيم في " الحلية " (6 / 300 - 301) وعنه ابن عساكر (7 / 144) عن محمد بن علان: أخبرنا أحمد بن محمد القرشي أخبرنا أحمد بن محمد العمي أخبرنا أبو روح سعيد بن دينار أخبرنا الربيع عن الحسن عن أنس بن مالك مرفوعا قلت: وهذا سند ضعيف، الربيع هو ابن صبيح، لا الربيع بن وبرة، وإن توهم بعض الرواة أنه الربيع بن وبرة، كما قال أبو نعيم، وابن صبيح سيء الحفظ. وسعيد هذا مجهول كما قال أبو حاتم والذهبي وغيرهما. وأحمد بن محمد العمي لم أعرفه. وأحمد بن محمد القرشي ومحمد بن علان ترجمهما الخطيب في تاريخه (5 / 12، 3 / 141) ولم يذكر فيهما جرحا ولا تعديلا. والحديث أورده السيوطي في " الجامع الصغير " من رواية ابن عساكر وحده، فتعقبه المناوي بقوله: " قضية تصرف المصنف أن هذا لم يره مخرجا لأحد من المشاهير الذين وضع لهم الرموز، وهو عجب، فقد خرجه أبو نعيم والديلمي باللفظ المزبور عن أنس المذكور، فكان ينبغي عزوه إليهما معا ". قلت: فشغله التعقب عما هو أهم منه، وهو بيان علله وضعفه، واقتصر في " التيسير " على قوله: وإسناده ضعيف