পরিচ্ছেদঃ
১৯৮৭। লোকদের মধ্যে বদ নাসীব হচ্ছে তিনজনঃ সামূদের উটনীর পেট কর্তনকারী, আদম (আঃ) এর সেই সন্তান যে তার ভাইকে হত্যা করেছিল, ফলে যমীনের মধ্যে যে রক্তই প্রবাহিত করা হবে তা থেকে (গুনাহের অংশ) তার নিকট পৌঁছবে। কারণ সে সর্বপ্রথম হত্যার প্রচলন ঘটিয়েছিল।
হাদীসটি দুর্বল।
এটিকে আবূ নুয়াইম "আলহিলইয়াহ" গ্রন্থে (৪/৩০৭-৩০৮), অহেদী “আলঅসীত” গ্রন্থে (১/২০৯/১) ও ইবনু আসাকির (১৪/১৫৭/১) মুহাম্মাদ ইবনু ইসহাক হতে, তিনি হাকীম ইবনু জুবায়ের হতে, তিনি সাঈদ ইবনু জুবায়ের হতে, তিনি আব্দুল্লাহ ইবনু আমর (রাঃ) হতে মারফু হিসেবে বর্ণনা করেছেন।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি দুর্বল। ইবনু ইসহাক কর্তৃক আন আন করে বর্ণিত হওয়ার কারণে। আর হাকীম ইবনু জুবায়ের দুর্বল যেমনটি হাফিয ইবনু হাজার “আত-তাকরীব” গ্রন্থে বলেছেন। আর "আলফায়েয" গ্রন্থে এসেছেঃ হাইসামী প্রমুখ বলেনঃ এর মধ্যে ইবনু ইসহাক রয়েছেন তিনি মুদাল্লিস বর্ণনাকারী। আর হাকীম ইবনু জুবায়ের হচ্ছেন মাতরূক।
তৃতীয় ব্যক্তির কথা মূল হতে ছুটে গেছে, তিনি হচ্ছেন আলী (রাঃ)-কে হত্যাকারী। যেমনটি একটি হাদীসের মধ্যে উল্লেখ করা হয়েছে সেটিকেও ত্ববারানী বর্ণনা করেছেন।
আমি (আলবানী) বলছি তার (আলী (রাঃ)-এর) দিকে ইঙ্গিত করে বর্ণনাকৃত হাদীসটি সহীহ। এ কারণে আমি সেটিকে অন্য কিতাকে তাখরীজ করেছি "সিলসিলাহ সহীহাহ" (১০৮৮)। আলোচ্য হাদীসটির শেষ বাক্যটি অন্য হাদীসে নিম্নের ভাষায় বর্ণিত হয়েছে"
“যে আত্মাকেই অন্যায়ভাবে হত্যা করা হবে আদম (আঃ) এর প্রথম ছেলে তার রক্তের গুনাহের ভাগিদার হবে। কারণ সে সর্বপ্রথম হত্যার প্রচলন ঘটিয়েছিল।”
এটিকে ইমাম বুখারী, মুসলিম প্রমুখ মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন এবং এটির তাখরীজ করা হয়েছে “আততালীকুর রাগীব” গ্রন্থে (১/৪৮)।
সতর্কবাণীঃ সুয়ূতী “আলজামেউস সাগীর” এবং “আলকাবীর” গ্রন্থেও (১/১০২) হাদীসটিকে হাকিমের “আলমুস্তাদরাক” গ্রন্থের উদ্ধৃতিতে উল্লেখ করেছেন। কিন্তু আমি এখন পর্যন্ত এ গ্রন্থে হাদীসটি আছে বলে অবগত হইনি।
أشقى الناس ثلاثة: عاقر ناقة ثمود، وابن آدم الذي قتل أخاه، ما سفك على الأرض من دم إلا لحقه منه لأنه أول من سن القتل ضعيف - رواه أبو نعيم في " الحلية " (4 / 307 - 308) والواحدي في " الوسيط " (1 / 209 / 1) وابن عساكر (14 / 157 / 1) عن محمد بن إسحاق عن حكيم بن جبير عن سعيد بن جبير عن عبد الله بن عمرو مرفوعا. قلت: وهذا إسناد ضعيف. من أجل عنعنة ابن إسحاق. وحكيم بن جبير ضعيف كما في " التقريب ". وفي " الفيض ": " قال الهيثمي وغيره: فيه ابن إسحاق مدلس، وحكيم بن جبير وهو متروك ". ونقل عنه أنه قال: " سقط من الأصل: الثالث، والظاهر أنه قاتل علي كرم الله وجهه كما ورد في خبر رواه الطبراني أيضا ". قلت: الخبر المشار إليه صحيح، خرجته في الكتاب الآخر (1088) . ثم إن الجملة الأخيرة من حديث الترجمة قد جاءت في حديث آخر بلفظ: " لا تقتل نفس ظلما إلا كان على ابن آدم الأول كفل من دمها، لأنه أول من سن القتل ". أخرجه الشيخان وغيرهما، وهو مخرج في " التعليق الرغيب " (1 / 48) (تنبيه) : عزاه السيوطي في " الجامع الصغير " و" الكبير " أيضا (1 / 102) للحاكم في " المستدرك "، وحتى الآن لم أعثر عليه فيه، ولا ذكر المناوي موضعه منه، خلافا لعادته. والله أعلم