পরিচ্ছেদঃ
১৯৭৮। তিন শ্রেণীর লোক কিয়ামতের দিন শাফায়াত করবেঃ নবীগণ, আলেমগণ ও শহীদগণ।
হাদীসটি বানোয়াট।
এটিকে ইবনু মাজাহ (৪৩১৩), ওকাইলী “আযযুয়াফা” গ্রন্থে (পৃঃ ৩৩১), ইবনু আব্দিল বার "জামেউ বায়ানিল ইলম" গ্রন্থে (১/৩০), নাসর মাকদেসী “জুযউম মিন হাদীস” গ্রন্থে (২৫৫/১) ও ইবনু আসাকির (৯/৩৯১/১) আম্বাসা ইবনু আব্দুর রহমান কুরাশী হতে, তিনি আল্লাক ইবনু আবু মুসলিম হতে, তিনি আবান ইবনু উসমান হতে, তিনি উসমান ইবনু আফফান (রাঃ) হতে মারফু’ হিসেবে বর্ণনা করেছেন।
হাদীসটিকে ওকাইলী এ আম্বাসার জীবনীতে উল্লেখ করে বলেছেনঃ তার মুতাবা’য়াত করা হয়নি। আর ইমাম বুখারী হতে বর্ণনা করা হয়েছে যে, তিনি বলেনঃ তাকে মুহাদ্দিসগণ ত্যাগ করেছেন।
আমি (আলবানী) বলছিঃ আবু হাতিম বলেনঃ তিনি হাদীস জাল করতেন।
আমি (আলবানী) বলছিঃ এ থেকেই বুঝা যায় যে, হাফিয ইরাকী “তাখরীজু ইয়াহইয়া” গ্রন্থে (১/৬) শুধুমাত্র দুর্বল বলে শিথিলতা প্রদর্শন করেছেন। আর সুয়ূতী তার থেকেও মন্দ করেছেন, অতঃপর মানবী। তিনি তার "ফায়েয" গ্রন্থে বলেনঃ মুসান্নিফ হাদীসটি হাসান হওয়ার চিহ্ন ব্যবহার করেছেন। অথচ ইবনু আদী ও ওকাইলী আম্বাসার দ্বারা হাদীসটির সমস্যা বর্ণনা করেছেন। আর বুখারী হতে নকল করেছেন যে, তিনি বলেনঃ মুহাদ্দিসগণ তাকে ত্যাগ করেছেন। তা সত্ত্বেও মানবী তার “আততাইসীর” গ্রন্থে বলেছেনঃ এর সনদটি হাসান। আর গুমারী অভ্যাসগতভাবে তার তাকলীদ করেছেন।
يشفع يوم القيامة ثلاثة: الأنبياء ثم العلماء ثم الشهداء موضوع - رواه ابن ماجه (رقم 4313) والعقيلي في " الضعفاء " (ص 331) وابن عبد البر في " جامع بيان العلم " (1 / 30) ونصر المقدسي في " جزء من حديثه " (255 / 1) وابن عساكر (9 / 391 / 1) عن عنبسة بن عبد الرحمن بن عنبسة القرشي عن علاق بن أبي مسلم عن أبان بن عثمان عن عثمان بن عفان مرفوعا. أورده العقيلي في ترجمة عنبسة هذا، وقال: " لا يتابع عليه ". وروى عن البخاري أنه قال فيه: " تركوه ". قلت: وقال أبو حاتم: " كان يضع الحديث قلت: ومنه تعلم تساهل العراقي في قوله في " تخريج الإحياء " (1 / 6) : " إسناده ضعيف "! وأسوأ منه السيوطي، ثم المناوي، فإن هذا قال في " فيضه ": " رمز المصنف لحسنه، وهو عليه رد، فقد أعله ابن عدي والعقيلي بعنبسة، ونقل عن البخاري أنهم تركوه ". ثم نكل المناوي عن هذا، فقال في " التيسير ": " إسناده حسن "! وقلده الغماري كعادته (4579)