হাদিসটি ইমেইলে পাঠান
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
১৯৭৭

পরিচ্ছেদঃ

১৯৭৭। জাহান্নামে প্রবেশকারীদের মধ্য হতে দু’ব্যক্তির চিৎকার প্রচণ্ডরূপ ধারণ করলে প্রতিপালক বললেনঃ তাদের দু’জনকে বের করে দাও। ফলে তাদের দু’জনকে বের করে দেয়া হলো। তিনি তাদের দু’জনকে বললেনঃ কোন বস্তু তাদের দু’জনের কঠিন চিৎকারের কারণ? তারা দু’জন বললঃ আমরা তা করেছি যাতে তুমি আমাদের প্রতি দয়া কর। আল্লাহ্ বললেনঃ আমার দয়া তোমাদের দু’জনের জন্য এই যে, তোমরা দু’জন চলে যাও সেই অবস্থার সাথে মিলিত হও জাহান্নামের আগুনের যেখানে তোমরা দু’জন ছিলে। অতঃপর তারা দু’জন চলা শুরু করল এমতাবস্থায় দু’জনের একজন নিজেকে নিক্ষেপ করল। তখন আল্লাহ্ তা’য়ালা তার জন্য আগুনকে ঠাণ্ডা এবং শান্তিময় করে দিলেন। আর দ্বিতীয় ব্যক্তি নিজেকে নিক্ষেপ করছে না। তখন প্ৰভু বললেনঃ তোমাকে কোন বস্তু নিজেকে নিক্ষেপ করতে বাধা দিচ্ছে যেভাবে তোমার সাথী নিক্ষেপ করেছে? সে বললঃ হে প্ৰভু! আমি আশা করছি যে, তুমি সেখান থেকে আমাকে বের করার পর পুনরায় সেখানে ফিরিয়ে দিবে না। তখন প্রভু বলবেন তোমার জন্য তুমি যা চেয়েছ তাই। অতঃপর তারা দু’জনই জান্নাতে প্রবেশ করবে।

হাদীসটি দুর্বল।

এটিকে ইমাম তিরমিযী (২/৯৯) ও ইবনু আবিদ দুনিয়া “হুসনুয যন্ন” গ্রন্থে (২/১৯২/১) রুশদীন হতে, তিনি ইবনু আনয়াম হতে, তিনি আবূ উসমান হতে, তিনি আবু হুরাইরাহ (রাঃ) হতে মারফু’ হিসেবে বর্ণনা করেছেন।

তিরমিযী বলেনঃ এ হাদিসটির সনদ দুর্বল। কারণ এটি রুশদীন ইবনু সা’দ হতে বর্ণিত হয়েছে আর তিনি আহলেহাদীসগণের নিকট দুর্বল। আর তিনি ইবনু আনয়াম আফরীকী হতে বর্ণনা করেছেন, ইনিও তাদের নিকট দুর্বল।

إن رجلين ممن دخل النار اشتد صياحهما، فقال الرب: أخرجوهما، فأخرجا، فقال لهما: أي شيء اشتد صياحهما؟ قالا: فعلنا ذلك لترحمنا، قال: رحمتي لكما أن تنطلقا، فتلقيا أنفسكما حيث كنتما من النار، قال: فينطلقان فيلقي أحدهما نفسه، فجعلها الله عليه بردا وسلاما، ويقوم الآخر فلا يلقي نفسه، فيقول الرب: ما منعك أن تلقي نفسك كما ألقى صاحبك؟ فيقول: رب إني لأرجو أن لا تعيدني فيها بعدما أخرجتني، فيقول الرب: لك رجاؤك، فيدخلان الجنة جميعا ضعيف - رواه الترمذي (2 / 99) وابن أبي الدنيا في " حسن الظن " (2 / 192 / 1) عن رشدين قال: حدثني بن أنعم عن أبي عثمان أنه حدثه عن أبي هريرة مرفوعا. وقال الترمذي: " إسناد هذا الحديث ضعيف، لأنه عن رشدين بن سعد، وهو ضعيف عند أهل الحديث، عن ابن أنعم وهو الإفريقي، وهو ضعيف عندهم


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ