হাদিসটি ইমেইলে পাঠান
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
১৯৭৬

পরিচ্ছেদঃ

১৯৭৬। আমাকে আমাৱ প্রতিপালক ওয়াদা দিয়েছেন যে, তিনি আমার উম্মাতের সত্তর হাজার জনকে জান্নাত দিবেন। অতঃপর আমি তার নিকট বৃদ্ধি করার প্রার্থনা করলে তিনি প্রত্যেক হাজারের সাথে সত্তর হাজার করে আমার জন্য বৃদ্ধি করেন। আমি দেখছি না যে, আমার উম্মাতের মধ্য থেকে কিছু অবশিষ্ট রয়েছে।

হাদীসটি দুর্বল।

এটিকে আবূ বকর শাফেঈ "আলফাওয়াইদ" গ্রন্থে (১/৯৭) আহমাদ ইবনু ইউসুফ বাসরী হতে, তিনি ইউনুস ইবনু আব্দুল আ’লা হতে, তিনি ইবনু ওয়াহাব হতে, তিনি হিশাম ইবনু সা’দ হতে, তিনি যায়েদ ইবনু আসলাম (রাঃ) হতে মারফু’ হিসেবে বর্ণনা করেছেন।

আমি (আলবানী) বলছিঃ এ সনদটি দুর্বল মুরসাল হওয়ার কারণে। আহমাদ ইবনু ইউসুফ বাসরী ছাড়া এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। আর তাকে আমি চিনি না।

এ হাদিসটি বর্দ্ধিতوما أرى بقي من أمتي شيء এ অংশসহ আমার (আলবানীর) নিকট খুবই মুনকার। আর এ কারণেই আমি হাদীসটিকে এখানে উল্লেখ করেছি। এ অংশ ছাড়া হাদীসটি সহীহ। এটিকে "যিলালুল জান্নাহ" (৫৮৮, ৫৮৯) প্রমুখ গ্রন্থে তাখরীজ করা হয়েছে।

وعدني ربي تعالى أن يدخل الجنة من أمتي سبعون ألفا، فاستزدته، فزادني مع كل ألف سبعين ألفا، وما أرى بقي من أمتي شيء ضعيف - رواه أبو بكر الشافعي في " الفوائد " (97 / 1) : حدثني أحمد بن يوسف البصري أخبرنا يونس بن عبد الأعلى أخبرنا ابن وهب قال: وأخبرني هشام بن سعد عن زيد بن أسلم مرفوعا. قلت: وهذا سند ضعيف لإرساله، ورجاله موثوقون غير أحمد بن يوسف البصري فلم أعرفه. والحديث بهذه الزيادة التي في آخره: " وما أرى بقي.. ". منكر عندي جدا، ومن أجلها أوردت الحديث هنا، وإلا فهو دونها صحيح، مخرج في " ظلال الجنة " (588 و589) وغيره


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ