পরিচ্ছেদঃ
১৯৬৭। সে উসমানকে ঘৃণা করত ফলে আল্লাহ্ তা’য়ালা তাকে ঘৃণা করেন।
হাদীসটি বানোয়াট।
এটিকে তিরমিযী (২/২৯৭) ও সাহমী “তারীখু জুরজান” গ্রন্থে (৬০) মুহাম্মাদ ইবনু যিয়াদ হতে, তিনি ইবনু আজলান হতে, তিনি আবুয যুবায়ের হতে, তিনি জাবের (রাঃ) হতে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এক বক্তির জানাযার সালাত আদায় করার জন্য ডাকা হয়েছিল কিন্তু তিনি তার সালাত আদায় করলেন না। তখন তারা বললেনঃ হে আল্লাহর রসূল! এ ব্যক্তি ছাড়া অন্য কারো সালাত আদায় না করতে তো আপনাকে দেখিনি? তখন তিনি বললেনঃ ... ।
তিরমিযী বলেনঃ এ হাদীসটি গারীব। একমাত্র এ সূত্রেই আমরা এটিকে চিনি। মুহাম্মাদ ইবনু যিয়াদ হচ্ছেন মাইমূন ইবনু মিহরানের সাথী তিনি হাদীসের ক্ষেত্রে খুবই দুর্বল।
আমি (আলবানী) বলছিঃ তিনি হচ্ছেন ইয়াশকুরী তহহান। হাফিয ইবনু হাজার বলেনঃ তাকে তারা (মুহাদ্দিসগণ) মিথ্যুক আখ্যা দিয়েছেন। আর আবুয যুবায়ের হচ্ছেন মুদাল্লিস তিনি আন আন করে বর্ণনা করেছেন।
إنه كان يبغض عثمان فأبغضه الله موضوع - رواه الترمذي (2 / 297) والسهمي في " تاريخ جرجان " (60) عن محمد بن زياد عن ابن عجلان عن أبي الزبير عن جابر قال: دعي النبي صلى الله عليه وسلم إلى جنازة يصلي عليه فلم يصل عليه، قالوا: يا رسول الله! ما رأيناك تركت الصلاة على أحد إلا على هذا؟ قال: فذكره. وقال الترمذي: " حديث غريب، لا نعرفه إلا من هذا الوجه، ومحمد بن زياد صاحب ميمون بن مهران ضعيف في الحديث جدا ". قلت: وهو اليشكري الطحان قال الحافظ: " كذبوه ". وأبو الزبير مدلس وقد عنعنه