হাদিসটি ইমেইলে পাঠান
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
১৯৬৩

পরিচ্ছেদঃ

১৯৬৩। আল্লাহ্ তা’য়ালা তার সৃষ্টির নিকটবর্তী হন অতঃপর যে ক্ষমাপ্রার্থী হয় তিনি তাকে ক্ষমা করে দেন, একমাত্র গুপ্তাঙ্গ দ্বারা ব্যভিচারিণী অথবা ওশর (অন্যায়ভাবে ব্যবসায়ীদের নিকট যাকাত নামে চাঁদা) আদায়কারী ছাড়া।

হাদীসটি দুর্বল।

এটিকে ইবনু আদী “আলকামেল” গ্রন্থে (১৭১/১-২) সালামাহ ইবনু সুলাইমান হতে, তিনি খুলায়েদ ইবনু দা’লাজ হতে, তিনি কিলাব ইবনু উমাইয়্যাহ হতে বর্ণনা করেছেন। তিনি উসমান ইবনু আবুল আস (রাঃ)-এর সাক্ষাৎ করলে তিনি বললেনঃ কোন বস্তু তোমাকে নিয়ে এসেছে? তিনি বললেনঃ আমাকে উটের ওশর আদায়ের জন্য নিয়োজিত করা হয়েছে। তখন তিনি বললেনঃ আমি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি ...।

আমি (আলবানী) বলছিঃ ধারাবাহিক কয়েকটি কারণে এ সনদটি দুর্বলঃ

১। কিলাব ইবনু উমাইয়্যার জীবনী আমি পাচ্ছি না।

২। খুলাইদ ইবনু দা’লাজ দুর্বল যেমনটি হাফিয ইবনু হাজার “আত-তাকরীব” গ্রন্থে বলেছেন।

৩। সালামাহ ইবনু সুলাইমান হচ্ছেন মুসেলী আযদী। হাদীসটিকে ইবনু আদী তার জীবনীতেই উল্লেখ করে শেষে বলেছেনঃ তিনি পরিচিত নন।

আমি (আলবানী) বলছিঃ কিন্তু তার মুতাবায়াত করা হয়েছে। ত্ববারানী “আলমুজামুল কাবীর” গ্রন্থে (৯/৪৪/৮৩৭১) আবু যুর’য়াহ আব্দুর রহমান ইবনু আমর দেমাস্কী হতে, তিনি আবুল জামাহের হতে, তিনি খুলাইদ ইবনু দা’লাজ হতে বর্ণনা করেছেন।

আমি (আলবানী) বলছিঃ আবুল জামাহের হচ্ছেন মুহাম্মাদ ইবনু উসমান তানূখী কাফরাসূসী, তিনি নির্ভরযোগ্য। অতএব হাদীস হতে সালামার সমস্যা দূর হচ্ছে। সমস্যা বার্তাচ্ছে তার শাইখ অথবা তার শাইখের শাইখের উপর।

হ্যাঁ, হাদীসটি অন্য ভাষায় নিকটবর্তী হওয়া বাক্যটি ছাড়া বর্ণিত হয়েছে। এর সনদটি সহীহ। এ কারণে এটিকে আমি অন্য কিতাবে (সহীহাতে) (১০৭৩) তাখরীজ করেছি এবং সেখানে আমি কোন কোন আলেমের পক্ষ থেকে এবং আমার থেকে যে ভুল সংঘটিত হয়েছে সেগুলোর ব্যাপারে সতর্ক করেছি। আল্লাহই তাওফীক দানকারী এবং হেদায়েত দানকারী।

إن الله يدنومن خلقه، فيستغفر لمن استغفر إلا البغي بفرجها، والعشار ضعيف - أخرجه ابن عدي في " الكامل " (171 / 1 - 2) عن سلمة بن سليمان: حدثنا خليد بن دعلج عن كلاب بن أمية أنه لقي عثمان بن أبي العاص، فقال: ما جاء بك؟ قال: استعملت على عشور الإبل، قال: فإني سمعت رسول الله صلى الله عليه وسلم: فذكره. قلت: وهذا إسناد ضعيف مسلسل بالعلل: الأولى: كلاب بن أمية، لم أجد له ترجمة. الثانية: خليد بن دعلج ضعيف كما في " التقريب ". الثالثة: سلمة بن سليمان وهو الموصلي الأزدي، وفي ترجمته ساقه ابن عدي، وقال في آخرها: " ليس بذاك المعروف ". قلت: لكنه قد توبع، فقال الطبراني في " المعجم الكبير " (9 / 44 / 8371) : حدثنا أبو زرعة عبد الرحمن بن عمرو الدمشقي: أخبرنا أبو الجماهر أخبرنا خليد بن دعلج به. قلت: وأبو الجماهر اسمه محمد بن عثمان التنوخي الكفرسوسي، وهو ثقة، فبرئت عهدة سلمة من الحديث، وتعصبت برقبة شيخه، أوشيخ شيخه. نعم قد ورد الحديث بلفظ آخر دون جملة الدنو، وإسناده صحيح، ولذلك خرجته في الكتاب الآخر (1073) ونبهت فيه على بعض الأخطاء التي وقعت من بعض العلماء حوله، ثم مني. والله تعالى هو الموفق والهادي


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ