হাদিসটি ইমেইলে পাঠান
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
১৯৫৫

পরিচ্ছেদঃ

১৯৫৫। যেই অতিতের সব কিছুর উপর এবং কিয়ামত দিবস পর্যন্ত ভবিষ্যতের সব কিছুর উপর বিশ্বাসী (মুমিন) হবে অবশ্যই তার এক প্রতিবেশী হবে যে তাকে কষ্ট দিবে।

হাদীসটি বানোয়াট।

এটিকে ইবনু শাহীন “আততারগীব” গ্রন্থে (১/২৯৮) আলী ইবনু মুহাম্মাদ ইবনু মাহরুবিয়্যাহ কাযবিনী হতে, তিনি দাউদ ইবনু সুলাইমান কাযবিনী হতে, তিনি আলী ইবনু মূসা রিযা হতে, তিনি মূসা ইবনু জা’ফার হতে, তিনি তার পিতা জা’ফার ইবনু মুহাম্মাদ হতে, তিনি তার পিতা মুহাম্মাদ ইবনু আলী হতে, তিনি তার পিতা আলী ইবনুল হুসাইন হতে, তিনি তার পিতা হুসাইন ইবনু আলী হতে, তিনি তার পিতা আলী ইবনু আবী তালেব (রাঃ) হতে মারফু হিসেবে বর্ণনা করেছেন।

আমি (আলবানী) বলছিঃ এ সনদটি বানোয়াট। এর সমস্যা হচ্ছে দাউদ ইবনু সুলাইমান কাযবীনী, তিনি হচ্ছেন জুরজানী গায়ী। হাফিয যাহাবী তার সম্পর্কে বলেনঃ তাকে ইয়াহইয়া ইবনু মাঈন মিথ্যুক আখ্যা দিয়েছেন। আর আবু হাতিম তাকে চিনেননি। সর্বাবস্থায় তিনি মিথ্যুক শাইখ। রিযা হতে তার একটি বানোয়াট পাণ্ডলিপি রয়েছে। সেটাকে আলী ইবনু মুহাম্মাদ ইবনু জাহরাবিয়্যাহ কাযবীনী আসসদক তার থেকে বর্ণনা করেছেন।

অতঃপর তিনি এ সনদে তার আরো দু’টি হাদীস উল্লেখ করেছেন। মানবী আরো অগ্রসর হয়ে রিযার দ্বারা হাদিসটির সমস্যা বর্ণনা করে বলেছেনঃ এর সনদে আলী ইবনু মূসা রিযা রয়েছেন। ইবনু তাহের বলেনঃ তিনি তার পিতাদের উদ্ধতিতে আজব আজব বস্তু নিয়ে এসেছেন।

আমি (আলবানী) বলছিঃ মানবী কিছুই করেননি। কারণ সমস্যা হচ্ছে রিযা হতে বর্ণনাকারী হতে যেমনটি অবগত হয়েছেন।

হাদীসটিকে “আলজামে” গ্রন্থে শুধুমাত্র দাইলামীর বর্ণনায় উল্লেখ করেছেন! আর তিনি হাদীসটিকে (৩/২৯/১) ইবনু শাহীনের সূত্র হতে বর্ণনা করেছেন।

ما كان ولا يكون إلى يوم القيامة مؤمن، إلا وله جار يؤذيه موضوع - رواه ابن شاهين في " الترغيب " (298 / 1) : حدثنا علي بن محمد بن مهرويه القزويني حدثنا داود بن سليمان القزويني حدثنا علي بن موسى الرضا حدثنا موسى بن جعفر عن أبيه جعفر بن محمد عن أبيه محمد بن علي عن أبيه علي بن الحسين عن أبيه الحسين ابن علي عن أبيه علي بن أبي طالب رفعه. قلت: وهذا إسناد موضوع، آفته داود بن سليمان القزويني، وهو الجرجاني الغازي، قال الذهبي: " كذبه يحيى بن معين، ولم يعرفه أبو حاتم، وبكل حال، فهو شيخ كذاب، له نسخة موضوعة عن الرضا، رواه علي بن محمد بن جهرويه القزويني الصدوق عنه ... " ثم ذكر له بهذا الإسناد حديثين غير هذا. ولقد أبعد المناوي النجعة، فأعله بالرضا، فقال: " وفيه علي بن موسى الرضا. قال ابن طاهر: يأتي عن آبائه بعجائب. وقال الذهبي: الشأن في صحة الإسناد إليه "! قلت: فلم يصنع المناوي شيئا، وإنما العلة من الراوي عن الرضا كما عرفت. والحديث في " الجامع " من رواية الديلمي فقط! وهو أخرجه (3 / 29 / 1) من طريق ابن شاهين


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ