হাদিসটি ইমেইলে পাঠান
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
১৯৫৩

পরিচ্ছেদঃ

১৯৫৩। আল্লাহ্ তা’য়ালা প্রত্যেক যবানের নিকটেই রয়েছেন। অতএব ব্যক্তি যেন আল্লাহকে ভয় করে সে যা বলছে তা জেনে।

হাদীসটি দুর্বল।

এটিকে কাযাঈ (১/৯৩) আব্দুল্লাহ ইবনুল মুবারাক হতে, তিনি উমার ইবনু যার হতে, তিনি তার পিতা হতে মারফু হিসেবে বর্ণনা করেছেন। হাদীসটি ইবনুল মুবারাকের "আযযুহুদ" গ্রন্থে (১৭১/১-২ কাওয়াকিব (৫৭৫) হতে- নং ৩৬৭) বর্ণিত হয়েছে। এটিকে "আলহিলইয়্যাহ" গ্রন্থে (৮/৩৫২, ৯/৪৪) ও খাতীব তার "তারীখ" গ্রন্থে (৯/৩২৯) বিভিন্ন সূত্রে উমার ইবনু যার হতে বর্ণনা করেছেন।

এ সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য, তবে সনদটি মুযাল। কারণ যার কোন সাহাবী হতে শ্রবণ করেননি। মওসূল হিসেবেও বর্ণনা করা হয়েছে। এটিকে আবূ নুয়াইম “আলহিলইয়্যাহ” গ্রন্থে (৮/১৬০) ওহাইব ইবনু অরদ মাক্কী সূত্রে মুহাম্মাদ ইবনু যুহায়ের হতে, তিনি ইবনু উমার (রাঃ) হতে মারফূ’ হিসেবে বর্ণনা করেছেন। অতঃপর বলেছেনঃ এটি গারীব, একমাত্র ইবনু ওহাইবের হাদীস হতে এটিকে আমরা মারফু মুত্তাসিল হিসেবে বর্ণনা করেছি।

আমি (আলবানী) বলছি আর এ মুহাম্মাদ ইবনু যুহায়ের হচ্ছেন মাজহুল যেমনটি হাফিয যাহাবী বলেছেন। হাদীসটিকে ইবনু ওয়াহাব “আলজামে” গ্রন্থে (৫৪) মুসলমাহ ইবনু আলী আদাবী হতে, তিনি এক ব্যক্তি হতে, তিনি তার পিতা হতে, তিনি তার পিতা হতে, তিনি আনাস ইবনু মালেক (রাঃ) হতে মারফু হিসেবে বর্ণনা করেছেন।

কিন্তু এ সনদটি ধ্বংসাত্মক। কারণ মাসলামাহ হচ্ছেন খুশানী আর তিনি মিথ্যা বর্ণনা করার দোষে দোষী। আর তার উপরের কয়েকজন অপরিচিত (মাজহুল) বর্ণনাকারী।

إن الله عند لسان كل قائل، فاتقى الله امرؤ وعلم ما يقول ضعيف - رواه القضاعي (93 / 1) عن عبد الله بن المبارك قال: أخبرنا عمر بن ذر عن أبيه مرفوعا. وهو في " الزهد " لابن المبارك " (171 / 1 - 2 من الكواكب 575، برقم 367 - ط) ورواه أبو نعيم في " الحلية " (8 / 352، 9 / 44) والخطيب في " تاريخه " (9 / 329) من طرق عن عمر بن ذر به. وهذا إسناد رجاله ثقات لكنه معضل، فإن ذرا لم يسمع من أحد من الصحابة. وقد روي موصولا، أخرجه أبو نعيم (8 / 160) من طريق وهيب بن الورد المكي عن محمد بن زهير عن ابن عمر مرفوعا به. وقال: " غريب لم نكتبه متصلا مرفوعا إلا من حديث وهيب ". قلت: ومحمد بن زهير هذا مجهول كما قال الذهبي. ورواه ابن وهب في " الجامع " (54) : حدثني مسلمة (يعني ابن علي) عن العدوي عن رجل عن أبيه عن أبيه عن أنس بن مالك مرفوعا به. وهذا إسناد هالك، مسلمة وهو الخشني متهم، ومن فوقه مجاهيل


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ