হাদিসটি ইমেইলে পাঠান
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
১৯৪৬

পরিচ্ছেদঃ

১৯৪৬। আল্লাহ্ তা’য়ালা সেই পিতার প্রতি দয়া করুন যে তার সন্তানকে তার হকের ব্যাপারে সাহায্য করে। তারা বললঃ হে আল্লাহর রসূল! তা কিভাবে? তিনি বললেনঃ সে (পিতা) তার সৎকর্মগুলোকে গ্রহণ করবে আর অসৎকর্মগুলোকে এড়িয়ে যাবে।

হাদীসটি দুর্বল।

এটিকে ইবনু ওয়াহাব “আলজামে” গ্রন্থে (পৃঃ ২১) উল্লেখ করে বলেছেনঃ আমার নিকট আতা ইবনু আবী রাবাহ হতে পৌছেছে যে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ...।

আমি (আলবানী) বলছিঃ এ সনদটি দুর্বল, মুরসাল এবং সনদে বিচ্ছিন্নতার কারণে।

মওসূল হিসেবেও বর্ণনা করা হয়েছে। এটিকে আবু আব্দুর রহমান সুলামী “আদাবুস সুহবাহ” গ্রন্থে (১/১৪৭) আহমাদ ইবনু আলী ইবনু মাহদী ইবনু সাদাকাহ হতে, তিনি তার পিতা হতে, তিনি আলী ইবনু মূসা রিযা হতে, তিনি তার পিতা হতে, তিনি জা’ফার ইবনু মুহাম্মাদ হতে, তিনি তার পিতা হতে, তিনি আলী (রাঃ) হতে মারফু’ হিসেবে বর্ণনা করেছেন। তবে (... قالوا) এ অংশ ছাড়া।

এ সনদটি খুবই দুর্বল। কারণ ইবনু সাদাকাকে হাফিয যাহাবী উল্লেখ করে বলেছেনঃ তিনি তার পিতা হতে, তিনি আলী ইবনু মূসা রিযা হতে বর্ণনা করেছেন। সেটি মিথ্যা কপি। দারাকুতনী তাকে হাদীস জাল করার দোষে দোষী করেছেন। আর আমি অবগত হইনি যে, রিযা হতে কোন কিছু সহীহ হিসেবে বর্ণিত হয়েছে।

আর তার পিতা আলী ইবনু মাহদী ইবনু সাদাকাকে আমি চিনি না। হাফিয যাহাবী এবং ইবনু হাজার তাদের দু’কিতাবের মধ্যে তাকে উল্লেখ করেননি।

বৃদ্ধিকৃত অংশ ছাড়া হাদীসটি সম্পর্কে হাফিয ইরাকী “তাখরীজুল ইহইয়া” গ্রন্থে (২/১৯৩) বলেনঃ এটিকে আবুশ শাইখ ইবনু হিব্বান “কিতাবুস সাওয়াব’ গ্রন্থে আলী ইবনু আবী তালেব এবং আব্দুল্লাহ ইবনু উমার (রাঃ)-এর হাদীস হতে দুর্বল সনদে বর্ণনা করেছেন। আর শা’বীর বর্ণনা হতে নাওকানী মুরসাল হিসেবে বর্ণনা করেছেন।

رحم الله والدا أعان ولده على بره، قالوا: كيف يا رسول الله؟ قال: يقبل إحسانه، ويتجاوز عن إساءته ضعيف - أخرجه ابن وهب في " الجامع " (ص 21) قال: بلغني عن عطاء بن أبي رباح أن رسول الله صلى الله عليه وسلم قال: فذكره. قلت: وهذا إسناد ضعيف لإرساله وانقطاعه. وقد روي موصولا، أخرجه أبو عبد الرحمن السلمي في " آداب الصحبة " (147 / 1) عن أحمد بن علي بن مهدي بن صدقة: حدثنا أبي حدثنا علي بن موسى الرضا عن أبيه عن جعفر ابن محمد عن أبيه عن علي رضي الله عنه مرفوعا به، دون قوله: " قالوا ... ". وهذا إسناد واه جدا، ابن صدقة هذا أورده الذهبي، فقال: " عن أبيه عن علي بن موسى الرضا. وتلك نسخة مكذوبة، اتهمه الدارقطني بوضع الحديث، وما علمت للرضا شيئا يصح عنه ". وأبو هـ علي بن مهدي بن صدقة، لم أعرفه، ولم يورده الذهبي ولا العسقلاني في كتابيهما. والحديث دون الزيادة قال العراقي في " تخريج الإحياء " (2 / 193) : رواه أبو الشيخ ابن حيان في " كتاب الثواب " من حديث علي بن أبي طالب وابن عمر بسند ضعيف، ورواه النوقاني من رواية الشعبي مرسلا


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ