হাদিসটি ইমেইলে পাঠান
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
১৯৩৯

পরিচ্ছেদঃ

১৯৩৯। তোমরা তুব্বা’কে (এক ব্যক্তির নাম) অভিশাপ দিও না। কারণ সে ইসলাম গ্রহণ করেছিল।

হাদীসটি দুর্বল।

এটিকে ইবনু ওয়াহাব “আলজামে” গ্রন্থে (পৃঃ ১) ইবনু লাহী’য়াহ হতে বর্ণনা করেছেন যে, আমর ইবনু জাবের হাযরামী তাকে হাদীসটি বর্ণনা করে শুনিয়েছেন যে, তিনি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথী সাহল ইবনু সা’দ সায়েদী (রাঃ)-কে বলতে শুনেছেনঃ ...।

আমি (আলবানী) বলছিঃ এ সনদটি হাযরামীর কারণে দুর্বল। কারণ তিনি শী’য়াহ এবং দুর্বল।

হাদীসটিকে ইমাম আহমাদ তার “মুসনাদ’ গ্রন্থে (৫/৩৪০) অন্য সূত্রে ইবনু লাহীয়াহ হতে নিম্নের বাক্যে বর্ণনা করেছেনঃ

“ ... তোমরা গালি দিও না... ।

আমি (আলবানী) বলছিঃ এ বাক্যে হাদীসটি সাব্যস্ত হয়েছে। কারণ এর কতিপয় শাহেদ রয়েছে। এ কারণে এটিকে “সিলসিলাহ সহীহাহ” গ্রন্থে (২৪২৭) উল্লেখ করেছি।

لا تلعنوا تبعا فإنه قد كان أسلم ضعيف - رواه ابن وهب في " الجامع " (ص 1) : حدثني ابن لهيعة أن عمرو بن جابر الحضرمي حدثه أنه سمع سهل بن سعد الساعدي صاحب رسول الله صلى الله عليه وسلم يقول: فذكره. قلت: وهذا سند ضعيف من أجل الحضرمي فإنه شيعي ضعيف. وقد أخرجه أحمد في " مسنده " (5 / 340) من طريق أخرى عن ابن لهيعة به، ولفظه: " لا تسبوا ... ". قلت: وهو بهذا اللفظ ثابت، لأن له شواهد، ذكرته من أجلها في " الصحيحة " برقم (2427)


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ