হাদিসটি ইমেইলে পাঠান
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
৭৯৫

পরিচ্ছেদঃ

৭৯৫। মন্দ চরিত্র দুর্ভাগ্যের কারণ। আর তোমাদের নিকৃষ্ট ব্যক্তি সেই, যে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা মন্দ চরিত্রের অধিকারী।

হাদীছটি জাল।

এটি আবু নোয়াইম "আল-হিলইয়্যাহ" (১০/২৪৯) গ্রন্থে, তার থেকে আল-খাতীব (৪/২৭৬) এবং এর থেকে ইবনু আসাকির (২/৩১/২) আবু সাঈদ আহমাদ ইবনু ঈসা আল-খাররায আল-বাগদাদী আস-সূফী হতে তিনি আব্দুল্লাহ ইবনু ইব্রাহীম আল-গিফারী হতে তিনি জাবের ইবনু মুসলিম হতে ... বর্ণনা করেছেন।

আমি (আলবানী) বলছিঃ এ সনদটি ধ্বংসপ্রাপ্ত। আল-গিফারীকে ইবনু হিব্বান (২/৩৯) হাদীছ জালকারী হিসাবে চিহৃিত করেছেন।

আবু সাঈদ আল-খাররায প্রসিদ্ধ সূফী। আল-খাতীব এবং ইবনু আসাকির তার দীর্ঘ জীবনী আলোচনা করলেও বর্ণনার ক্ষেত্রে তার অবস্থা সম্পর্কে কিছুই বলেননি।

سوء الخلق شؤم، وشراركم أسوءكم خلقا موضوع - رواه أبو نعيم في " الحلية " (10 / 249) وعنه الخطيب (4 / 276) وعن هذا ابن عساكر (2 / 31 / 2) عن أبي سعيد أحمد بن عيسى الخراز البغدادي الصوفي: أخبرنا عبد الله بن إبراهيم الغفاري: حدثنا جابر بن سليم عن يحيى بن سعيد عن محمد بن إبراهيم عن عائشة مرفوعا. قلت: وهذا إسناد تالف، الغفاري هذا نسبه ابن حبان (2 / 39) إلى أنه يضع الحديث. وأبو سعيد الخراز صوفي مشهور وقد ترجم له الخطيب ثم ابن عساكر ترجمة طويلة ولم يذكروا حاله في الرواية. والحديث أورده السيوطي في " الجامع " من رواية الخطيب هذه فأساء ، لما عرفت من حال الغفاري، ولم يتكلم المناوي على إسناده بشيء


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ