হাদিসটি ইমেইলে পাঠান
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
৭৭৩

পরিচ্ছেদঃ

৭৭৩। যখন কিয়ামত দিবস সংঘটিত হয়ে যাবে তখন আমাকে বুরাকের উপর বহন করা হবে। ফাতিমাহকে কান ফাড়া উটনীর উপর বহন করা হবে আর বিলালকে জান্নাতী উটনীগুলোর একটি উটনীর উপর বহন করা হবে। সে বলবেঃ আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে আযানের শেষ পর্যন্ত। সকল সৃষ্টি তা শুনবে।

হাদীছটি জাল।

এটি ইবনু আসাকির (৩/২৩১/২) ইসহাক ইবনু মুহাম্মাদ আল-ফারাবী হতে তিনি ঈসা ইবনু আবদিল্লাহ ইবনে উমার ইবনে আলী ইবনে আবী তালেব হতে তিনি তার পিতা হতে তিনি তার দাদা মুহাম্মাদ ইবনু উমার হতে ... বর্ণনা করছেন।

আমি (আলবানী) বলছিঃ এ সনদটি নিতান্তই দুর্বল। এই ঈসা সম্পর্কে দারাকুতনী বলেনঃ তিনি মাতরূক। ইবনু হিব্বান (২/১১৯) বলেনঃ তিনি তার বাপ-দাদাদের থেকে বানোয়াট বহু কিছু বর্ণনা করেন। যাহাবী তাকে উল্লেখ করে তার কতিপয় হাদীছ বর্ণনা করেছেন, এটি সেগুলোর একটি।

অতঃপর বলেছেনঃ এ হাদীছটি সম্ভবত বানোয়াট। হাফিয ইবনু হাজার “আল-লিসান” গ্রন্থে তার বক্তব্যকে সমর্থন করেছেন। আর ইসহাক আল-ফারাবী সত্যবাদী। কিন্তু তার হেফযে ক্রটি ছিল। তার পরেও সনদটি মুযাল। যেমনটি “আত-তারীখ" ও সুয়ূতীর “আল-লাআলী” গ্রন্থে এসেছে।

إذا كان يوم القيامة حملت على البراق، وحملت فاطمة على ناقة العضباء، وحمل بلال على ناقة من نوق الجنة، وهو يقول: الله أكبر، الله أكبر إلى آخر الأذان، يسمع الخلائق موضوع - رواه ابن عساكر (3 / 231 / 2) عن إسحاق بن محمد الفروي: حدثنا عيسى بن عبد الله بن عمر بن علي بن أبي طالب عن أبيه عن جده محمد بن عمر بن علي بن أبي طالب قال: قال رسول الله صلى الله عليه وسلم: فذكره. قلت: وهذا سند ضعيف جدا، عيسى هذا قال الدارقطني: " متروك ". وقال ابن حبان (2 / 119) : " يروي عن آبائه أشياء موضوعة ". ذكره الذهبي وساق له أحاديث هذا أحدها وقال: " هذا لعله موضوع ". وأقره الحافظ في " اللسان ". وإسحاق الفروي صدوق، كف فساء حفظه. ثم إن الإسناد معضل على ما وقع في " التاريخ " وكذلك نقله السيوطي في " اللآليء " (2 / 447) مع اختلاف يسير في السند، لكن الظاهر أنه موصول، فقد ذكره في " الميزان " من طريق الفروي، وفيه بعد قوله عن جده: " عن أبيه عمر بن علي عن علي مرفوعا


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ