পরিচ্ছেদঃ
৭৬৫। মসজিদের স্থানগুলো ব্যতীত কিয়ামতের দিন সকল যমীন চলে যাবে। কারণ তা (মসজিদগুলো) একটি অপরটির সাথে মিলে যাবে।
হাদীছটি জাল।
এটি তাবারানী “আল-আওসাত” (১/২১) গ্রন্থে আলী ইবনু সাঈদ হতে তিনি নিসার ইবনু হারব হতে তিনি আসরাম ইবনু হাওশাক হামাদানী হতে তিনি কুররাহ ইবনু খালেদ হতে তিনি যুহহাক ইবনু মাযাহিম হতে ... বর্ণনা করেছেন। ইবনু আদী (২/২৭) অন্য একটি সূত্রে আসরাম হতে বর্ণনা করেছেন। অতঃপর তিনি তার কতিপয় হাদীছ উল্লেখ করে বলেছেনঃ কুররাহ ইবনু খালেদ হতে এ সব হাদীছগুলো বাতিল। একমাত্র আসরাম তার থেকে হাদীছগুলো বর্ণনা করেছেন।
আমি (আলবানী) বলছিঃ তার সম্পর্কে ইবনু মাঈন বলেনঃ তিনি মিথ্যুক খাবীছ। ইবনু হিব্বান (১/১৭২) বলেনঃ নির্ভরযোগ্যদের উদ্ধৃতিতে তিনি হাদীছ জাল করতেন। এ কারণে ইবনু ইরাক হাদীছটি "তানীহুশ শারীয়াহ" (১/২৩৫) গ্রন্থে সুয়ুতীর "আল-লাআলী" (২/১৭) গ্রন্থের অনুসরণ করে ইবনুল জাওযী কর্তৃক জাল বলাকে সমর্থন করেছেন।
তা সত্ত্বেও সুয়ূতী হাদীছটিকে “আল-জামেউস সাগীর” গ্রন্থে উল্লেখ করেছেন।
تذهب الأرضون كلها يوم القيامة إلا المساجد، فإنها تنضم بعضها إلى بعض موضوع - رواه الطبراني في " الأوسط " (21 / 1) : حدثنا علي بن سعيد: حدثنا نصار بن حرب: حدثنا أصرم بن حوشب الهمداني: حدثنا قرة بن خالد عن الضحاك بن مزاحم عن ابن عباس مرفوعا. ورواه ابن عدي (27 / 2) من طريق آخر عن أصرم به. ثم قال بعد أن ساق له أحاديث أخرى: " وهذه الأحاديث بواطيل عن قرة بن خالد، لا يحدث بها عنه غير أصرم هذا ". قلت: قال فيه ابن معين: " كذاب خبيث " وقال ابن حبان (1 / 172) : " كان يضع الحديث على الثقات ". ولهذا أورده ابن عراق في " تنزيه الشريعة " (235 / 1) من رواية ابن عدي عنه تبعا للسيوطي في " اللآليء " (2 / 17) مقرا لابن الجوزي على وضعه. وكذلك جزم بوضعه ابن القيم في كلامه المنقول في مخطوط (5485 / 114 / 2) . ومع هذا أورده السيوطي في " الجامع الصغير