হাদিসটি ইমেইলে পাঠান
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
৭৬৩

পরিচ্ছেদঃ

৭৬৩। যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন থুথু মিশিয়ে মধু পান করবে তাকে বড় ধরনের রোগ অর্ধাঙ্গ প্যারালাইসেস, কুষ্ঠ ও শ্বেত হতে নিরাপদে রাখা হবে।

হাদীছটি জাল।

এটি আবুশ শাইখ “আছ-ছাওয়াব” গ্রন্থে তার সনদে আলী ইবনু উরওয়াহ হতে তিনি আব্দুল মালেক হতে তিনি আতা হতে তিনি আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণনা করেছেন।

আমি (আলবানী) বলছিঃ হাদীছটি বানোয়াট। এর সমস্যা হচ্ছে আলী ইবনু উরওয়াহ, তার সম্পর্কে ইবনু হিব্বান (২/১০৫) বলেনঃ তার বর্ণনা কম হওয়া সত্ত্বেও তিনি হাদীছ জাল করতেন। তাকে সালেহ জাযারাহ ও অন্য বিদ্বানগণ মিথ্যুক আখ্যা দিয়েছেন।

আশ্চর্যের ব্যাপার এই যে, সুয়ূতী এবং ইবনু ইরাক এ হাদীছটিকে পূর্বের হাদীছের শাহেদ হিসাবে উল্লেখ করেছেন। সম্ভবত তারা ইবনু উরওয়াহর অবস্থা সম্পর্কে অবহিত হননি।

من شرب العسل ثلاثة أيام في كل شهر على الريق عوفي من الداء الأكبر، الفالج والجذام والبرص موضوع - رواه أبو الشيخ في " الثواب " بسنده " عن علي بن عروة عن عبد الملك عن عطاء عن أبي هريرة مرفوعا. قلت: وهذا موضوع، وآفته علي بن عروة قال ابن حبان (2 / 105) : " كان يضع الحديث على قلة روايته وكذبه صالح جزرة وغيره. ومن العجائب أن السيوطي ثم ابن عراق أوردا هذا الحديث شاهدا للحديث الذي قبله مع أنه مما لا يخفى عليهما أن الحديث الشديد الضعف لا يصلح في الشواهد! فكأنهما لم يتنبها لحال ابن عروة هذا، وكذلك المناوي، فإنه قال: " إن السيوطي لم يتعقب ابن الجوزي إلا بأن له هذا الشاهد ثم ساقه وسكت عليه. ولذلك رأيت أنه لابد من بيان حاله حتى لا يغتر بهم غافل


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ