হাদিসটি ইমেইলে পাঠান
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
৭৬০

পরিচ্ছেদঃ

৭৬০। মুমিন ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান, বিচক্ষণ এবং সাবধানতা অবলম্বনকারী।

হাদীছটি জাল।

এটি কাযাঈ (২/২/২) সুলায়মান ইবনু আমর আন-নাখ’ঈ হতে তিনি আবান হতে তিনি আনাস ইবনু মালেক (রাঃ) হতে মারফূ’ হিসাবে বর্ণনা করেছেন।

আমি (আলবানী) বলছিঃ এটি বানোয়াট। এই নাখ’ঈ হাদীছ জাল করতেন। যেমনটি ইমাম আহমাদ ও অন্য বিদ্বানগণ বলেছেন। আর আবান হচ্ছেন ইবনু আবী আইয়াশ, তিনি মাতরুক, মিথ্যার দোষে দোষী। সুয়ূতী হাদীছটি "আল-জামে" গ্রন্থে উল্লেখ করে ক্রটি করেছেন। হাফিয যাহাবী "আল-মীযান" গ্রন্থে বলেন, ইয়াহইয়া বলেছেনঃ আবু দাউদ আন-নাখ’ঈ লোকেদের মধ্যে সর্বাপেক্ষা বড় মিথ্যুক ছিলেন। অতঃপর তিনি তার কতিপয় হাদীছ উল্লেখ করেছেন, এটি সেগুলোর একটি। ইবনু আদী বলেনঃ তিনি একজন জালকারী ছিলেন এ মর্মে ইমামগণ একমত পোষণ করেছেন।

المؤمن كيس فطن حذر موضوع - رواه القضاعي (2 / 2 / 2) عن سليمان بن عمرو النخعي عن أبان عن أنس بن مالك مرفوعا. قلت: وهذا موضوع، النخعي هذا كان يضع الحديث كما قال أحمد وغيره. وأبان هو ابن أبي عياش متروك متهم، ولهذا فقد أساء السيوطي بإيراده إياه في " الجامع الصغير " من رواية القضاعي هذه وقد تعقبه المناوي بقوله: " قال العامري: " حسن غريب "، وليس فيما زعمه بمصيب. بل فيه أبو داود النخعي كذاب، قال في " الميزان " عن يحيى: كان أكذب الناس. ثم سرد له عدة أخبار هذا منها. قال ابن عدي: أجمعوا على أنه كان وضاعا


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ