পরিচ্ছেদঃ
৭৫৮। যে ব্যক্তি অত্যাচারীকে অত্যাচারী হিসাবে জানার পরেও তার সাথে তাকে সহযোগিতা করার উদ্দেশ্যে চলবে সে ব্যক্তি ইসলাম হতে বেরিয়ে যাবে।
হাদীছটি নিতান্তই দুর্বল।
এটি তাবারানী (১/৩২/১) আমর ইবনু ইসহাক আল-হিমসী হতে তিনি তার পিতা (ইসহাক) হতে তিনি আমর ইবনুল হারেছ হতে তিনি আব্দুল্লাহ ইবনু সালেম হতে তিনি যুবায়দী হতে তিনি আইয়াশ ইবনু মুবেনুস হতে তিনি আবুল হাসান নামরান ইবনু মুখাম্মির হতে ... বর্ণনা করেছেন।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি নিতান্তই দুর্বল। এই আমর ইবনু ইসহাককে আমি চিনি না। ইবনু আসাকিরও তাকে তার "আত-তারীখ" গ্রন্থে উল্লেখ করেননি। আর তার পিতা ইসহাক ইবনু ইব্রাহীম নিতান্তই দুর্বল। নাসাঈ তার সম্পর্কে বলেনঃ তিনি নির্ভরযোগ্য নন। আবু দাউদ বলেনঃ তিনি কিছুই না। হিমসের মুহাদ্দিছ মুহাম্মাদ ইবনু আউফ আত-তাঈ তাকে মিথ্যুক আখ্যা দিয়েছেন। এ ছাড়া আইয়াশ ইবনু মুবেনুস এবং তার শাইখ আবুল হাসান নামরান ইবনু মুখামিরকে আমি চিনি না।
من مشى مع ظالم ليعينه وهو يعلم أنه ظالم فقد خرج من الإسلام ضعيف جدا - رواه الطبراني (1 / 32 / 2) : حدثنا عمرو بن إسحاق بن إبراهيم بن زبريق الحمصي: حدثني أبي: حدثنا عمرو بن الحارث عن عبد الله بن سالم عن الزبيدي عن عياش بن مؤنس أن أبا الحسن نمران بن مخمر حدثه أن أوس بن شرحبيل أحد بني المجمع حدثه به مرفوعا. قلت: وهذا سند ضعيف جدا عمرو بن إسحاق لم أعرفه ولم يورده ابن عساكر في " تاريخه " مع أنه على شرطه. وأبو إسحاق بن إبراهيم بن زبريق ضعيف جدا، قال النسائي: " ليس بثقة ". وقال أبو داود: " ليس بشيء " وكذبه محدث حمص محمد بن عوف الطائي وهو أعرف بأهل بلده، وأما أبو حاتم فقال: لا بأس به! وعياش بن مؤنس وشيخه أبو الحسن نمران بن مخمر لم أعرفهما