হাদিসটি ইমেইলে পাঠান
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
৭৩৯

পরিচ্ছেদঃ

৭৩৯। ছোট কালো বর্ণের গাধা হচ্ছে নিকৃষ্টতম গাধা।

হাদীছটি জাল।

এটি উকায়লী "আয-যোয়াফা" (৪২৬) গ্রন্থে এবং আবু মুহাম্মাদ আল-মাখলাদী "আল-ফাওয়ায়েদ" (২/২৪৫) গ্রন্থে মুবাশশির ইবনু ওবায়েদ হতে তিনি যায়েদ ইবনু আসলাম হতে তিনি ইবনু উমার হতে ... মারফু হিসাবে বর্ণনা করেছেন। উকায়লী বলেনঃ মুবাশশির সম্পর্কে ইমাম আহমাদ বলেনঃ তার হাদীছগুলো বানোয়াট ও মিথ্যা। তিনি আরো বলেনঃ তিনি কিছুই না, তিনি হাদীছ জালকারী। ইমাম বুখারী বলেনঃ তিনি মুনকারূল হাদীছ। অতঃপর তিনি তার দু’টি হাদীছ উল্লেখ করেছেন। এটি সে দুটির একটি।

হাদীছটিকে ইবনুল জাওযী “আল-মাওয়ূ’আত" (২/২২১) গ্রন্থে উকায়লীর বর্ণনা হতে উল্লেখ করেছেন। এ গ্রন্থে উল্লেখ করে ঠিকই করেছেন।

شر الحمير الأسود القصير موضوع - رواه العقيلي في " الضعفاء " (426) وأبو محمد المخلدي في " الفوائد " (245 / 2) عن بقية: حدثنا مبشر بن عبيد عن زيد بن أسلم عن ابن عمر مرفوعا. وقال العقيلي: " مبشر بن عبيد قال أحمد: " أحاديثه أحاديث موضوعة كذب " وقال مرة: " ليس بشيء، يضع الحديث ". وقال البخاري: منكر الحديث ". ثم ساق له حديثين هذا أحدهما. والحديث أورده ابن الجوزي في " الموضوعات " (2 / 221) من رواية العقيلي هذه وأصاب. وتعقبه السيوطي (رقم 1728) فما أجاد، لأنه لم يزد على قوله: " إن مبشرا هذا روى له ابن ماجة قلت: فكان ماذا؟! قال: وقال البخاري: منكر الحديث ". قلت: وهذا لا ينافي قول أحمد: " يضع الحديث " لأنه أفاد زيادة علم على ما أفادته عبارة البخاري على أن هذه العبارة منه تفيد أنه متهم عنده كما سبق بيانه مرارا


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ