হাদিসটি ইমেইলে পাঠান
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
৬৯৪

পরিচ্ছেদঃ

৬৯৪। আমি নবীকুলের শেষ আর তুমি হে আলী! ওয়ালীকুলের শেষ।

হাদীছটি জাল।

এটি আল-খাতীব (১০/৩৫৬-৩৫৮) ওবায়দুল্লাহ ইবনু লুউলুউস সুলামী হতে তিনি উমার ইবনু ওয়াসিল হতে ... বর্ণনা করেছেন। অতঃপর আল-খাতীব বলেনঃ কিসসা বর্ণনাকারীদের থেকে এটি একটি বানোয়াট হাদীছ। হাদীছটি উমার ইবনু ওয়াসিল জাল করেছেন অথবা তার উপর জাল করা হয়েছে।

হাদীছটি ইবনুল জাওয়ী “আল-মাওযু’আত” (১/৩৯৮) গ্রন্থে উল্লেখ করে আল-খাতীবের বক্তব্য উল্লেখ করে তিনি নিজে এবং সুয়ূতী তাকে সমর্থন করেছেন।

হাফিয ইবনু হাজার "আল-লিসান" গ্রন্থে ইবনু লুউুলুউস সুলামীর জীবনী আলোচনা করতে গিয়ে বলেছেনঃ তিনি উমার ইবনু ওয়াসিল হতে জাল হাদীছ বর্ণনা করেছেন।

আশ্চর্যের ব্যাপার এই যে, তা সত্ত্বেও সুয়ূতী "আল-জামেউস সাগীর" গ্রন্থে উল্লেখ করেছেন।

أنا خاتم الأنبياء، وأنت يا علي خاتم الأولياء موضوع - رواه الخطيب (10 / 356 - 358) عن عبيد الله بن لؤلؤ السلمي: أخبرنا عمر بن واصل قال: سمعت سهل بن عبد الله يقول: أخبرني محمد بن سوار خالي: حدثنا مالك بن دينار: أخبرنا الحسن بن أبي الحسن البصري عن أنس مرفوعا في حديث طويل ساقه في فضل علي، هذا منه. ثم قال الخطيب: " هذا الحديث موضوع من عمل القصاص، وضعه عمر بن واصل، أو وضع عليه ". وأورده ابن الجوزي في " الموضوعات " (1 / 398) ونقل كلام الخطيب هذا واقره هو والسيوطي (1 / 379 - 380) . وذكره الحافظ في " اللسان " في ترجمة ابن لؤلؤ هذا وقال: " روى عن عمر بن واصل حديثا موضوعا ساقه الخطيب في ترجمته ". ثم ذكره. وإن من عجائب السيوطي أن يذكر لهذين المتهمين عنده - فضلا عن غيره حديثا آخر في كتابه " الجامع الصغير "، وهو الآتي بعده


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ