হাদিসটি ইমেইলে পাঠান
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
৬৭৩

পরিচ্ছেদঃ

৬৭৩। আল্লাহর শপথ, কৃপণ জান্নাতে প্রবেশ করবে না।

হাদীছটি জাল।

এটি তাম্মাম "আল-ফাওয়ায়েদ" (২/৬০/১) গ্রন্থে এবং তার থেকে ইবনু আসাকির (১৬/২০৩/১) মুহাম্মাদ ইবনু যাকারিয়া আল-গাল্লাবী সূত্রে আল-আব্বাস করেছেন।

ইবনু আসাকির বলেনঃ হাদীছটি নিতান্তই গারীব। আল-গাল্লাবী দুর্বল।

আমি (আলবানী) বলছিঃ বরং হাদীছটি বানোয়াট। গাল্লাবী হাদীছ জালকারী যেমনটি দারাকুতনী বলেছেন। আর আবু বাকর হুযালী নিতান্তই দুর্বল। ইবনু মা’ঈন ও অন্য বিদ্বানগণ বলেছেনঃ তিনি নির্ভরযোগ্য ছিলেন না।

তা সত্ত্বেও সুয়ূতীর “আল-জামেউস সাগীর” গ্রন্থে হাদীছটি ইবনু আসাকিরের বর্ণনা হতে উল্লেখ করা হয়েছে।

قسم من الله عز وجل: لا يدخل الجنة بخيل موضوع - رواه تمام في " فوائده " (2 / 60 / 1 من مجموع الظاهرية رقم 93) وعنه ابن عساكر (16 / 203 / 1) من طريق محمد بن زكريا الغلابي: حدثنا العباس بن بكار: حدثنا أبو بكر الهذلي عن عكرمة عن ابن عباس مرفوعا وقال ابن عساكر: " غريب جدا والغلابي ضعيف قلت: بل موضوع، والغلابي يضع الحديث كما قال الدارقطني. وأبو بكر الهذلي ضعيف جدا، قال ابن معين وغيره: " لم يكن بثقة ". والحديث أورده " الجامع الصغير " من رواية ابن عساكر عن ابن عباس، وهو قصور بين، ولم يتكلم عليه شارحه بشيء


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ