হাদিসটি ইমেইলে পাঠান
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
৭৩

পরিচ্ছেদঃ

৭৩। যে ব্যাক্তি তর্জনী অংগুলি দু’টোর ভিতরের অংশ দ্বারা মুয়াযযিন কর্তৃক আস-হাদু’আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সময় দু’ চোখ মাসাহ করবে; তার জন্য রাসুল-এর সুপারিশ অপরিহার্য হয়ে যাবে।

হাদীসটি সহীহ নয়।

হাদিসটি দাইলামী "মুসনাদুল ফিরদাউস" গ্রন্থে আবু বাকর (রাঃ) হতে মারফু’ হিসেবে বর্ণনা করেছেন।

ইবনু তাহির "আত-তাযকীরাহ" গ্রন্থে বলেনঃ এটি সহীহ নয়।

শাওকানী "আহাদীসুল মাওযূ’আহ" গ্রন্থে (পৃঃ ৯) অনুরূপ কথাই বলেছেন। সাখাবীও "মাকাদীসুল হাসানা" গ্রন্থের মধ্যে অনুরূপ বলেছেন।

مسح العينين بباطن أنملتي السبابتين عند قول المؤذن: أشهد أن محمدا رسول الله ... إلخ وأن من فعل ذلك حلت له شفاعته صلى الله عليه وسلم لا يصح - رواه الديلمي في " مسند الفردوس " عن أبي بكر رضي الله عنه مرفوعا قال ابن طاهر في " التذكرة ": لا يصح، كذا في " الأحاديث الموضوعة " للشوكاني (ص 9) وكذلك قال السخاوي في المقاصد


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ