হাদিসটি ইমেইলে পাঠান
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
১৫৩

পরিচ্ছেদঃ আল্লাহর প্রশংসামূলক কতক বাক্যের ফযিলত

১৫৩. আব্দুল্লাহ ইবনু মাসউদ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “এক ব্যক্তি অপর ব্যক্তির হাত ধরে উপস্থিত হবে এবং বলবে: হে আমার রব: এ ব্যক্তি আমাকে হত্যা করেছে। আল্লাহ বললেন: কেন তাকে হত্যা করেছ? সে বলবে: আমি তাকে এ জন্য হত্যা করেছি যেন আপনার সম্মান বুলন্দ হয়। তিনি বলবেন: হ্যাঁ তা আমার জন্য। অপর ব্যক্তি অপর ব্যক্তির হাত ধরে উপস্থিত হবে এবং বলবে: এ ব্যক্তি আমাকে হত্যা করেছে। আল্লাহ তাকে বলবেন কেন হত্যা করেছ? সে বলবে: যেন অমুকের সম্মান বুলন্দ হয়। তিনি বলবেন: তার জন্য সম্মান নয়, ফলে সে তার পাপ বহন করবে”। [নাসায়ি] পরবর্তী হাদিসের বিবেচনায় সহিহ।

153- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ( عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ: «يَجِيءُ الرَّجُلُ آخِذًا بِيَدِ الرَّجُلِ فَيَقُولُ: يَا رَبِّ هَذَا قَتَلَنِي. فَيَقُولُ اللَّهُ لَهُ: لِمَ قَتَلْتَهُ؟ فَيَقُولُ: قَتَلْتُهُ لِتَكُونَ الْعِزَّةُ لَكَ. فَيَقُولُ: فَإِنَّهَا لِي، وَيَجِيءُ الرَّجُلُ آخِذًا بِيَدِ الرَّجُلِ فَيَقُولُ: إِنَّ هَذَا قَتَلَنِي. فَيَقُولُ اللَّهُ لَهُ: لِمَ قَتَلْتَهُ؟ فَيَقُولُ: لِتَكُونَ الْعِزَّةُ لِفُلَانٍ فَيَقُولُ: إِنَّهَا لَيْسَتْ لِفُلَانٍ فَيَبُوءُ بِإِثْمِهِ» . ( ن ) صحيح لما بعده


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ