পরিচ্ছেদঃ অযু ব্যতীত নামায কবুল হয়না
১১১) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যার হদছ হয়ে গেছে (অযু ছুটে গেছে) সে ব্যক্তি পুনরায় অযু না করা পর্যন্ত তার নামায কবুল হবেনা। হাজরামাওতের অধিবাসী এক লোক আবু হুরায়রাকে জিজ্ঞেস করলঃ হদছ কাকে বলে? উত্তরে আবু হুরায়রা (রাঃ) বললেনঃ পায়খানার রাস্তা দিয়ে হাওয়া বের হওয়া।
باب لاَ تُقْبَلُ صَلاَةٌ بِغَيْرِ طُهُورٍ
১১১ـ عَنْ أَبَي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ لا تُقْبَلُ صَلاةُ مَنْ أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ. قَالَ رَجُلٌ مِنْ حَضْرَمَوْتَ: مَا الْحَدَثُ يَا أَبَا هُرَيْرَةَ؟ قَالَ: فُسَاءٌ أَوْ ضُرَاطٌ. (بخارى:১৩৫)
ইসলামিক সেন্টারঃ ১৩২
No Salat (prayer) Is Accepted Without Ablution (i.e, To Remove, The Small Hadith By Ablution Or The Big Hadith By Taking A Bath)
Narrated Abu Huraira:
Allah's Messenger (ﷺ) said, "The prayer of a person who does Hadath (passes urine, stool or wind) is not accepted till he performs the ablution." A person from Hadaramout asked Abu Huraira, "What is 'Hadath'?" Abu Huraira replied, " 'Hadath' means the passing of wind."
পরিচ্ছেদঃ অযুর ফজীলত
১১২) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতকে কিয়ামতের দিন যখন ডাকা হবে তখন অযুর নিদর্শন স্বরূপ তাদের কপাল ও হাত-পা চকচক করতে থাকবে। সুতরাং যে চায় তার উজ্জ্বলতা বৃদ্ধি করতে, সে যেন তা বাড়িয়ে নেয়।
باب فَضْلِ الْوُضُوءِ، وَالْغُرُّ الْمُحَجَّلُونَ مِنْ آثَارِ الْوُضُوءِ
১১২ـ وَعَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ يَقُولُ إِنَّ أُمَّتِي يُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ غُرًّا مُحَجَّلِينَ مِنْ آثارِ الْوُضُوءِ، فَمَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يُطِيلَ غُرَّتَهُ فَلْيَفْعَلْ. (بخارى:১৩৬)
ইসলামিক সেন্টারঃ ১৩৩
The Superiority Of Ablution. And Al-ghurr-ul-muhajjalun (the Parts Of The Body Of The Muslims Washed In Ablution Will Shine On The Day Of Ressurrection And The Angels Will Call Them By That Name) From The Traces Of Ablution
Abu Huraira. He perform ablution and said, "I heard the Prophet (ﷺ) saying, "On the Day of Resurrection, my followers will be called "Al-Ghurr-ul- Muhajjalun" from the trace of ablution and whoever can increase the area of his radiance should do so (i.e. by performing ablution regularly).' "
পরিচ্ছেদঃ অযু ছুটে যাওয়ার সন্দেহ হলেই অযু করতে হবেনা। যতক্ষণ না অযু ছুটে যাওয়ার দৃঢ় বিশ্বাস হয়
১১৩) আব্দুল্লাহ ইবনে যায়েদ আনসারী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একবার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট এমন এক ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করলেন, যার নামাযের মধ্যে অযু নষ্ট হওয়ার সন্দেহ হয়। তিনি বললেনঃ সে নামায ছাড়বেনা, যতক্ষণ পর্যন্ত সে শব্দ না শুনবে অথবা গন্ধ না পাবে।
باب لاَ يَتَوَضَّأُ مِنَ الشَّكِّ حَتَّى يَسْتَيْقِنَ
১১৩ـ عَنْ عَبْدِ اللهِ بْنِ يَزِيْدِ الأَنْصَارِيِّ: أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ الرَّجُلَ الَّذِي يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَجِدُ الشَّيْءَ فِي الصَّلاةِ، فَقَالَ لا يَنْفَتِلْ أَوْ لا يَنْصَرِفْ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحاً. (بخارى:১৩৭)
ইসলামিক সেন্টারঃ ১৩৪
One should not repeat ablution if in doubt unless and until he is convinced (that he has lost his ablution by having Hadath)
Narrated `Abbad bin Tamim:
My uncle asked Allah's Messenger (ﷺ) about a person who imagined to have passed wind during the prayer. Allah' Apostle replied: "He should not leave his prayers unless he hears sound or smells something."
পরিচ্ছেদঃ হালকাভাবে অযু করা
১১৪) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিদ্রা গেলেন। নিদ্রার কারণে নাকের আওয়াজ বের হতে লাগল। অতঃপর জাগ্রত হয়ে অযু না করেই তিনি নামায আদায় করলেন। হাদীছের বর্ণনাকারী কখনও বলেছেনঃ তিনি চিৎ হয়ে শুয়ে নিদ্রা গেলেন। নিদ্রার কারণে নাক থেকে আওয়াজ বের হতে লাগল। অতঃপর তিনি উঠে নামায আদায় করলেন।
টিকাঃ ইমাম বুখারী এখানে অযু না করা দ্বারা ভালভাবে অযু না করার অর্থ নিয়েছেন।
باب التَّخْفِيفِ فِي الْوُضُوءِ
১১৪ـ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ الله عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ نَامَ حَتَّى نَفَخَ، ثُمَّ صَلَّى وَ لَمْ يَتَوَضَأْ، وَرُبَّمَا قَالَ اضْطَجَعَ حَتَّى نَفَخَ ثُمَّ قَامَ فَصَلَّى . (بخارى:১৩৮)
ইসলামিক সেন্টারঃ ১৩৫
To perform a light ablution
Ibn `Abbas said, "The Prophet (ﷺ) slept till he snored and then prayed (or probably lay till his breath sounds were heard and then got up and prayed)."
পরিচ্ছেদঃ পরিপূর্ণরূপে অযু করা
১১৫) উসামা বিন যায়েদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরাফা থেকে ফেরার পথে যখন পাহাড়ী রাস্তায় আসলেন, তখন সেখানে বাহন থেকে নেমে পেশাব করলেন। অতঃপর অযু করলেন। তবে পরিপূর্ণরূপে অযু করেননি। উসামা বলেনঃ আমি বললামঃ হে আল্লাহর রাসূল! নামাযের সময় হয়েছে। তিনি বললেনঃ নামায তোমার সামনে। অতঃপর তিনি বাহনে আরোহন করলেন। মুযদালিফায় গিয়ে তিনি বাহন থেকে নামলেন এবং পরিপূর্ণরূপে অযু করলেন। অতঃপর নামাযের একামাত দেয়া হল। প্রথমে তিনি মাগরিবের নামায আদায় করলেন। সেখানে প্রত্যেকেই আপন আপন উট বসালো। অতঃপর ইশার নামাযের একামত দেয়া হল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদেরকে নিয়ে ইশার নামায আদায় করলেন। ইশা এবং মাগরিবের নামাযের মাঝখানে কোন সুন্নাত বা নফল নামায পড়েন নি।
باب إِسْبَاغِ الْوُضُوءِ
১১৫ـ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ رَضِيَ الله عًنْهُمَا قَالَ: دَفَعَ رَسُولُ اللَّهِ مِنْ عَرَفَةَ حَتَّى إِذَا كَانَ بِالشِّعْبِ نَزَلَ فَبَالَ، ثُمَّ تَوَضَّأَ وَلَمْ يُسْبِغِ الْوُضُوءَ. فَقُلْتُ: الصَّلاةَ يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ الصَّلاةُ أَمَامَكَ. فَرَكِبَ فَلَمَّا جَاءَ الْمُزْدَلِفَةَ نَزَلَ فَتَوَضَّأَ، فَأَسْبَغَ الْوُضُوءَ، ثُمَّ أُقِيمَتِ الصَّلاةُ، فَصَلَّى الْمَغْرِبَ، ثُمَّ أَنَاخَ كُلُّ إِنْسَانٍ بَعِيرَهُ فِي مَنْزِلِهِ، ثُمَّ أُقِيمَتِ الْعِشَاءُ فَصَلَّى، وَلَمْ يُصَلِّ بَيْنَهُمَا.(بخارى:১৩৯)
ইসলামিক সেন্টারঃ ১৩৬
The completion (or perfection) of ablution (one should wash all the parts perfectly)
Narrated Usama bin Zaid:
Allah's Messenger (ﷺ) proceeded from `Arafat till when he reached the mountain pass, he dismounted, urinated and then performed ablution but not a perfect one. I said to him, ("Is it the time for) the prayer, O Allah's Messenger (ﷺ)?" He said, "The (place of) prayer is ahead of you." He rode till when he reached Al-Muzdalifa, he dismounted and performed ablution and a perfect one, The (call for) Iqama was pronounced and he led the Maghrib prayer. Then everybody made his camel kneel down at its place. Then the Iqama was pronounced for the `Isha' prayer which the Prophet (ﷺ) led and no prayer was offered in between the two . prayers (`Isha' and Maghrib).
পরিচ্ছেদঃ উভয় হাত দ্বারা এক অঞ্জলি পানি নিয়ে মুখমণ্ডল
ধৌত করা
১১৬) একদা আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, একদা তিনি অযু করলেন। তিনি মুখমণ্ডল ধৌত করলেন। প্রথমে এক অঞ্জলি পানি নিয়ে তা দ্বারা কুলি করলেন এবং নাকেও কিছু দিয়ে নাকের ভিতরের অংশ পরিস্কার করলেন। অতঃপর আরো এক অঞ্জলি পানি নিয়ে এরূপ করলেন। অর্থাৎ এক হাত অন্য হাতের সাথে মিলালেন এবং তা দ্বারা মুখমণ্ডল ধৌত করলেন। তারপর এক অঞ্জলি পানি নিয়ে ডান হাত ধৌত করলেন এবং আরো এক অঞ্জলি পানি নিয়ে তা দ্বারা বাম হাত ধৌত করলেন। অতঃপর মাথা মাসেহ করলেন। তারপর এক অঞ্জলি পানি নিয়ে ডান পায়ে ঢেলে দিলেন এবং তা ধৌত করলেন। তারপর এক অঞ্জলি পানি নিয়ে বাম পায়ে ঢেলে তা ধৌত করলেন। পরিশেষে বললেনঃ এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অযু করেছেন।
باب غَسْلِ الْوَجْهِ بِالْيَدَيْنِ مِنْ غَرْفَةٍ وَاحِدَةٍ
১১৬ـ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ الله عَنْهُمَا: أَنَّهُ تَوَضَّأَ فَغَسَلَ وَجْهَهُ أَخَذَ غَرْفَةً مِنْ مَاءٍ فَمَضْمَضَ بِهَا وَاسْتَنْشَقَ، ثُمَّ أَخَذَ غَرْفَةً مِنْ مَاءٍ فَجَعَلَ بِهَا هَكَذَا، أَضَافَهَا إِلَى يَدِهِ الأُخْرَى فَغَسَلَ بِهَا وَجْهَهُ، ثمَّ أَخَذَ غَرْفَةً مِنْ مَاءٍ فَغَسَلَ بِهَا يَدَهُ الْيُمْنَى، ثمَّ أَخَذَ غَرْفَةً مِنْ مَاءٍ فَغَسَلَ بِهَا يَدَهُ الْيُسْرَى ثمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثمَّ أَخَذَ غَرْفَةً مِنْ مَاءٍ فَرَشَّ عَلَى رِجْلِهِ الْيُمْنَى حَتَّى غَسَلَهَا، ثمَّ أَخَذَ غَرْفَةً أُخْرَى فَغَسَلَ بِهَا رِجْلَهُ يَعْنِي الْيُسْرَى، ثمَّ قَالَ: هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ يَتَوَضَّأُ.
ইসলামিক সেন্টারঃ ১৩৭
To wash the face with both hands by a handful of water
Narrated `Ata' bin Yasar:
Ibn `Abbas performed ablution and washed his face (in the following way): He ladled out a handful of water, rinsed his mouth and washed his nose with it by putting in water and then blowing it out. He then, took another handful (of water) and did like this (gesturing) joining both hands, and washed his face, took another handful of water and washed his right forearm. He again took another handful of water and washed his left forearm, and passed wet hands over his head and took another handful of water and poured it over his right foot (up to his ankles) and washed it thoroughly and similarly took another handful of water and washed thoroughly his left foot (up to the ankles) and said, "I saw Allah's Messenger (ﷺ) performing ablution in this way."
পরিচ্ছেদঃ পেশাব-পায়খানা করার জন্য বসার পূর্বে যা বলবে
১১৭) আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন শৌচাগারে প্রবেশ করতেন তখন এই দু’আ পাঠ করতেনঃ
أللَّهُمَّ إنِّيْ أعُوْذُبِكَ مِنَ الْخُبُثِ وَالْخَباَئِثِ
‘‘হে আল্লাহ্! আমি তোমার নিকট আশ্রয় কামনা করি যাবতীয় দুষ্ট জিন ও জিন্নী থেকে’’।
باب مَا يَقُولُ عِنْدَ الْخَلاَءِ
১১৭ـ عن أَنَسٍ قال: كَانَ النَّبِيُّ إِذَا دَخَلَ الْخَلاءَ قَالَ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ.
ইসলামিক সেন্টারঃ ১৩৯
What to say while going to the lavatory (water closet)
Narrated Anas:
Whenever the Prophet (ﷺ) went to answer the call of nature, he used to say, "Allah-umma inni a`udhu bika minal khubuthi wal khaba'ith i.e. O Allah, I seek Refuge with You from all offensive and wicked things (evil deeds and evil spirits).
পরিচ্ছেদঃ শৌচাগারে (টয়লেটে) পানি রাখা
১১৮) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শৌচাগারে প্রবেশ করলেন। আর আমি সেখানে অযুর পানি রেখে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (শৌচকার্য শেষ করে বাইরে এসে) বললেনঃ কে অযুর পানি রেখেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সংবাদ দেয়া হলে আমার জন্য এই দু’আ করলেনঃ হে আল্লাহ! তাঁকে দ্বীনের জ্ঞান দান করো।
باب وَضْعِ الْمَاءِ عِنْدَ الْخَلاَءِ
১১৮ـ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ الله عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ دَخَلَ الْخَلاءَ، قَالَ: فَوَضَعْتُ لَهُ وَضُوءًا، فَقَالَ مَنْ وَضَعَ هَذَا؟ فَأُخْبِرَ، فَقَالَ اللَّهُمَّ فَقِّهْهُ فِي الدِّينِ. (بخارى:১৪৩)
ইসলামিক সেন্টারঃ ১৪০
Providing water at lavatories (for washing the private parts after answering the call of nature)
Narrated Ibn `Abbas:
Once the Prophet (ﷺ) entered a lavatory and I placed water for his ablution. He asked, "Who placed it?" He was informed accordingly and so he said, "O Allah! Make him (Ibn `Abbas) a learned scholar in religion (Islam).
পরিচ্ছেদঃ পেশাব-পায়খানা করার সময় কিবলামুখী হওয়া যাবেনা
১১৯) আবু আইয়ুব আনসারী (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমাদের কেউ যখন পায়খানা করতে যাবে, তখন সে যেন কিবলামুখী হয়ে এবং কিবলার দিকে পিঠ দিয়ে না বসে। তোমরা পূর্ব দিকে কিংবা পশ্চিম দিকে ফিরে বসবে।
টিকাঃ তোমরা পূর্ব দিকে কিংবা পশ্চিম দিকে ফিরে বসবে। কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনাবাসীদেরকে লক্ষ্য করে বলেছেন। কারণ মদীনা থেকে কিবলা দক্ষিণ দিকে। তাই মদীনাবাসীগণ যদি পূর্ব বা পশ্চিম দিকে ফিরে পায়খানা করে তাহলে কিবলা সামনে বা পিছনে হবেনা। কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার অধিবাসীদের কিবলা যেহেতু পশ্চিম দিকে তাই তারা যদি উত্তর বা দক্ষিণ দিকে ফিরে বসে, তবে কিবলা সামনে বা পিছনে হবেনা।
উপরোক্ত বিধান ফাঁকা মাঠে পেশাব-পায়খানার সময় প্রযোজ্য। তবে চার দেয়ালে ঘেরা জায়গার মধ্যে হলে তাতে কোন অসুবিধা নেই। যা অপর হাদীছ দ্বারা প্রমাণিত। তবে التقوى فوق الفتوى অর্থাৎ তাকওয়া ফতোয়ার উপরে- এই নীতি অনুযায়ী উক্ত অবস্থায়ও কিবলাকে সামনে বা পিছনে না রাখা যে উত্তম কাজ- এতে কোন সন্দেহ নেই। এ কথার প্রমাণ ঐ হাদীছে রয়েছে, যেখানে বিধর্মীর এলাকায় কিবলার দিকে মুখ করে প্রস্ত্তত বাথরুমে একটু হেলে গিয়ে বসার নির্দেশ দেয়া হয়েছে। এখানে তাদের কথাটি স্মরণ করিয়ে দেয়া ভাল মনে করছি। সুতরাং কিবলার দিকে, কুরআনের দিকে এবং যে কোন সম্মানী ব্যক্তি ও বস্ত্তর দিকে পা প্রসারিত না করা ও একাকী হলেও লজ্জার অংশ না খোলা যে উত্তম- এ কথা বলার অপেক্ষা রাখেনা।
باب لاَ تُسْتَقْبَلُ الْقِبْلَةُ بِغَائِطٍ أَوْ بَوْلٍ إِلاَّ عِنْدَ الْبِنَاءِ جِدَارٍ أَوْ نَحْوِهِ
১১৯ـ عَنْ أَبِي أَيُّوبِ الانْصَارِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ إِذَا أَتَى أَحَدُكُمُ الْغَائِطَ فَلا يَسْتَقْبِلِ الْقِبْلَةَ وَلا يُوَلِّهَا ظَهْرَهُ، شَرِّقُوا أَوْ غَرِّبُوا. (بخارى:১৪৪)
ইসলামিক সেন্টারঃ ১৪২
While urinating or defecating, never face the Qiblah except when you are screened by a building or a wall or something like that
Narrated Abu Aiyub Al-Ansari:
Allah's Messenger (ﷺ) said, "If anyone of you goes to an open space for answering the call of nature he should neither face nor turn his back towards the Qibla; he should either face the east or the west."
পরিচ্ছেদঃ দুইটি ইটের উপর বসে প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করা
১২০) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ লোকেরা বলতঃ তোমরা যখন প্রাকৃতিক প্রয়োজন পূরণে বসবে, তখন কিবলামুখী হয়ে বসবেনা। এমন কি বায়তুল মাকদিসের দিকেও নয়। ইবনে উমার (রাঃ) বলেনঃ একদা আমি আমাদের কোন একটি ঘরের ছাদের উপর উঠলাম। তখন দেখলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বায়তুল মাকদিসকে সামনে রেখে দু’টি ইটের উপর বসে পায়খানা করছেন।
টিকাঃ মদীনাবাসীগণ বায়তুল মাকদিসকে সামনে রাখলে কাবাঘর পিছনে পড়ে। সে হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাবা ঘরকে পিছনে রেখে হাজত পূর্ণ করছিলেন। যা ইবনে উমার (রাঃ) ঘরের ছাদে উঠে প্রত্যক্ষ করেছেন। বাহ্যিক দৃষ্টিতে আবু আইয়্যুব আনসারীর হাদীছ এবং ইবনে উমারের হাদীছের মধ্যে দন্দ্ব পরিলক্ষিত হয়। মূলতঃ উভয় হাদীছের মধ্যে কোন দন্দ্ব নেই। ইবনে উমার (রাঃ) সম্ভবতঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেয়ালে ঘেরা স্থানে পায়খানা করতে দেখেছিলেন। দেয়ালে ঘেরা জায়গার মধ্যে কিবলামুখী হয়ে কিংবা কিবলাকে পিছনে রেখে হাজত পূর্ণ করাতে কোন অসুবিধা নেই।
باب مَنْ تَبَرَّزَ عَلَى لَبِنَتَيْنِ
১২০ـ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ الله عَنْهُمَا قَالَ: إِنَّ نَاسًا يَقُولُونَ: إِذَا قَعَدْتَ عَلَى حَاجَتِكَ فَلا تَسْتَقْبِلِ الْقِبْلَةَ وَلا بَيْتَ الْمَقْدِسِ، لَقَدِ ارْتَقَيْتُ يَوْمًا عَلَى ظَهْرِ بَيْتٍ لَنَا فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ عَلَى لَبِنَتَيْنِ مُسْتَقْبِلا بَيْتَ الْمَقْدِسِ.
ইসলামিক সেন্টারঃ ১৪২
Defecating while sitting over two bricks
Narrated `Abdullah bin `Umar:
People say, "Whenever you sit for answering the call of nature, you should not face the Qibla or Baitul-Maqdis (Jerusalem)." I told them. "Once I went up the roof of our house and I saw Allah's Apostle answering the call of nature while sitting on two bricks facing Baitul-Maqdis (Jerusalem) (but there was a screen covering him. ' (Fath-al-Bari, Page 258, Vol. 1).
পরিচ্ছেদঃ প্রাকৃতিক প্রয়োজন মেটাতে মহিলাদের ঘর থেকে বের হওয়া
১২১) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র স্ত্রীগণ প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতে রাতের বেলা খালি ময়দানের দিকে বের হতেন। ময়দানটি ছিল খুবই প্রশস্ত। উমার (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রায়ই বলতেনঃ হে আল্লাহর নবী! আপনার স্ত্রীগণকে পর্দার আদেশ করুন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা করতেন না। কোন এক রাতে ইশার সময় তাঁর স্ত্রী সাওদা বিনতে যাম্আ (রাঃ) ঘর থেকে বের হলেন। তিনি ছিলেন একজন লম্বা মহিলা। উমার (রাঃ) তাঁকে দেখে ডাক দিয়ে বললেনঃ হে সাওদা! আমি আপনাকে চিনে ফেলেছি। উমারের উদ্দেশ্য ছিল, যাতে তাড়াতাড়ি পর্দার আয়াত নাযিল হয়ে যায়। এ ঘটনার পরই পর্দার আয়াত নাযিল হয়।
باب خُرُوجِ النِّسَاءِ إِلَى الْبَرَازِ
১২১ـ عَنْ عَائِشَةَ : أَنَّ أَزْوَاجَ النَّبِيِّ كُنَّ يَخْرُجْنَ بِاللَّيْلِ إِذَا تَبَرَّزْنَ إِلَى الْمَنَاصِعِ، وَهُوَ صَعِيدٌ أَفْيَحُ، فَكَانَ عُمَرُ يَقُولُ لِلنَّبِيّ: احْجُبْ نِسَاءَكَ، فَلَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ يَفْعَلُ، فَخَرَجَتْ سَوْدَةُ بِنْتُ زَمْعَةَ، زَوْجُ النَّبِيِّ لَيْلَةً مِنَ اللَّيَالِي عِشَاءً، وَكَانَتِ امْرَأَةً طَوِيلَةً، فَنَادَاهَا عُمَرُ: أَلا قَدْ عَرَفْنَاكِ يَا سَوْدَةُ، حِرْصًا عَلَى أَنْ يَنْزِلَ الْحِجَابُ، فَأَنْزَلَ اللَّهُ آيَةَ الْحِجَابِ. (بخارى:১৪৬)
ইসলামিক সেন্টারঃ ১৪৩
The going out of women for answering the call of nature
Narrated `Aisha:
The wives of the Prophet (ﷺ) used to go to Al-Manasi, a vast open place (near Baqi` at Medina) to answer the call of nature at night. `Umar used to say to the Prophet (ﷺ) "Let your wives be veiled," but Allah's Apostle did not do so. One night Sauda bint Zam`a the wife of the Prophet (ﷺ) went out at `Isha' time and she was a tall lady. `Umar addressed her and said, "I have recognized you, O Sauda." He said so, as he desired eagerly that the verses of Al-Hijab (the observing of veils by the Muslim women) may be revealed. So Allah revealed the verses of "Al-Hijab" (A complete body cover excluding the eyes).
পরিচ্ছেদঃ পানি দিয়ে শৌচকার্য করা
১২২) আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন প্রাকৃতিক প্রয়োজন পূরণে বের হতেন, তখন আমি এবং একজন বালক তাঁর পেছনে পেছনে যেতাম। আমাদের সাথে থাকত পানির পাত্র।
আনাস (রাঃ) হতে অন্য বর্ণনায় এসেছে, তিনি বলেনঃ আমাদের সাথে থাকত পানির পাত্র এবং একটি লাঠি। তিনি পানি দিয়ে শৌচকার্য করতেন।
টিকাঃ পাঠক প্রশ্ন করতে পারেন, লাঠি দিয়ে তখন তিনি কী করতেন? উত্তরে বলা যেতে পারে লাঠি দিয়ে শক্ত মাটি নরম করে তাতে পেশাব করতেন। যাতে পেশাবের ছিটা শরীরে না লাগে।
باب حَمْلِ الْعَنَزَةِ مَعَ الْمَاءِ فِي الاِسْتِنْجَاءِ
১২২ـ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قال: كَانَ النَّبِيُّ إِذَا خَرَجَ لِحَاجَتِهِ أَجِيءُ أَنَا وَغُلامٌ مَعَنَا إِدَاوَةٌ مِنْ مَاءٍ و في روايةٍ: مِنْ مَاءٍ وَ عَنَزَةٍ، يَسْتَنْجِيْ بِالْمَاءِ. (بخارى: ১৫২)
ইসলামিক সেন্টারঃ ১৪৭
To carry an 'Anaza (spear-headed stick) along with the water for washing the private parts after answering the call of nature.
Narrated Anas bin Malik:
Whenever Allah's Messenger (ﷺ) went to answer the call of nature, I along with another boy used to carry a tumbler full of water (for cleaning the private parts) and a short spear (or stick).
পরিচ্ছেদঃ ডান হাতে ইস্তেনজা (শৌচকার্য) করা নিষেধ
১২৩) আবু কাতাদাহ হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমাদের কেউ যখন কিছু পান করবে, তখন যেন পান পাত্রে নিঃশ্বাস না ছাড়ে এবং যখন পায়খানা করতে যাবে তখন যেন ডান হাতে পুরুষাঙ্গ স্পর্শ না করে এবং ডান হাত দিয়ে শৌচকাজ না করে।
باب النَّهْىِ عَنْ الاِسْتِنْجَاءِ، بِالْيَمِينِ
১২৩ـ عَنْ أَبِي قَتَادَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ إِذَا شَرِبَ أَحَدُكُمْ فَلا يَتَنَفَّسْ فِي الانَاءِ، وَإِذَا أَتَى الْخَلاءَ فَلا يَمَسَّ ذَكَرَهُ بِيَمِينِهِ وَلا يَتَمَسَّحْ بِيَمِينِهِ. (بخارى:১৫৩)
ইসলামিক সেন্টারঃ ১৫০
It is forbidden to clean the private parts with the right hand
Narrated Abu Qatada:
Allah's Messenger (ﷺ) said, "Whenever anyone of you drinks water, he should not breathe in the drinking utensil, and whenever anyone of you goes to a lavatory, he should neither touch his penis nor clean his private parts with his right hand."
পরিচ্ছেদঃ পাথর দিয়ে ইস্তেনজা (পবিত্রতা অর্জন) করা
১২৪) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রাকৃতিক প্রয়োজন পূরণের উদ্দেশ্যে বের হলেন, তখন আমি তাঁর পেছনে চললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অভ্যাস ছিল, তিনি ডান-বাম দিকে তাকাতেন না। আমি তাঁর নিকট পৌঁছলে তিনি বললেনঃ আমার জন্য ইস্তেনজার ঢিলা সংগ্রহ কর। অথবা এরূপ কিছু শব্দ বললেন। তিনি আরো বললেনঃ হাড্ডি এবং গোবর নিওনা। আমি আমার কাপড়ের এক পার্শ্বে জড়িয়ে কয়েকটি পাথর নিয়ে আসলাম। পাথরগুলো তাঁর পাশে রেখে চলে গেলাম। প্রয়োজন পূরণ করে তিনি পাথরগুলো দ্বারা ইস্তেনজা করলেন।
باب الاِسْتِنْجَاءِ بِالْحِجَارَةِ
১২৪ـ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: اتَّبَعْتُ النَّبِيَّ وَخَرَجَ لِحَاجَتِهِ فَكَانَ لا يَلْتَفِتُ، فَدَنَوْتُ مِنْهُ، فَقَالَ ابْغِنِي أَحْجَارًا أَسْتَنْفِضْ بِهَا أَوْ نَحْوَهُ وَلا تَأْتِنِي بِعَظْمٍ وَلا رَوْث. فَأَتَيْتُهُ بِأَحْجَارٍ بِطَرَفِ ثيَابِي، فَوَضَعْتُهَا إِلَى جَنْبِهِ وَأَعْرَضْتُ عَنْهُ، فَلَمَّا قَضَى أَتْبَعَهُ بِهِنَّ.(بخارى:১৫৫)
ইসলামিক সেন্টারঃ ১৫২
To clean the private parts with stones
Narrated Abu Huraira:
I followed the Prophet (ﷺ) while he was going out to answer the call of nature. He used not to look this way or that. So, when I approached near him he said to me, "Fetch for me some stones for ' cleaning the privates parts (or said something similar), and do not bring a bone or a piece of dung." So I brought the stones in the corner of my garment and placed them by his side and I then went away from him. When he finished (from answering the call of nature) he used, them.
পরিচ্ছেদঃ গোবর দিয়ে ইস্তেনজা করা নিষেধ
১২৫) আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শৌচাগারে গেলেন। তিনি আমাকে তিনটি পাথর সংগ্রহ করতে বললেন। আমি দু’টি পাথর পেলাম। অনুসন্ধান করেও তৃতীয় পাথর পেলাম না। তাই একটি গোবর পেয়ে তা নিয়ে আসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাথর দু’টি গ্রহণ করলেন এবং গোবরটি ফেলে দিলেন এবং বললেনঃ এটি নাপাক।
باب لاَ يُسْتَنْجَى بِرَوْثٍ
১২৫ـ عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ قَالَ: أَتَى النَّبِيُّ الْغَائِطَ، فَأَمَرَنِي أَنْ آتِيَهُ بِثلاثةِ أَحْجَارٍ، فَوَجَدْتُ حَجَرَيْنِ، وَالْتَمَسْتُ الثالِث فَلَمْ أَجِدْهُ، فَأَخَذْتُ رَوْثةً فَأَتَيْتُهُ بِهَا، فَأَخَذَ الْحَجَرَيْنِ وَأَلْقَى الرَّوْثةَ، وَقَالَ هَذَا رِكْسٌ.
ইসলামিক সেন্টারঃ ১৫৩
Do not clean the private parts with dung
Narrated `Abdullah:
The Prophet (ﷺ) went out to answer the call of nature and asked me to bring three stones. I found two stones and searched for the third but could not find it. So took a dried piece of dung and brought it to him. He took the two stones and threw away the dung and said, "This is a filthy thing."
পরিচ্ছেদঃ অযুর অঙ্গগুলো একবার একবার ধৌত করা
১২৬) আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অযুর অঙ্গগুলো একবার একবার করে ধৌত করেছেন।
باب الْوُضُوءِ مَرَّةً مَرَّةً
১২৬ـ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: تَوَضَّأَ النَّبِيُّ مَرَّةً مَرَّةً. (بخاري:১৫৭)
ইসলামিক সেন্টারঃ ১৫৪
The washing of the body parts (i.e., the parts which are washed in ablution) once only while performing ablution
Narrated Ibn `Abbas:
The Prophet (ﷺ) performed ablution by washing the body parts only once.
পরিচ্ছেদঃ অযুর অঙ্গগুলো দু’বার করে ধৌত করা
১২৭) আব্দুল্লাহ বিন যায়েদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অযুর অঙ্গগুলো দু’বার করে ধৌত করেছেন।
باب الْوُضُوءِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ
১২৭ـ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ الأنصاري: أَنَّ النَّبِيَّ تَوَضَّأَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ. (بخاري:১৫৮)
ইসলামিক সেন্টারঃ ১৫৪
The washing of the body parts twice while performing ablution
Narrated `Abdullah bin Zaid:
The Prophet (ﷺ) performed ablution by washing the body parts twice.
পরিচ্ছেদঃ অযুর অঙ্গগুলো তিনবার করে ধৌত করা
১২৮) উছমান বিন আফ্ফান (রাঃ) হতে বর্ণিত, তিনি একদা তাঁর গোলামকে অযুর পাত্র আনতে বললেন। অতঃপর তিনি তিনবার উভয় হাতে পানি ঢেলে তা ধৌত করলেন। তারপর ডান হাত পানির পাত্রে ঢুকিয়ে কুলি করলেন এবং নাকে পানি দিলেন। অতঃপর তিনবার মুখমণ্ডল ধৌত করলেন। এরপর দু’হাত কনুই পর্যন্ত তিনবার ধৌত করলেন (প্রথমে ডান হাত অতঃপর বাম হাত)। (আবার নতুন করে দু’হাত ভিজিয়ে তা দ্বারা) মাথা মাসেহ্ করলেন। অতঃপর দু’পা টাখনুসহ তিনবার ধৌত করলেন। তারপর বললেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আমার অযুর ন্যায় অযু করে দু’রাকআত নামায পড়বে এবং মনে অন্য কিছুর কল্পনা করবেনা তার অতীত জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে।
باب الْوُضُوءِ ثَلاَثًا ثَلاَثًا
১২৮ـ عن عُثمَانَ بْنِ عَفَّانَ أَنَّهُ دَعَا بِإِنَاءٍ فَأَفْرَغَ عَلَى كَفَّيْهِ ثلاث مِرَارٍ فَغَسَلَهُمَا، ثُمَّ أَدْخَلَ يَمِينَهُ فِي الانَاءِ فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثلاثاً وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ ثلاث مِرَارٍ، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ ثَلاثَ مِرَارٍ إِلَى الْكَعْبَيْنِ، ثُمَّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ لا يُحَدِّث فِيهِمَا نَفْسَهُ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ. (بخارى:১৫৯)
ইসলামিক সেন্টারঃ ১৫৬
The washing of the parts thrice while performing ablution
Narrated Humran:
(the slave of 'Uthman) I saw 'Uthman bin 'Affan asking for a tumbler of water (and when it was brought) he poured water over his hands and washed them thrice and then put his right hand in the water container and rinsed his mouth, washed his nose by putting water in it and then blowing it out. then he washed his face and forearms up to the elbows thrice, passed his wet hands over his head and washed his feet up to the ankles thrice. Then he said, "Allah's Messenger (ﷺ) said 'If anyone performs ablution like that of mine and offers a two-rak'at prayer during which he does not think of anything else (not related to the present prayer) then his past sins will be forgiven.' "
পরিচ্ছেদঃ অযুর অঙ্গগুলো তিনবার করে ধৌত করা
১২৯) অপর বর্ণনায় এসেছে, একদা উছমান (রাঃ) বললেনঃ আমি তোমাদেরকে একটি হাদীছ শুনাবো। কুরআন মাজীদের এই আয়াতটি যদি না থাকত তাহলে আমি তোমাদেরকে হাদীছটি শুনাতাম না। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি উত্তমরূপে অযু করবে এবং নামায আদায় করবে তার উক্ত নামায এবং পরবর্তী নামাযের মধ্যবর্তী সময়ের সকল গুনাহ ক্ষমা করে দেয়া হবে। উরওয়া বলেনঃ আয়াতটি হলঃ
﴿إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ وَالْهُدَى مِنْ بَعْدِ مَا بَيَّنَّاهُ لِلنَّاسِ فِي الْكِتَابِ أُولَئِكَ يَلْعَنُهُمُ اللَّهُ وَيَلْعَنُهُمُ اللَّاعِنُونَ إِلَّا الَّذِينَ تَابُوا وَأَصْلَحُوا وَبَيَّنُوا فَأُولَئِكَ أَتُوبُ عَلَيْهِمْ وَأَنَا التَّوَّابُ الرَّحِيمُ﴾
‘‘আমি যেসব সুস্পষ্ট দলীল-প্রমাণ এবং হেদায়াতের কথা নাযিল করেছি, পবিত্র কুরআনে মানুষের জন্য বর্ণনা করার পরও যারা তা গোপন করবে, আল্লাহ তাদেরকে লা’নত করবেন এবং লা’নতকারীগণও লা’নত করবেন। তবে যারা তাওবা করে এবং নাযিলকৃত বিষয়গুলো বর্ণনা করে দেয় সে সমস্ত লোকের তাওবা আমি কবূল করি। আমি তাওবা কবুলকারী পরম দয়ালু’’। (সূরা বাকারাঃ ১৫৯-১৬০)
باب الْوُضُوءِ ثَلاَثًا ثَلاَثًا
وَفِيْ رِوَايَةٍ أَنَّ عُثْمَان قَالَ: أَلا أُحَدِّثُكُمْ حَدِيثًا لَوْلا آيَةٌ مَا حَدَّثْتُكُمُوهُ، سَمِعْتُ النَّبِيَّ يَقُولُ لا يَتَوَضَّأُ رَجُلٌ فيُحْسِنُ وُضُوءَهُ وَيُصَلِّي الصَّلاةَ إِلا غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الصَّلاةِ حَتَّى يُصَلِّيَهَا. قَالَ عُرْوَةُ: الآيَةَ: ﴿إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ﴾ (بخارى:১৬০)
ইসলামিক সেন্টারঃ ১৫৬
The washing of the parts thrice while performing ablution
After performing the ablution 'Uthman said, "I am going to tell you a Hadith which I would not have told you, had I not been compelled by a certain Holy Verse (the sub narrator 'Urwa said:
This verse is: "Verily, those who conceal the clear signs and the guidance which we have sent down...)" (2:159). I heard the Prophet (ﷺ) saying, 'If a man performs ablution perfectly and then offers the compulsory congregational prayer, Allah will forgive his sins committed between that (prayer) and the (next) prayer till he offers it.
পরিচ্ছেদঃ অযুতে নাক পরিষ্কার করা
১৩০) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তি অযু করবে সে যেন নাক ঝেড়ে নেয় আর যে ঢিলা ব্যবহার করবে সে যেন বেজোড় সংখ্যায় ঢিলা ব্যবহার করে।
باب الاِسْتِنْثَارِ فِي الْوُضُوءِ
১৩০ـ عن أَبَي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ أَنَّهُ قَالَ مَنْ تَوَضَّأَ فَلْيَسْتَنْثِرْ وَمَنِ اسْتَجْمَرَ فَلْيُوتِرْ (بحارى:১৬১)
ইসলামিক সেন্টারঃ ১৫৭
The cleaning of the nose by putting water in it and then blowing it out during ablution
Narrated Abu Huraira:
The Prophet (ﷺ) said, "Whoever performs ablution should clean his nose with water by putting the water in it and then blowing it out, and whoever cleans his private parts with stones should do it with odd number of stones."
পরিচ্ছেদঃ বেজোড় সংখ্যায় ঢিলা ব্যবহার করা
১৩১) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমাদের কেউ যখন অযু করবে সে যেন নাকে পানি দিয়ে নাক ঝেড়ে নেয় আর যে ঢিলা ব্যবহার করবে সে যেন বেজোড় সংখ্যায় ঢিলা ব্যবহার করে। আর তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগ্রত হবে, সে যেন পানির পাত্রে হাত ঢুকানোর পূর্বেই কব্জি পর্যন্ত তিনবার ধৌত করে নেয়। কারণ তোমাদের কেউ জানেনা রাত্রে ঘুমন্ত অবস্থায় তার হাত কোথায় ছিল?
باب الاِسْتِجْمَارِ وِتْرًا
১৩১ـ عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَلْيَجْعَلْ فِي أَنْفِهِ مَاءً ثُمَّ لِيَنْثُرْ وَمَنِ اسْتَجْمَرَ فَلْيُوتِرْ وَإِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ فَلْيَغْسِلْ يَدَهُ قَبْلَ أَنْ يُدْخِلَهَا فِي وَضُوئِهِ فَإِنَّ أَحَدَكُمْ لا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ.
ইসলামিক সেন্টারঃ ১৫৮
To clean the private parts with odd number of stones
Narrated Abu Huraira:
Allah's Messenger (ﷺ) said, "If anyone of you performs ablution he should put water in his nose and then blow it out and whoever cleans his private parts with stones should do so with odd numbers. And whoever wakes up from his sleep should wash his hands before putting them in the water for ablution, because nobody knows where his hands were during sleep."
পরিচ্ছেদঃ উভয় পা ধৌত করতে হবে, জুতার উপর মাসেহ করবে না
১৩২) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, একদা তাকে বলা হল, হে আবু আব্দুর রাহমান! আপনাকে চারটি কাজ করতে দেখি, কিন্তু আপনার কোন সাথীকেই এগুলো করতে দেখিনা। তিনি বললেনঃ সেগুলো কী? বর্ণনাকারী বলেনঃ আমি দেখি, আপনি শুধু রুকনে ইয়ামানী এবং হাজরে আসওয়াদ ব্যতীত অন্য কোন রুকন স্পর্শ করেন না। আপনি সিবতী জুতা পরিধান করে থাকেন। আপনি আপনার কাপড়গুলো হলুদ রং দ্বারা রঞ্জিত করেন। আপনি যখন মক্কায় থাকেন অন্যান্য লোকেরা চাঁদ দেখামাত্রই তালবীয়া পাঠ করে আর আপনি তারবীয়ার দিন (যুল হজ্জ মাসের ৮ তারিখ) ছাড়া তালবীয়া পাঠ করেন না- এর কারণ কি?
ইবনে উমার (রাঃ) প্রত্যেকটি প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেনঃ আল্লাহর ঘরের রুকনসমূহ স্পর্শের ব্যাপারে আমার কথা হল আমি আল্লাহর রাসূলকে হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানী ব্যতীত কাবা ঘরের অন্য কোন রোকন স্পর্শ করতে দেখিনি। আর সিবতী জুতা সম্পর্কে কথা হল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এমন জুতা পরিধান করতে দেখেছি, যাতে কোন পশম ছিলনা। এই জুতা পরেই তিনি অযু করতেন। এই জন্য আমি সিবতী জুতা পরিধান করতে ভালবাসি। আর হলুদ রং সম্পর্কে কথা হল আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হলুদ রং দ্বারা স্বীয় কাপড় রঞ্জিত করতে দেখেছি। তাই আমি উক্ত রং দ্বারা কাপড় রঞ্জিত করতে ভালবাসি। আর তালবীয়া পাঠের ব্যাপারে কথা হল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ততক্ষণ পর্যন্ত তালবীয়া পাঠ করতে দেখিনি যতক্ষণ না বাহন (উট) তাঁকে নিয়ে রওয়ানা দিয়েছে।
টিকাঃ সিবতী জুতা হচ্ছে চামড়ার তৈরী বিশেষ এক ধরণের জুতা, যা সেই সময়ের লোকেরা পরিধান করত।
باب غَسْلِ الرِّجْلَيْنِ فِي النَّعْلَيْنِ وَلاَ يَمْسَحُ عَلَى النَّعْلَيْنِ
১৩২ـ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ الله عَنْهُمَا وقد قِيلَ لَهُ يَا أَبَا عَبْدِالرَّحْمَنِ رَأَيْتُكَ تَصْنَعُ أَرْبَعًا لَمْ أَرَ أَحَدًا مِنْ أَصْحَابِكَ يَصْنَعُهَا، قَال:َ وَمَا هِي؟َ قَالَ: رَأَيْتُكَ لا تَمَسُّ مِنَ الأرْكَانِ إِلا الْيَمَانِيَّيْنِ، وَرَأَيْتُكَ تَلْبَسُ النِّعَالَ السِّبْتِيَّةَ، وَرَأَيْتُكَ تَصْبُغُ بِالصُّفْرَةِ، وَرَأَيْتُكَ إِذَا كُنْتَ بِمَكَّةَ أَهَلَّ النَّاسُ إِذَا رَأَوُا الْهِلالَ وَلَمْ تُهِلَّ أَنْتَ حَتَّى كَانَ يَوْمُ التَّرْوِيَةِ، فقَالَ: أَمَّا الأَرْكَانُ: فَإِنِّي لَمْ أَرَ رَسُولَ اللَّهِ يَمَسُّ إِلا الْيَمَانِيَّيْنِ وَأَمَّا النِّعَالُ السِّبْتِيَّةُ: فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّه ِ يَلْبَسُ النَّعْلَ الَّتِي لَيْسَ فِيهَا شَعَرٌ، وَيَتَوَضَّأُ فِيهَا فَأَنَا أُحِبُّ أَنْ أَلْبَسَهَا، وَأَمَّا الصُّفْرَةُ: فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ يَصْبُغُ بِهَا، فَأَنَا أُحِبُّ أَنْ أَصْبُغَ بِهَا، وَأَمَّا الإِهْلالُ: فَإِنِّي لَمْ أَرَ رَسُولَ اللَّهِ يُهِلُّ حَتَّى تَنْبَعِثَ بِهِ رَاحِلَتُهُ.(بخارى:১৬৬)
ইসলামিক সেন্টারঃ ১৬২
Washing the feet when one is wearing the shoes, and it is not sufficient for one to pass a wet hand over the shoes (but one should take off the shoes and wash one's feet)
Narrated `Ubaid Ibn Juraij:
I asked `Abdullah bin `Umar, "O Abu `Abdur-Rahman! I saw you doing four things which I never saw being done by anyone of you companions?" `Abdullah bin `Umar said, "What are those, O Ibn Juraij?" I said, "I never saw you touching any corner of the Ka`ba except these (two) facing south (Yemen) and I saw you wearing shoes made of tanned leather and dyeing your hair with Hinna (a kind of red dye). I also noticed that whenever you were in Mecca, the people assume Ihram on seeing the new moon crescent (1st of Dhul-Hijja) while you did not assume the Ihlal (Ihram) -(Ihram is also called Ihlal which means 'Loud calling' because a Muhrim has to recite Talbiya aloud when assuming the state of Ihram) - till the 8th of Dhul-Hijja (Day of Tarwiya). `Abdullah replied, "Regarding the corners of Ka`ba, I never saw Allah's Messenger (ﷺ) touching except those facing south (Yemen) and regarding the tanned leather shoes, no doubt I saw Allah's Messenger (ﷺ) wearing non-hairy shoes and he used to perform ablution while wearing the shoes (i.e. wash his feet and then put on the shoes). So I love to wear similar shoes. And about the dyeing of hair with Hinna; no doubt I saw Allah's Messenger (ﷺ) dyeing his hair with it and that is why I like to dye (my hair with it). Regarding Ihlal, I did not see Allah's Messenger (ﷺ) assuming Ihlal till he set out for Hajj (on the 8th of Dhul-Hijja).
পরিচ্ছেদঃ অযু ও গোসল ডান দিক থেকে শুরু করা
১৩৩) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুতা পরিধান, মাথার চুল চিরুনী করা, পবিত্রতা অর্জন করা এবং তাঁর সকল কাজ ডান দিক থেকে আরম্ভ করা পছন্দ করতেন।
টিকাঃ তবে শৌচাগারে যাওয়ার সময়, মসজিদ থেকে বের হওয়ার সময়, নাক পরিস্কার করার সময় এবং শৌচকাজ করার কথা ভিন্ন।
باب التَّيَمُّنِ فِي الْوُضُوءِ وَالْغُسْلِ
১৩৩ـ عَنْ عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا قَالَتْ: كَانَ النَّبِيُّ يُعْجِبُهُ التَّيَمُّنُ فِي تَنَعُّلِهِ، وَتَرَجُّلِهِ، وَطُهُورِهِ، وَفِي شَأْنِهِ كُلِّهِ
ইসলামিক সেন্টারঃ ১৬৪
While performing ablution or taking a bath one should start from the right side of the body
Narrated `Aisha:
The Prophet (ﷺ) used to like to start from the right side on wearing shoes, combing his hair and cleaning or washing himself and on doing anything else.
পরিচ্ছেদঃ নামাযের সময় হলে অযুর পানি তালাশ করা
১৩৪) আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই অবস্থায় দেখলাম যে, তখন আসরের নামাযের সময় হয়ে গিয়েছিল। লোকেরা অনুসন্ধান করেও পানি পেলনা। পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট সামান্য পানি আনয়ন করা হল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই পানির মধ্যে হাত রেখে তা থেকে লোকদেরকে অযু করতে বললেন। আনাস (রাঃ) বলেনঃ আমি দেখলাম, তাঁর আঙ্গুলের নীচ থেকে পানি উথলে উঠছে। এমনকি ঐ পানি দিয়ে উপস্থিত সকল লোকই অযু করে নিল।
باب الْتِمَاسِ الْوَضُوءِ إِذَا حَانَتِ الصَّلاَةُ
১৩৪ـ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ وَحَانَتْ صَلاةُ الْعَصْرِ، فَالْتَمَسَ النَّاسُ الْوَضُوءَ فَلَمْ يَجِدُوهُ، فَأُتِيَ رَسُولُ اللَّهِ بِوَضُوءٍ، فَوَضَعَ رَسُولُ اللَّهِ فِي ذَلِكَ الإنَاءِ يَدَهُ، وَأَمَرَ النَّاسَ أَنْ يَتَوَضَّئُوا مِنْهُ، قَالَ: فَرَأَيْتُ الْمَاءَ يَنْبُعُ مِنْ تَحْتِ أَصَابِعِهِ، حَتَّى تَوَضَّئُوا مِنْ عِنْدِ آخِرِهِمْ. (بخارى:১৬৯)
ইসলামিক সেন্টারঃ ১৬৫
To look for water (for ablution) when the time for the prayer is due
Narrated Anas bin Malik:
saw Allah's Messenger (ﷺ) when the `Asr prayer was due and the people searched for water to perform ablution but they could not find it. Later on (a pot full of) water for ablution was brought to Allah's Apostle . He put his hand in that pot and ordered the people to perform ablution from it. I saw the water springing out from underneath his fingers till all of them performed the ablution (it was one of the miracles of the Prophet).
পরিচ্ছেদঃ যে পানি দ্বারা মানুষের চুল ধৌত করা হয় তার হুকুম
১৩৫) আনাস (রাঃ) হতে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মাথার চুল কামালেন, তখন আবু তালহা (রাঃ) প্রথম তাঁর চুল মোবারক গ্রহণ করেছেন।
টিকাঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জীবদ্দশায় তাঁর চুল, দাড়ি, ব্যবহৃত পোষাক, অযুর পানি এবং তাঁর অন্যান্য উচ্ছিষ্ট বস্ত্ত দ্বারা বরকত গ্রহণ করা জায়েয ছিল। তাঁর মৃত্যুর পর এটি রহিত হয়ে গেছে।
باب الْمَاءِ الَّذِي يُغْسَلُ بِهِ شَعَرُ الإِنْسَانِ
১৩৫ـ وَعَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ لَمَّا حَلَقَ رَأْسَهُ، كَانَ أَبُو طَلْحَةَ أَوَّلَ مَنْ أَخَذَ مِنْ شَعَرِهِ. (بخارى:১৭১)
ইসলামিক সেন্টারঃ ১৬৭
What is said regarding the water with which human hair has been washed
Narrated Anas:
When Allah's Messenger (ﷺ) got his head shaved, Abu- Talha was the first to take some of his hair.
পরিচ্ছেদঃ কুকুর কোন পাত্রে মুখ দিলে তার হুকুম
১৩৬) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ তোমাদের কারো পাত্রে কুকুর মুখ দিলে উহা পবিত্র করার জন্য সাতবার ধৌত করবে।
باب إِذَا شَرِبَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعًا
১৩৬ـ عَنْ أَبِي هُرَيْرَةَ أنَّ رَسُولَ اللَّهِ قَالَ إِذَا شَرِبَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعًا. (بخارى:১৭২)
ইসলামিক সেন্টারঃ ১৬৮
If a dog drinks from the utensil of any one of you then it is essential to wash it seven times
Narrated Abu Huraira:
Allah's Messenger (ﷺ) said, "If a dog drinks from the utensil of anyone of you it is essential to wash it seven times."
পরিচ্ছেদঃ কুকুর কোন পাত্রে মুখ দিলে তার হুকুম
১৩৭) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর যামানায় মসজিদে কুকুর আসা-যাওয়া করত এবং তাতে পেশাব করত। এতে সাহাবীগণ মসজিদে পানি ছিটাতেন না বা পেশাবের স্থান ধৌত করতেন না।
টিকাঃ এটি ইসলামের প্রথম যুগের ঘটনা। তখন মসজিদ পাকা ছিলনা। সে জন্য বালু ও কাঁচা মাটি পেশাব চুষে নিত। তাই ধৌত করার প্রয়োজন হতনা। পরবর্তীতে যখন মসজিদের অবস্থার উন্নতি হল তখন থেকে মসজিদের পবিত্রতা রক্ষা করার লক্ষ্যে বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে।
باب إِذَا شَرِبَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعًا
১৩৭ـ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ الله عَنْهُمَا قَالَ: كَانَتِ الْكِلابُ تَبُولُ وَتُقْبِلُ وَتُدْبِرُ فِي الْمَسْجِدِ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ ، فَلَمْ يَكُونُوا يَرُشُّونَ شَيْئًا مِنْ ذَلِكَ.
ইসলামিক সেন্টারঃ ১৬৯
If a dog drinks from the utensil of any one of you then it is essential to wash it seven times
And narrated Hamza bin 'Abdullah:
My father said. "During the lifetime of Allah's Apostle, the dogs used to urinate, and pass through the mosques (come and go), nevertheless they never used to sprinkle water on it (urine of the dog.)"
পরিচ্ছেদঃ যারা পেশাব পায়খানার রাস্তা দিয়ে নির্গত বস্ত্ত ব্যতীত অন্য কিছুকে অযু ভঙ্গের কারণ মনে করেন না
১৩৮) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ বান্দা যতক্ষণ মসজিদে নামাযের অপেক্ষায় থাকবে ততক্ষণ পর্যন্ত তার এ অপেক্ষার সময় নামাযের মধ্যেই গণ্য হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত তার হদছ না হয়।
টিকাঃ পিছনের রাস্তা দিয়ে আওয়াজসহ বায়ু বের হওয়াকে হদছ বলা হয়। যদি নিশ্চিত হয় যে হাওয়া বের হয়েছে, তাতে অযু নষ্ট হয়ে যাবে। যদিও আওয়াজ না হয়।
باب مَنْ لَمْ يَرَ الْوُضُوءَ إِلاَّ مِنَ الْمَخْرَجَيْنِ، مِنَ الْقُبُلِ وَالدُّبُرِ
১৩৮ـ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ النَّبِيُّ لا يَزَالُ الْعَبْدُ فِي صَلاةٍ مَا كَانَ فِي الْمَسْجِدِ يَنْتَظِرُ الصَّلاةَ مَا لَمْ يُحْدِثْ. (بخارى:১৭৬)
ইসলামিক সেন্টারঃ ১৭১
Whosoever considers not to repeat ablution except if something is discharged or passed from exit (front or back private parts)
Narrated Abu Huraira:
Allah's Messenger (ﷺ) said, "A person is considered in prayer as long as he is waiting for the prayer in the mosque as long as he does not do Hadath."
পরিচ্ছেদঃ যারা পেশাব পায়খানার রাস্তা দিয়ে নির্গত বস্ত্ত ব্যতীত অন্য কিছুকে অযু ভঙ্গের কারণ মনে করেন না
১৩৯) যায়েদ বিন খালেদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি উছমান বিন আফ্ফান (রাঃ) কে জিজ্ঞেস করলামঃ যদি কোন লোক তার স্ত্রীর সাথে সহবাস করে অথচ বীর্যপাত হয়নি তার ব্যাপারে আপনার অভিমত কী? উত্তরে উছমান (রাঃ) বললেনঃ সে অযু করবে এবং যৌনাঙ্গ ধৌত করে নিবে। এ কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি। যায়েদ বলেনঃ তারপর এ মাসআলাটি সম্পর্কে আমি আলী, যুবায়ের, তালহা এবং উবাই ইবনে কা’ব (রাঃ) কে জিজ্ঞেস করলে তারাও আমাকে অনুরূপ আদেশ দিয়েছেন।
باب مَنْ لَمْ يَرَ الْوُضُوءَ إِلاَّ مِنَ الْمَخْرَجَيْنِ، مِنَ الْقُبُلِ وَالدُّبُرِ
১৩৯ـ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ قال: سَأَلتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ قُلْتُ: أَرَأَيْتَ إِذَا جَامَعَ فَلَمْ يُمْنِ؟ قَالَ عُثْمَانُ: يَتَوَضَّأُ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلاةِ، وَيَغْسِلُ ذَكَرَهُ. قَالَ عُثْمَانُ: سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ . فَسَأَلْتُ عَنْ ذَلِكَ عَلِيًّا، وَالزُّبَيْرَ، وَطَلْحَةَ، وَأُبَيَّ بْنَ كَعْبٍ، فَأَمَرُوني بِذَلِكَ.(بخارى:১৭৯)
ইসলামিক সেন্টারঃ ১৭৪
Whosoever considers not to repeat ablution except if something is discharged or passed from exit (front or back private parts)
Narrated Zaid bin Khalid:
I asked `Uthman bin `Affan about a person who engaged in intercourse but did no discharge. `Uthman replied, "He should perform ablution like the one for an ordinary prayer but he must wash his penis." `Uthman added, "I heard it from Allah's Messenger (ﷺ)." I asked `Ali Az-Zubair, Talha and Ubai bin Ka`b about it and they, too, gave the same reply. (This order was canceled later on and taking a bath became necessary for such cases).
পরিচ্ছেদঃ যারা পেশাব পায়খানার রাস্তা দিয়ে নির্গত বস্ত্ত ব্যতীত অন্য কিছুকে অযু ভঙ্গের কারণ মনে করেন না
১৪০) আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন আনসারী সাহাবীকে ডেকে পাঠালেন। আনসারী যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর দরবারে উপস্থিত হলেন তখন তাঁর মাথার চুল থেকে পানি ঝরছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে বললেনঃ সম্ভবতঃ আমরা তোমাকে তাড়াহুড়ার মধ্যে ফেলে দিয়েছি। উত্তরে তিনি বললেনঃ হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বললেনঃ যখন তোমাকে তাড়াহুড়ার মধ্যে ফেলে দেয়া হয় কিংবা বীর্যপাত না হয় তখন তোমার উপর শুধু অযু করা আবশ্যক।
টিকাঃ উপরোক্ত হাদীছ দু’টি অন্যান্য হাদীছের মাধ্যমে মানসুখ তথা রহিত হয়ে গেছে। যেখানে বলা হয়েছে যে, স্বামী-স্ত্রী পরস্পর যৌন ক্রিয়ায় মিলিত হলেই গোসল আবশ্যক হবে। অর্থাৎ পুরুষাঙ্গের অগ্রভাগ স্ত্রীর যৌনাঙ্গে প্রবেশ করলেই গোসল আবশ্যক হবে। বীর্যপাত হোক বা না হোক।
باب مَنْ لَمْ يَرَ الْوُضُوءَ إِلاَّ مِنَ الْمَخْرَجَيْنِ، مِنَ الْقُبُلِ وَالدُّبُرِ
১৪০ـ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ : أَنَّ رَسُولَ اللَّهِ أَرْسَلَ إِلَى رَجُلٍ مِنَ الأَنْصَارِ، فَجَاءَ وَرَأْسُهُ يَقْطُرُ، فَقَالَ النَّبِيُّ لَعَلَّنَا أَعْجَلْنَاكَ؟ فَقَالَ: نَعَمْ، فَقَالَ رَسُولُ اللَّهِ إِذَا أُعْجِلْتَ أَوْ قُحِطْتَ فَعَلَيْكَ الْوُضُوءُ.
ইসলামিক সেন্টারঃ ১৭৫
Whosoever considers not to repeat ablution except if something is discharged or passed from exit (front or back private parts)
Narrated Abu Sa`id Al-Khudri:
Allah's Messenger (ﷺ) sent for a Ansari man who came with water dropping from his head. The Prophet (ﷺ) said, "Perhaps we have forced you to hurry up, haven't we?" The Ansari replied, "Yes." Allah's Messenger (ﷺ) further said, "If you are forced to hurry up (during intercourse) or you do not discharge then ablution is due on you (This order was canceled later on, i.e. one has to take a bath).
পরিচ্ছেদঃ কাউকে তার সাথী অযু করিয়ে দিলে তা জায়েয হবে
১৪১) মুগীরা ইবনে শু’বা (রাঃ) হতে বর্ণিত, কোন এক সফরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাথে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন নিজের প্রাকৃতিক প্রয়োজন পূরণ করার জন্য বাইরে গেলেন। ফিরে আসার পর তিনি যখন অযু করার ইচ্ছা করলেন তখন মুগীরা ইবনে শু’বা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর অযুর অঙ্গসমূহে পানি ঢালতে থাকলেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অযু করতে লাগলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথমে মুখমণ্ডল ও উভয় হাত ধৌত করলেন এবং মাথা মাসেহ করলেন ও মোজার উপর মাসেহ করলেন।
باب الرَّجُلِ يُوَضِّئُ صَاحِبَهُ
১৪১ـ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ : أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللَّهِ فِي سَفَرٍ وَأَنَّهُ ذَهَبَ لِحَاجَةٍ لَهُ، وَأَنَّ مُغِيرَةَ جَعَلَ يَصُبُّ الْمَاءَ عَلَيْهِ وَهُوَ يَتَوَضَّأُ، فَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ، وَمَسَحَ بِرَأْسِهِ وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ. (بخارى:১৮২)
ইসলামিক সেন্টারঃ ১৭৭
(What is said regarding) a man who helps his companion to perform ablution (by pouring water for him)
Narrated Al-Mughira bin Shu`ba:
I was in the company of Allah's Messenger (ﷺ) on one of the journeys and he went out to answer the call of nature (and after he finished) I poured water and he performed ablution; he washed his face, forearms and passed his wet hand over his head and over the two Khuff (socks made from thick fabric or leather).
পরিচ্ছেদঃ বিনা অযুতে কুরআন পড়া
১৪২) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ তিনি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর স্ত্রী মায়মুনার ঘরে রাত্রি যাপন করলেন। মায়মুনা ছিলেন ইবনে আব্বাসের খালা। ইবনে আব্বাস বলেনঃ আমি বিছানার এক প্রস্থে শয়ন করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর স্ত্রী বিছানার দৈর্ঘে শয়ন করলেন। রাত্রি যখন অর্ধেক হল অথবা তার চেয়ে একটু কম বা বেশী হল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাগ্রত হয়ে বসলেন এবং স্বীয় চেহারা মোবারক থেকে হাত দিয়ে মুছে নিদ্রার প্রভাব দূর করছিলেন। অতঃপর তিনি সূরা আল-ইমরানের শেষ দশ আয়াত পাঠ করলেন। তারপর তিনি একটি ঝুলন্ত কলসীর কাছে গিয়ে তা থেকে উত্তমভাবে অযু করলেন এবং নামাযে দাঁড়িয়ে গেলেন।
ইবনে আব্বাস বলেনঃ আমিও ঘুম থেকে উঠে তাই করলাম, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন। অতঃপর তাঁর পাশে গিয়ে নামাযে দাঁড়ালাম। তিনি স্বীয় ডান হাত আমার মাথায় রেখে আমার ডান কানে ধরে মললেন। (অন্য বর্ণনায় এসেছে, ইবনে আব্বাস প্রথমে বাম দিকে দাঁড়িয়েছিলেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে কানে ধরে টেনে ডান দিকে দাঁড় করালেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দু’রাকআত করে ছয়বারে বারো রাকআত নামায পড়লেন। অতঃপর বিতর নামায পড়ে তিনি শয়ন করলেন। পরিশেষে মুআযি্যন আগমণ করলে শয়ন থেকে উঠে তিনি সংক্ষিপ্তভাবে দুই রাকআত নামায পড়লেন। অতঃপর (ফজরের নামায আদায়ের জন্য) বের হলেন এবং নামায পড়লেন।
باب قِرَاءَةِ الْقُرْآنِ بَعْدَ الْحَدَثِ وَغَيْرِهِ
১৪২ـ عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما: أَنَّهُ بَاتَ لَيْلَةً عِنْدَ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ ، وَهِيَ خَالَتُهُ، فَاضْطَجَعْتُ فِي عَرْضِ الْوِسَادَةِ، وَاضْطَجَعَ رَسُولُ اللَّهِ وَأَهْلُهُ فِي طُولِهَا، فَنَامَ رَسُولُ اللَّهِ حَتَّى إِذَا انْتَصَفَ اللَّيْلُ أَوْ قَبْلَهُ بِقَلِيلٍ أَوْ بَعْدَهُ بِقَلِيلٍ، اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ فَجَلَسَ يَمْسَحُ النَّوْمَ عَنْ وَجْهِهِ بِيَدِهِ، ثُمَّ قَرَأَ الْعَشْرَ الآيَاتِ الْخَوَاتِمَ مِنْ سُورَةِ آلِ عِمْرَانَ، ثُمَّ قَامَ إِلَى شَنٍّ مُعَلَّقَةٍ، فَتَوَضَّأَ مِنْهَا، فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ قَامَ يُصَلِّي، قَالَ: فَقُمْتُ فَصَنَعْتُ مِثْلَ مَا صَنَعَ، ثُمَّ ذَهَبْتُ فَقُمْتُ إِلَى جَنْبِهِ، فَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى رَأْسِي، وَأَخَذَ بِأُذُنِي الْيُمْنَى يَفْتِلُهَا، فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ أَوْتَرَ، ثُمَّ اضْطَجَعَ، حَتَّى أَتَاهُ الْمُؤَذِّنُ، فَقَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ، ثُمَّ خَرَجَ فَصَلَّى الصُّبْحَ. (بخارى:১৮৩)
ইসলামিক সেন্টারঃ ১৭৮
The recitation of Quran or doing other invocations etc. after Hadath
Narrated `Abdullah bin `Abbas:
That he stayed overnight in the house of Maimuna the wife of the Prophet, his aunt. He added : I lay on the bed (cushion transversally) while Allah's Messenger (ﷺ) and his wife lay in the lengthwise direction of the cushion. Allah's Messenger (ﷺ) slept till the middle of the night, either a bit before or a bit after it and then woke up, rubbing the traces of sleep off his face with his hands. He then, recited the last ten verses of Sura Al-`Imran, got up and went to a hanging water-skin. He then Performed the ablution from it and it was a perfect ablution, and then stood up to offer the prayer. I, too, got up and did as the Prophet had done. Then I went and stood by his side. He placed his right hand on my head and caught my right ear and twisted it. He prayed two rak`at then two rak`at and two rak`at and then two rak`at and then two rak`at and then two rak`at (separately six times), and finally one rak`a (the witr). Then he lay down again in the bed till the Mu'adh-dhin came to him where upon the Prophet (ﷺ) got up, offered a two light rak`at prayer and went out and led the Fajr prayer.
পরিচ্ছেদঃ অযুতে সম্পূর্ণ মাথা মাসেহ করা
১৪৩) আব্দুল্লাহ ইবনে যায়েদ (রাঃ) হতে বর্ণিত, একদা জনৈক ব্যক্তি তাকে বললঃ আপনি কি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অযুর নিয়ম দেখাতে পারবেন? আব্দুল্লাহ ইবনে যায়েদ বললেনঃ হ্যাঁ, পারব। এই বলে তিনি পানি আনতে বললেনঃ পানি আনার পর তিনি পাত্র হতে কিছু পানি হাতে নিয়ে তা দ্বারা দু’বার উভয় হাত ধৌত করলেন। অতঃপর তিনবার কুলি করলেন এবং নাকে পানি দিয়ে নাক ঝাড়লেন। তারপর তিনবার মুখমণ্ডল ধৌত করলেন। তারপর উভয় হাত কনুই পর্যন্ত তিনবার ধৌত করলেন। অতঃপর উভয় হাত দ্বারা মাথার সামনের অংশ এবং পিছনের অংশ মাসেহ করলেন। মাথার সম্মুখ ভাগ থেকে শুরু করে উভয় হাত মাথার পিছন দিক পর্যন্ত নিলেন। তারপর যেখান থেকে শুরু করেছিলেন পুনরায় সেখানে নিয়ে আসলেন। অবশেষে উভয় পা ধৌত করলেন।
باب مَسْحِ الرَّأْسِ كُلِّهِ
১৪৩ـ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ: أنَّ رجلاً قَالَ لَهُ: هَلْ تَسْتَطِيْعُ أَنْ تُرِيَنِيْ كَيْفَ كَانَ رَسُوْلُ الله يَتَوَضَّأُ؟ قَالَ: نَعَمْ. فَدَعَا بمَاءٍ، فأفرغَ عَلَى يَدَيْهِ ثُمَّ غَسَلَهُمَا ثَلاثًا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ ثَلاثًا، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثلاثاً، ثُمَّ غَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ إلى الْمِرْفَقَيْنِ، ثُمَّ مَسَحَ رَأسَهُ بِيَدَيْهِ، فَأقْبَلَ بِهِمَا وَأدْبَرَ، بَدَأ بِمُقَدَّمِ رَأسِهِ حَتَّى ذَهَبَ بِهِمَا إلى قَفَاهُ، ثُمَّ رَدَّهُما إلى المكانِ الَّذِي بَدَأ مِنْهُ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ. (بخارى:১৮৫)
ইসলামিক সেন্টারঃ ১৮০
To pass wet hands over the whole head during ablution
Narrated Yahya Al-Mazini:
A person asked `Abdullah bin Zaid who was the grandfather of `Amr bin Yahya, "Can you show me how Allah's Messenger (ﷺ) used to perform ablution?" `Abdullah bin Zaid replied in the affirmative and asked for water. He poured it on his hands and washed them twice, then he rinsed his mouth thrice and washed his nose with water thrice by putting water in it and blowing it out. He washed his face thrice and after that he washed his forearms up to the elbows twice and then passed his wet hands over his head from its front to its back and vice versa (beginning from the front and taking them to the back of his head up to the nape of the neck and then brought them to the front again from where he had started) and washed his feet (up to the ankles).
পরিচ্ছেদঃ অযুতে সম্পূর্ণ মাথা মাসেহ করা
১৪৪) আবু জুহায়ফা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুপুরের সময় আমাদের এলাকায় আগমণ করলেন। এ সময় তাঁর জন্য অযুর পানি আনা হলে তা দিয়ে তিনি অযু করলেন। মানুষেরা তার অযুর অতিরিক্ত পানি নিয়ে শরীর মাসেহ করতে লাগল। অযু শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যোহরের নামায দু’রাকআত এবং আসরের নামায দু’রাকআত তথা কসর করে আদায় করলেন। তাঁর সামনে ছিল ছোট একটি লাঠি, (যা তিনি সুতরা হিসাবে ব্যবহার করেছিলেন)।
باب مَسْحِ الرَّأْسِ كُلِّهِ
১৪৪ـ عَنْ أَبِي جُحَيْفَةَ قال: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ بِالْهَاجِرَةِ، فَأُتِيَ بِوَضُوءٍ فَتَوَضَّأَ، فَجَعَلَ النَّاسُ يَأْخُذُونَ مِنْ فَضْلِ وَضُوئِهِ فَيَتَمَسَّحُونَ بِهِ، فَصَلَّى النَّبِيُّ الظُّهْرَ رَكْعَتَيْنِ وَالْعَصْرَ رَكْعَتَيْنِ وَبَيْنَ يَدَيْهِ عَنَزَةٌ.(بخارى:১৮৭)
ইসলামিক সেন্টারঃ ১৮২
To pass wet hands over the whole head during ablution
Narrated Abu Juhaifa:
Allah's Messenger (ﷺ) came to us at noon and water for ablution was brought to him. After he had performed ablution, the remaining water was taken by the people and they started smearing their bodies with it (as a blessed thing). The Prophet (ﷺ) offered two rak`at of the Zuhr prayer and then two rak`at of the `Asr prayer while a short spear (or stick) was there (as a Sutra) in front of him.
পরিচ্ছেদঃ অযুতে সম্পূর্ণ মাথা মাসেহ করা
১৪৫) সায়েব বিন ইয়াযীদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমার খালা একদা আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে নিয়ে গেলেন। তিনি রাসূলের কাছে আরজ করলেন, হে আল্লাহর রাসূল! আমার এই ভগ্নীপুত্র অসুস্থ হয়ে পড়েছে। সায়েব বিন ইয়াযীদ বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার মাথায় হাত বুলালেন এবং আমার জন্য বরকতের দু’আ করলেন। তিনি অযু করার পর আমি তাঁর অযুর পানি পান করলাম। অতঃপর আমি তাঁর পেছনে দাঁড়ালাম। আমি তাঁর দুই কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মত মোহরে নবুওয়াত দেখতে পেলাম।
باب مَسْحِ الرَّأْسِ كُلِّهِ
১৪৫ـ عَنْ السَّائِبِ بْنِ يَزِيدَ قال: ذَهَبَتْ بِي خَالَتِي إِلَى النَّبِيِّ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ ابْنَ أُخْتِي وَجِعٌ فَمَسَحَ رَأْسِي وَدَعَا لِي بِالْبَرَكَةِ، ثُمَّ تَوَضَّأَ فَشَرِبْتُ مِنْ وَضُوئِهِ، ثُمَّ قُمْتُ خَلْفَ ظَهْرِهِ فَنَظَرْتُ إِلَى خَاتَمِ النُّبُوَّةِ بَيْنَ كَتِفَيْهِ مِثْلَ زِرِّ الْحَجَلَةِ. (بخارى:১৯০)
ইসলামিক সেন্টারঃ ১৮৪
To pass wet hands over the whole head during ablution
Narrated As-Sa'ib bin Yazid:
My aunt took me to the Prophet (ﷺ) and said, "O Allah's Messenger (ﷺ)! This son of my sister has got a disease in his legs." So he passed his hands on my head and prayed for Allah's blessings for me; then he performed ablution and I drank from the remaining water. I stood behind him and saw the seal of Prophethood between his shoulders, and it was like the "Zir-al-Hijla" (means the button of a small tent, but some said 'egg of a partridge.' etc.)
পরিচ্ছেদঃ স্বামী-স্ত্রী এক সাথে একই পাত্র থেকে অযু করা
১৪৬) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ পুরুষ এবং মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর যামানায় এক সাথে একই পাত্র হতে অযু করতেন।
টিকাঃ সম্ভবতঃ এটি ছিল পর্দার বিধান নাযিল হওয়ার পূর্বে অথবা এমন নারী-পুরুষ উদ্দেশ্য যারা একে অপরের মাহরাম অথবা এখানে স্বামী-স্ত্রী উদ্দেশ্য। ইমাম বুখারী এই হাদীছের যে শিরোনাম রচনা করেছেন তাতে বুঝা যায় শেষোক্ত কথাটিই উদ্দেশ্য।
باب وُضُوءِ الرَّجُلِ مَعَ امْرَأَتِهِ وَفَضْلِ وَضُوءِ الْمَرْأَةِ
১৪৬ـ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ الله عَنْهُمَا قَالَ: كَانَ الرِّجَالُ وَالنِّسَاءُ يَتَوَضَّئُونَ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ جَمِيعًا
ইসলামিক সেন্টারঃ ১৮৭
The performance of ablution by a man along with his wife.
Narrated 'Abdullah bin 'Umar:
"During the lifetime of Allah's Messenger (ﷺ) men and women used to perform ablution together."
পরিচ্ছেদঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর অযুর অবশিষ্ট পানি সংজ্ঞাহীন ব্যক্তির উপর ছিটানো
১৪৭) জাবের (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে দেখতে আসলেন। আমি তখন এমন অসুস্থ ছিলাম যে, কিছুই বুঝতে পারছিলাম না। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অযু করলেন এবং অযুর অবশিষ্ট পানি আমার শরীরে ঢেলে দিলেন। এতে আমার জ্ঞান ফেরত আসল। জাবের (রাঃ) বলেনঃ আমি বললামঃ মৃত্যুর পর আমার পরিত্যক্ত সম্পদ কে পাবে? আমার তো কোন ওয়ারিছ নেই। এরই প্রেক্ষিতে মিরাছ তথা মৃত ব্যক্তির ছেড়ে যাওয়া সম্পদ বণ্টনের আয়াত নাযিল হয়।
باب صَبِّ النَّبِيِّ صلى الله عليه وسلم وَضُوءَهُ عَلَى الْمُغْمَى عَلَيْهِ
১৪৭ـ عَنْ جَابِرٍ قَالَ: جَاءَ رَسُولُ اللَّهِ يَعُودُنِي وَأَنَا مَرِيضٌ لا أَعْقِلُ، فَتَوَضَّأَ وَصَبَّ عَلَيَّ مِنْ وَضُوئِهِ، فَعَقَلْتُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، لِمَنِ الْمِيرَاثُ، إِنَّمَا يَرِثُنِي كَلالَةٌ، فَنَزَلَتْ آيَةُ الْفَرَائِضِ. (بخارى:১৯৪)
ইসলামিক সেন্টারঃ ১৮৮
The sprinkling of remaining water after performing ablution on an unconscious person by the prophet (saw)
Narrated Jabir:
Allah's Messenger (ﷺ) came to visit me while I was sick and unconscious. He performed ablution and sprinkled the remaining water on me and I became conscious and said, "O Allah's Messenger (ﷺ)! To whom will my inheritance go as I have neither ascendants nor descendants?" Then the Divine verses regarding Fara'id (inheritance) were revealed.
পরিচ্ছেদঃ কাঠ বা পাথরের পাত্রে অযু ও গোসল করা
১৪৮) আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা নামাযের সময় হলে যাদের বাসস্থান নিকটে ছিল তারা অযু করার জন্য নিজ নিজ বাড়ীতে চলে গেল। কিছু লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাথে রয়ে গেল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট পাথর নির্মিত একটি পাত্র আনা হল। তাতে সামান্য পানি ছিল। পাত্রটি এত ছোট ছিল যে, তাতে তিনি হাত প্রবেশ করাতে পারলেন না। তা সত্ত্বেও উক্ত পাত্রের পানি দিয়ে সকলেই অযু করল। আনাস (রাঃ) কে জিজ্ঞেস করা হলঃ আপনারা সেই দিন কতজন ছিলেন? তিনি বললেনঃ আমরা ছিলাম আশি জন বা তার চেয়ে বেশী।
باب الْغُسْلِ وَالْوُضُوءِ فِي الْمِخْضَبِ وَالْقَدَحِ وَالْخَشَبِ وَالْحِجَارَةِ
১৪৮ـ عَنْ أَنَسٍ قَالَ: حَضَرَتِ الصَّلاةُ، فَقَامَ مَنْ كَانَ قَرِيبَ الدَّارِ إِلَى أَهْلِهِ وَبَقِيَ قَوْمٌ، فَأُتِيَ رَسُولُ اللَّهِ بِمِخْضَبٍ مِنْ حِجَارَةٍ فِيهِ مَاءٌ، فَصَغُرَ الْمِخْضَبُ أَنْ يَبْسُطَ فِيهِ كَفَّهُ، فَتَوَضَّأَ الْقَوْمُ كُلُّهُمْ، قُلْنَا: كَمْ كُنْتُمْ؟ قَالَ: ثَمَانِينَ وَزِيَادَةً. (بخارى:১৯৫)
ইসলামিক সেন্টারঃ ১৮৯
To take a bath or perform ablution from a Mikhdab (utensil), a tumbler, or a wooden or stone pot
Narrated Anas:
It was the time for prayer, and those whose houses were near got up and went to their people (to perform ablution), and there remained some people (sitting). Then a painted stove pot (Mikhdab) containing water was brought to Allah's Messenger (ﷺ)s The pot was small, not broad enough for one to spread one's hand in; yet all the people performed ablution. (The sub narrator said, "We asked Anas, 'How many persons were you?' Anas replied 'We were eighty or more"). (It was one of the miracles of Allah's Messenger (ﷺ)).
পরিচ্ছেদঃ কাঠ বা পাথরের পাত্রে অযু ও গোসল করা
১৪৯) আবু মুসা আশআরী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদা একটি পানির পাত্র আনতে বললেন। পাত্র নিয়ে আসা হলে তিনি পাত্রের পানি দিয়ে হাত ও মুখমণ্ডল ধৌত করলেন এবং উহাতে কুলি করলেন।
باب الْغُسْلِ وَالْوُضُوءِ فِي الْمِخْضَبِ وَالْقَدَحِ وَالْخَشَبِ وَالْحِجَارَةِ
১৪৯ـ عَنْ أَبِيْ مُوسَى : أَنَّ النَّبِيَّ دَعَا بِقَدَحٍ فِيهِ مَاءٌ، فَغَسَلَ يَدَيْهِ وَوَجْهَهُ فِيهِ وَمَجَّ فِيهِ. (بخارى:১৯৬)
ইসলামিক সেন্টারঃ ১৯০
To take a bath or perform ablution from a Mikhdab (utensil), a tumbler, or a wooden or stone pot
Narrated Abu Musa:
Once the Prophet (ﷺ) asked for a tumbler containing water. He washed his hands and face in it and also threw a mouthful of water in it.
পরিচ্ছেদঃ কাঠ বা পাথরের পাত্রে অযু ও গোসল করা
১৫০) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন এবং তাঁর অসুস্থতা বেড়ে গেল, তখন তাঁর অন্যান্য স্ত্রীদের কাছে অনুমতি চাইলেন। যাতে আমার ঘরে তাঁর চিকিৎসা ও খেদমত করা হয়। তাঁরা সকলেই অনুমতি দিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দু’জন ব্যক্তির কাঁধে ভর দিয়ে বের হলেন। দু’জনের একজন ছিলেন ইবনে আব্বাস এবং আরেকজন ছিলেন অন্য এক ব্যক্তি। অসুস্থতার কারণে তিনি হাটতে চেষ্টা করেও হাটতে পারছিলেন না। তাই মাটির উপর দিয়ে পা মোবারক হিঁচড়ে আসার কারণে মাটিতে দাগ পড়ে গিয়েছিল। আয়েশা (রাঃ) বলতেনঃ তাঁর ঘরে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর অসুস্থতা আরো বেড়ে গিয়েছিল। এ সময় তিনি বলতেনঃ আমার উপর তোমরা এমন সাত কলসী পানি ঢাল, যার মুখ খোলা হয়নি। অর্থাৎ পূর্ণ সাত কলসী পানি ঢাল। যাতে আমি সুস্থ হয়ে সাহাবীদেরকে কিছু অসীয়ত করতে সক্ষম হই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাঁর স্ত্রী হাফসার একটি টবে বসানো হল। অতঃপর আমরা তাঁর উপর পানি ঢালতে শুরু করলাম। তিনি আমাদের দিকে ইঙ্গিত করে বলতে লাগলেনঃ তোমরা তোমাদের দায়িত্ব পালন করেছ। এরপর তিনি মানুষের কাছে বের হলেন।
টিকাঃ জ্বর উঠলে মাথায় ঠান্ডা পানি ঢালা খুবই উপকারী। যা বর্তমানে আধুনিক চিকিৎসাশাস্ত্রও স্বীকার করে নিয়েছে। তবে সর্দি, কাশী কিংবা এলার্জিতে তা প্রযোজ্য নয়।
باب الْغُسْلِ وَالْوُضُوءِ فِي الْمِخْضَبِ وَالْقَدَحِ وَالْخَشَبِ وَالْحِجَارَةِ
১৫০ـ عَنْ عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا قَالَتْ: لَمَّا ثَقُلَ النَّبِيُّ وَاشْتَدَّ بِهِ وَجَعُهُ، اسْتَأْذَنَ أَزْوَاجَهُ فِي أَنْ يُمَرَّضَ فِي بَيْتِي، فَأَذِنَّ لَهُ، فَخَرَجَ النَّبِيُّ بَيْنَ رَجُلَيْنِ، تَخُطُّ رِجْلاهُ فِي الأَرْضِ، بَيْنَ عَبَّاسٍ وَرَجُلٍ آخَرَ. فَكَانَتْ عَائِشَةُ رَضِيَ اللَّه عَنْهَا تُحَدِّثُ: أَنَّ النَّبِيَّ قَالَ بَعْدَمَا دَخَلَ بَيْتَهُ وَاشْتَدَّ وَجَعُهُ هَرِيقُوا عَلَيَّ مِنْ سَبْعِ قِرَبٍ لَمْ تُحْلَلْ أَوْكِيَتُهُنَّ لَعَلِّي أَعْهَدُ إِلَى النَّاسِ. وَأُجْلِسَ فِي مِخْضَبٍ لِحَفْصَةَ، زَوْجِ النَّبِيِّ ، ثُمَّ طَفِقْنَا نَصُبُّ عَلَيْهِ تِلْكَ حَتَّى طَفِقَ يُشِيرُ إِلَيْنَا أَنْ قَدْ فَعَلْتُنَّ. ثُمَّ خَرَجَ إِلَى النَّاسِ. (بخارى:১৯৮)
ইসলামিক সেন্টারঃ ১৯২
To take a bath or perform ablution from a Mikhdab (utensil), a tumbler, or a wooden or stone pot
Narrated `Aisha:
When the ailment of the Prophet (ﷺ) became aggravated and his disease became severe, he asked his wives to permit him to be nursed (treated) in my house. So they gave him the permission. Then the Prophet came (to my house) with the support of two men, and his legs were dragging on the ground, between `Abbas, and another man." 'Ubaidullah (the sub narrator) said, "I informed `Abdullah bin `Abbas of what `Aisha said. Ibn `Abbas said: 'Do you know who was the other man?' I replied in the negative. Ibn `Abbas said, 'He was `Ali (bin Abi Talib)." `Aisha further said, "When the Prophet (ﷺ) came to my house and his sickness became aggravated he ordered us to pour seven skins full of water on him, so that he might give some advice to the people. So he was seated in a Mikhdab (brass tub) belonging to Hafsa, the wife of the Prophet. Then, all of us started pouring water on him from the water skins till he beckoned to us to stop and that we have done (what he wanted us to do). After that he went out to the people."
পরিচ্ছেদঃ কাঠ বা পাথরের পাত্রে অযু ও গোসল করা
১৫১) আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদা একটি পানির পাত্র আনতে বললেন। অতঃপর পানির একটি বড় পেয়ালা আনা হল। তাতে সামান্য পানি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাতে স্বীয় হাতের অঙ্গুলী রাখলেন। আনাস (রাঃ) বলেনঃ আমি দেখতে পেলাম যে, তাঁর আঙ্গুল মোবারকসমূহের মধ্য দিয়ে পানি উথলে উঠছিল। আমার ধারণা উক্ত পানি দিয়ে সত্তর থেকে আশি জন লোক অযু করেছিল।
باب الْغُسْلِ وَالْوُضُوءِ فِي الْمِخْضَبِ وَالْقَدَحِ وَالْخَشَبِ وَالْحِجَارَةِ
১৫১ـ عَنْ أَنَسٍ : أَنَّ النَّبِيَّ دَعَا بِإِنَاءٍ مِنْ مَاءٍ، فَأُتِيَ بِقَدَحٍ رَحْرَاحٍ، فِيهِ شَيْءٌ مِنْ مَاءٍ ،فَوَضَعَ أَصَابِعَهُ فِيهِ، قَالَ أَنَسٌ: فَجَعَلْتُ أَنْظُرُ إِلَى الْمَاءِ يَنْبُعُ مِنْ بَيْنِ أَصَابِعِهِ، فَحَزَرْتُ مَنْ تَوَضَّأَ مَا بَيْنَ السَّبْعِينَ إِلَى الثَّمَانِينَ.
ইসলামিক সেন্টারঃ ১৯৪
To take a bath or perform ablution from a Mikhdab (utensil), a tumbler, or a wooden or stone pot
Narrated Thabit:
Anas said, "The Prophet (ﷺ) asked for water and a tumbler with a broad base and no so deep, containing a small quantity of water, was brought to him whereby he put his fingers in it." Anas further said, ' noticed the water springing out from amongst his fingers." Anas added, ' estimated that the people who performed ablution with it numbered between seventy to eighty."
পরিচ্ছেদঃ এক মুদ্দ পানি দিয়ে অযু করা
১৫২) আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক সা থেকে পাঁচ মুদ্দ পানি দ্বারা গোসল করতেন এবং মাত্র এক মুদ্দ (আনুমানিক ৫০০গ্রাম) পানি দিয়ে অযু করতেন।
টিকাঃ অত্র হাদীছ থেকে বুঝা যাচ্ছে, অযু বা গোসল করার সময় পানি অপচয় করা ঠিক নয়। অপর হাদীছে এসেছে, তিনবারের বেশী পানি ব্যবহার করল সে সীমা লংঘন করল, জুলুম করল এবং অপচয় করল।
باب الْوُضُوءِ بِالْمُدِّ
১৫২ـ وَعَنْهُ قَالَ: كَانَ النَّبِيُّ يَغْسِلُ أَوْ كَانَ يَغْتَسِلُ بِالصَّاعِ إِلَى خَمْسَةِ أَمْدَادٍ وَيَتَوَضَّأُ بِالْمُدِّ. (بخارى:২০১)
ইসলামিক সেন্টারঃ ১৯৫
To perform ablution with one Mudd of water. (Mudd is practically 2/3 of the kilogram)
Narrated Anas:
The Prophet (ﷺ) used to take a bath with one Sa` up to five Mudds of water and used to perform ablution with one Mudd of water.
পরিচ্ছেদঃ মোজার উপর মাসেহ করা
১৫৩) সা’দ বিন আবী ওয়াক্কাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোজা দ্বয়ের উপর মাসেহ করেছেন। আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) তাঁর পিতা উমার (রাঃ) কে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বললেনঃ হ্যাঁ। সা’দ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে কোন হাদীছ বর্ণনা করে তা সম্পর্কে অন্য কাউকে জিজ্ঞেস করোনা।
باب الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ
১৫৩ـ عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنِ النَّبِيِّ : أَنَّهُ مَسَحَ عَلَى الْخُفَّيْنِ وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ سَأَلَ عُمَرَ عَنْ ذَلِكَ فَقَالَ: نَعَمْ إِذَا حَدَّثَكَ شَيْئًا سَعْدٌ عَنِ النَّبِيّ ، فَلا تَسْأَلْ عَنْهُ غَيْرَهُ. (بخارى:২০২)
ইসলামিক সেন্টারঃ ১৯৬
To pass wet hands over Khuffain [two leather socks covering the ankles]
Narrated `Abdullah bin `Umar:
Sa`d bin Abi Waqqas said, "The Prophet (ﷺ) passed wet hands over his Khuffs (socks made from thick fabric or leather)." `Abdullah bin `Umar asked `Umar about it. `Umar replied in the affirmative and added, "Whenever Sa`d narrates a Hadith from the Prophet, there is no need to ask anyone else about it."
পরিচ্ছেদঃ মোজার উপর মাসেহ করা
১৫৪) আমর বিন উমাইয়া যামরী (রাঃ) হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মোজাদ্বয়ের উপর মাসেহ করতে দেখেছেন।
আমর বিন উমাইয়া যামরী (রাঃ) হতে অপর বর্ণনায় এসেছে, তিনি বলেনঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পাগড়ীর উপর এবং মোজাদ্বয়ের উপর মাসেহ করতে দেখেছি।
باب الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ
১৫৪ـ عَنْ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيِّ : أَنَّهُ رَأَى النَّبِيَّ يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ. (بخارى:২০৪)
ইসলামিক সেন্টারঃ ১৯৮, ১৯৯
To pass wet hands over Khuffain [two leather socks covering the ankles]
Narrated Ja`far bin `Amr bin Umaiya Ad-Damri:
My father said, "I saw the Prophet (ﷺ) passing wet hands over his Khuffs (socks made from thick fabric or leather)."
Narrated Ja`far bin `Amr:
My father said, "I saw the Prophet (ﷺ) passing wet hands over his turban and Khuffs (socks made from thick fabric or leather).
পরিচ্ছেদঃ পবিত্র অবস্থায় মোজা পরিধান করা হলে
১৫৫) মুগীরা ইবনে শু’বা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাথে কোন এক সফরে ছিলাম। তিনি অযু করলেন। পা ধোয়ার পূর্বে আমি তাঁর মোজাদ্বয় খোলার ইচ্ছা করলাম। তিনি বললেনঃ মোজা খোলার দরকার নেই। কেননা পবিত্র অবস্থায় আমি উহা পরিধান করেছি। অতঃপর তিনি স্বীয় মোজার উপর মাসেহ করলেন।
টিকাঃ মোজা বলতে যত প্রকার ও পর্যায়ের মোজা হতে পারে তার সবগুলোর উপর মাসেহ করা বৈধ। চাই তা চামড়ার হউক বা সুতার হউক অথবা ছেড়া মোজা হউক, মাসেহ করা চলবে। তবে শর্ত হল পূর্ণ পবিত্রতা সহকারে তা পরবে এবং প্রথম বারের মাসেহ থেকে নিয়ে ২৪ ঘন্টা আবাসে ও ৭২ ঘন্টা প্রবাসে তার উপর মাসেহ চলবে। এটি আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিশেষ একটি নিদর্শন। সহীহ হাদীছ দ্বারা এই আমলটি প্রমাণিত। শিয়া ও খারেজীরা এর ঘোর বিরোধী।
باب إِذَا أَدْخَلَ رِجْلَيْهِ وَهُمَا طَاهِرَتَانِ
১৫৫ـ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ: كُنْتُ مَعَ النَّبِيِّ فِي سَفَرٍ، فَأَهْوَيْتُ لأَنْزِعَ خُفَّيْهِ، فَقَالَ دَعْهُمَا فَإِنِّي أَدْخَلْتُهُمَا طَاهِرَتَيْنِ، فَمَسَحَ عَلَيْهِمَا. (بخارى:২০৬)
ইসলামিক সেন্টারঃ ২০০
If one puts on (Khuff) just after performing ablution (ther is no need to wash one's feet again in ablution) (24 hours for non-travellers and three days for travelers)
Narrated `Urwa bin Al-Mughira:
My father said, "Once I was in the company of the Prophet (ﷺ) on a journey and I dashed to take off his Khuffs (socks made from thick fabric or leather). He ordered me to leave them as he had put them after performing ablution. So he passed wet hands over them.
পরিচ্ছেদঃ বকরীর গোশত খেয়ে অযু না করা
১৫৬) আমর বিন উমাইয়া যামরী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বকরীর কাঁধের মাংস ছুরি দিয়ে কাটতে দেখেছেন। এমন সময় নামাযের আযান হয়ে গেলে ছুরি রেখে দিয়ে নামায আদায় করলেন। কিন্তু অযু করলেন না।
টিকাঃ প্রথম পর্যায়ে আগুনে সিদ্ধ করা মাংস খেলে অযুর বিধান প্রবর্তিত ছিল। পরে তা রহিত হয়ে যায়। শুধু উটের মাংস খেলে অযুর হুকুম বলবৎ থাকে। তাই উটের মাংস খেলে অযু বিনষ্ট হবে।
باب مَنْ لَمْ يَتَوَضَّأْ مِنْ لَحْمِ الشَّاةِ وَالسَّوِيقِ
১৫৬ـ عَنْ عَمْرِو بْنِ أُمَيَّةَ : أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ يَحْتَزُّ مِنْ كَتِفِ شَاةٍ، فَدُعِيَ إِلَى الصَّلاةِ، فَأَلْقَى السِّكِّينَ، فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ. (بخارى:২০৮)
ইসলামিক সেন্টারঃ ২০২
Not repeating ablution after eating mutton and As-Sawiq
Narrated Ja`far bin `Amr bin Umaiya:
My father said, "I saw Allah's Messenger (ﷺ) taking a piece of (cooked) mutton from the shoulder region and then he was called for prayer. He put his knife down and prayed without repeating ablution.
পরিচ্ছেদঃ ছাতু খেয়ে শুধু কুলি করা
১৫৭) সুওয়াইদ ইবনে নু’মান (রাঃ) হতে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাথে খায়বারের যুদ্ধে গিয়েছিলেন। খায়বারের নিকটবর্তী সাহ্বা নামক স্থানে পৌঁছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসরের নামায পড়লেন। নামায শেষে তিনি খানা আনতে বললেন। তখন তাদের কাছে ছাতু ছাড়া আর কিছুই ছিলনা। তিনি ছাতু এনে তা প্রস্ত্তত করতে বললেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা খেলেন। আমরাও খেলাম। তারপর তিনি মাগরিবের নামাযে দাঁড়ালেন। তিনি শুধু কুলি করলেন আমরাও কুলি করলাম। কুলি করে তিনি নামায আদায় করলেন। কিন্তু অযু করেননি।
باب مَنْ مَضْمَضَ مِنَ السَّوِيقِ وَلَمْ يَتَوَضَّأْ
১৫৭ـ عَنْ سُوَيْدِ بْنِ النُّعْمَانِ : أَنَّهُ خَرَجَ مَعَ رَسُولِ اللَّهِ عَامَ خَيْبَرَ، حَتَّى إِذَا كَانُوا بِالصَّهْبَاءِ، وَهِيَ أَدْنَى خَيْبَرَ، فَصَلَّى الْعَصْرَ، ثُمَّ دَعَا بِالأَزْوَادِ، فَلَمْ يُؤْتَ إِلا بِالسَّوِيقِ، فَأَمَرَ بِهِ فَثُرِّيَ، فَأَكَلَ رَسُولُ اللَّهِ وَأَكَلْنَا، ثُمَّ قَامَ إِلَى الْمَغْرِبِ، فَمَضْمَضَ وَمَضْمَضْنَا، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ. (بخارى:২০৯)
ইসলামিক সেন্টারঃ ২০৩
Rinsing one's mouth (with water) after eating As-Sawiq without repaying ablution
Narrated Suwaid bin Al-Nu`man:
In the year of the conquest of Khaibar I went with Allah's Messenger (ﷺ) till we reached Sahba, a place near Khaibar, where Allah's Messenger (ﷺ) offered the `Asr prayer and asked for food. Nothing but saweeq was brought. He ordered it to be moistened with water. He and all of us ate it and the Prophet (ﷺ) got up for the evening prayer (Maghrib prayer), rinsed his mouth with water and we did the same, and he then prayed without repeating the ablution.
পরিচ্ছেদঃ ছাতু খেয়ে শুধু কুলি করা
১৫৮) মায়মুনা (রাঃ) হতে বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর নিকট বকরীর কাঁধের মাংস খেয়েছেন। অতঃপর তিনি নামায আদায় করেছেন। কিন্তু নামাযের পূর্বে অযু করেননি।
باب مَنْ مَضْمَضَ مِنَ السَّوِيقِ وَلَمْ يَتَوَضَّأْ
১৫৮ـ عَنْ مَيْمُونَةَ رَضِيَ الله عَنْهَا: أَنَّ النَّبِيَّ أَكَلَ عِنْدَهَا كَتِفًا، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ. (بخارى:২১০)
ইসলামিক সেন্টারঃ ২০৪
Rinsing one's mouth (with water) after eating As-Sawiq without repaying ablution
Narrated Maimuna:
The Prophet (ﷺ) ate (a piece of) mutton from the shoulder region and then prayed without repeating the ablution.
পরিচ্ছেদঃ দুধ পান করে শুধু কুলি করা
১৫৯) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুধ পান করে কুলি করলেন এবং বললেনঃ উহার মধ্যে চর্বি রয়েছে।
باب هَلْ يُمَضْمِضُ مِنَ اللَّبَنِ
১৫৯ـ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ الله عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ شَرِبَ لَبَنًا، فَمَضْمَضَ وَقَالَ إِنَّ لَهُ دَسَمًا.
ইসলামিক সেন্টারঃ ২০৫
Whether to rinse the mouth after drinking milk
Narrated Ibn `Abbas:
Allah's Messenger (ﷺ) drank milk, rinsed his mouth and said, "It has fat."
পরিচ্ছেদঃ ঘুমের কারণে অযু করা। যারা বলে এক ঝিমুনি, দুই ঝিমুনি কিংবা সামান্য ঘুমের কারণে অযু আবশ্যক হয় না
১৬০) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমাদের কারো যখন নামায অবস্থায় নিদ্রার ভাব হয় তখন সে যেন শুয়ে নিদ্রা যায়। যাতে তার নিদ্রার ভাব কেটে যায়। কারণ তোমাদের কেউ যখন নামায অবস্থায় ঝিমাতে থাকবে তখন হয়ত ক্ষমা প্রার্থনার পরিবর্তে নিজের জন্য বদ্ দু’আ করে বসবে।
بَابُ الْوُضُوءِ مِنَ النَّوْمِ وَمَنْ لَمْ يَرَ مِنَ النَّعْسَةِ وَالنَّعْسَتَيْنِ أَوِ الْخَفْقَةِ وُضُوءًا
১৬০ـ عَنْ عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا: أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ إِذَا نَعَسَ أَحَدُكُمْ وَهُوَ يُصَلِّي فَلْيَرْقُدْ، حَتَّى يَذْهَبَ عَنْهُ النَّوْمُ، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا صَلَّى وَهُوَ نَاعِسٌ لا يَدْرِي لَعَلَّهُ يَسْتَغْفِرُ فَيَسُبُّ نَفْسَهُ. (بخارى:২১২)
ইসলামিক সেন্টারঃ ২০৬
Ablution after sleep. And whoever considers it unnecessary to repeat ablution after dozing once or twice or after nodding once in slumber
Narrated `Aisha:
Allah's Messenger (ﷺ) said, "If anyone of you feels drowsy while praying he should go to bed (sleep) till his slumber is over because in praying while drowsy one does not know whether one is asking for forgiveness or for a bad thing for oneself."
পরিচ্ছেদঃ ঘুমের কারণে অযু করা। যারা বলে এক ঝিমুনি, দুই ঝিমুনি কিংবা সামান্য ঘুমের কারণে অযু আবশ্যক হয় না
১৬১) আনাস বিন মালেক (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমাদের কারো যখন নামায অবস্থায় নিদ্রার ভাব হয় তখন সে যেন শুয়ে নিদ্রা যায়। যাতে কি পাঠ করছে তা সে বুঝতে পারে।
টিকাঃ উপরের হাদীছ দু’টি থেকে বুঝা যাচ্ছে, নামায অবস্থায় ঘুমের ভাব হলে নিদ্রা যাবে। তারপর যখন ঘুমের ভাব চলে যাবে তখন উঠে নামায আদায় করবে। হাদীছ থেকে এও বুঝা গেল যে নামাযে বা নামাযের বাইরে নিদ্রার ভাব হলে কিংবা ঝিমালে অযু নষ্ট হয়না।
بَابُ الْوُضُوءِ مِنَ النَّوْمِ وَمَنْ لَمْ يَرَ مِنَ النَّعْسَةِ وَالنَّعْسَتَيْنِ أَوِ الْخَفْقَةِ وُضُوءًا
১৬১ـ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ قَالَ إِذَا نَعَسَ أَحَدُكُمْ فِي الصَّلاةِ فَلْيَنَمْ حَتَّى يَعْلَمَ مَا يَقْرَأُ. (بخارى:২১৩)
ইসলামিক সেন্টারঃ ২০৭
Ablution after sleep. And whoever considers it unnecessary to repeat ablution after dozing once or twice or after nodding once in slumber
Narrated Anas:
The Prophet (ﷺ) said, "If anyone of you feels drowsy while praying, he should sleep till he understands what he is saying (reciting).
পরিচ্ছেদঃ অযু ভঙ্গ না হলেও অযু করা
১৬২) আনাস বিন মালেক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক নামাযের পূর্বে অযু করতেন। আনাস (রাঃ) বলেনঃ আমাদের এক অযুই যথেষ্ট ছিল যতক্ষণ পর্যন্ত পূর্বের অযু নষ্ট না হত।
টিকাঃ অযু থাকার দৃঢ় বিশ্বাস হলে কিংবা প্রবল প্রাপ্ত ধারণা থাকা পর্যন্ত প্রত্যেক নামাযের জন্য অযু নবায়ন করা জরুরী নয়। অযু থাকা পর্যন্ত যত ওয়াক্ত হউক পুরাতন অযু দ্বারা নামায পড়া চলবে। অযু নবায়ন করতে চাইলেও তা করতে পারে।
باب الْوُضُوءِ مِنْ غَيْرِ حَدَثٍ
১৬২ـ عَنْ أَنَسٍ قَالَ: كَانَ النَّبِيُّ يَتَوَضَّأُ عِنْدَ كُلِّ صَلاةٍ، وكان يُجْزِئُ أَحَدَنَا الْوُضُوءُ مَا لَمْ يُحْدِثْ.
ইসলামিক সেন্টারঃ ২০৮
To perform ablution even on having no Hadath
Narrated `Amr bin `Amir:
Anas said, "The Prophet (ﷺ) used to perform ablution for every prayer." I asked Anas, "What did you used to do?' Anas replied, "We used to pray with the same ablution until we break it with Hadath."
পরিচ্ছেদঃ পেশাব থেকে সতর্কতা অবলম্বন না করা কবীরা গুনাহ
১৬৩) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা অথবা মদীনার কোন একটি বাগানের পাশ দিয়ে অতিক্রম করার সময় দু’টি কবরের নিকট দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন দু’জন মানুষের আওয়াজ শুনলেন। তাদেরকে কবরে শাস্তি দেয়া হচ্ছিল। তিনি বললেনঃ কবর দু’টির অধিবাসীদেরকে আযাব দেয়া হচ্ছে। আযাবের কারণ খুব বড় নয়। হ্যাঁ উহা বড় পাপই তো। তাদের একজন নিজেকে পেশাব থেকে পবিত্র রাখত না। অন্য জন ছিল চোগলখোর। সে একজনের কথা অন্যজনের নিকট বলে বেড়াত।
অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি খেজুরের ডাল আনতে বললেন। ডাল আনয়নের পর উহাকে দু’ভাগে ভাগ করে প্রত্যেক কবরের উপর এক অংশ গেড়ে দিলেন। তাঁকে বলা হল, হে আল্লাহর নবী! আপনি কেন এরূপ করলেন? তিনি বললেনঃ হতে পারে ডালগুলো না শুকানো পর্যন্ত তাদের আযাব হালকা করা হবে।
টিকাঃ এই হাদীছ থেকে এটা প্রমাণিত হয়না যে, মুসলিমদের কবরের উপর খেজুর বা অন্য কোন গাছের তাজা ডাল গেড়ে দিলে কবরের আযাব হালকা হবে। কারণ ঘটনাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাথে খাস (নির্দিষ্ট) ছিল। তিনি অহীর মাধ্যমে অবগত হয়েছিলেন যে, কবর দু’টিতে আযাব হচ্ছে, যা অন্যদের ক্ষেত্রে কল্পনা করা যায়না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাথে ঘটনা নির্দিষ্ট থাকার দলীল হচ্ছে, সাহাবীগণ একে অপরের কবরের উপর খেজুর গাছের তাজা শাখা রাখেন নি। এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরবর্তীতে উক্ত কবর দু’টি ব্যতীত অন্য কোন কবরে খেজুর গাছের শাখা পুঁতেছেন বলে প্রমাণ পাওয়া যায়না। তবে বুরায়দা ইবনে হুসাইব (রাঃ) অসীয়ত করেছিলেন যে, তিনি যখন মারা যাবেন তার কবরের উপরে যেন খেজুর গাছের তাজা ডাল রাখা হয়। আল্লাহর ইচ্ছায় তিনি এমন দেশে মৃত্যু বরণ করেছেন যেখানে কোন খেজুর গাছ ছিলনা। ফলে খেজুর গাছের ডালও রাখা সম্ভব হয়নি।
باب مِنَ الْكَبَائِرِ أَنْ لاَ يَسْتَتِرَ مِنْ بَوْلِهِ
১৬৩ـ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ الله عَنْهُمَا قَالَ: مَرَّ النَّبِيُّ بِحَائِطٍ مِنْ حِيطَانِ الْمَدِينَةِ أَوْ مَكَّةَ، فَسَمِعَ صَوْتَ إِنْسَانَيْنِ يُعَذَّبَانِ فِي قُبُورِهِمَا، فَقَالَ النَّبِيُّ يُعَذَّبَانِ وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ. ثُمَّ قَالَ بَلَى، كَانَ أَحَدُهُمَا لا يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ، وَكَانَ الآخَرُ يَمْشِي بِالنَّمِيمَةِ. ثُمَّ دَعَا بِجَرِيدَةٍ رَطْبَةٍ، فَكَسَرَهَا كِسْرَتَيْنِ، فَوَضَعَ عَلَى كُلِّ قَبْرٍ مِنْهُمَا كِسْرَةً، فَقِيلَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، لِمَ فَعَلْتَ هَذَا؟ قَالَ لَعَلَّهُ أَنْ يُخَفَّفَ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا. (بخارى:২১৬)
ইসলামিক সেন্টারঃ ২১২
One of the major sins is not to protect oneself (one's clothes and body) from one's urine (i.e., from being soiled with it)
Narrated Ibn `Abbas:
Once the Prophet, while passing through one of the graveyards of Medina or Mecca heard the voices of two persons who were being tortured in their graves. The Prophet (ﷺ) said, "These two persons are being tortured not for a major sin (to avoid)." The Prophet (ﷺ) then added, "Yes! (they are being tortured for a major sin). Indeed, one of them never saved himself from being soiled with his urine while the other used to go about with calumnies (to make enmity between friends). The Prophet (ﷺ) then asked for a green leaf of a date-palm tree, broke it into two pieces and put one on each grave. On being asked why he had done so, he replied, "I hope that their torture might be lessened, till these get dried."
পরিচ্ছেদঃ পেশাব ধৌত করা
১৬৪) আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য বাইরে যেতেন আমি তখন তার কাছে পানি নিয়ে যেতাম। তিনি উক্ত পানি দিয়ে ইস্তেনজা করতেন।
باب مَا جَاءَ فِي غَسْلِ الْبَوْلِ
১৬৪ـ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ النَّبِيُّ إِذَا تَبَرَّزَ لِحَاجَتِهِ، أَتَيْتُهُ بِمَاء،ٍ فَيَغْسِلُ بِه. (بخارى:২১৭)
ইসলামিক সেন্টারঃ নেই
What is said regarding washing out urine
Narrated Anas bin Malik:
Whenever the Prophet (ﷺ) went to answer the call of nature, I used to bring water with which he used to clean his private parts.
পরিচ্ছেদঃ মসজিদে গ্রাম্য লোককে পেশাব করতে বাঁধা না দেয়া
১৬৫) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা জনৈক গ্রাম্য লোক মসজিদে দাঁড়িয়ে পেশাব করে দিল। লোকেরা তাকে বাধা দিতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ তাকে পেশাব করতে দাও। তার পেশাব শেষ হলে পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও। তোমাদেরকে মানুষের উপর সহজ পন্থা অবলম্বন করার জন্য প্রেরণ করা হয়েছে; কঠোরতা আরোপ করার জন্য প্রেরণ করা হয়নি।
টিকাঃ মসজিদে পেশাব করা নাজায়েয। গ্রাম্য লোকটি যেহেতু পেশাব শুরু করেই দিয়েছে, তাই বাধা দিলে তার অসুবিধা হতে পারে অথবা সমগ্র মসজিদে পেশাব ছড়িয়ে যেতে পারে। এ কারণে নতুন লোক হিসাবে তাকে বাধা দেয়া হয়নি। আবার তার মনে ইসলাম সম্পর্কে যেন ঘৃণা না জন্মে সে জন্যও এহেন উদাহরণ কাম্য ছিল।
باب صَبِّ الْمَاءِ عَلَى الْبَوْلِ فِي الْمَسْجِدِ
১৬৫ـ عَنِ أَبِيْ هُرَيْرَةَ قَالَ: قَامَ أَعْرَابِيٌّ فَبَالَ فِي الْمَسْجِدِ، فَتَنَاوَلَهُ النَّاسُ، فَقَالَ لَهُمُ النَّبِيُّ دَعُوهُ وَهَرِيقُوا عَلَى بَوْلِهِ سَجْلاً مِنْ مَاءٍ، أَوْ ذَنُوبًا مِنْ مَاءٍ، فَإِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ، وَلَمْ تُبْعَثُوا مُعَسِّرِينَ. (بخارى:২২০)
ইসলামিক সেন্টারঃ ২১৪
The pouring of water over the urine in the mosque
Narrated Abu Huraira:
A Bedouin stood up and started making water in the mosque. The people caught him but the Prophet (ﷺ) ordered them to leave him and to pour a bucket or a tumbler of water over the place where he had passed the urine. The Prophet (ﷺ) then said, "You have been sent to make things easy and not to make them difficult."
পরিচ্ছেদঃ শিশুদের পেশাব প্রসঙ্গে
১৬৬) উম্মে কায়েস বিনতে মিহসান (রাঃ) হতে বর্ণিত, তিনি একদা তাঁর একটি শিশু পুত্রকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে নিয়ে আসলেন। শিশুটি তখনও খাদ্য গ্রহণ শুরু করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিশুটিকে নিজের কোলে বসালে শিশুটি তাঁর কাপড়ে পেশাব করে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পানি আনতে বললেন। পানি আনা হলে তিনি কাপড়ের উপর পানি ছিটিয়ে দিলেন কিন্তু কাপড় ধৌত করলেন না।
টিকাঃ তবে কন্যা সন্তান কাপড়ে পেশাব করে দিলে অবশ্যই ধৌত করতে হবে। এই পার্থক্য শুধু দুধ পান করার মেয়াদের মধেই সীমাবদ্ধ। এর পর থেকে যখন শক্ত খাবার শুরু করবে তখন থেকে বালক-বালিকা উভয়ের পেশাবই নাপাক বলে বিবেচিত হবে।
باب بَوْلِ الصِّبْيَانِ
১৬৬ـ عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ رَضِيَ الله عَنْهَا: أَنَّهَا أَتَتْ بِابْنٍ لَهَا صَغِيرٍ، لَمْ يَأْكُلِ الطَّعَامَ إِلَى رَسُولِ اللَّهِ ، فَأَجْلَسَهُ رَسُولُ اللَّهِ فِي حَجْرِهِ، فَبَالَ عَلَى ثَوْبِهِ، فَدَعَا بِمَاءٍ، فَنَضَحَهُ وَلَمْ يَغْسِلْهُ. (بخارى:২২৩)
ইসলামিক সেন্টারঃ ২১৭
The urine of children
Narrated Um Qais bint Mihsin:
I brought my young son, who had not started eating (ordinary food) to Allah's Messenger (ﷺ) who took him and made him sit in his lap. The child urinated on the garment of the Prophet, so he asked for water and poured it over the soiled (area) and did not wash it.
পরিচ্ছেদঃ দাঁড়িয়ে এবং বসে উভয় অবস্থায় পেশাব করা
১৬৭) হুজায়ফা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন গোত্রের আবর্জনা ফেলার স্থানে আগমণ করে তথায় দাঁড়িয়ে পেশাব করলেন। অতঃপর তিনি পানি আনতে বললে আমি পানি নিয়ে আসলাম। তিনি তা দিয়ে অযু করলেন।
باب الْبَوْلِ قَائِمًا وَقَاعِدًا
১৬৭ـ عَنْ حُذَيْفَةَ قَالَ: أَتَى النَّبِيُّ سُبَاطَةَ قَوْمٍ، فَبَالَ قَائِمًا، ثُمَّ دَعَا بِمَاءٍ، فَجِئْتُهُ بِمَاءٍ فَتَوَضَّأَ.
ইসলামিক সেন্টারঃ ২১৮
To pass urine while standing and sitting
Narrated Hudhaifa:
Once the Prophet (ﷺ) went to the dumps of some people and passed urine while standing. He then asked for water and so I brought it to him and he performed ablution.
পরিচ্ছেদঃ দেয়ালের আড়ালে এবং নিজ সাথীর নিকটেই পেশাব করা
হুজায়ফা (রাঃ) হতে অন্য বর্ণনায় আছে, তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন গোত্রের দেয়ালের পেছনে আবর্জনা ফেলার স্থানে আগমণ করে যখন দাঁড়িয়ে পেশাব করা শুরু করলেন আমি তখন দূরে সরে গেলাম। তিনি ইঙ্গিত করলে আমি তাঁর কোমরের কাছে এসে পেশাব শেষ করা পর্যন্ত দাঁড়িয়ে থাকলাম।
টিকাঃ উপরোক্ত ঘটনায় দাঁড়ানো অপেক্ষা বসলে পেশাব আরও বেশী ছিটিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল বিধায় দাঁড়িয়ে পেশাব করেছেন। যা তাঁর স্বাভাবিক অবস্থা ও আদর্শের বিপরীত। সুতরাং প্রয়োজন ব্যতীত বসেই পেশাব করা উচিত।
باب الْبَوْلِ عِنْدَ صَاحِبِهِ وَالتَّسَتُّرِ بِالْحَائِطِ
وَفِيْ رِوَايَةٍ عَنْ حُذَيْفَةَ قَالَ: أَتَى سُبَاطَةَ قَوْمٍ خَلْفَ حَائِطٍ، فَقَامَ كَمَا يَقُومُ أَحَدُكُمْ فَبَالَ، فَانْتَبَذْتُ مِنْهُ، فَأَشَارَ إِلَيَّ فَجِئْتُهُ، فَقُمْتُ عِنْدَ عَقِبِهِ حَتَّى فَرَغَ.(بخارى:২২৫)
ইসলামিক সেন্টারঃ ২১৯
To urinate beside one's companion while screened by a wall
Narrated Hudhaifa':
The Prophet (ﷺ) and I walked till we reached the dumps of some people. He stood, as any one of you stands, behind a wall and urinated. I went away, but he beckoned me to come. So I approached him and stood near his back till he finished.
পরিচ্ছেদঃ রক্ত ধৌত করা
১৬৮) আসমা বিনতে আবু বকর (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা জনৈক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট এসে বললেনঃ আমাদের কারো যখন হায়েয হবে এবং হায়েযের রক্ত যখন কাপড়ে লাগবে, তখন কিভাবে তা পরিষ্কার করবো? তিনি বললেনঃ প্রথমে ঘসে তা কাপড় থেকে তুলে ফেলবে। তারপর পানি দ্বারা ধৌত করবে এবং তাতে নামায আদায় করবে।
باب غَسْلِ الدَّمِ
১৬৮ـ عَنْ أَسْمَاءَ رَضِيَ الله عَنْهَا قَالَتْ: جَاءَتِ امْرَأَةٌ النَّبِيَّ فَقَالَتْ: أَرَأَيْتَ إِحْدَانَا تَحِيضُ فِي الثَّوْبِ، كَيْفَ تَصْنَعُ؟ قَالَ تَحُتُّهُ، ثُمَّ تَقْرُصُهُ بِالْمَاءِ، وَتَنْضَحُهُ، وَتُصَلِّي فِيهِ. (بخارى:২২৭)
ইসলামিক সেন্টারঃ ২২১
The washing out of blood
Narrated Asma':
A woman came to the Prophet (ﷺ) and said, "If anyone of us gets menses in her clothes then what should she do?" He replied, "She should (take hold of the soiled place), rub it and put it in the water and rub it in order to remove the traces of blood and then pour water over it. Then she can pray in it."
পরিচ্ছেদঃ রক্ত ধৌত করা
১৬৯) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ ফাতেমা বিনতে আবি হুবাইশ (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট এসে বললেনঃ আমি একজন ইস্তেহাযা রোগে আক্রান্ত মহিলা। এ কারণে আমি পবিত্র থাকতে পারিনা। আমি কি এ অবস্থায় নামায ছেড়ে দেব? উত্তরে তিনি বললেনঃ না, এটা অতিরিক্ত রক্ত। ইহা হায়েয নয়। যখন হায়েযের নির্দিষ্ট সময় আগমণ করবে তখন সেই নির্দিষ্ট দিনগুলোতে শুধু নামায থেকে বিরত থাকবে। যখন হায়েয বন্ধ হয়ে যাবে তখন তুমি রক্ত ধৌত করে নিবে এবং নামায শুরু করবে। তিনি আরো বললেনঃ অতঃপর পরবর্তী হায়েয আসা পর্যন্ত প্রত্যেক নামাযের জন্য নতুন করে অযু করে নিবে।
باب غَسْلِ الدَّمِ
১৬৯ـ عَنْ عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا قَالَتْ: جَاءَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ إِلَى النَّبِيِّ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ فَلا أَطْهُرُ، أَفَأَدَعُ الصَّلاةَ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ لا، إِنَّمَا ذَلِكِ عِرْقٌ، وَلَيْسَ بِحَيْضٍ، فَإِذَا أَقْبَلَتْ حَيْضَتُكِ فَدَعِي الصَّلاةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ ثُمَّ صَلِّي. وَقَالَ ثُمَّ تَوَضَّئِي لِكُلِّ صَلاةٍ حَتَّى يَجِيءَ ذَلِكَ الْوَقْتُ. (بخارى:২২৮)
ইসলামিক সেন্টারঃ ২২২
The washing out of blood
Narrated `Aisha:
Fatima bint Abi Hubaish came to the Prophet (ﷺ) and said, "O Allah's Messenger (ﷺ) I get persistent bleeding from the uterus and do not become clean. Shall I give up my prayers?" Allah's Messenger (ﷺ) replied, "No, because it is from a blood vessel and not the menses. So when your real menses begins give up your prayers and when it has finished wash off the blood (take a bath) and offer your prayers." Hisham (the sub narrator) narrated that his father had also said, (the Prophet (ﷺ) told her): "Perform ablution for every prayer till the time of the next period comes."
পরিচ্ছেদঃ মনী (বীর্য) ধৌত করা এবং ঘষে উঠিয়ে ফেলা
১৭০) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাপড় থেকে মনী (বীর্য) ধুয়ে দিতাম। অতঃপর তা পরিধান করে তিনি নামাযে যেতেন। তাঁর কাপড়ে পানি দিয়ে বীর্য ধৌত করার দাগ দেখা যেত।
টিকাঃ এ থেকে বুঝা গেল, বীর্য পবিত্র। যেমন অপর হাদীছে সুস্পষ্ট করে বলা হয়েছে যে, এটি মুখের থুথুর মতই।
باب غَسْلِ الْمَنِيِّ وَفَرْكِهِ وَغَسْلِ مَا يُصِيبُ مِنَ الْمَرْأَةِ
১৭০ـ عَنْ عَائِشَةَ قَالَتْ كُنْتُ أَغْسِلُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَيَخْرُجُ إِلَى الصَّلاَةِ وَأَثَرُ الْغَسْلِ فِى ثَوْبِهِ بُقَعُ الْمَاءِ
ইসলামিক সেন্টারঃ ২২৩
The washing out of semen with water and rubbing it off (when it is dry) and the washing out of what comes out of women (i.e., discharge)
Narrated `Aisha:
I used to wash the traces of Janaba (semen) from the clothes of the Prophet (ﷺ) and he used to go for prayers while traces of water were still on it (water spots were still visible).
পরিচ্ছেদঃ উট, অন্যান্য হালাল পশু এবং বকরীর খোঁয়াড় প্রসঙ্গে
১৭১) আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা উরায়না কিংবা উক্ল গোত্রের কিছু লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আগমণ করল। মদীনার আবহাওয়া তাদের স্বাস্থের অনুকুল না হওয়ার কারণে তারা অসুস্থ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে দুবতী উটের কাছে যেতে আদেশ করলেন এবং বললেনঃ তোমরা উটের দুধ এবং পেশাব পান কর। তারা তথায় চলে গেল। কিছু দিন পর সুস্থ হয়ে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রাখালকে হত্যা করল এবং পশুগুলো নিয়ে পালিয়ে যেতে লাগল। দিবসের প্রথম ভাগে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এ সংবাদ আসল, তখন তিনি তাদেরকে পাকড়াও করার জন্য একদল সাহাবীকে প্রেরণ করলেন। দ্বিপ্রহরের সময় তাদেরকে পাকড়াও করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট নিয়ে আসা হল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদেশে তাদের হাত-পা কেটে দেয়া হল এবং লোহার কাঠি গরম করে তাদের চক্ষুগুলো ফুঁড়ে দেয়া হল। তারপর তাদেরকে উত্তপ্ত বালুর উপর ফেলে রাখা হল। তারা পানির পিপাসায় কাতর হয়ে পানি চাইলেও তাদেরকে তা দেয়া হল না।
টিকাঃ হাদীছ থেকে জানা গেল, যে সমস্ত পশুর মাংস খাওয়া হালাল সে সমস্ত পশুর পেশাব পবিত্র। তবে পানি ও শরবতের ন্যায় সাধারণ পানীয় বস্ত্ত নয়। বরং মোটের উপর এমন পবিত্র, যা কাপড় কিংবা শরীরে লাগলে তা নাপাক হবেনা। তাই এখানে কেবল চিকিৎসা হিসাবে পান করার কথা বলা হয়েছে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রাখালকে যেভাবে হত্যা করেছিল, কিসাস স্বরূপ তাদেরকে সেভাবেই শাস্তি দেয়া হয়েছে। অন্যথায় মুছলা করা তথা অঙ্গ-প্রত্যঙ্গ কেটে শাস্তি দেয়া ইসলামে নিষিদ্ধ। তাদের বিশ্বাসঘাতকতার ধরণও ছিল মারাত্মক। তাই যেমন কর্ম তেমন ফল হিসাবে এটি তাদের নূণ্যতম পাওনা ছিল।
باب أَبْوَالِ الإِبِلِ وَالدَّوَابِّ وَالْغَنَمِ وَمَرَابِضِهَا
১৭১ـ عَنْ أَنَسٍ قَالَ: قَدِمَ أُنَاسٌ مِنْ عُكْلٍ أَوْ عُرَيْنَةَ، فَاجْتَوَوُا الْمَدِينَةَ، فَأَمَرَهُمُ النَّبِيُّ بِلِقَاحٍ، وَأَنْ يَشْرَبُوا مِنْ أَبْوَالِهَا وَأَلْبَانِهَا، فَانْطَلَقُوا، فَلَمَّا صَحُّوا قَتَلُوا رَاعِيَ النَّبِيِّ وَاسْتَاقُوا النَّعَمَ، فَجَاءَ الْخَبَرُ فِي أَوَّلِ النَّهَارِ، فَبَعَثَ فِي آثَارِهِمْ، فَلَمَّا ارْتَفَعَ النَّهَارُ جِيءَ بِهِمْ، فَأَمَرَ فَقَطَعَ أَيْدِيَهُمْ، وَأَرْجُلَهُمْ، وَسُمِرَتْ أَعْيُنُهُمْ، وَأُلْقُوا فِي الْحَرَّةِ يَسْتَسْقُونَ فَلا يُسْقَوْنَ. (بخارى:২৩৩)
ইসলামিক সেন্টারঃ ২২৭
(What is said) about the urine of camels, sheep and other animals and about their folds
Narrated Abu Qilaba:
Anas said, "Some people of `Ukl or `Uraina tribe came to Medina and its climate did not suit them. So the Prophet (ﷺ) ordered them to go to the herd of (Milch) camels and to drink their milk and urine (as a medicine). So they went as directed and after they became healthy, they killed the shepherd of the Prophet and drove away all the camels. The news reached the Prophet (ﷺ) early in the morning and he sent (men) in their pursuit and they were captured and brought at noon. He then ordered to cut their hands and feet (and it was done), and their eyes were branded with heated pieces of iron, They were put in 'Al-Harra' and when they asked for water, no water was given to them." Abu Qilaba said, "Those people committed theft and murder, became infidels after embracing Islam and fought against Allah and His Apostle ."
পরিচ্ছেদঃ উট, অন্যান্য হালাল পশু এবং বকরীর খোঁয়াড় প্রসঙ্গে
১৭২) আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ মসজিদ নির্মাণ হওয়ার পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাগলের আস্তাবলে নামায আদায় করতেন।
باب أَبْوَالِ الإِبِلِ وَالدَّوَابِّ وَالْغَنَمِ وَمَرَابِضِهَا
১৭২ـ وَعَنْهُ قَالَ: كَانَ النَّبِيُّ يُصَلِّي قَبْلَ أَنْ يُبْنَى الْمَسْجِدُ فِي مَرَابِضِ الْغَنَمِ. (بخارى:২৩৪)
ইসলামিক সেন্টারঃ ২২৮
(What is said) about the urine of camels, sheep and other animals and about their folds
Narrated Anas:
Prior to the construction of the mosque, the Prophet (ﷺ) offered the prayers at sheep-folds.
পরিচ্ছেদঃ ঘি এবং পানিতে অপবিত্র জিনিষ পতিত হলে
১৭৩) মায়মুনা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে একটি ইঁদুর সম্পর্কে জিজ্ঞেস করা হল যা ঘি-এর মধ্যে পড়ে গিয়েছিল। উত্তরে তিনি বললেনঃ ইঁদুরটি ফেলে দাও এবং ইঁদুরের পার্শ্বের কিছু ঘি ফেলে দাও। অবশিষ্ট ঘি তোমরা খেয়ে নাও।
باب مَا يَقَعُ مِنَ النَّجَاسَاتِ فِي السَّمْنِ وَالْمَاءِ
১৭৩ـ عَنْ مَيْمُونَةَ رَضِيَ الله عَنْهَا: أَنَّ رَسُولَ اللَّهِ سُئِلَ عَنْ فَأْرَةٍ سَقَطَتْ فِي سَمْنٍ، فَقَالَ أَلْقُوهَا وَمَا حَوْلَهَا فَاطْرَحُوهُ وَكُلُوا سَمْنَكُمْ. (بخارى:২৩৫)
An-Najasat (impure and filthy things) which fall in cooking butter (ghee - which is obtained by evaporating moisture from butter) and water
Narrated Maimuna:
Allah's Messenger (ﷺ) was asked regarding ghee (cooking butter) in which a mouse had fallen. He said, "Take out the mouse and throw away the ghee around it and use the rest."
পরিচ্ছেদঃ ঘি এবং পানিতে অপবিত্র জিনিষ পতিত হলে
১৭৪) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে কোন মু’মিন ব্যক্তির যে জখম হয় কিয়ামতের দিন জখমটি সেভাবেই থাকবে, যে অবস্থায় ছিল জখম করার সময়। জখম থেকে রক্ত ঝরতে থাকবে। তার রং হবে রক্তের মতই। তবে সুগন্ধি হবে কস্ত্তরীর সুগন্ধির ন্যায়।
باب مَا يَقَعُ مِنَ النَّجَاسَاتِ فِي السَّمْنِ وَالْمَاءِ
১৭৪ـ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ قَالَ كُلُّ كَلْمٍ يُكْلَمُهُ الْمُسْلِمُ فِي سَبِيلِ اللَّهِ يَكُونُ يَوْمَ الْقِيَامَةِ كَهَيْئَتِهَا، إِذْ طُعِنَتْ تَفَجَّرُ دَمًا، اللَّوْنُ لَوْنُ الدَّمِ، وَالْعَرْفُ عَرْفُ الْمِسْكِ. (بخارى:২৩৭)
An-Najasat (impure and filthy things) which fall in cooking butter (ghee - which is obtained by evaporating moisture from butter) and water
Narrated Abu Huraira:
The Prophet (ﷺ) said, "A wound which a Muslim receives in Allah's cause will appear on the Day of Resurrection as it was at the time of infliction; blood will be flowing from the wound and its color will be that of the blood but will smell like musk."
পরিচ্ছেদঃ স্থির পানিতে পেশাব করার হুকুম
১৭৫) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমাদের কেউ যেন প্রবাহমান নয় এমন স্থির পানিতে পেশাব না করে। যেখানে আবার সে গোসল করবে।
باب الْبَوْلِ فِي الْمَاءِ الدَّائِمِ
১৭৫ـ عَنْ أَبِيْ هُرَيْرَةَ عن النَّبِيِّ قَالَ لا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ الَّذِي لا يَجْرِي، ثُمَّ يَغْتَسِلُ فِيهِ.(بخاري:২৩৯)
Urinating in stagnant water
Abu Huraira said that the Prophet (ﷺ) had said:
"You should not pass urine in stagnant water which is not flowing then (you may need to) wash in it."
পরিচ্ছেদঃ নামাযরত ব্যক্তির পিঠে আবর্জনা কিংবা মৃত জন্তুর ভূড়ি নিক্ষেপ করা হলে নামায নষ্ট হবেনা
১৭৬) আব্দুল্লাহ বিন মাসউদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বায়তুল্লাহর নিকটে সালাত আদায় করছিলেন। ঐ সময় নিকটেই আবু জাহেল সঙ্গী-সাথীসহ বসে ছিল। পরস্পর বলাবলি করতে লাগলঃ মুহাম্মাদ যখন সিজদাবনত হবে তখন তোমাদের মধ্যে কে অমুক গোত্রের মৃত উটের নাড়ী-ভুড়ি নিয়ে তার পিঠে চাপাতে পারবে? তখন সবচেয়ে বদনসীব উকবা বিন আবী মুআইত উহা নিয়ে আসল এবং অপেক্ষায় থাকল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিজদা করলে সে তাঁর পিঠে দু’কাঁধের মধ্যে উহা রেখে দিল। তারা পরস্পরে হাসাহাসি শুরু করে দিল এবং হাসতে হাসতে একজন অন্যজনের উপর ঢলে পড়ছিল। আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেনঃ আমি এই দৃশ্য দেখছিলাম, কিন্তু আমি কিছু্ করতে পারছিলাম না। আফসোস! আমার যদি প্রতিহত করার শক্তি থাকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিজদায় পড়েছিলেন। সিজদা হতে মাথা উঠাতে পারছিলেন না। সংবাদ পেয়ে ফাতেমা (রাঃ) এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পৃষ্ঠ মোবারক হতে উহা অপসারণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাথা উঠালেন, অতঃপর বললেনঃ হে আল্লাহ! তুমি কুরাইশদের পাকড়াও কর- কথাটি তিনবার বললেন। তাদের বিরুদ্ধে রাসূলের দুআর বিষয়টি কঠিন বলে বিবেচিত হল। বর্ণনাকারী বলেনঃ কারণ তারা মনে করত মক্কাতে দুআ কবুল হয়ে থাকে। অতঃপর তিনি নাম ধরে বদ দুআ করে বললেনঃ হে আল্লাহ! তুমি আবু জাহল, উৎবা বিন রাবীআ, শাইবা বিন রাবীআ, ওলীদ বিন উৎবাহ, উমাইয়্যা বিন খাল্ফ এবং উকবা বিন আবী মুআইতকে ধ্বংস করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লম সাত জনের নাম উল্লেখ করেছেন। কিন্তু বর্ণনাকারী সপ্তম লোকের নাম ভুলে গেছেন।
আব্দুল্লাহ্ বিন মাসঊদ (রাঃ) বলেনঃ শপথ সেই সত্তার যার হাতে আমার প্রাণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাদের নাম উল্লেখ করেছিলেন আমি তাদেরকে বদর যুদ্ধের দিন কূপের মধ্যে মৃতাবস্থায় পড়ে থাকতে দেখেছি।
باب إِذَا أُلْقِيَ عَلَى ظَهْرِ الْمُصَلِّي قَذَرٌ أَوْ جِيفَةٌ لَمْ تَفْسُدْ عَلَيْهِ صَلاَتُهُ
১৭৬ـ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ : أَنَّ النَّبِيَّ كَانَ يُصَلِّي عِنْدَ الْبَيْتِ وَأَبُو جَهْلٍ وَأَصْحَابٌ لَهُ جُلُوسٌ، إِذْ قَالَ بَعْضُهُمْ لِبَعْض: أَيُّكُمْ يَجِيءُ بِسَلَى جَزُورِ بَنِي فُلانٍ، فَيَضَعُهُ عَلَى ظَهْرِ مُحَمَّدٍ إِذَا سَجَدَ؟ فَانْبَعَثَ أَشْقَى الْقَوْمِ فَجَاءَ بِهِ، فَنَظَرَ حَتَّى سَجَدَ النَّبِيُّ ، وَضَعَهُ عَلَى ظَهْرِهِ بَيْنَ كَتِفَيْهِ، وَأَنَا أَنْظُرُ لا أُغْنِي شَيْئًا، لَوْ كَانَ لِي مَنَعَةٌ، قَالَ: فَجَعَلُوا يَضْحَكُونَ وَيُحِيلُ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ، وَرَسُولُ اللَّهِ سَاجِدٌ لا يَرْفَعُ رَأْسَهُ، حَتَّى جَاءَتْهُ فَاطِمَةُ، فَطَرَحَتْ عَنْ ظَهْرِهِ، فَرَفَعَ رَسُولُ اللَّهِ رَأْسَهُ، ثُمَّ قَالَ اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ. ثَلاثَ مَرَّاتٍ، فَشَقَّ عَلَيْهِمْ إِذْ دَعَا عَلَيْهِمْ، قَالَ: وَكَانُوا يَرَوْنَ أَنَّ الدَّعْوَةَ فِي ذَلِكَ الْبَلَدِ مُسْتَجَابَةٌ، ثُمَّ سَمَّى اللَّهُمَّ عَلَيْكَ بِأَبِي جَهْلٍ، وَعَلَيْكَ بِعُتْبَةَ بْنِ رَبِيعَةَ، وَشَيْبَةَ بْنِ رَبِيعَةَ، وَالْوَلِيدِ بْنِ عُتْبَةَ، وَأُمَيَّةَ بْنِ خَلَفٍ، وَعُقْبَةَ بْنِ أَبِي مُعَيْطٍ، وَعَدَّ السَّابِعَ فَنَسِيَهُ الرَّاويُ. قَالَ: فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ رَأَيْتُ الَّذِينَ عَدَّ رَسُولُ اللَّهِ صَرْعَى فِي الْقَلِيبِ قَلِيبِ بَدْرٍ. (بخارى:২৪০)
If a dead body or a polluted thing is put on the back of a person offering Salat (prayer), his Salat will not be annulled (rejected by Allah)
Narrated `Abdullah:
While Allah's Messenger (ﷺ) was prostrating (as stated below).
Narrated `Abdullah bin Mas`ud:
Once the Prophet (ﷺ) was offering prayers at the Ka`ba. Abu Jahl was sitting with some of his companions. One of them said to the others, "Who amongst you will bring the Abdominal contents (intestines, etc.) of a camel of Bani so and so and put it on the back of Muhammad, when he prostrates?" The most unfortunate of them got up and brought it. He waited till the Prophet (ﷺ) prostrated and then placed it on his back between his shoulders. I was watching but could not do any thing. I wish I had some people with me to hold out against them. They started laughing and falling on one another. Allah's Messenger (ﷺ) was in prostration and he did not lift his head up till Fatima (Prophet's daughter) came and threw that (camel's Abdominal contents) away from his back. He raised his head and said thrice, "O Allah! Punish Quraish." So it was hard for Abu Jahl and his companions when the Prophet invoked Allah against them as they had a conviction that the prayers and invocations were accepted in this city (Mecca). The Prophet (ﷺ) said, "O Allah! Punish Abu Jahl, `Utba bin Rabi`a, Shaiba bin Rabi`a, Al-Walid bin `Utba, Umaiya bin Khalaf, and `Uqba bin Al Mu'it [??] (and he mentioned the seventh whose name I cannot recall). By Allah in Whose Hands my life is, I saw the dead bodies of those persons who were counted by Allah's Messenger (ﷺ) in the Qalib (one of the wells) of Badr.
পরিচ্ছেদঃ কাপড়ে থুথু ফেলা এবং তা দিয়ে নাক পরিস্কার করা
১৭৭) আনাস বিন মালেক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বীয় কাপড়ে থুথু ফেলেছেন।
باب الْبُزَاقِ وَالْمُخَاطِ وَنَحْوِهِ فِي الثَّوْبِ
১৭৭ـ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: بَزَقَ النَّبِيُّ فِي ثَوْبِهِ.(بخارى:২৪১)
Spitting or blowing out the nose or doing similar action in one's own garment
Narrated Anas:
The Prophet (ﷺ) once spat in his clothes.
পরিচ্ছেদঃ মেয়ে কর্তৃক স্বীয় পিতার চেহারা হতে রক্ত ধৌত করা
১৭৮) সাহ্ল বিন সা’দ সা’দী (রাঃ) হতে বর্ণিত, লোকেরা তাঁকে জিজ্ঞেস করলঃ কোন্ জিনিষ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উহুদ যুদ্ধের জখমের চিকিৎসা করা হয়েছিল? সাহ্ল বলেনঃ এ ব্যাপারে আমার চেয়ে অধিক জ্ঞানী আর কেউ নেই। আলী (রাঃ) ঢালে করে পানি নিয়ে আসতেন এবং ফাতেমা (রাঃ) তাঁর চেহারা থেকে রক্ত মুছে দিতেন। তারপর একটি চাটাই এনে তা জ্বালিয়ে তার ছাই দিয়ে জখমের স্থানটি ভরে দিলেন।
باب غَسْلِ الْمَرْأَةِ أَبَاهَا الدَّمَ عَنْ وَجْهِهِ
১৭৮ـ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيَّ : أنَّهُ سَأَلَهُ النَّاسُ: بِأَيِّ شَيْءٍ دُووِيَ جُرْحُ النَّبِيِّ ؟ فَقَالَ: مَا بَقِيَ أَحَدٌ أَعْلَمُ بِهِ مِنِّي، كَانَ عَلِيٌّ يَجِيءُ بِتُرْسِهِ فِيهِ مَاءٌ، وَفَاطِمَةُ تَغْسِلُ عَنْ وَجْهِهِ الدَّمَ، فَأُخِذَ حَصِيرٌ فَأُحْرِقَ، فَحُشِيَ بِهِ جُرْحُهُ. (بخارى:২৪৩)
Washing blood by a women off her father's face
Narrated Abu Hazim:
Sahl bin Sa`d As-Sa`idi, was asked by the people, "With what was the wound of the Prophet (ﷺ) treated? Sahl replied, "None remains among the people living who knows that better than I. `Ali [??] used to bring water in his shield and Fatima used to wash the blood off his face. Then straw mat was burnt and the wound was filled with it."
পরিচ্ছেদঃ মেসওয়াকের বিবরণ
১৭৯) আবু মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট আগমণ করলাম। তিনি তখন স্বহস্তে মিসওয়াক করছিলেন। তার মুখ থেকে (উ,উ) আওয়াজ বের হচ্ছিল। মনে হচ্ছিল তিনি যেন বমী করছেন।
باب السِّوَاكِ
১৭৯ـ عَنْ أَبِي مُوسَى قَالَ: أَتَيْتُ النَّبِيَّ فَوَجَدْتُهُ يَسْتَنُّ بِسِوَاكٍ بِيَدِهِ يَقُولُ: أُعْ أُعْ، وَالسِّوَاكُ فِي فِيهِ، كَأَنَّه يَتَهَوَّعُ. (بخارى:২৪৪)
Siwak (to clean the teeth with Siwak which is a tooth-brush in the form of a pencil from the roots of the Arak tree)
Narrated Abu Burda:
My father said, "I came to the Prophet (ﷺ) and saw him carrying a Siwak in his hand and cleansing his teeth, saying, 'U' U'," as if he was retching while the Siwak was in his mouth."
পরিচ্ছেদঃ মেসওয়াকের বিবরণ
১৮০) হুযায়ফা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন রাত্রে ঘুম থেকে উঠতেন তখন মেসওয়াক দ্বারা মুখ পরিষ্কার করতেন।
باب السِّوَاكِ
১৮০ـ عَنْ حُذَيْفَةَ قَالَ: كَانَ النَّبِيُّ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يَشُوصُ فَاهُ بِالسِّوَاك. (بخارى:২৪৫)
Siwak (to clean the teeth with Siwak which is a tooth-brush in the form of a pencil from the roots of the Arak tree)
Narrated Hudhaifa:
Whenever the Prophet (ﷺ) got up at night, he used to clean his mouth with Siwak.
পরিচ্ছেদঃ বয়সে যিনি বড়, প্রথমে তাঁকে মেসওয়াক প্রদান করা
১৮১) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা স্বপ্নে দেখলাম, আমি মেসওয়াক করছি। এমতাবস্থায় আমার কাছে দু’জন লোক আগমণ করল। তাদের একজন ছিল অন্যজন হতে বয়সে বড়। বয়সে যিনি ছোট তাকে আমি মেসওয়াকটি প্রদান করলাম। আমাকে বলা হল বয়সে বড়জনকে প্রদান করুন। অতঃপর তাদের দু’জনের মধ্যে বয়সে বড়জনকেই মেসওয়াকটি প্রদান করলাম।
باب دَفْعِ السِّوَاكِ إِلَى الأَكْبَرِ
১৮১ـ عَنِ ابْنِ عُمَرَ رَضِىَ الله عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ قَالَ أَرَانِي أَتَسَوَّكُ بِسِوَاكٍ، فَجَاءَنِي رَجُلانِ، أَحَدُهُمَا أَكْبَرُ مِنَ الآخَرِ، فَنَاوَلْتُ السِّوَاكَ الأَصْغَرَ مِنْهُمَا، فَقِيلَ لِي: كَبِّرْ، فَدَفَعْتُهُ إِلَى الأَكْبَرِ مِنْهُمَا.
To give Siwak to the oldest person of the group
Narrated Ibn 'Umar:
The Prophet (ﷺ) said, "I dreamt that I was cleaning my teeth with a Siwak and two persons came to me. One of them was older than the other and I gave the Siwak to the younger. I was told that I should give it to the older and so I did."
পরিচ্ছেদঃ অযু সহকারে রাত্রি যাপন করার ফজীলত
১৮২) বারা’ বিন আযিব (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যখন তুমি শয়ন করার জন্য বিছানায় আসবে, তার পূর্বে নামাযের অযুর ন্যায় অযু করবে। তারপর ডান কাত হয়ে শুয়ে পড়বে। অতঃপর বলবেঃ
اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لَا مَلْجَأَ وَلَا مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ فَإِنْ مُتَّ مِنْ لَيْلَتِكَ فَأَنْتَ عَلَى الْفِطْرَةِ وَاجْعَلْهُنَّ آخِرَ مَا تَتَكَلَّمُ بِهِ قَالَ فَرَدَّدْتُهَا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا بَلَغْتُ اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ قُلْتُ وَرَسُولِكَ قَالَ لَا وَنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ
‘‘হে আল্লাহ! আমি তোমার নিকট আত্মসমর্পন করলাম। আমার সকল বিষয় তোমার নিকট সোপর্দ করে দিলাম। তোমার রহমতের আশায় এবং তোমার আযাবের ভয়ে আমার পিঠ তোমার হাতে সোপর্দ করলাম। তুমি ব্যতীত আমার কোন আশ্রয়স্থল ও পরিত্রাণস্থল নেই। হে আল্লাহ! আমি তোমার নাযিলকৃত কিতাবের প্রতি ঈমান আনয়ন করলাম এবং তোমার প্রেরিত নবীর প্রতি বিশ্বাস স্থাপন করলাম।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ এ দু’আটি পাঠ করার পর যদি তুমি এ রাত্রেই মৃত্যু বরণ কর তাহলে তুমি ফিতরাতের উপর তথা দ্বীনের উপর মৃত্যু বরণ করবে। দু’আটি তোমার কথা-বার্তা শেষে পাঠ করবে। বারা’ বিন আযিব বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট আমি দু’আটি পাঠ করলাম। তবে আমি (وَنَبِيِّكَ) এর স্থলে (وَرَسُولِكَ) পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার প্রতিবাদ করে বললেনঃ বরং তুমি বল وَنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ আপনি যে নবী প্রেরণ করেছেন আমি তাঁর প্রতি ঈমান আনয়ন করলাম।
باب فَضْلِ مَنْ بَاتَ عَلَى الْوُضُوءِ
১৮২ـ عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ: قَالَ النَّبِيُّ إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلاةِ، ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الأَيْمَنِ، ثُمَّ قُلِ: اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ، وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ، رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لا مَلْجَأَ وَلا مَنْجَا مِنْكَ إِلا إِلَيْكَ، اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ، وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ، فَإِنْ مُتَّ مِنْ لَيْلَتِكَ فَأَنْتَ عَلَى الْفِطْرَةِ، وَاجْعَلْهُنَّ آخِرَ مَا تَتَكَلَّمُ بِهِ، قَالَ: فَرَدَّدْتُهَا عَلَى النَّبِيِّ فَلَمَّا بَلَغْتُ: اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ، قُلْتُ: وَرَسُولِكَ، قَالَ لا، وَنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ. (بخارى:২৪৭)
The superiority of a person who sleeps with ablution.
Narrated Al-Bara 'bin `Azib:
The Prophet (ﷺ) said to me, "Whenever you go to bed perform ablution like that for the prayer, lie or your right side and say, "Allahumma aslamtu wajhi ilaika, wa fauwadtu `Amri ilaika, wa alja'tu Zahri ilaika raghbatan wa rahbatan ilaika. La Malja'a wa la manja minka illa ilaika. Allahumma amantu bikitabika-l-ladhi anzalta wa bina-biyika-l ladhi arsalta" (O Allah! I surrender to You and entrust all my affairs to You and depend upon You for Your Blessings both with hope and fear of You. There is no fleeing from You, and there is no place of protection and safety except with You O Allah! I believe in Your Book (the Qur'an) which You have revealed and in Your Prophet (Muhammad) whom You have sent). Then if you die on that very night, you will die with faith (i.e. or the religion of Islam). Let the aforesaid words be your last utterance (before sleep)." I repeated it before the Prophet (ﷺ) and when I reached "Allahumma amantu bikitabika-l-ladhi anzalta (O Allah I believe in Your Book which You have revealed)." I said, "Wa-rasulika (and your Apostle)." The Prophet (ﷺ) said, "No, (but say): 'Wanabiyika-l-ladhi arsalta (Your Prophet whom You have sent), instead."