পরিচ্ছেদঃ ১. আল্লাহ তা’য়ালার হামদ্ (প্রশংসা) দ্বারা শুরু করার বিষয়ে যা কিছু বর্ণিত হয়েছে
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ ابْتِدَاءِ الْحَمْدِ لِلَّهِ جَلَّ وَعَلَا فِي أَوَائِلِ كَلَامِهِ عِنْدَ بُغْيَةِ مَقَاصِدِهِ
কাঙ্খিত উদ্দেশ্যে বক্তব্যের শুরুতে আল্লাহ জাল্লা ওয়া ’আলা’র প্রশংসা দিয়ে শুরু করা ওয়াজিব’- এটি যে সকল হাদীসের দ্বারা সাব্যস্ত হয়, সেই সকল হাদীসের বর্ণনা
১. আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: যে কাজ আল্লাহ’র প্রশংসা দ্বারা শুরু করা হয় না, তা কর্তিত (ত্রুটিপূর্ণ)।”[1]
ُ مَا جَاءَ فِي الِابْتِدَاءِ بِحَمْدِ اللَّهِ تعالى
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَطَّانُ قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ أَبِي الْعِشْرِينَ قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ عَنْ قُرَّةَ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(كُلُّ أَمْرٍ ذِي بَالٍ لَا يُبْدَأُ فِيهِ بِحَمْدِ اللَّهِ فَهُوَ أقطع)
[تعليق الشيخ الألباني]
ضعيف - (الإرواء) (1/ 30/2)
আরনাউত্ব: যয়ীফ।
তাখরীজ: আহমাদ ২/৩৫৯; আবূ দাউদ নং ৪৮৪০; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ নং ৪৯৪; দারুকুতনী ১/২২৯; ইবনু মাজাহ ১৮৯৪।
Abū Hurayrah
the Messenger of Allah said: “Every important matter that does not start with praise of Allah, is devoid (of blessings).”
পরিচ্ছেদঃ ১. আল্লাহ তা’য়ালার হামদ্ (প্রশংসা) দ্বারা শুরু করার বিষয়ে যা কিছু বর্ণিত হয়েছে
ذِكْرُ الْأَمْرِ لِلْمَرْءِ أَنْ تَكُونَ فَوَاتِحُ أَسْبَابِهِ بِحَمْدِ اللَّهِ جَلَّ وَعَلَا لِئَلَّا تَكُونَ أَسْبَابُهُ بتراً
আল্লাহর প্রশংসা দ্বারা যেন সকল কর্মের সূচনা হয়, যাতে কর্মটি ত্রুটিপূর্ণ না হয়
২. আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: যে কাজ আল্লাহ’র প্রশংসা দ্বারা শুরু করা হয় না, তা কর্তিত (ত্রুটিপূর্ণ)।”[1]
ُ مَا جَاءَ فِي الِابْتِدَاءِ بِحَمْدِ اللَّهِ تعالى
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْقَطَّانُ أَبُو عَلِيٍّ بِالرَّقَّةِ قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ عَنِ الْأَوْزَاعِيِّ عَنْ قُرَّةَ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(كُلُّ أَمْرٍ ذِي بَالٍ لَا يُبْدَأُ فِيهِ بِحَمْدِ الله أقطع)
[تعليق الشيخ الألباني]
ضعيف - مكرر ما قبله.
الحديث: 2 ¦ الجزء: 1 ¦ الصفحة: 143
Abū Hurayrah
the Messenger of Allah said: “Every important matter that does not start with praise of Allah, is devoid (of blessings).”
পরিচ্ছেদঃ ২. সুন্নাহকে আঁকড়ে ধরা এবং এ সংশ্লিষ্ট বর্ণনা ও আদেশ-নিষেধ
৩. আবূ মূসা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার ও আমাকে আল্লাহ্ যা কিছু দিয়ে পাঠিয়েছেন তার উদাহরণ হল এমন যে, এক লোক তার গোত্রের নিকট এসে বলল, হে আমার গোত্রের লোকেরা! আমি নিজের চোখে সেনাবাহিনীকে দেখে এসেছি। আমি সুস্পষ্ট সতর্ককারী। গোত্রের কিছু লোক তার কথা মেনে নিল, সুতরাং তারা সে জায়গা ছেড়ে কল্যাণের পথে রওনা হল ফলে তারা রক্ষা পেল। তাদের মধ্যেকার আর একদল লোক তার কথা মিথ্যা জানল, ফলে তারা নিজেদের জায়গাতেই রয়ে গেল। সকাল বেলায় শত্রুবাহিনী তাদের উপর আক্রমণ চালাল, তাদেরকে ধ্বংস করে দিল এবং তাদেরকে উৎপাটিত করে দিল। এই হল তাদের দৃষ্টান্ত যারা আমার আনুগত্য করে এবং আমি যা নিয়ে এসেছি তার অনুসরণ করে এবং তাদের দৃষ্টান্ত যারা আমার কথা অমান্য করে এবং আমি যে সত্য নিয়ে এসেছি তাকে মিথ্যা প্রতিপন্ন করে।”[1]
بَابُ الِاعْتِصَامِ بِالسُّنَّةِ وَمَا يَتَعَلَّقُ بِهَا نَقْلًا وأمراً وزجراً
أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنَا بُرَيْدٌ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
إِنَّ مَثَلِي وَمَثَلَ مَا بَعَثَنِي اللَّهُ بِهِ كَمَثَلِ رَجُلٍ أَتَى قَوْمَهُ فَقَالَ: يَا قَوْمِ إِنِّي رَأَيْتُ الْجَيْشَ وَإِنِّي أَنَا النَّذِيرُ فَأَطَاعَهُ طَائِفَةٌ مِنْ قَوْمِهِ فَانْطَلَقُوا عَلَى مَهْلِهِمْ فَنَجَوْا وَكَذَّبَهُ طَائِفَةٌ مِنْهُمْ فَأَصْبَحُوا مَكَانَهُمْ فَصَبَّحَهُمُ الْجَيْشُ وَأَهْلَكَهُمْ وَاجْتَاحَهُمْ فَذَلِكَ مَثَلُ مَنْ أَطَاعَنِي وَاتَّبَعَ مَا جِئْتُ بِهِ وَمَثَلُ مَنْ عَصَانِي وَكَذَّبَ مَا جِئْتُ بِهِ مِنَ الحق)
الجزء: 1 ¦ الصفحة: 144
আরনাউত্ব: বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ
তাখরীজ: বুখারী নং ৬৪৮২, ৭২৮৩; মুসলিম, আস সহীহ ২২৮২।
Abū Mūsá
The similitude of mine and of that with which Allah sent me is that of a person who came to us and said: O people, I have seen an army with my eyes and I am a plain warner (and issue you warning) that you should immediately manage to find an escape. A group of people from amongst them paying heed (to his warning) fled to a place of protection and a group amongst them belied him and the morning overtook them in their houses and the army attacked them and killed them and they were routed. And that is the similitude of the one who obeyed me, followed with which I had been sent and the similitude of the other is of one who disobeyed and belied me and the Truth with which I have been sent. (Using translation from Muslim 2283)
পরিচ্ছেদঃ ২. সুন্নাহকে আঁকড়ে ধরা এবং এ সংশ্লিষ্ট বর্ণনা ও আদেশ-নিষেধ
৪. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেনঃ আল্লাহ্ তা’আলা আমাকে যে হিদায়াত ও ’ইল্ম দিয়ে পাঠিয়েছেন তার দৃষ্টান্ত হল ভূমির উপর পতিত প্রবল বর্ষণের ন্যায়। কোন কোন ভূমি থাকে উর্বর যা সে পানি শুষে নিয়ে প্রচুর পরিমাণে ঘাসপাতা এবং সবুজ তরুলতা উৎপাদন করে। এছাড়াও, তা পানি আটকে রাখে। পরে আল্লাহ তা’আলা তা দিয়ে মানুষের উপকার করেন; তারা নিজেরা পান করে ও (পশুপালকে) পান করায় এবং তা দ্বারা চাষাবাদ করে। আবার কোন কোন জমি রয়েছে যা একেবারে মসৃণ ও সমতল; তা না পানি আটকে রাখে, আর না কোন ঘাসপাতা উৎপাদন করে। এই হল সে ব্যক্তির দৃষ্টান্ত যে আল্লাহ’র দ্বীনের জ্ঞান অর্জন করে এবং আল্লাহ্ তা’আলা আমাকে যা দিয়ে প্রেরণ করেছেন তা তার উপকারে আসে। ফলে সে নিজে শিক্ষা করে এবং আমল করে। আর সে ব্যক্তির দৃষ্টান্ত- যে সে দিকে মাথা তুলেও দেখে না এবং আল্লাহর যে হিদায়াত নিয়ে আমি প্রেরিত হয়েছি, তা গ্রহণও করে না।”[1]
بَابُ الِاعْتِصَامِ بِالسُّنَّةِ وَمَا يَتَعَلَّقُ بِهَا نَقْلًا وأمراً وزجراً
وَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(إِنَّ مَثَلَ مَا آتَانِي اللَّهُ مِنَ الْهُدَى وَالْعِلْمِ كَمَثَلِ غَيْثٍ أَصَابَ أَرْضًا فَكَانَتْ مِنْهَا طَائِفَةٌ طَيِّبَةٌ قَبِلَتْ ذَلِكَ فَأَنْبَتَتِ الْكَلَأَ وَالْعُشْبَ الْكَثِيرَ وَأَمْسَكَتِ الْمَاءَ فَنَفَعَ اللَّهُ بِهَا النَّاسَ فَشَرِبُوا مِنْهَا وَسَقَوْا وَزَرَعُوا وَأَصَابَ مِنْهَا طَائِفَةٌ أُخْرَى إِنَّمَا هِيَ قِيعَانٌ لَا تُمْسِكُ مَاءً وَلَا تُنْبِتُ كَلَأً فَذَلِكَ مَثَلُ مَنْ فَقُهَ فِي دِينِ اللَّهِ وَنَفَعَهُ مَا بَعَثَنِي اللَّهُ بِهِ فَعَلِمَ وَعَمِلَ وَمَثَلُ مَنْ لَمْ يَرْفَعْ بِذَلِكَ رَأْسًا وَلَمْ يَقْبَلْ هُدَى اللَّهِ الَّذِي أُرْسِلْتُ بِهِ)
[تعليق الشيخ الألباني :صحيح: ق.]
[تعليق الشيخ الألباني]
صحيح: ق.
الحديث: 3 ¦ الجزء: 1 ¦ الصفحة: 144
আরনাউত: এটি পূর্বের সনদ। (বুখারী মুসলিমের শর্তানযায়ী সহীহ।)
তাখরীজ: বুখারী, ৭৯; মুসলিম ২২৮২; আহমাদ ৪/৩৯৯;
The similitude of that guidance and knowledge with which Allah, the Exalted and Glorious, has sent me is that of rain falling upon the earth. There is a good piece of land which receives the rainfall (eagerly) and as a result of it there is grown in it herbage and grass abundantly. Then there is a land hard and barren which retains water and the people derive benefit from it and they drink it and make the animals drink. Then there is another land which is barren. Neither water is retained in it, nor is the grass grown in it. And that is the similitude of the first one who develops the understanding of the religion of Allah and it becomes a source of benefit to him with which Allah sent me. (The second one is that) who acquires the knowledge of religion and imparts it to others. (Then the other type is) one who does not pay attention to (the revealed knowledge) and thus does not accept guidance of Allah with which I have been sent. (Using translation from Muslim 2282)
পরিচ্ছেদঃ ২. সুন্নাহকে আঁকড়ে ধরা এবং এ সংশ্লিষ্ট বর্ণনা ও আদেশ-নিষেধ
ذِكْرُ وَصْفِ الْفِرْقَةِ النَّاجِيَةِ مِنْ بَيْنِ الْفَرَقِ الَّتِي تَفْتَرِقُ عَلَيْهَا أُمَّةُ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত যে সকল ফিরকাসমূহে বিভক্ত হবে, তাদের মোকাবেলায় ফিরকায়ে নাজিয়াহ (মুক্তিপ্রাপ্ত দল) এর বৈশিষ্ট্যের বর্ণনা:
৫. আব্দুর রাহমান ইবনু আমর আস-সুলামী ও হুজর ইবনু হুজর আলকালাঈ (রাঃ) বলেন, একদা আমরা ইরবাদ ইবনু সারিয়াহ (রাঃ)-এর নিকট আসলাম। যাদের সম্পর্কে এ আয়াত নাযিল হয়েছে তিনি তাদের অন্তর্ভুক্তঃ ’’তাদেরও কোনো অপরাধ নেই যারা তোমার নিকট বাহনের জন্য এলে তুমি বলেছিলেঃ আমি তোমাদের জন্য কোনো বাহনের ব্যবস্থা করতে পারছি না।’’ (সূরা আত-তাওবাঃ ৯২)।
আমরা সালাম দিয়ে বললাম, আমরা আপনাকে দেখতে এবং আপনার কাছ থেকে কিছু অর্জন করতে এসেছি। তখন ইরবাদ (রাঃ) বললেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সঙ্গে নিয়ে ফজরের সালাত আদায় করলেন, অতঃপর আমাদের দিকে ফিরে আমাদের উদ্দেশ্য জ্বালাময়ী ভাষণ দিলেন, তাতে চোখগুলো অশ্রুসিক্ত হলো এবং অন্তরগুলো বিগলিত হলো।
তখন এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল! এ যেন বিদায়ী ভাষণ! অতএব আপনি আমাদেরকে কি নির্দেশ দেন? তিনি বলেনঃ আমি তোমাদেরকে আল্লাহভীতির এবং শ্রবণ ও আনুগত্যের উপদেশ দিচ্ছি, যদিও সে (আমীর) একজন অঙ্গকর্তিত হাবশী গোলামও হয়। কারণ তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে তারা অচিরেই অনেক মতবিরোধ দেখবে। তখন তোমরা অবশ্যই আমার সুন্নাত এবং আমার হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদীনের সুন্নাত অনুসরণ করবে, তা আঁকড়ে ধরবে, এমনকি তা দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে। সাবধান থাকবে (ধর্মে) প্রতিটি নব আবিষ্কৃত বিষয় সম্পর্কে! কারণ প্রতিটি নব আবিষ্কার হলো বিদ’আত এবং প্রতিটি বিদ’আত হলো ভ্রষ্টতা।[1]
بَابُ الِاعْتِصَامِ بِالسُّنَّةِ وَمَا يَتَعَلَّقُ بِهَا نَقْلًا وأمراً وزجراً
أخبرنا أحمد بن مكرم بن خالد البرتي حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا ثَوْرُ بْنُ يَزِيدَ حَدَّثَنِي خَالِدُ بْنُ مَعْدَانَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو السُّلَمِيُّ وَحُجْرُ بْنُ حُجْرٍ الْكَلَاعِيُّ قَالَا:
أَتَيْنَا الْعِرْبَاضَ بْنَ سَارِيَةَ وَهُوَ مِمَّنْ نَزَلَ فِيهِ: {وَلَا عَلَى الَّذِينَ إِذَا مَا أَتَوْكَ لِتَحْمِلَهُمْ قُلْتَ لَا أَجِدُ مَا أَحْمِلُكُمْ عَلَيْهِ} [التوبة: 92] فَسَلَّمْنَا وَقُلْنَا: أَتَيْنَاكَ زَائِرَيْنَ وَمُقْتَبِسَيْنِ فَقَالَ الْعِرْبَاضُ:
(صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصُّبْحَ ذَاتَ يَوْمٍ ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا فَوَعَظَنَا مَوْعِظَةً بَلِيغَةً ذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ وَوَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ فَقَالَ قَائِلٌ: يَا رَسُولَ اللَّهِ كَأَنَّ هَذِهِ مَوْعِظَةَ مُوَدِّعٍ فَمَاذَا تَعْهَدُ إِلَيْنَا؟ قَالَ:
أُوصِيكُمْ بِتَقْوَى اللَّهِ وَالسَّمْعِ وَالطَّاعَةِ وَإِنْ عَبْدًا حَبَشِيًّا مُجَدَّعًا فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ فَتَمَسَّكُوا بِهَا وَعَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الْأُمُورِ فَإِنَّ كُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وكل بدعة ضلالة)
[تعليق الشيخ الألباني]
صحيح - (الصحيحة) (937 و 3007) , (ظلال الجنة) (26 ـ 34).
আরনাউত: এর সনদ সহীহ।
তাখরীজ: আহমাদ ৪/১২৬-২৭; আবূ দাউদ ৪৬০৭; তিরমিযী, ২৬৭৬; ইবনু মাজাহ, ৪৪; দারেমী ১/৪৪; হাকিম ১/৯৫ (হাকিম ও যাহাবী : সহীহ)
AbdurRahman ibn Amr as-Sulami and Hujr ibn Hujr said: We came to Irbad ibn Sariyah who was among those about whom the following verse was revealed: "Nor (is there blame) on those who come to thee to be provided with mounts, and when thou saidst: "I can find no mounts for you." We greeted him and said: We have come to see you to give healing and obtain benefit from you.
Al-Irbad said: One day the Messenger of Allah ﷺ led us in prayer, then faced us and gave us a lengthy exhortation at which the eyes shed tears and the hearts were afraid. A man said: Messenger of Allah! It seems as if it were a farewell exhortation, so what injunction do you give us? He then said: I enjoin you to fear Allah, and to hear and obey even if it be an Abyssinian slave, for those of you who live after me will see great disagreement. You must then follow my sunnah and that of the rightly-guided caliphs. Hold to it and stick fast to it. Avoid novelties, for every novelty is an innovation, and every innovation is an error. (Using translation from Abū Dāʾūd 4607)
পরিচ্ছেদঃ ২. সুন্নাহকে আঁকড়ে ধরা এবং এ সংশ্লিষ্ট বর্ণনা ও আদেশ-নিষেধ
قَالَ: أَبُو حَاتِمٍ فِي قَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (فَعَلَيْكُمْ بِسُنَّتِي) عِنْدَ ذِكْرِهِ الِاخْتِلَافَ الَّذِي يَكُونُ فِي أُمَّتِهِ بَيَانٌ وَاضِحٌ أَنَّ مَنْ وَاظَبَ عَلَى السُّنَنِ قَالَ بِهَا وَلَمْ يُعَرِّجْ عَلَى غَيْرِهَا مِنَ الْآرَاءِ مِنَ الْفِرَقِ النَّاجِيَةِ فِي الْقِيَامَةِ جَعَلَنَا اللَّهُ مِنْهُمْ بِمَنِّهِ)
আবূ হাতিম (ইবনু হিব্বান) রাহি. রাসূলুল্লাহ বলেন: সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এ বাণী: তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে থাকবে”- সম্পর্কে বলেন: তাঁর উম্মাতের মাঝে মতবিরোধ বর্ণনার সময়ে যার উল্লেখ তিনি করেছেন, তা সুস্পষ্ট বর্ণনা করে যে, যে ব্যক্তি সুন্নাহ’র উপর চলতে থাকবে, সুন্নাহ’র কথা বলতে থাকবে; আর এ ব্যতীত অন্য কোন রায় বা মতামতের অভিমুখী হবে না, সেই লোক কিয়ামত দিবসে ফিরকায়ে নাজিয়াহ’ (মুক্তিপ্রাপ্ত দলসমূহ)-এর অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তা’য়ালা তাঁর নিজ অনুগ্রহে আমাদের তাঁদের অন্তর্ভুক্ত করুন।
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ لُزُومِ سُنَنِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحِفْظِهِ نَفْسَهُ عَنْ كُلِّ مَنْ يَأْبَاهَا مِنْ أَهْلِ الْبِدَعِ وَإِنْ حَسَّنُوا ذَلِكَ فِي عَيْنِهِ وزينوه
সেই সকল হাদীসসমূহের বর্ণনা - যা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহকে আঁকড়ে থাকা এবং যারা সুন্নাহকে অস্বীকার করে, এমন সকল বিদ’আতী ব্যক্তিদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাকে ওয়াজিব বানিয়ে দেয়, যদিও তারা সেটি তাঁর নিকট সৌন্দর্যমণ্ডিত ও সুশোভিত করে উপস্থাপন করে:
৬. আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) বলেন, আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি সরল রেখা টেনে বললেন: “এটা হল আল্লাহর রাস্তা। অতঃপর ডানে ও বামে আরও কতকগুলি রেখা টেনে বললেন: “এও কতকগুলি রাস্তা; তবে এর প্রত্যেক রাস্তার উপরই একটি করে শয়তান রয়েছে, তারা লোকদেরকে তার দিকে আহ্বান করছে। অতঃপর তিনি (প্রমাণ স্বরূপ) পাঠ করলেন: (“নিশ্চয়ই এটিই আমার সরল পথ, তোমরা এরই অনুসরণ কর ... (সুরা আনআম ৬: ১৫৩) আয়াতের শেষ পযর্ন্ত।[1]
بَابُ الِاعْتِصَامِ بِالسُّنَّةِ وَمَا يَتَعَلَّقُ بِهَا نَقْلًا وأمراً وزجراً
أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ عَلِيِّ بْنِ عَبْدِ الْعَزِيزِ الْعُمَرِيُّ بِالْمَوْصِلِ حَدَّثَنَا مُعَلَّى بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ عَاصِمٍ عَنْ أَبِي وَائِلٍ عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ:
خَطَّ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطًّا فَقَالَ:
(هَذَا سَبِيلُ اللَّهِ) ثُمَّ خَطَّ خُطُوطًا عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ ثُمَّ قَالَ:
وَهَذِهِ سُبُلٌ عَلَى كُلِّ سَبِيلٍ مِنْهَا شَيْطَانٌ يَدْعُو إِلَيْهِ ثُمَّ تَلَا: {وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا ... }) إلى أخر الآية [الأنعام: 153].
[تعليق الشيخ الألباني]
حسن صحيح - (الظلال) (16و17)
الحديث: 6 ¦ الجزء: 1 ¦ الصفحة: 146
আরনাউত্ব: ‘হাসান’।
তাখরীজ: তায়ালিসী ২৪৪; আহমাদ, ১/৪৩৫, ৪৬৫; দারেমী ১/৬৭-৬৮; তাবারী, তাফসীর ১৪১৬৮; বাযযার, ২৪১০; হাকিম, আল মুস্তাদরাক, ২/৩১৮। ( হাকিম একে সহীহ বলেছেন এবং যাহাবী তা বজায় রেখেছেন।)
জাবির রা: হতেও বর্ণিত আছে আহমাদ ৩/৩৯৭; ইবনু মাজাহ ১১ তে।
Ibn Masʿūd
The Messenger of Allah, peace be upon him, drew a line for us and said, "This is the path of Allah." Then he drew other lines to the right and left of it and said, "These are paths, and there is a devil calling to each of them." Then he recited, "{And indeed, this is My path, which is straight} until the end of the verse."
পরিচ্ছেদঃ ২. সুন্নাহকে আঁকড়ে ধরা এবং এ সংশ্লিষ্ট বর্ণনা ও আদেশ-নিষেধ
ذِكْرُ مَا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنْ تَرْكِ تَتَبُّعِ السُّبُلِ دُونَ لُزُومِ الطَّرِيقِ الَّذِي هُوَ الصراط المستقيم
(সঠিক) পন্থা-যেটিই সিরাতে মুস্তাকিম-তা আঁকড়ে ধরার মোকাবেলায় অন্যান্য সকল পথ-পন্থার অনুসরণ করা থেকে বিরত থাকাকে ওয়াজিব করে যে সকল বর্ণনা:
৭. অপর সনদে, আব্দুল্লাহ ইবনু মাসউদ বলেন, আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডানে ও বামে কতকগুলি রেখা টেনে বললেন: “এ হলো কতকগুলি রাস্তা; এর প্রত্যেক রাস্তার উপরই একটি করে শয়তান রয়েছে, তারা লোকদেরকে তার দিকে আহ্বান করছে। অতঃপর তিনি (প্রমাণ স্বরূপ) পাঠ করলেন: (“নিশ্চয়ই এটিই আমার সরল পথ, তোমরা এরই অনুসরণ কর ... (সুরা আনআম ৬: ১৫৩) আয়াতের শেষ পযর্ন্ত।[1]
بَابُ الِاعْتِصَامِ بِالسُّنَّةِ وَمَا يَتَعَلَّقُ بِهَا نَقْلًا وأمراً وزجراً
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ سُلَيْمَانَ الْمُعَدَّلُ بِالْفُسْطَاطِ قَالَ: حَدَّثَنَا الْحَارِثُ بْنُ مِسْكِينٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: حَدَّثَنِي حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ عَاصِمٍ عَنْ أَبِي وَائِلٍ عَنِ أَبِي مَسْعُودٍ قَالَ:
خَطَّ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُطُوطًا عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ وَقَالَ:
(هَذِهِ سُبُلٌ عَلَى كُلِّ سَبِيلٍ مِنْهَا شَيْطَانٌ يَدْعُو لَهُ) ثُمَّ قَرَأَ: {وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فتفرق بكم عن سبيله ... } الآية كلها [الأنعام: 153]. [ص: 147]
= [66: 3]
[تعليق الشيخ الألباني]
حسن صحيح - مكرر ما قبله.
الحديث: 7 ¦ الجزء: 1 ¦ الصفحة: 146
Ibn Masʿūd
[Machine] The Messenger of Allah ﷺ drew lines for us from his right and his left and said, "These are different paths, and along each path there is a devil calling to it." Then he recited the verse, "And verily, this is My straight path, so follow it, and follow not (other) paths, for they will separate you away from His path." (Quran 6:153)
পরিচ্ছেদঃ ২. সুন্নাহকে আঁকড়ে ধরা এবং এ সংশ্লিষ্ট বর্ণনা ও আদেশ-নিষেধ
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ مَنْ أَحَبَّ اللَّهَ جَلَّ وَعَلَا وَصَفِيَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِيثَارِ أمرهما وابتغاء مرضاتهما على رضا مَنْ سِوَاهُمَا يَكُونُ فِي الْجَنَّةِ مَعَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
যে ব্যক্তি আল্লাহ ও তাঁর বন্ধু (নবী) সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালবাসবে, তাঁদের আদেশকে প্রাধান্য দিবে, তাঁদের ব্যতীত অন্য সকলের সন্তুষ্টির মোকাবেলায় তাঁদের সন্তুষ্টি অর্জনকে প্রাধান্য দিবে, তারা নাবী মুস্তফাসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে জান্নাতে থাকবে- এ সংক্রান্ত বর্ণনাসমূহ:
৮. আনাস (রাঃ) থেকে বর্ণিত। এক বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করে- আর বেদুইনরাই তাঁর সাহাবীগণের চেয়ে তাঁকে প্রশ্ন করার ব্যাপারে অধিক উপযুক্ত ছিল।[1] সে বললো, হে আল্লাহর নবী! কিয়ামত কখন হবে? তিনি বলেনঃ তুমি তার জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? সে বললো, আমি ব্যাপক কিছু প্রস্তুতি নিতে পারিনি, তবে আমি আল্লাহ ও তাঁর রাসূলকে ভালোবাসি। তিনি বলেনঃ তাহলে তুমি যাকে ভালোবাসো, তুমি তার সাথেই থাকবে। আনাস (রাঃ) বলেন, ইসলাম গ্রহণের পর থেকে সেদিন মুসলিমরা যতো অধিক খুশি হয়েছে, আর কোন দিন আমি তাদেরকে এতো খুশি হতে দেখিনি।[2]
بَابُ الِاعْتِصَامِ بِالسُّنَّةِ وَمَا يَتَعَلَّقُ بِهَا نَقْلًا وأمراً وزجراً
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ حَدَّثَنِي أَبِي عَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ:
أَنَّ أَعْرَابِيًّا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَكَانُوا هُمْ أَجْدَرَ أَنْ يَسْأَلُوهُ من أصحابه - فقال: يارسول اللَّهِ مَتَى السَّاعَةُ؟ قَالَ:
(وَمَا أَعْدَدْتَ لَهَا)؟ قَالَ: مَا أَعْدَدْتُ لَهَا إِلَّا أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ قَالَ: (فَإِنَّكَ مَعَ مَنْ أَحْبَبْتَ)
قَالَ أَنَسٌ: فَمَا رَأَيْتُ الْمُسْلِمِينَ فَرِحُوا بِشَيْءٍ بعد الإسلام أشد من فرحهم بقوله
[تعليق الشيخ الألباني]
صحيح - (الروض النضير) (104 - 106 و 360 - 361 و 370 و 1028): ق.
[2] আলবানী: সহীহ।
আরনাউত: বুখারী মুসলিমের শর্তানুযায়ী সহীহ।
তাখরীজ: বুখারী, ৬১৬৭; আদাবুল মুফরাদ ৩৫২; মুসলিম ২৬৩৯ (১৬৪); আহমাদ ৩/১৭৩; আবূ দাউদ, ৫১২৭; তিরমিযী, ২৩৮৫; হাদীসটি মুতাওয়াতির।
Anas b. Mālik
A Bedouin asked the Prophet ﷺ a question, and they were more deserving of asking him than anyone else. He said, "O Messenger of Allah, when will the Hour (Day of Judgment) be?" He replied, "What have you prepared for it?" He said, "I have not prepared for it except that I love Allah and His Messenger." The Prophet ﷺ said, "You will be with those whom you love." Anas bin Malik (may Allah be pleased with him) said, "I have never seen the Muslims rejoicing over anything after Islam more than they rejoiced over his statement."
পরিচ্ছেদঃ ২. সুন্নাহকে আঁকড়ে ধরা এবং এ সংশ্লিষ্ট বর্ণনা ও আদেশ-নিষেধ
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ لُزُومِ هَدْيِ الْمُصْطَفَى بِتَرْكِ الِانْزِعَاجِ عَمَّا أُبِيحَ مِنْ هَذِهِ الدُّنْيَا لَهُ بِإِغْضَائِهِ
দুনিয়ার বৈধ বিষয়সমূহের থেকে পাওয়া কষ্ট পরিত্যাগ করা ও এসবের প্রতি উদাসীন হওয়ার ব্যাপারে নাবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথনির্দেশনা ওয়াজিব- এ মর্মে বর্ণনা:
৯. উরওয়াহ রাহি. হতে আয়িশা (রাঃ) এর সূত্রে বর্ণিত, তিনি বলেন, আয়িশা (রাঃ) এর নিকট উসমান ইবনু মাযউন (রাঃ) এর স্ত্রী খাওলাহ বিনতু হাকীম (রাঃ) প্রবেশ করলেন। তাঁর বেশ-ভুষা ছিল যত্নহীন-জীর্ণ-শীর্ণ। আয়িশা (রাঃ) তাঁকে জিজ্ঞেস করলেন, তোমার কী অবস্থা? তখন তিনি বললেন: আমার স্বামী সারারাত সালাত আদায় করেন, দিনে সিয়াম পালন করেন। (অর্থাৎ আমার দিকে তাঁর নজর নেই।) আর তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রবেশ করলেন। আয়িশা তাঁর নিকট বিষয়টি উল্লেখ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উসমান ইবনু মাযউন (রাঃ) সাথে সাক্ষাৎ করে বললেন: হে উসমান! আমাদের জন্য বৈরাগ্যকে ফরয করা হয়নি। আর আমার মধ্যে কি তোমার জন্য উত্তম আদর্শ নেই? অথচ, আল্লাহর কসম! আমিই তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহকে ভয় করি এবং আল্লাহর সীমারেখা সর্বাধিক রক্ষা করি।[1]
بَابُ الِاعْتِصَامِ بِالسُّنَّةِ وَمَا يَتَعَلَّقُ بِهَا نَقْلًا وأمراً وزجراً
َمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ [ص: 148] عَنْهَا قَالَتْ:
دَخَلَتِ امْرَأَةُ عُثْمَانَ بْنِ مَظْعُونٍ وَاسْمُهَا خَوْلَةُ بِنْتُ حَكِيمٍ عَلَى عَائِشَةَ وَهِيَ بَذَّةُ الْهَيْئَةِ فَسَأَلَتْهَا عَائِشَةُ: مَا شَأْنُكِ؟ فَقَالَتْ: زَوْجِي يَقُومُ اللَّيْلَ وَيَصُومُ النَّهَارَ فَدَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَتْ عَائِشَةُ ذَلِكَ لَهُ فَلَقِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُثْمَانَ بْنَ مَظْعُونٍ فَقَالَ
(يَا عُثْمَانُ إِنَّ الرَّهْبَانِيَّةَ لَمْ تُكْتَبْ عَلَيْنَا أَمَا لَكَ فِيَّ أُسْوَةٌ حَسَنَةٌ! فوالله إني لأخشاكم لله وأحفظكم لحدوده)
= [66: 3]
[تعليق الشيخ الألباني]
صحيح - (صحيح أبي داود) (1239)
الحديث: 9 ¦ الجزء: 1 ¦ الصفحة: 147
আরনাউত্ব: সহীহ।
তাখরীজ: আহমাদ ৬/২২৬; বাযযার, ১৪৫৭-৫৮; মাজমা, ৩/৩০১-৩০২।
ʿĀʾishah
A woman named Khawla bint Hakeem, who was seeking a meeting with Aisha, entered the home of Uthman ibn Mazh'un while Aisha was in her plain attire. Aisha asked her, "What is your concern?" She replied, "My husband stays awake during the night and fasts during the day." Prophet Muhammad ﷺ entered and Aisha mentioned this to him. The Prophet ﷺ then met Uthman ibn Mazh'un and said, "O Uthman, monasticism has not been prescribed for us. What do you say about a good example for yourself? By Allah, I fear Allah for your sake and safeguard you within His limits."
পরিচ্ছেদঃ ২. সুন্নাহকে আঁকড়ে ধরা এবং এ সংশ্লিষ্ট বর্ণনা ও আদেশ-নিষেধ
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ تَحَرِّي اسْتِعْمَالِ السُّنَنِ فِي أَفْعَالِهِ وَمُجَانَبَةِ كُلِّ بِدْعَةٍ تُبَايِنُهَا وَتُضَادُّهَا
কাজে-কর্মে সুন্নাহ প্রয়োগের দিকে মনোনিবেশ করা এবং পরস্পর বিরোধী ও ধ্বংসকারী বিদ’আত (দীনে নব-উদ্ভাবিত বিষয়াবলী) পরিত্যাগ করাকে ওয়াজিব করে- এমন হাদীসসমূহের বর্ণনা:
১০. জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন তখন তার চক্ষুদ্বয় রক্তিম বর্ণ ধারণ করতো, তাঁর কণ্ঠস্বর উঁচু হত এবং কঠোর রাগ প্রকাশ পেত। মনে হত, তিনি যেন কোনো আক্রমণকারী বাহিনী সম্পর্কে সতর্ক করছেন। তিনি বলতেন, তারা তোমাদের সকালে আক্রমণ করবে এবং বিকেলে আক্রমণ করবে। তিনি বলতেন, আমি প্রেরিত হয়েছি এমন অবস্থায় যে, আমি ও কিয়ামত এ দুটির ন্যায় এবং মধ্যম আঙ্গুলি ও শাহাদাত আঙ্গুলি মিলিয়ে দেখাতেন। বলতেন, উত্তম বাণী হল আল্লাহ তা’আলার কিতাব এবং সর্বোত্তম হিদায়াত হল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিদায়াত। নিকৃষ্ট বিষয় হলো বিদআত (দ্বীনে নতুন আবিষ্কৃত বিষয়সমূহ) সকল বিদআতই হল পথভ্রষ্টতা। এরপর বলতেন, আমি প্রত্যেক মুমিনের জন্য তার প্রাণ হতে অধিক প্রিয়তর। যে মৃত ব্যাক্তি মাল সম্পদ রেখে যায়, তা তার পরিবার পরিজনদের জন্য। আর যে মৃতব্যাক্তি ঋণ অথবা ছোট ছেলেমেয়ে রেখে যায়, তা আমার প্রতি আরোপিত হবে এবং তাদের দায়িত্ব আমার উপর।[1]
بَابُ الِاعْتِصَامِ بِالسُّنَّةِ وَمَا يَتَعَلَّقُ بِهَا نَقْلًا وأمراً وزجراً
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الْمَوْصِلِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ عَنْ جَابِرٍ قَالَ:
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم إذا خَطَبَ احْمَرَّتْ عَيْنَاهُ وَعَلَا صَوْتُهُ وَاشْتَدَّ غَضَبُهُ حَتَّى كَأَنَّهُ نَذِيرُ جَيْشٍ يَقُولُ:
صَبَّحَكُمْ وَمَسَّاكُمْ وَيَقُولُ:
(بُعثت أَنَا وَالسَّاعَةِ كَهَاتَيْنِ) - يُفَرِّقُ بَيْنَ السَّبَّابَةِ وَالْوُسْطَى - وَيَقُولُ:
(أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَخَيْرَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ وَإِنَّ شَرَّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ) ثُمَّ يَقُولُ:
(أَنَا أَوْلَى بِكُلِّ مُؤْمِنٍ مِنْ نَفْسِهِ مَنْ تَرَكَ مَالًا فَلِأَهْلِهِ وَمَنْ تَرَكَ دَيْنًا أَوْ [ص: 149] ضيعة فإلي وعلي)
= [66: 3]
[تعليق الشيخ الألباني]
صحيح ـ (الإرواء) (608 و 611) , (أحكام الجنائز) (ص29 - 30) , (خطبة الحاجة) (ص34 - 35).
الحديث: 10 ¦ الجزء: 1 ¦ الصفحة: 148
আরনাউত্ব: সহীহ।
তাখরীজ: আহমাদ ৩/৩১০, ৩৩৮, ৩৭১; মুসলিম ৮৬৭ (৪৪) ও (৪৫); নাসাঈ, ৩/১৮৮; ইবনু খুযাইমা ১৭৮৫।
When Messenger of Allah (may peace he upon him) delivered the sermon, his eyes became red, his voice rose, and his anger increased so that he was like one giving a warning against the enemy and saying: "The enemy has made a morning attack on you and in the evening too." He would also say: "The Last Hour and I have been sent like these two." And he would join his forefinger and middle finger; and would further say: "The best of the speech is embodied in the Book of Allah, and the best of the guidance is the guidance given by Muhammad. And the most evil affairs are their innovations; and every innovation is error." He would further say:, I am more dear to a Muslim even than his self; and he who left behind property that is for his family; and he who dies under debt or leaves children (in helplessness), the responsibility (of paying his debt and bringing up his children) lies on me." (Using translation from Muslim 867a)
পরিচ্ছেদঃ ২. সুন্নাহকে আঁকড়ে ধরা এবং এ সংশ্লিষ্ট বর্ণনা ও আদেশ-নিষেধ
ذِكْرُ إِثْبَاتِ الْفَلَاحِ لِمَنْ كَانَتْ شِرَّتُهُ إِلَى سُنَّةِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
যে ব্যক্তির উদ্দীপনা হতে নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে, তা তার জন্য সফলতার প্রমাণ- এ মর্মে বর্ণনা:
১১. আব্দুল্লাহ ইবনু আমর (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: প্রত্যেক কাজের উদ্দীপনা (এর সময়) রয়েছে এবং প্রত্যেক উদ্দীপনায় অবসাদ রয়েছে। আর যার উদ্দীপনা নিবেদিত হবে আমার সুন্নাতের দিকে, সে তো সফলতা লাভ করল। আর যার উদ্দীপনা নিবেদিত হবে এ ব্যতীত অন্যকিছুর দিকে, সে ধ্বংস হলো। [1]
بَابُ الِاعْتِصَامِ بِالسُّنَّةِ وَمَا يَتَعَلَّقُ بِهَا نَقْلًا وأمراً وزجراً
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ حُصَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ مُجَاهِدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(إِنَّ لِكُلِّ عَمَلٍ شِرَّةً وَإِنَّ لِكُلِّ شِرَّةٍ فَتْرَةً فَمَنْ كَانَتْ شِرَّتُهُ إِلَى سُنَّتِي فَقَدْ أَفْلَحَ وَمَنْ كَانَتْ شِرَّتُهُ إلى غير ذلك فقد أهلك)
= [89: 1]
[تعليق الشيخ الألباني]
صحيح ـ (الظلال) (151)
الحديث: 11 ¦ الجزء: 1 ¦ الصفحة: 149
আরনাউত্ব: সহীহ।
তাখরীজ: আহমাদ ২/১৫৮, ১৮৮, ২১০; তাহাবী, মুশকিলিল আসার ২/৮৮; মাজমা, ২/২৫৮-৫৯।
ʿAbdullāh b. ʿAmr
The Messenger of Allah, peace be upon him, said: "Indeed, every action has a consequence, and every consequence has a period. So whoever's consequence leads to my Sunnah (the teachings and practices of the Prophet), then he has succeeded. And whoever's consequence leads to other than that, then he has perished."
পরিচ্ছেদঃ ২. সুন্নাহকে আঁকড়ে ধরা এবং এ সংশ্লিষ্ট বর্ণনা ও আদেশ-নিষেধ
ذِكْرُ الْخَبَرِ الْمُصَرِّحِ بِأَنَّ سُنَنَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلَّهَا عَنِ اللَّهِ لَا مِنْ تِلْقَاءِ نَفْسِهِ
নবী মুস্তফা সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ’র প্রত্যেকটি বিষয় আল্লাহ তা’আলার পক্ষ হতে, তার নিজের পক্ষ হতে নয়- এ মর্মে বর্ণিত সুস্পষ্ট হাদীসসমূহ:
১২. আল-মিকদাম ইবনু মা’দীকারিব (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জেনে রাখো! আমাকে কিতাব এবং তার সঙ্গে অনুরূপ কিছু দেয়া হয়েছে। জেনে রাখো! এমন এক সময় আসবে যখন কোনো পরিতৃপ্ত লোক তার গদিওয়ালা আসনে বসে বলবে, আমার ও তোমাদের মাঝে এ কিতাব (কুরআন)ই-রয়েছে। তাতে আমরা যা হালাল পাবো তা হালাল জানবো এবং যা হারাম পাবো, তা হারাম বলে গ্রহণ করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো! বিষয়টি কিছুতেই তা নয়।[1]
بَابُ الِاعْتِصَامِ بِالسُّنَّةِ وَمَا يَتَعَلَّقُ بِهَا نَقْلًا وأمراً وزجراً
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ بِحِمْصَ حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ الْمَذْحِجِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ عَنِ الزُّبَيْدِيِّ عَنِ مَرْوَانَ بْنِ رُؤْبَةَ عَنِ ابْنِ أَبِي عَوْفٍ عن المقدام بن معدي كرب عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ:
(إِنِّي أُوتِيتُ الْكِتَابَ وَمَا يَعْدِلُهُ يُوشِكُ شَبْعَانٌ عَلَى أَرِيكَتِهِ أَنْ يَقُولَ: بَيْنِي وَبَيْنَكُمْ هَذَا الْكِتَابُ فَمَا كَانَ فِيهِ مِنْ حَلَالٍ أَحْلَلْنَاهُ وَمَا كَانَ فِيهِ مِنْ حَرَامٍ حرمناه ألا وإنه ليس كذلك) [ص: 150]
= [1: 2]
[تعليق الشيخ الألباني]
صحيح ـ (الصحيحة) (2869)، (المشكاة) (163).
الحديث: 12 ¦ الجزء: 1 ¦ الصفحة: 149
আরনাউত্ব: সহীহ।
তাখরীজ: আহমাদ ৪/১৩১-৩২; আবূ দাউদ ৪৬০৪; তিরমিযী, ২৬৬৪; ইবনু মাজাহ ১২; দারেমী ১/১৪৪; হাকিম ১/১০৯। তিরমিযী হাসান এবং হাকিম ও যাহাবী সহীহ বলেছেন।
al-Miqdām b. Maʿd Ykarib
From the Messenger of Allah ﷺ , he said: "Verily, I have been given the Book, and alongside it something which is almost equivalent to it. There will come a time when a person will be in his comfortable seating and he will say, 'Between you and me is only this Book. Whatever is haram in it, we forbid it. Whatever is halal in it, we make it lawful.' Indeed, it is not like that."
পরিচ্ছেদঃ ২. সুন্নাহকে আঁকড়ে ধরা এবং এ সংশ্লিষ্ট বর্ণনা ও আদেশ-নিষেধ
১৩. আবূ রাফি’ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমি যেন (তোমাদের) কোনো ব্যক্তিকে এমন অবস্থায় না জানি যে, তার নিকট আমার পক্ষ হতে কোনো বিষয় পৌঁছাবে- যা আমি আদেশ করেছি কিংবা যা থেকে আমি নিষেধ করেছি, তখন সে বলবে, আমি জানিনা, এটা কী। (শুধু জানি) আমাদের নিকট আল্লাহর কিতাব রয়েছে, আর এটি তাতে নেই।[1]
بَابُ الِاعْتِصَامِ بِالسُّنَّةِ وَمَا يَتَعَلَّقُ بِهَا نَقْلًا وأمراً وزجراً
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَهْمٍ قَالَ: حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الْفَزَارِيُّ عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ عَنْ أَبِي رَافِعٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(لَا أَعْرِفَنَّ الرَّجُلَ يَأْتِيهِ الْأَمْرُ مِنْ أَمْرِي إِمَّا أَمَرْتُ بِهِ وَإِمَّا نَهَيْتُ عَنْهُ فَيَقُولُ: مَا نَدْرِي مَا هَذَا عِنْدَنَا كتاب الله ليس هذا فيه)
= [1: 2]
تعليق الشيخ الألباني]
صحيح ـ (المشكاة) (162)
[ الحديث: 13 ¦ الجزء: 1 ¦ الصفحة: 150
আরনাউত্ব: সহীহ।
তাখরীজ: আহমাদ ১/১৭; আবূ দাউদ ৪৬০৫; তিরমিযী, ২৬৬৩; ইবনু মাজাহ ১৩; হাকিম ১/১০৮। হাকিম ও যাহাবী সহীহ বলেছেন।
Abū Rāfiʿ
The Messenger of Allah ﷺ said, "I do not know of a man who is faced with a situation from my affairs, whether I have commanded or forbidden something, and then he says, 'We do not know what is in the Book of Allah, but this is not in it.'"
পরিচ্ছেদঃ ২. সুন্নাহকে আঁকড়ে ধরা এবং এ সংশ্লিষ্ট বর্ণনা ও আদেশ-নিষেধ
ذِكْرُ الزَّجْرِ عَنِ الرَّغْبَةِ عَنْ سُنَّةِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَقْوَالِهِ وَأَفْعَالِهِ جميعاً
নাবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সকল কথা ও কাজের সুন্নাহ থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, তার শাস্তির বর্ণনা:
১৪. আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কতিপয় সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণীদের নিকট তার গোপন ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করলেন। অতঃপর তাদের মধ্যে কেউ বললেন, আমি কখনও বিয়ে করব না, কেউ বললেন, আমি কখনও মাংস খাব না, কেউ বললেন, আমি কখনও বিছানায় ঘুমাব না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা ও গুণগান করলেন অতঃপর বললেনঃ “লোকদের কী হল যে, তারা এরূপ এরূপ বলছে? অথচ আমি তো সালাত আদায় করি, আবার ঘুমাই আমি সওম পালন করি, আবার রোযা ভাঙিও এবং নারীদেরকে বিয়েও করি। অতএব যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার কেউ নয়।"[1]
بَابُ الِاعْتِصَامِ بِالسُّنَّةِ وَمَا يَتَعَلَّقُ بِهَا نَقْلًا وأمراً وزجراً
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي صَفْوَانَ الثَّقَفِيُّ حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ:
أَنَّ نَفَرًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلُوا أَزْوَاجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَمَلِهِ فِي السِّرِّ فَقَالَ بَعْضُهُمْ: لَا أَتَزَوَّجُ وَقَالَ بَعْضُهُمْ: لَا آكُلُ اللَّحْمَ وَقَالَ بَعْضُهُمْ: لَا أَنَامُ عَلَى فِرَاشٍ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ:
(مَا بَالُ أَقْوَامٍ قَالُوا كَذَا وَكَذَا لَكِنِّي أُصَلِّي وَأَنَامُ وَأَصُومُ وَأُفْطِرُ وَأَتَزَوَّجُ النِّسَاءَ فَمَنْ رَغِبَ عن سنتي فليس مني)
= [61: 2]
تعليق الشيخ الألباني]
صحيح - (الإرواء) (1782): ق.
আরনাউত্ব: সহীহ।
তাখরীজ: আহমাদ ৩/২৪১, ২৫৯, ২৮৫; মুসলিম ১৪০১; বুখারী, ৫০৬৩; নাসাঈ ৬/৬০।
Narrated from Anas: Some of the companions of the Prophet ﷺ asked his wives about his private acts of worship. Then one of them said:I will not marry women; someone among them said: I will not eat meat; and someone among them said: I will not lie down in bed. He (the Holy Prophet) praised Allah and glorified Him, and said: What has happened to these people that they say so and so, whereas I observe prayer and sleep too; I observe fast and suspend observing them; I marry women also? And he who turns away from my Sunnah, he has no relation with Me (Using translation from Muslim 1401)
পরিচ্ছেদঃ ৩য় ভাগ
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُ أُمَّتَهُ بِمَا يَحْتَاجُونَ إِلَيْهِ مِنْ أَمْرِ دِينِهِمْ قَوْلًا وَفِعْلًا مَعًا
নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মাত দীনের ব্যাপারে কথা ও কাজ উভয়দিক দিয়ে যে সকল বিষয়ে তাঁর মুখাপেক্ষী, তিনি সে ব্যাপারে আদেশ দিয়ে গিয়েছেন- এ সংক্রান্ত বর্ণনাসমূহ:
১৫. ’আবদুল্লাহ ইবনু আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক লোকের হাতে একটি সোনার আংটি দেখে তিনি সেটি টেনে খুলে নিয়ে ছুঁড়ে ফেললেন এবং বললেন, তোমাদের মাঝে কেউ কেউ আগুনের টুকরা তার হাতে রাখতে ইচ্ছে করে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে স্থান ত্যাগ করলে লোকটিকে বলা হলো, তোমার আংটিটি উঠিয়ে নাও তারপর এটি দিয়ে উপকার হাসিল করো। সে বলল, না। আল্লাহর কসম! আমি কক্ষনো ওটা নেব না। কারণ ওটা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে দিয়েছেন।[1]
فَصْلٌ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّغُولِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ أَبِي كَثِيرٍ قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ عُقْبَةَ عَنْ كُرَيْبٍ ـ مَوْلَى ابْنِ عَبَّاسٍ ـ عَنِ ابْنِ عَبَّاسٍ:
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى خَاتَمًا مِنْ ذَهَبٍ فِي يَدِ رَجُلٍ فَنَزَعَهُ فَطَرَحَهُ فَقَالَ:
(يَعْمِدُ أَحَدُهُمْ إِلَى جَمْرَةٍ مِنَ النَّارِ فَيَجْعَلُهَا فِي يَدِهِ) فقيل للرجل بعد ما ذَهَبَ: خُذْ خَاتَمَكَ فَانْتَفِعْ بِهِ فَقَالَ: لَا وَاللَّهِ لَا آخُذُهُ أَبَدًا وَقَدْ طَرَحَهُ رَسُولُ الله صلى الله عليه وسلم!
= [5: 2]
[تعليق الشيخ الألباني]
صحيح - (آداب الزفاف) (126): م.
الجزء: 1 ¦ الصفحة: 151
আরনাউত্ব: সহীহ।
তাখরীজ: মুসলিম ২০৯০; তাবারাণী, কাবীর ১২১৭৫।
Ibn ʿAbbās
One of you is wishing live coal from Hell and putting it on his hand. It was said to the person after Messenger of Allah ﷺ had left: Take your signet ring (of gold) and derive benefit out of it. whereupon he said: No, by Allah, I would never take it when Messenger of Allah ﷺ has thrown it away. (Using translation from Muslim 2090)
পরিচ্ছেদঃ ৩য় ভাগ
১৬. আবূ হুরাইরাহ্ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ আযান হলে শয়তান পিঠ ফিরিয়ে পালায় যাতে সে আযান শুনতে না পায়। তখন তার পশ্চাদ-বায়ু নিঃসরণ হতে থাকে। আযান শেষ হলে সে আবার এগিয়ে আসে। আবার ইক্বামাত বলা হলে পালিয়ে যায়। অতঃপর ইক্বামাত শেষ হলে এগিয়ে আসে। তখন সে মুসল্লীর মনে কুমন্ত্রণা দিতে থাকে, এটা স্মরণ করো, ওটা স্মরণ করো, যে বিষয় তার স্মরণে ছিল না। এমনকি এমন হয় যে, সে কত রাক’আত সালাত আদায় করল তা মনে করতে পারে না। ফলে কেউ এরূপ অবস্থায় পড়লে (শেষ বৈঠকে) বসা অবস্থায় সে যেন দু’টি সিজদা করে। [1]
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: أَمْرُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَنْ شَكَّ فِي صَلَاتِهِ فَلَمْ يَدْرِ كَمْ صَلَّى فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ أَمْرٌ مُجْمَلٌ تَفْسِيرُهُ أَفْعَالُهُ الَّتِي ذَكَرْنَاهَا لَا يَجُوزُ لِأَحَدٍ أَنْ يَأْخُذَ الْأَخْبَارَ الَّتِي فِيهَا ذِكْرُ سَجْدَتَيِ السَّهْوِ قَبْلَ السَّلَامِ فَيَسْتَعْمِلَهُ فِي كُلِّ الْأَحْوَالِ وَيَتْرُكَ سَائِرَ الْأَخْبَارِ الَّتِي فِيهَا ذِكْرُهُ بَعْدَ السَّلَامِ وَكَذَلِكَ لَا يَجُوزُ لِأَحَدٍ أَنْ يَأْخُذَ الْأَخْبَارَ الَّتِي فِيهَا ذِكْرُ سَجْدَتَيِ السَّهْوِ بَعْدَ السَّلَامِ فَيَسْتَعْمِلَهُ فِي كُلِّ الْأَحْوَالِ وَيَتْرُكَ الْأَخْبَارَ الْأُخَرَ الَّتِي فِيهَا ذِكْرُهُ قَبْلَ السَّلَامِ.
وَنَحْنُ نَقُولُ: إِنَّ هَذِهِ أَخْبَارٌ أَرْبَعٌ يَجِبُ أَنْ تُسْتَعْمَلَ وَلَا يُتْرَكُ شَيْءٌ مِنْهَا فَيَفْعَلُ فِي كُلِّ حَالَةٍ مِثْلَ مَا وَرَدَتِ السُّنَّةُ فِيهَا سَوَاءً فَإِنْ سَلَّمَ مِنَ الِاثْنَتَيْنِ أَوِ الثَّلَاثِ مِنْ صَلَاتِهِ سَاهِيًا أَتَمَّ صَلَاتَهُ وَسَجَدَ سَجْدَتَيِ السَّهْوِ بَعْدَ السَّلَامِ عَلَى خَبَرِ أَبِي هُرَيْرَةَ وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ اللَّذَيْنِ ذَكَرْنَاهُمَا
وَإِنْ قَامَ مِنِ اثْنَتَيْنِ وَلَمْ يَجْلِسْ أَتَمَّ صَلَاتَهُ وَسَجَدَ سَجْدَتَيِ السَّهْوِ قَبْلَ السَّلَامِ عَلَى خَبَرِ ابْنِ بُحَيْنَةَ
وَإِنْ شَكَّ فِي الثَّلَاثِ أَوِ الْأَرْبَعِ يَبْنِي عَلَى الْيَقِينِ عَلَى مَا وَصَفْنَا وَسَجَدَ سَجْدَتَيِ [ص: 153] السَّهْوِ قَبْلَ السَّلَامِ عَلَى خَبَرِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ
وَإِنْ شَكَّ وَلَمْ يَدْرِ كَمْ صَلَّى أَصْلًا تَحَرَّى عَلَى الْأَغْلَبِ عِنْدَهُ وَأَتَمَّ صَلَاتَهُ وَسَجَدَ سَجْدَتَيِ السَّهْوِ بَعْدَ السَّلَامِ عَلَى خَبَرِ ابْنِ مَسْعُودٍ الَّذِي ذَكَرْنَاهُ حَتَّى يَكُونَ مُسْتَعْمِلًا لِلْأَخْبَارِ الَّتِي وَصَفْنَاهَا كُلَّهَا
فَإِنْ وَرَدَتْ عَلَيْهِ حَالَةٌ غَيْرُ هَذِهِ الْأَرْبَعِ فِي صَلَاتِهِ رَدَّهَا إِلَى مَا يُشْبِهُهَا مِنَ الْأَحْوَالِ الْأَرْبَعِ الَّتِي ذَكَرْنَاهَا
আবূ হাতিম (ইবনু হিব্বান) বলেন: যে ব্যক্তি সালাতে সন্দেহে পতিত হয়, যে জানে না, কত রাকাত সালাত আদায় করেছে, সে যেন বসা অবস্থায় দুটি সাজদা করে’- এটি একটি সংক্ষিপ্ত আদেশ, যার ব্যাখ্যা হলো তা-ই, যা আমরা উল্লেখ করলাম। যে সকল বর্ণনায় সালামের পরে (সাহু সিজদা)-এর কথা বর্ণিত হয়েছে, সেগুলো পরিত্যাগ করে যে সকল হাদীসে সালামের পূর্বে দু’টি সাহু সিজদার উল্লেখ করা হয়েছে, শুধু সেই সকল বর্ণনা গ্রহণ করে সকল অবস্থায় সে অনুযায়ী আমল করা কারো জন্য জায়িয নয়। অনুরূপ, যে সকল বর্ণনায় সালামের পূর্বে (সাহু সিজদা)-এর কথা বর্ণিত হয়েছে, সেগুলো পরিত্যাগ করে যে সকল হাদীসে সালামের পরে দু’টি সাহু সিজদার উল্লেখ করা হয়েছে, শুধু সেই সকল বর্ণনা গ্রহণ করে সকল অবস্থায় সে অনুযায়ী আমল করাও কারো জন্য জায়িয নয়। আমাদের বক্তব্য হলো: এ চারটি বর্ণনার উপরই আমল করা ওয়াজিব, এর কোনটিকে পরিত্যাগ করা জায়িয নয়। সুন্নায় যেরূপ বর্ণিত আছে, প্রত্যেক অবস্থায় সেরূপই আমল করবে। ফলে যদি ভুল করে দ্বিতীয় বা তৃতীয় রাকাতে সালাম ফিরে ফেলে, সে তার সালাত পূর্ণ করবে এবং সালামের পরে দুটি সাহু সিজদা করবে- তাহলে সেটা হবে আবূ হুরাইরা ও ইমরান ইবনু হুসাইন (রাঃ) এর হাদীস অনুযায়ী-যা আমরা বর্ণনা করেছি। আর যদি দ্বিতীয় রাকাতে না বসে উঠে পড়ে, তবে সে তার সালাত পূর্ণ করবে এবং সালামের পূর্বে দুটি সাহু সিজদা করবে- যা হবে ইবনু বুহাইনা (রাঃ) এর হাদীস অনুযায়ী। আর যদি সন্দেহ হয়- তৃতীয় নাকি চতুর্থ রাকাত, তবে তার দৃঢ় বিশ্বাসের উপর নির্ভর করবে – যা আমরা বর্ণনা করেছি- সে সালামের পূর্বে দুটি সাহু সিজদা করবে- যা হবে আবূ সাঈদ আল-খুদরী ও আব্দুর রহমান ইবনু আউফ (রাঃ) এর বর্ণনা অনুযায়ী। আর যদি মুলেই সন্দেহ হয় আদৌ কত রাকাত পড়েছে, তাহলে সে তার প্রবল ধারণা অনুযায়ী আমল করবে, এবং তার সালাত পূর্ণ করবে, অতঃপর সালামের পরে দুটি সাহু সিজদা করবে- যা হবে ইবনু মাসউদ (রাঃ) এর হাদীস অনুযায়ী। এভাবে তখন সকল হাদীসের উপরই আমল হয়ে যাবে- যা সবই আমরা বর্ণনা করেছি। আর যদি সালাতে এ চার অবস্থা ব্যতীত অন্য কোন অবস্থায় পতিত হয়, তখন সে আমাদের উল্লেখিত চার অবস্থার যে অবস্থার সাথে মিলে যায়, সেই অনুযায়ী আমল করবে।
فَصْلٌ
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنِي أَبِي عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: [ص: 152]
إِذَا نُودِيَ بِالْأَذَانِ أَدْبَرَ الشَّيْطَانُ لَهُ ضُرَاطٌ حَتَّى لَا يَسْمَعَ الْأَذَانَ فَإِذَا قُضِيَ الْأَذَانُ أَقْبَلَ فَإِذَا ثُوِّبَ بِهَا أَدْبَرَ فَإِذَا قُضِيَ التَّثْوِيبُ أَقْبَلَ يَخْطُرُ بَيْنَ الْمَرْءِ وَنَفْسِهِ: اذْكُرْ كَذَا اذْكُرْ كَذَا لِمَا لَمْ يَكُنْ يَذْكُرُ حَتَّى يَظَلَّ الرَّجُلُ إِنْ يَدْرِي كَمْ صَلَّى فَإِذَا لَمْ يَدْرِ كم صلى؟ فليسجد سجدتين وهو جالِس)
= [18: 5]
[تعليق الشيخ الألباني]
صحيح - (صحيح أبي داود) (529): ق.
الحديث: 16 ¦ الجزء: 1 ¦ الصفحة: 151
আরনাউত্ব: সহীহ।
তাখরীজ: মুসলিম ৩৮৯ (৮৩); আহমাদ ২/৫২২; বুখারী ১২৩১; নাসাঈ ৩/৩১; আবূ দাউদ ৫১৬।
Abū Hurayrah
The Messenger of Allah ﷺ said: When there is a call to prayer the devil runs back breaking the wind so that he may not hear the call, and when the call is complete he comes back. And when the takbir is pronounced he again runs back, and when takbir is over he comes back and distracts a man saying: Remember such and such, remember such and such, referring to something the man did not have in his mind. with the result that he does not know how much he has prayed; so when any one of you is not sure how much he has prayed. he should perform two prostrations while sitting (qa'da). (Using translation from Muslim 389h)
পরিচ্ছেদঃ ৩য় ভাগ
১৭. আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যে মহান সত্তার হাতে আমার প্রাণ, তাঁর শপথ! তোমাদের সকলেই জান্নাতে প্রবেশ করবে, কেবল সেই ব্যক্তি ব্যতীত যে অস্বীকার করে ও আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যায়, যেমন উট বের হয়ে যায়।” তারা বললেন, জান্নাতে প্রবেশ করতে অস্বীকার করে কোন্ ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ! তিনি বললেন: যে আমার আনুগত্য করবে, সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অবাধ্য হবে, সেই হলো অস্বীকারকারী।”[1]
قَالَ أَبُو حَاتِمٍ: طَاعَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هِيَ الِانْقِيَادُ لِسُنَّتِهِ بِتَرْكِ الْكَيْفِيَّةِ وَالْكَمِّيَّةِ فِيهَا مَعَ رَفْضِ قَوْلِ كُلِّ مَنْ قَالَ شَيْئًا فِي دِينِ اللَّهِ جَلَّ وعلا بخلاف سنته الِاحْتِيَالِ فِي دَفْعِ السُّنَنِ بِالتَّأْوِيلَاتِ الْمُضْمَحِلَّةِ وَالْمُخْتَرَعَاتِ الداحضة
আবূ হাতিম (ইবনু হিব্বান) বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য হলো তাঁর সুন্নাতের ধরণ-প্রকৃতি এবং আকার-আকৃতি (মাপা-জোখা) নির্ণয় ব্যতিরেকেই তাঁর সুন্নাতের কাছে আত্মসমর্পণ করা। তার সাথে যারা সুন্নাতের বিপরীতে গোপন অপব্যাখ্যা এবং বাতিল নব-আবিস্কৃত বিষয়ের দ্বারা তাঁর সুন্নাতকে প্রতিহত করার জন্য আল্লাহর দীনের কোন বিষয়ে প্রতারনাপূর্ণ মতামত প্রকাশ করবে, এমন লোকদেরকে বর্জন করা।
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَنَاهِيَ عَنِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْأَوَامِرَ فَرْضٌ عَلَى حَسَبِ الطَّاقَةِ عَلَى أُمَّتِهِ لَا يَسَعُهُمُ التَّخَلُّفُ عَنْهَا
নাবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিষেধাজ্ঞা ও আদিষ্ট বিষয়সমূহ তাঁর উম্মাতের উপরে তাদের সাধ্য অনুসারে পালন করা ফরয- এ থেকে বিরত থাকার কোন অবকাশ নেই।
فَصْلٌ
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بِبُسْتَ وَمُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ بِنِيسَابُورَ قَالَا: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا خَلَفُ بْنُ خَلِيفَةَ عَنِ الْعَلَاءِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ: قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَدْخُلُنَّ الْجَنَّةَ كُلُّكُمْ إِلَّا مَنْ أَبَى وَشَرَدَ عَلَى اللَّهِ كَشِرَادِ الْبَعِيرِ) قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَمَنْ يَأْبَى أَنْ يَدْخُلَ الْجَنَّةَ؟ قَالَ:
(مَنْ أَطَاعَنِي دَخَلَ الجنة ومن عصاني فقد أبى)
= [2: 1]
[تعليق الشيخ الألباني]
صحيح - (الصحيحة) (2044)
الحديث: 17 ¦ الجزء: 1 ¦ الصفحة: 153
আরনাউত্ব: রাবীগণ সকলেই সিকাহ।
তাখরীজ: মাজমা ১০/৭০; তাবারাণী, আওসাত। এর শাহিদ রয়েছে আবূ হুরাইরা হতে, আহমাদ ২/৩৬১; বুখারী ৭২৮০; হাকিম ১/৫৫।
আবূ উমামাহ বাহিলী হতে আহমাদ ৫/২৫৮; হাকিম ১/৫৫; মাজমা ১০/৭০-৭১। সনদ জাইয়্যেদ (উত্তম)।
Abū Saʿīd al-Khudrī
The Messenger of Allah ﷺ said, "By the One in Whose hand is my soul, all of you will enter Paradise except those who refuse and turn away from Allah like the stubborn camel." They asked, "O Messenger of Allah, who would refuse to enter Paradise?" He replied, "Whoever obeys me will enter Paradise, and whoever disobeys me has refused."
পরিচ্ছেদঃ ৩য় ভাগ
১৮. আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি যে সকল বিষয় তোমাদের (বলা) থেকে বিরত থেকেছি, সে সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞেস করো না। কারণ তোমাদের পূর্ববর্তী উম্মাতগণ তাদের নবীগণের নিকট অধিক প্রশ্নের কারণে এবং তাদের সঙ্গে মতবিরোধের কারণে ধ্বংস হয়েছে। অতএব কোন বিষয়ে আমি তোমাদের নিষেধ করলে তা থেকে তোমরা বিরত থাকো এবং আমি তোমাদেরকে কোন বিষয়ের নির্দেশ দিলে তোমরা তা যথাসাধ্য পালন করো।[1]
قَالَ ابْنُ عَجْلَانَ: فَحَدَّثْتُ بِهِ أَبَانَ بْنَ صَالِحٍ فَقَالَ لِي: مَا أَجْوَدَ هَذِهِ الْكَلِمَةَ قَوْلَهُ: (فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ)
ইবনু ইজলান বলেন: অতঃপর আমি আবান ইবনু সালিহের নিকট এ হাদীস বর্ণনা করলে তিনি আমাকে বলেন: তাঁর এ কথাটি কতই সুন্দর: তোমাদের সাধ্যমত তা পালন কর।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ النَّوَاهِيَ سَبِيلُهَا الْحَتْمُ وَالْإِيجَابُ إِلَّا أَنْ تَقُومَ الدَّلَالَةُ عَلَى نَدْبِيَّتِهَا
নিষেধাজ্ঞা আবশ্যিক ও বাধ্যতামুলক হওয়ার প্রমাণ- অবশ্য যদি তা মানদূব (উদ্বুদ্ধকৃত) হওয়ার দলীল থাকে তবে তা ভিন্ন কথা।
فَصْلٌ
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي الزِّنَادِ عَنِ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَسُفْيَانَ عَنِ ابْنِ عَجْلَانَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
(ذَرُونِي مَا تَرَكْتُكُمْ فَإِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِكَثْرَةِ سُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ مَا نَهَيْتُكُمْ عَنْهُ فَانْتَهُوا وَمَا أَمَرْتُكُمْ بِهِ فَأْتُوا منه ما استطعتم)
= [6: 3]
[تعليق الشيخ الألباني]
صحيح - (الإرواء) (155و314): ق.
الحديث: 18 ¦ الجزء: 1 ¦ الصفحة: 154
আরনাউত্ব: সহীহ।
তাখরীজ: মুসলিম ১৩৩৭); আহমাদ ২/২৫৮; বুখারী ১২৩১; নাসাঈ ৫/১১০-১১১; ইবনু খুযাইমা ২৫০৮; ইবনু মাজাহ ১-২।
Abū Hurayrah
The Prophet ﷺ said, "Leave me with what I have left you with, for indeed those who came before you were destroyed due to their excessive questioning and disputes regarding their prophets. I have prohibited you from certain things, so refrain from them, and I have commanded you with certain things, so fulfill them to the best of your ability."
পরিচ্ছেদঃ ৩য় ভাগ
১৯. (অপর সনদে) আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের পূর্ববর্তী উম্মাতগণ তাদের নবীগণের নিকট অধিক প্রশ্নের কারণে এবং তাদের সঙ্গে মতবিরোধের কারণে ধ্বংস হয়েছে। অতএব কোন বিষয়ে আমি তোমাদের নিষেধ করলে তা থেকে তোমরা বিরত থাকবে এবং আমি তোমাদেরকে কোন বিষয়ের নির্দেশ দিলে তোমরা তা যথাসাধ্য পালন করবে।[1]
فَصْلٌ
حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْبُخَارِيُّ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ حَدَّثَنِي مَالِكٌ عَنْ أَبِي الزِّنَادِ عَنِ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
(إِنَّمَا أَهْلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ سُؤَالُهُمْ وَاخْتِلَافُهُمْ عَلَى أَنْبِيَائِهِمْ فَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَاجْتَنِبُوهُ وَإِذَا أَمَرْتُكُمْ بأمر فأتوا منه ما استطعتم)
= [1: 2]
[تعليق الشيخ الألباني]
[ص: 155]
صحيح - (الإرواء) أيضاً: ق.
الحديث: 19 ¦ الجزء: 1 ¦ الصفحة: 154
আরনাউত্ব: সহীহ।
তাখরীজ: বুখারী ৭২৮৮। পূর্বের হাদীসটিও দেখুন।
Abū Hurayrah
Avoid that which I forbid you to do and do that which I command you to do to the best of your capacity. Verily the people before you went to their doom because they had put too many questions to their Prophets and then disagreed with their teachings. (Using translation from Muslim 1337b)
পরিচ্ছেদঃ ৩য় ভাগ
২০. (অপর সনদে) আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন কোন বিষয়ে আমি তোমাদের নিষেধ করি, তা থেকে তোমরা বিরত থাকবে এবং যখন আমি তোমাদেরকে কোন বিষয়ের নির্দেশ দিই, তোমরা তা যথাসাধ্য পালন করবে।[1]
فَصْلٌ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ قَالَ: هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(مَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَاجْتَنِبُوهُ وَمَا أمرتكم بالأمر فأتوا منه ما استطعتم)
= [3: 2]
[تعليق الشيخ الألباني]
صحيح - وهو مختصر ما قبله.
আরনাউত্ব: সহীহ।
তাখরীজ: মুসলিম ১৩৩৭); আহমাদ ২/৩১৩-৩১৪। পূর্বের হাদীস দুটিও দেখুন।
Abū Hurayrah
The Messenger of Allah ﷺ said: "Whatever I have forbidden you from, refrain from it. And whatever I have commanded you to do, do it to the best of your ability."
পরিচ্ছেদঃ ৩য় ভাগ
২১. আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি তোমাদের কাছে যে বিষয়গুলি এড়িয়ে যাই, তোমরা সে ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করো না। কেননা, নিশ্চয়ই তোমাদের পূর্ববর্তী উম্মাতগণ তাদের নবীগণের নিকট অধিক প্রশ্নের কারণে এবং তাদের সঙ্গে মতবিরোধের কারণে ধ্বংস হয়েছে। অতএব যখন আমি কোন বিষয়ে তোমাদের নিষেধ করি, তা থেকে তোমরা বিরত থাকবে এবং যখন আমি তোমাদেরকে কোন বিষয়ের নির্দেশ দিই, তোমরা তা যথাসাধ্য পালন করবে।[1]
فَصْلٌ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(ذَرُونِي مَا تَرَكْتُكُمْ فَإِنَّمَا هَلَكَ مَنْ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ فَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَاجْتَنِبُوهُ وَإِذَا أَمَرْتُكُمْ بِالشَّيْءِ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ)
= [25: 2]
[تعليق الشيخ الألباني]
صحيح - وهو مكرر (18)
الحديث: 21 ¦ الجزء: 1 ¦ الصفحة: 155
Abū Hurayrah
The Prophet said: "Leave me as I have left you (Don't ask me the minor things that I have avoided to tell you). For those who came before you were doomed because of their questions and differences with their Prophets. If I commanded you to do something, then do as much of it as you can, and if I forbid you from doing something, then refrain from it." (Using translation from Ibn Mājah 2)
পরিচ্ছেদঃ ৩য় ভাগ
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (وَإِذَا أَمَرْتُكُمْ بِشَيْءٍ) أَرَادَ بِهِ مِنْ أُمُورِ الدِّينِ لَا مِنْ أُمُورِ الدُّنْيَا
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানী: “যখন আমি কোন বিষয়ে তোমাদের নির্দেশ দিই “- তা হলো দ্বীনী বিষয়, দুনিয়াবী বিষয়ে নয়- এ বিষয়ে বর্ণনা:
২২. আয়েশা, ছাবিত ও আনাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শোরগোল শুনতে পেয়ে জিজ্ঞেস করেনঃ এটা কিসের শোরগোল? সাহাবীগণ বলেন, লোকজন খেজুর গাছের পরাগায়ন করছে (নর খেজুর গাছের কেশর মাদী খেজুর গাছের কেশরের সাথে সংযোগ করছে)। তিনি বলেনঃ তার এরূপ না করলেই ঠিক হতো। অতএব তারা সে বছর উক্ত প্রক্রিয়া ত্যাগ করলো। এতে খেজুর নষ্ট হয়ে গেল। তারা বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানালে তিনি বলেনঃ যখন তোমাদের পার্থিব কোন বিষয় হবে, সেটা হবে তোমাদের নিজস্ব ব্যাপার, কিন্তু যখন তোমাদের দীনের কোন বিষয় হবে, তখন তার দায়িত্ব আমার উপর অর্পিত হবে।[1]
فَصْلٌ
أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ قَالَ: أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ وَثَابِتٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ:
[ص: 156] أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ أَصْوَاتًا فَقَالَ:
(مَا هَذِهِ الْأَصْوَاتُ؟ ) قَالُوا: النَّخْلُ يَأْبِرُونَهُ فَقَالَ:
(لَوْ لَمْ يَفْعَلُوا لَصَلُحَ ذَلِكَ) فَأَمْسَكُوا فَلَمْ يَأْبِرُوا عَامَّتَهُ فَصَارَ شِيصًا فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فقال:
(إِذَا كَانَ شَيْءٌ مِنْ أَمْرِ دُنْيَاكُمْ فَشَأْنُكُمْ وَإِذَا كَانَ شَيْءٌ مِنْ أَمْرِ دِينِكُمْ فَإِلَيَّ)
= [25: 2]
[تعليق الشيخ الألباني]
صحيح – ((الصحيحة)) (3977): م.
الحديث: 22 ¦ الجزء: 1 ¦ الصفحة: 155
আরনাউত্ব: সহীহ।
তাখরীজ: মুসলিম, ২৩৬৩; আহমাদ ৩/১৫২;৬/১২৩; ইবনু মাজাহ ২৪৭১।
Anas b. Mālik
The Prophet ﷺ heard our commotion and asked: “What is this noise?” They said: “Palm trees that are being pollinated.” He said: “If they did not do that it would be better.” So they did not pollinate them that year, and the dates did not mature properly. they mentioned that to the Prophet ﷺ and he said: “If it is one of the matters of your religion, then refer to me.” (Using translation from Ibn Mājah 2471)
পরিচ্ছেদঃ ৩য় ভাগ
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (فَمَا أَمَرْتُكُمْ بِشَيْءٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ) أَرَادَ بِهِ: مَا أَمَرْتُكُمْ بِشَيْءٍ مِنْ أَمْرِ الدِّينِ لَا مِنْ أَمْرِ الدُّنْيَا
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানী: “যখন আমি কোন বিষয়ে তোমাদের নির্দেশ দিই, তখন তোমরা সাধ্যমত তা পালন কর “- এর দ্বারা উদ্দেশ্য হলো, আমি তোমাদের দ্বীনী বিষয়ে যে আদেশ দিই, দুনিয়ার বিষয়ে নয়- এ সংক্রান্ত বর্ণনা:
২৩. রাফি ইবনু খাদীজ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় আগমন করলেন, তখন লোকেরা খেজুর গাছের পরাগায়ন করছিল (নর খেজুর গাছের কেশর মাদী খেজুর গাছের কেশরের সাথে সংযোগ করছিল)। বর্ণনাকারী বলেন, তখন জিজ্ঞেস করেনঃ তারা কী করছে? সাহাবীগণ উত্তরে তারা যা করছিল, তা বললেন। তখন তিনি বলেনঃ তার এরূপ না করলেই ভালো হতো। অতএব তারা উক্ত প্রক্রিয়া ত্যাগ করলো। এতে খেজুর ঝরে পড়লো, বা উৎপাদন কমে গেল। তারা বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানালে তিনি বলেনঃ নিশ্চয়ই আমি তোমাদের মত একজন মানুষ মাত্র। যখন তোমাদের দ্বীনের কোন বিষয়ে কোন কিছু বলি, তোমরা সেটা অবলম্বন করবে, আর যখন তোমাদের দুনিয়ার কোন বিষয়ে কোন কিছু বলি, তখন (এ বিষয়ে) আমি তোমাদের মতই একজন মানুষ মাত্র।”[1]
(এর একজন বর্ণনাকারী) ইকরিমাহ বলেন, একথা অথবা এর অনুরূপ (বলেছেন)।
শাইখ (ইবনু হিব্বান) বলেন, (একজন বর্ণনাকারী) আবূ নাজ্জাশী হলেন রাফি’ মুক্ত দাস, যার নাম আতা ইবনু সুহাইব।
فَصْلٌ
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الرُّومِيِّ قَالَ: حَدَّثَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنِي أَبُو النَّجَاشِيِّ قَالَ: حَدَّثَنِي رَافِعُ بْنُ خَدِيجٍ قَالَ:
قَدِمَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَهُمْ يُؤَبِّرُونَ النَّخْلَ - يَقُولُ يُلَقِّحُونَ - قَالَ: فَقَالَ:
مَا تَصْنَعُونَ؟ فَقَالُوا: شَيْئًا كَانُوا يَصْنَعُونَهُ فَقَالَ
لَوْ لَمْ تَفْعَلُوا كَانَ خَيْرًا فَتَرَكُوهَا فَنَفَضَتْ أَوْ نَقَصَتْ فَذَكَرُوا ذَلِكَ لَهُ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
((إِنَّمَا أَنَا بَشَرٌ إِذَا حَدَّثْتُكُمْ بِشَيْءٍ مِنْ أَمْرِ دِينِكُمْ فَخُذُوا بِهِ وَإِذَا [ص: 157] حَدَّثْتُكُمْ بِشَيْءٍ مِنْ دُنْيَاكُمْ فَإِنَّمَا أَنَا بَشَرٌ))
= [68: 3]
قال عكرمة: هذا أو نحوه
[تعليق الشيخ الألباني]
حسن صحيح - ((الصحيحة)) - أيضاً -: م.
أَبُو النَّجَاشِيِّ- مَوْلَى رَافِعٍ- اسْمُهُ عَطَاءُ بْنُ صُهَيْبٍ: قَالَهُ الشَّيْخُ
الحديث: 23 ¦ الجزء: 1 ¦ الصفحة: 156
আরনাউত্ব: হাসান।
তাখরীজ: মুসলিম, ২৩৬২। বিস্তারিত গত হাদীস দুটিতে দেখুন।
Rāfiʿ b. Khadīj
When the Prophet ﷺ arrived in Madinah, the people were pollinating the date palms. The narrator said: At that time, he asked: What are you doing? They said: We are grafting them, whereupon he said: It may perhaps be good for you if you do not do that, so they abandoned this practice (and the date-palms) began to yield less fruit. They made a mention of it (to the Holy Prophet), whereupon he said: I am a human being, so when I command you about a thing pertaining to religion, do accept it, and when I command you about a thing out of my personal opinion, keep it in mind that I am a human being. 'Ikrima reported that he said something like this. (Using translation from Muslim 2362)
পরিচ্ছেদঃ ৩য় ভাগ
ذِكْرُ نَفْيِ الْإِيمَانِ عَمَّنْ لَمْ يَخْضَعْ لِسُنَنِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ اعْتَرَضَ عَلَيْهَا بِالْمُقَايَسَاتِ الْمَقْلُوبَةِ وَالْمُخْتَرَعَاتِ الدَّاحِضَةِ
যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ’র অনুগত হবে না, কিংবা উল্টা-পাল্টা কিয়াস (মতামত) ও বিভ্রান্তিকর নব-আবিষ্কৃত বিষয় (বিদআত) - করার দ্বারা সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিবে তার ঈমান প্রত্যাখ্যাত হওয়ার বর্ণনা:
২৪. আবদুল্লাহ্ ইবনুয যুবায়র (রাঃ) থেকে বর্ণিত। একজন আনসার ব্যক্তি রসূলুল্লাহ সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম -এর সামনে যুবায়র (রাঃ) -এর সাথে হাররার পানির নালা নিয়ে বিবাদ করে, যা থেকে তারা খেজুর বাগানে পানি সেচ করতেন। আনসারী বললো, তুমি পানি ছেড়ে দাও যাতে তা প্রবাহিত হতে পারে। কিন্তু যুবায়র (রাঃ) তা অস্বীকার করেন। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম বলেন: হে যুবায়র! তোমার বাগানে পানি সিঞ্চন করো, অতঃপর তোমার প্রতিবেশির দিকে তা পাঠিয়ে দাও। এতে আনসারী অসন্তুষ্ট হয়ে বললো, হে আল্লাহ’র রসূল! আপনার ফুফাতো ভাই তো (তাই এরূপ ফয়সালা দিলেন)। এ কথায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম -এর মুখমণ্ডল বিবর্ণ হয়ে গেলো। অতঃপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম বললেন: হে যুবায়র! (তোমার বাগানে) পানি সিঞ্চন করো, অতঃপর তা প্রতিরোধ করে রাখো, যতক্ষণ না তা আইল বরাবর হয়। যুবায়র (রাঃ) বললেন, আল্লাহর কসম! আমার মতে এ আয়াত উক্ত ঘটনাকে কেন্দ্র করেই নাযিল হয় (অনুবাদ): ’’কিন্তু না, তোমার প্রভুর শপথ! তারা মু’মিন হবে না, যতক্ষণ তারা তাদের বিবাদের বিচারভার তোমার উপর অর্পণ না করে... (সূরাহ নিসা ৪: ৬৫)[1]
فَصْلٌ
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ حَدَّثَهُ:
أَنَّ رَجُلًا مِنَ الْأَنْصَارِ خَاصَمَ الزُّبَيْرَ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شِرَاجِ الْحَرَّةِ الَّتِي يَسْقُونَ بِهَا النَّخْلَ فَقَالَ الْأَنْصَارِيُّ: سَرِّحِ الْمَاءَ يَمُرَّ فَأَبَى عَلَيْهِ الزُّبَيْرُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
اسْقِ يَا زُبَيْرُ ثُمَّ أَرْسِلْ إِلَى جَارِكَ فَغَضِبَ الْأَنْصَارِيُّ وَقَالَ: يَا رَسُولَ اللَّهِ أَنْ كَانَ ابْنَ عَمَّتِكَ؟ فَتَلَوَّنَ وَجْهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
اسْقِ يَا زُبَيْرُ ثُمَّ احْبِسِ الْمَاءَ حَتَّى يَرْجِعَ إِلَى الجَدْرِ
قَالَ الزُّبَيْرُ: فَوَاللَّهِ لَأَحْسَبُ هَذِهِ الْآيَةَ نَزَلَتْ فِي ذَلِكَ {فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ... } الآية [النساء: 65].
= [36: 5]
[تعليق الشيخ الألباني]
صحيح: ق.
الحديث: 24 ¦ الجزء: 1 ¦ الصفحة: 157
আরনাউত্ব: বুখারী মুসলিমের শর্তানুযায়ী সহীহ।
তাখরীজ: বুখারী, ২৩৫৯-২৩৬০; মুসলিম, ২৩৫৭; আবূ দাউদ ৩৬৩৭; তিরমিযী, ১৩৬৩; নাসাঈ, ৮/২৪৫; আহমাদ ১/১৬৫।
ʿAbdullāh b. al-Zubayr
"A man from the Ansar disputed with Az-Zubair before the Messenger of Allah ﷺ about the canals of Harrah which they used to irrigate the date palms. The Ansari said: 'Let the water pass'. But he refused, So they brought their dispute to the Messenger of Allah ﷺ. The Messenger of Allah ﷺ said to Az-Zubair: 'O Zubair! Irrigate (your land) then let the water pass to you neighbor.' The Ansari became angry and said:'[O Messenger of Allah!] Is this because he is your aunt's son?' The face of the Messenger of Allah ﷺ changed color. Then he said: 'O Zubair! Irrigate (your land) and then withhold the water until it reaches the walls.' Az-Zubair said: 'By Allah! I think that this Ayah was revealed about that: But no, by your Lord, they can have no Faith until they make you (O Muhammad) judge in all disputes between them, and find in themselves no resistance against your decisions and accept (them) with full submission.'" (Using translation from Tirmidhī 1363)
পরিচ্ছেদঃ ৩য় ভাগ
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ مَنِ اعْتَرَضَ عَلَى السُّنَنِ بِالتَّأْوِيلَاتِ الْمُضْمَحِلَّةِ وَلَمْ يَنْقَدْ لِقَبُولِهَا كَانَ مِنْ أَهْلِ الْبِدَعِ
সুন্নাহ’কে বিলুপ্ত করে – এমন অপবাখ্যার মাধ্যমে যে ব্যক্তি সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং এর কাছে আত্মসমর্পণ না করে তা গ্রহণ করে, সে ব্যক্তি আহলে বিদ’আত (বিদআতী)- এর প্রমাণ সংক্রান্ত বর্ণনা:
২৫. আবূ সা’ঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ’আলী ইবনু আবূ তালিব (রাঃ) ইয়ামান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এক প্রকার (রঙিন) চামড়ার থলে করে সামান্য কিছু স্বর্ণ পাঠিয়েছিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম চার জনের মাঝে স্বর্ণখন্ডটি বণ্টন করে দিলেন। তারা হলেন, যায়দ আল-খায়ল, আকরা ইবনু হাবিস, ’উয়াইনাহ ইবনু হিসন, এবং চতুর্থ জন ’আলক্বামাহ (রাঃ)। তখন মুহাজির ও আনসার সাহাবীগণের মধ্য থেকে একজন বললেন, এটা পাওয়ার ব্যাপারে তাঁদের অপেক্ষা আমরাই অধিক হাকদার ছিলাম। এরপর কথাটি নবী সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গিয়ে পৌঁছল এবং তাঁর নিকট এটি অত্যন্ত কষ্টকর ছিল। তাই নবী সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি আমার উপর আস্থা রাখ না অথচ আমি আসমানের অধিবাসীদের আস্থাভাজন, সকাল-বিকাল আমার কাছে আসমানের সংবাদ আসছে।
রাবী বলেন, এমন সময়ে এক ব্যক্তি উঠে দাঁড়াল। লোকটির চোখ দু’টি ছিল ফোলা, চোয়ালের হাড় যেন বেরিয়ে পড়ছে, উঁচু কপাল বিশিষ্ট, দাড়ি অতি ঘন, মাথাটি ন্যাড়া, পরনের লুঙ্গী উপরে উঠানো (গোটানো)। সে বলল, হে আল্লাহর রাসূল! আল্লাহকে ভয় করুন। নবী সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য আফসোস! আল্লাহকে ভয় করার ব্যাপারে দুনিয়াবাসীদের মধ্যে আমি কি অধিক হকদার নই? এরপর লোকটি চলে গেলে আল্লাহর তরবারী, খালিদ বিন ওয়ালীদ (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! আমি কি লোকটির গর্দান উড়িয়ে দেব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ না, হতে পারে সে সালাত আদায় করে। খালিদ (রাঃ) বললেন, অনেক সালাত আদায়কারী এমন আছে যারা মুখে এমন এমন কথা উচ্চারণ করে যা তাদের অন্তরে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে মানুষের অন্তর ফুঁড়ে এবং পেট ফেড়ে দেখার জন্য বলা হয়নি। তারপর তিনি লোকটির দিকে তাকিয়ে দেখলেন। তখন লোকটি পিঠ ফিরিয়ে চলে যাচ্ছে। তিনি বললেন, এ ব্যক্তির বংশ থেকে এমন এক জাতির উদ্ভব হবে যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করবে অথচ আল্লাহর বাণী তাদের গলদেশের নিচে নামবে না। তারা দ্বীন থেকে এভাবে বেরিয়ে যাবে যেভাবে লক্ষ্যবস্তুর দেহ ভেদ করে তীর বেরিয়ে যায়। (বর্ণনাকারী) উমারাহ বলেন, আমার মনে হয় তিনি এ কথাও বলেছেন, যদি আমি তাদেরকে পাই তাহলে অবশ্যই আমি তাদেরকে সামূদ জাতির মতো হত্যা করে দেব।[1]
فَصْلٌ
أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي نُعْمٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ: قَالَ:
بَعَثَ عَلِيٌّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْيَمَنِ بِذَهَبٍ فِي أَدَمٍ فَقَسَمَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ زَيْدِ الْخَيْلِ وَالْأَقْرَعِ بْنِ حَابِسٍ وَعُيَيْنَةَ بْنِ حِصْنٍ وَعَلْقَمَةَ بْنِ عُلَاثَةَ فَقَالَ أُنَاسٌ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ: نَحْنُ أَحَقُّ بِهَذَا فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَشَقَّ عَلَيْهِ وَقَالَ:
(أَلَا تَأْمَنُونِي وَأَنَا أَمِينُ مَنْ فِي السَّمَاءِ يَأْتِينِي خَبَرُ مَنْ فِي السَّمَاءِ صَبَاحًا وَمَسَاءً؟ ) فَقَامَ إِلَيْهِ نَاتِئُ الْعَيْنَيْنِ مُشْرِفُ الْوَجْنَتَيْنِ نَاشِزُ الْوَجْهِ كَثُّ اللِّحْيَةِ مَحْلُوقُ الرَّأْسِ مُشَمَّرُ الْإِزَارِ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ اتَّقِ اللَّهَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
أولست بِأَحَقِّ أَهْلِ الْأَرْضِ أَنْ أَتَّقِيَ اللَّهَ ثُمَّ أَدْبَرَ فَقَامَ إِلَيْهِ خَالِدٌ سَيْفُ اللَّهِ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ أَلَا أَضْرِبُ عُنُقَهُ؟ فَقَالَ
لَا إِنَّهُ لَعَلَّهُ يُصَلِّي قَالَ: إِنَّهُ رُبَّ مُصَلٍّ يَقُولُ بِلِسَانِهِ مَا لَيْسَ فِي قَلْبِهِ قَالَ:
إِنِّي لَمْ أُومَرْ أَنْ أَشُقَّ قُلُوبَ النَّاسِ وَلَا أَشُقَّ بُطُونَهُمْ فَنَظَرَ إِلَيْهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُقَفَّى فَقَالَ:
(إِنَّهُ سيخرج من ضئضىء هَذَا قَوْمٌ يَتْلُونَ كِتَابَ اللَّهِ لَا يُجَاوِزُ حَنَاجِرَهُمْ يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ) قَالَ عُمَارَةُ: [ص: 159] فَحَسِبْتُ أَنَّهُ قَالَ:
(لئن أدركتهم لأقتلنهم قتل ثمود)
= [10: 3]
[تعليق الشيخ الألباني]
صحيح - ((الإرواء)) (864 و 2470): ق.
الحديث: 25 ¦ الجزء: 1 ¦ الصفحة: 158
আরনাউত্ব: বুখারী মুসলিমের শর্তানুযায়ী সহীহ।
তাখরীজ: বুখারী, ৩৩৪৪, ৪৩৫১; মুসলিম, ১০৬৪; আবূ দাউদ ৪৭৬৪; আহমাদ ৩/৪-৫।
Abū Saʿīd al-Khudrī
Ali sent a gift of gold in Adram to the Messenger of Allah ﷺ from Yemen. The Messenger of Allah ﷺ divided it between Zaid al-Khayl, Al-Aqra ibn Habis, Uyainah ibn Hisn, and Al-Qamah ibn Ulathah. Some of the Muhajireen and Ansar said: "We are more deserving of this." The news reached the Prophet ﷺ , and he became angry and said, "Do you not trust me when I am the most trustworthy among those in the heavens? I receive information about those in the heavens in the morning and in the evening." Then, a man with protruding eyes, a wide face, thick beard, shaved head, and loosened waistcloth came to him and said, "O Messenger of Allah, fear Allah." The Prophet ﷺ said, "Am I not the most righteous among the people of the Earth to fear Allah?" He then turned away. Khalid, the Sword of Allah, approached the Prophet ﷺ and said, "Shall I strike his neck?" The Prophet ﷺ replied, "No, perhaps he prays." He ﷺ said, "Many who pray say with their tongues what is not in their hearts." He ﷺ looked at him sternly and said, "He will come out from the offspring of this man, a people who recite the Book of Allah but it will not go beyond their throats. They will pass through the religion as an arrow passes through its target." Umamah added, "I thought he ﷺ said, 'If I find them, I will kill them as Thamud was killed.'"
পরিচ্ছেদঃ ৩য় ভাগ
ذِكْرُ الزَّجْرِ عَنْ أَنْ يُحدِثَ الْمَرْءُ فِي أُمُورِ الْمُسْلِمِينَ مَا لَمْ يَأْذَنْ بِهِ اللَّهُ ولا رسوله
আল্লাহ ও তাঁর রাসূলের অনুমতি ব্যতীত মুসলিমদের ব্যাপারে কোন ব্যক্তির কথা বলার ব্যাপারে ধমকি/ নিষেধাজ্ঞা:
২৬. আয়িশাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আমাদের এই দীনের মধ্যে এমন কিছু প্রবর্তন করবে যা তাতে নেই, তা প্রত্যাখ্যাত। [1]
فَصْلٌ
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ أَبِيهِ:
أَنَّ رَجُلًا أَوْصَى بِوَصَايَا أَبَّرَهَا فِي مَالِهِ فذهبتُ إِلَى الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ أَسْتَشِيرُهُ فَقَالَ الْقَاسِمُ: سَمِعْتُ عَائِشَةَ تَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا ما ليس منه فهو رد)
= [86: 2]
[تعليق الشيخ الألباني]
صحيح - ((الإرواء)) (88)، ((غاية المرام)) (5): ق.
الحديث: 26 ¦ الجزء: 1 ¦ الصفحة: 159
আরনাউত্ব: বুখারী মুসলিমের শর্তানুযায়ী সহীহ।
তাখরীজ: বুখারী, ২৬৯৭; মুসলিম, ১৭১৮; আবূ দাউদ, ৪৬০৬; আহমাদ ৬/৭৩।
The Messenger of Allah ﷺ said: "Whoever innovates something in this matter of ours (i.e. Islam) that is not part of it, will have it rejected." (Using translation from Ibn Mājah 14)
পরিচ্ছেদঃ ৩য় ভাগ
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ كُلَّ مَنْ أَحْدَثَ فِي دِينِ اللَّهِ حُكْمًا لَيْسَ مَرْجِعُهُ إِلَى الْكِتَابِ وَالسُّنَّةِ فَهُوَ مَرْدُودٌ غَيْرُ مَقْبُولٍ
যে ব্যক্তি আল্লাহর এই দীনের মধ্যে এমন হুকুম-আহকাম প্রবর্তন করবে যা কুরআন ও সুন্নাহ দ্বারা সমর্থিত নয়, এমন প্রতিটি বিষয়ই প্রত্যাখ্যাত, কবুলযোগ্য নয়’- এ সম্পর্কিত বর্ণনা:
২৭. আয়িশাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আমাদের এই দীনের মধ্যে এমন কিছু প্রবর্তন করবে যা তাতে নেই, তা প্রত্যাখ্যাত।[1]
فَصْلٌ
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الدُّولَابِيُّ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ حَدَّثَنَا أَبِي عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هذا ما ليس منه فهو رد)
= [43: 3]
[تعليق الشيخ الألباني]
صحيح: ق _ انظر ما قبله.
الحديث: 27 ¦ الجزء: 1 ¦ الصفحة: 159
ʿĀʾishah
The Messenger of Allah ﷺ said: "Whoever innovates something in this matter of ours (i.e. Islam) that is not part of it, will have it rejected." (Using translation from Ibn Mājah 14)
পরিচ্ছেদঃ ৪র্থ ভাগ
ذِكْرُ إِيجَابِ دُخُولِ النَّارِ لِمَنْ نَسَبَ الشَّيْءَ إِلَى الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ غَيْرُ عَالِمٍ بِصِحَّتِهِ
যে ব্যক্তি এমন কোন বিষয়কে নাবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকে নিসবত (সম্পৃক্ত) করে, যার বিশুদ্ধতার ব্যাপারে সে অবগত নয়- তার জন্য জাহান্নামে প্রবেশ আবশ্যক হওয়ার বর্ণনা:
২৮. আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি এমন কথা আমার প্রতি আরোপ করল- যা আমি বলিনি, তবে সে যেন জাহান্নামে তার জায়গা বানিয়ে নিল।[1]
فَصْلٌ
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ الله صلى الله عليه وسلم قَالَ:
(مَنْ قَالَ عَلَيَّ مَا لَمْ أَقُلْ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ من النار)
= [109: 2]
[تعليق الشيخ الألباني]
حسن صحيح - ((الصحيحة)) (3100).
الحديث: 28 ¦ الجزء: 1 ¦ الصفحة: 160
আরনাউত্ব: হাসান।
তাখরীজ: বুখারী, ১১০; মুসলিম, মুকদ্দিমা ৩; ; আবূ দাউদ, ৩৬৫১; ইবনু মাজাহ , মুকাদ্দিমা ৩৬; আহমাদ ২/৪১০, ৪৬৯, ৫১৯।
Abū Hurayrah
"The Messenger of Allah ﷺ said: 'Whoever attributes to me something that I have not said, let him take his place in Hell." (Using translation from Ibn Mājah 34)
পরিচ্ছেদঃ ৪র্থ ভাগ
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى صِحَّةِ مَا أَوْمَأْنَا إِلَيْهِ فِي الْبَابِ الْمُتَقَدِّمِ
মুকাদ্দিমা অনুচ্ছেদে আমরা যে সকল দলীলের দিকে ইঙ্গিত করেছি, সেগুলির বিশুদ্ধতার প্রমাণ সম্পর্কে বর্ণনা:
২৯. সামুরাহ ইবনু জুনদুব (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যাক্তি জ্ঞাতসারে আমার নামে মিথ্যা বর্ণনা করলো, সেও মিথ্যাবাদীদের একজন।[1]
فَصْلٌ
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى السِّخْتِيَانِيُّ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنِ الْحَكَمِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(مَنْ حدَّث حَدِيثًا وَهُوَ يَرَى أنه كذب فهو أحد الكاذبين)
= [109: 2]
[تعليق الشيخ الألباني]
صحيح – ((الضعيفة)) (1/ 12)
الحديث: 29 ¦ الجزء: 1 ¦ الصفحة: 160
আরনাউত্ব: বুখারী মুসলিমের শর্তানুযায়ী সহীহ।
তাখরীজ: মুসলিম, মুকদ্দিমা ; ইবনু মাজাহ, মুকদ্দিমা ৩৯; আহমাদ ৫/১৪।
Samurah b. Jundub
The Messenger of Allah ﷺ said: '"Whoever narrates a Hadith from me thinking it to be false, then he is one of the two liars." (Using translation from Ibn Mājah 41)
পরিচ্ছেদঃ ৪র্থ ভাগ
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يَدُلُّ عَلَى صِحَّةِ مَا ذهبنا إليه
আমরা যা উল্লেখ করেছি, তা সহীহ (শুদ্ধ) হওয়ার দ্বিতীয় দলীলের বর্ণনা:
৩০. আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোনো ব্যক্তির পাপী সাব্যস্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে কোনো কথা শোনামাত্রই (যাচাই না করে) বলে বেড়ায়।[1]
فَصْلٌ
أَخْبَرَنَا ابْنُ زُهَيْرٍ بِتُسْتَرَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ إِشْكَابٍ [ص: 161] قَالَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ حَفْصٍ الْمَدَائِنِيُّ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(كَفَى بِالْمَرْءِ إثماً أن يحدث بكل ما سمع)
= [109: 2]
[تعليق الشيخ الألباني]
صحيح – ((الصحيحة)) (2025): م.
الحديث: 30 ¦ الجزء: 1 ¦ الصفحة: 160
আরনাউত্ব: সহীহ।
তাখরীজ: মুসলিম, মুকদ্দিমা ৫; আবূ দাউদ ৪৯৯২; আহমাদ ৩/২২৩; হাকিম ১/১১২।
Abū Hurayrah
The Messenger of Allah, peace be upon him, said, "It is sufficient for a person to be considered sinful that he narrates everything he hears."
পরিচ্ছেদঃ ৪র্থ ভাগ
ذِكْرُ إِيجَابِ دُخُولِ النَّارِ لِمُتَعَمِّدِ الْكَذِبِ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
আল্লাহর রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উপর স্বেচ্ছায় মিথ্যারোপ করার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাওয়ার বর্ণনা:
৩১. আনাস ইবন মালিক (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি এমন কথা আমার প্রতি আরোপ করল- যা আমি বলিনি, তবে সে যেন জাহান্নামে তার জায়গা বানিয়ে নিল।[1]
فَصْلٌ
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
(مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النار)
= [109: 2]
[تعليق الشيخ الألباني]
صحيح متواتر – ((الروض النضير)) (707): ق.
الحديث: 31 ¦ الجزء: 1 ¦ الصفحة: 161
আরনাউত্ব: সহীহ।
তাখরীজ: মুসলিম, মুকদ্দিমা ২; ; আহমাদ ৩/১১৩, ১৭২, ২০৯, ২৮০; ইবনু আবী শাইবা ৮/৭৫৯; দারেমী ১/৭৬-৭৭।
Anas b. Mālik
he Messenger of Allah ﷺ said: ‘Whoever lies upon me intentionally, then let him take his seat in the Fire’. (Using translation from Muslim 3)
পরিচ্ছেদঃ ৪র্থ ভাগ
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْكَذِبَ عَلَى الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَفْرَى الْفِرَى
সবচেয়ে মহা মিথ্যার অন্যতম হলো নাবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর মিথ্যারোপ করা- এ সম্পর্কিত বর্ণনা:
৩২. ওয়াসিলাহ ইবনুল আসকা’ (রাঃ) বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, নিঃসন্দেহে বড় মিথ্যা তিনটি। তা হলো কোন ব্যক্তি কর্তৃক তার নিজের উপর মিথ্যারোপ করা, যেমন সে এভাবে বলে: আমি স্বপ্নে এরূপ দেখেছি, অথচ সে কিছুই দেখেনি; অথবা, তার পিতা-মাতার উপর মিথ্যারোপ করা, ফলে তাকে তার আপন পিতা ব্যতীত অন্য কোন লোকের প্রতি সম্বন্ধ করে ডাকা হয়; অথবা, সে বলে: সে আমার পক্ষ থেকে হাদীস শুনেছে, অথচ সে আমার পক্ষ থেকে কিছুই শোনেনি।[1]
فَصْلٌ
أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ عَنْ وَاثِلَةَ بْنِ الْأَسْقَعِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
(إِنَّ مِنْ أَعْظَمِ الْفِرْيَةِ - ثَلَاثًا - أَنْ يَفْرِيَ الرَّجُلُ عَلَى نَفْسِهِ يَقُولُ: رَأَيْتُ وَلَمْ يَرَ شَيْئًا فِي الْمَنَامِ أَوْ يَتَقَوَّلَ الرَّجُلُ عَلَى وَالِدَيْهِ فَيَدَّعِيَ إِلَى غَيْرِ أَبِيهِ أَوْ يَقُولَ: سَمِعَ مني ولم يسمع مني)
= [109: 2]
[تعليق الشيخ الألباني]
صحيح - ((الصحيحة)) (3063): خ.
الحديث: 32 ¦ الجزء: 1 ¦ الصفحة: 161
আরনাউত্ব: সনদ শক্তিশালী।
তাখরীজ: বুখারী, ৩৫০৯; ; আহমাদ ৩/৪৯০-৪৯১; ৪/১০৭; তাবারাণী, কাবীর ২২/১৬৪; হাকিম ৪/৩৯৮। হাকিম ও যাহাবী সহীহ বলেছেন।
Wāthilah b. al-Asqaʿ
I heard the Messenger of Allah ﷺ say, "Indeed, among the greatest forms of lying are three: a man lying about himself by claiming to have seen something in a dream when he has not, or a man falsely attributing something to his parents, thus being called upon by someone who is not his father, or a man claiming to have heard something from me when he has not."