পরিচ্ছেদঃ ১: সূর্য ও চন্দ্র গ্রহণ
১৪৫৯. কুতায়বাহ্ (রহ.) ..... আবূ বাকরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) বলেছেন যে, সূর্য এবং চন্দ্র হলো আল্লাহ তা'আলার নিদর্শনসমূহের দু’টি নিদর্শন। কারও মৃত্যু এবং কারও জন্মের জন্যে তাদের গ্রহণ হয় না, তবে আল্লাহ তা'আলা এ দু'টি দ্বারা তাঁর বান্দাদের ভীতি প্রদর্শন করে থাকেন।
باب كُسُوفِ الشَّمْسِ وَالْقَمَرِ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قال: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ يُونُسَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قال: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ تَعَالَى لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، وَلَكِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُخَوِّفُ بِهِمَا عِبَادَهُ .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الکسوف ۱ (۱۰۴۰)، ۶ (۱۰۴۸)، ۱۷ (۱۰۶۳)، اللباس ۲ (۵۷۸۵)، (تحفة الأشراف: ۱۱۶۶۱)، مسند احمد ۵/۳۷، ویأتی عند المؤلف بأرقام: ۱۴۶۴، ۱۴۶۵، ۱۴۹۲، ۱۴۹۳، ۱۵۰۳ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1460 - صحيح
Eclipse of the sun and moon
It was narrated that Abu Bakrah said: The Messenger of Allah (ﷺ) said: 'The sun and moon are two signs of Allah (SWT), the Most High, and they do not become eclipsed for death or birth of anyone, rather Allah (SWT), the Mighty and Sublime, strikes fear into His slaves through them.'
পরিচ্ছেদঃ ২: সূর্য গ্রহণের সময় তাসবীহ, তাকবীর এবং দু'আ করা
১৪৬০. মুহাম্মাদ ইবনু 'আবদুল্লাহ ইবনুল মুবারক (রহ.) ..... 'আবদুর রহমান ইবনু সামুরাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি মদীনায় আমার তীর ছুঁড়ছিলাম, ইতোমধ্যে সূর্যের গ্রহণ লেগে গেল। তখন আমি আমার তীরসমূহ জমা করলাম এবং বললাম, আজ আমি নিশ্চয় দেখবো যে, রসূলুল্লাহ (সা.) সূর্যগ্রহণ সম্পর্কে কি কাজ করেন। অতএব, আমি পিছন থেকে তার কাছাকাছি আসালাম যখন তিনি মসজিদে ছিলেন। তিনি তাসবীহ, তাকবীর এবং দু'আ করতে লাগলেন, ইত্যবসরে সূর্য গ্রহণ কেটে গেল। বর্ণনাকারী বলেন, তারপর তিনি দাঁড়ালেন এবং চার সাজদায় দু' রাক্আত সালাত আদায় করলেন।
باب التَّسْبِيحِ وَالتَّكْبِيرِ وَالدُّعَاءِ عِنْدَ كُسُوفِ الشَّمْسِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، قال: حَدَّثَنَا أَبُو هِشَامٍ هُوَ الْمُغِيرَةُ بْنُ سَلَمَةَ، قال: حَدَّثَنَا وُهَيْبٌ، قال: حَدَّثَنَا أَبُو مَسْعُودٍ الْجُرَيْرِيُّ، عَنْ حَيَّانَ بْنِ عُمَيْرٍ، قال: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَمُرَةَ، قال: بَيْنَا أَنَا أَتَرَامَى بِأَسْهُمٍ لِي بِالْمَدِينَةِ إِذِ انْكَسَفَتِ الشَّمْسُ فَجَمَعْتُ أَسْهُمِي، وَقُلْتُ: لَأَنْظُرَنَّ مَا أَحْدَثَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي كُسُوفِ الشَّمْسِ، فَأَتَيْتُهُ مِمَّا يَلِي ظَهْرَهُ وَهُوَ فِي الْمَسْجِدِ، فَجَعَلَ يُسَبِّحُ وَيُكَبِّرُ وَيَدْعُو حَتَّى حُسِرَ عَنْهَا ، قَالَ: ثُمَّ قَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ وَأَرْبَعَ سَجَدَاتٍ .
تخریج دارالدعوہ: صحیح مسلم/الکسوف ۵ (۹۱۳)، سنن ابی داود/الصلاة ۲۶۷ (۱۱۹۵)، (تحفة الأشراف: ۹۶۹۶)، مسند احمد ۵/ ۱۶، ۶۲ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1461 - صحيح
Tasbih, Takbir and supplication while the sun is eclipsed
Abdur-Rahman bin Samurah said: While I was (practicing) shooting some arrows in Al-Madinah, the sun became eclipsed. I gathered up my arrows and said: 'I want to see what the Messenger of Allah (ﷺ) will say about the eclipse of the sun.' So I came to him from behind when he was in the masjid, and he started to say the tasbih and takbir and to supplicate until the eclipse was over. Then he stood up and prayed two rak'ahs with four prostrations.
পরিচ্ছেদঃ ৩: সূর্যগ্রহণের সময় সালাত আদায় করার নির্দেশ
১৪৬১. মুহাম্মাদ ইবনু সালামাহ (রহ.) ..... ‘আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) সূত্রে রসূলুল্লাহ (সা.) থেকে বর্ণিত। তিনি বলেন, কারও মৃত্যু অথবা জন্মের কারণে চন্দ্র এবং সূর্যগ্রহণ লাগে না, বরং তা হলো আল্লাহর নিদর্শনসমূহের দু'টি নিদর্শন। তাই তোমরা যখন তাদের গ্রহণ দেখবে, তখন সালাত আদায় করবে।
باب الأَمْرِ بِالصَّلاَةِ عِنْدَ كُسُوفِ الشَّمْسِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قال: أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ حَدَّثَهُ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لَا يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، وَلَكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ تَعَالَى، فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَصَلُّوا .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الکسوف ۱ (۱۰۴۲)، بدء الخلق ۴ (۳۲۰۱)، صحیح مسلم/الکسوف ۵ (۹۱۴)، (تحفة الأشراف: ۷۳۷۳)، مسند احمد ۲/۱۰۹، ۱۱۸ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1462 - صحيح
The command to pray when there is a solar eclipse
It was narrated from 'Abdullah bin 'Umar that: The Messenger of Allah (ﷺ) said: The sun and moon do not become eclipsed for death or birth of anyone, rather they are two of the signs of Allah (SWT) the Most High, so when you see that then pray.
পরিচ্ছেদঃ ৪: চন্দ্র গ্রহণের সময় সালাত আদায় করার নির্দেশ
১৪৬২. ইয়াকূব ইবনু ইব্রাহীম (রহ.) ..... আবূ মাস'উদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) বলেছেন যে, সূর্য এবং চন্দ্রগ্রহণ কারও মৃত্যু অথবা জন্মের কারণে হয় না, বরং উভয়টি হলো আল্লাহর নিদর্শনসমূহের দু'টি নিদর্শন। তাই তোমরা যখন তাদের গ্রহণ দেখবে, তখন সালাত আদায় করবে।
باب الأَمْرِ بِالصَّلاَةِ عِنْدَ كُسُوفِ الْقَمَرِ
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قال: حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، قال: حَدَّثَنِي قَيْسٌ، عَنْ أَبِي مَسْعُودٍ، قال: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ، وَلَكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ عَزَّ وَجَلَّ، فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَصَلُّوا .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الکسوف ۱ (۱۰۴۱)، ۱۲ (۱۰۵۷)، بدء الخلق ۴ (۳۲۰۴)، صحیح مسلم/الکسوف ۵ (۹۱۱)، سنن ابن ماجہ/الإقامة ۱۵۲ (۱۲۶۱)، (تحفة الأشراف: ۱۰۰۰۳)، مسند احمد ۴/۱۲۲، سنن الدارمی/الصلاة ۱۸۷ (۱۵۶۶) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1463 - صحيح
The command to pray when there is a lunar eclipse
It was narrated that Abu Mas'ud said: The Messenger of Allah (ﷺ) said: The sun and the moon do not become eclipsed for the death or birth of anyone, rather they are two of the signs of Allah (SWT), the Mighty and Sublime, so when you see that then pray.'
পরিচ্ছেদঃ ৫: গ্রহণের সময় সূর্য আলোকিত না হওয়া পর্যন্ত সালাত আদায় করার নির্দেশ
১৪৬৩. মুহাম্মাদ ইবনু কামিল আল মারওয়াযী (রহ.) ..... আবূ বাকরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) বলেছেন যে, সূর্য এবং চন্দ্র আল্লাহ তা'আলার নিদর্শনসমূহের দু’টি নিদর্শন। তাদের গ্রহণ কারও মৃত্যু অথবা জন্মের কারণে হয় না। অতএব, যখন তোমরা তাদের গ্রহণ দেখবে, তখন সালাত আদায় করবে। যতক্ষণ পর্যন্ত সূর্য আলোকিত না হয়।
باب الأَمْرِ بِالصَّلاَةِ عِنْدَ الْكُسُوفِ حَتَّى تَنْجَلِيَ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ كَامِلٍ الْمَرْوَزِيُّ، عَنْ هُشَيْمٍ، عَنْ يُونُسَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةٍ، قال: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ عَزَّ وَجَلَّ، وَإِنَّهُمَا لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَصَلُّوا حَتَّى تَنْجَلِيَ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۴۶۰ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1464 - صحيح
The command to pray when there is an eclipse until it is over
It was narrated that Abu Bakrah said: The Messenger of Allah (ﷺ) said: 'The sun and moon are two signs of Allah(ﷺ), and they do not become eclipsed for the death or birth of anyone. If you see that then pray until it (the eclipse) is over.'
পরিচ্ছেদঃ ৫: গ্রহণের সময় সূর্য আলোকিত না হওয়া পর্যন্ত সালাত আদায় করার নির্দেশ
১৪৬৪. ‘আমর ইবনু ‘আলী ও মুহাম্মাদ ইবনু 'আবদুল আ'লা (রহ.) ..... আবূ বাকরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা একবার নবী (সা.) -এর সাথে বসেছিলাম, ইত্যবসরে সূর্য গ্রহণ লেগে গেলে তিনি কাপড় সামলাতে সামলাতে দ্রুত চলে গেলেন ও দু' রাক'আত সালাত আদায় করলেন। ইতোমধ্যে সূর্য আলোকিত হয়ে গেল।
باب الأَمْرِ بِالصَّلاَةِ عِنْدَ الْكُسُوفِ حَتَّى تَنْجَلِيَ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَا: حَدَّثَنَا خَالِدٌ، قال: حَدَّثَنَا أَشْعَثُ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قال: كُنَّا جُلُوسًا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَسَفَتِ الشَّمْسُ، فَوَثَبَ يَجُرُّ ثَوْبَهُ فَصَلَّى رَكْعَتَيْنِ حَتَّى انْجَلَتْ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۴۶۰ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1465 - صحيح
The command to pray when there is an eclipse until it is over
It was narrated that Abu Bakrah said: We were sitting with the Prophet (ﷺ) when the sun became eclipsed. He leapt up, dragging his garment and prayed two rak'ahs until the eclipse was over.
পরিচ্ছেদঃ ৬: গ্রহণকালীন সময়ে সালাতের জন্যে ডাক দেয়ার নির্দেশ
১৪৬৫. ‘আমর ইবনু ‘উসমান ইবনু সা’ঈদ (রহ.) ..... ‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একবার রসূলুল্লাহ (সা.) -এর যুগে সূর্যগ্রহণ লাগল। তখন নবী (সা.) একজন আহ্বানকারীকে নির্দেশ দিলেন। সে যেন ডাক দেয়; সালাত অনুষ্ঠিত হবে। তখন তারা সবাই উপস্থিত হলো এবং কাতারবন্দী হয়ে দাড়িয়ে গেল। তখন তিনি (সা.) তাঁদের নিয়ে দু' রাকআত সালাত আদায় করলেন চার রুকূ ও চার সাজদাসহ।
باب الأَمْرِ بِالنِّدَاءِ لِصَلاَةِ الْكُسُوفِ
أَخْبَرَنِي عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدٍ، قال: حَدَّثَنَا الْوَلِيدُ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: خَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنَادِيًا يُنَادِي أَنِ الصَّلَاةَ جَامِعَةً فَاجْتَمَعُوا وَاصْطَفُّوا، فَصَلَّى بِهِمْ أَرْبَعَ رَكَعَاتٍ فِي رَكْعَتَيْنِ وَأَرْبَعَ سَجَدَاتٍ .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الکسوف ۱۹ (۱۰۶۶)، صحیح مسلم/الکسوف ۱ (۹۰۱)، وقد أخرجہ: سنن ابی داود/الصلاة ۲۶۴ (۱۱۹۰)، (تحفة الأشراف: ۱۶۵۱۱)، سنن الدارمی/الصلاة ۱۸۷ (۱۵۶۸)، ویأتي عند المؤلف برقم: ۱۴۷۴ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1466 - صحيح
The command to call people to the eclipse prayer
It was narrated that 'Aishah said: The sun was eclipsed during the time of the Messenger of Allah (ﷺ), and the Prophet (ﷺ) commanded a caller to call out that prayer was about to begin in congregation. So they gathered and formed rows, and he led them in prayer, bowing four times in two rak'ahs and prostrating four times.
পরিচ্ছেদঃ ৭: গ্রহণকালীন সালাতে কাতারবন্দী হওয়া
১৪৬৬. মুহাম্মাদ ইবনু খালিদ ইবনু খলী (রহ.) ..... নবী (সা.) -এর সহধর্মিণী ‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) -এর যুগে একবার সূর্যগ্রহণ লেগে গেল। তখন রসূলুল্লাহ (সা.) মসজিদের দিকে বের হয়ে গেলেন, তিনি দাঁড়িয়ে গেলেন ও তাকবীর বললেন। আর মানুষেরা তার পিছনে কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে গেল। অতঃপর তিনি চার রুকূ পূর্ণ করলেন এবং চার সাজদাহ্ দিলেন। আর তার সালাত শেষ করার পূর্বে সূর্যও আলোকিত হয়ে গেল।
باب الصُّفُوفِ فِي صَلاَةِ الْكُسُوفِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ خَلِيٍّ، قال: حَدَّثَنَا بِشْرُ بْنُ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنِ الزُّهْرِيِّ، قال: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: كَسَفَتِ الشَّمْسُ فِي حَيَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمَسْجِدِ فَقَامَ فَكَبَّرَ وَصَفَّ النَّاسُ وَرَاءَهُ فَاسْتَكْمَلَ أَرْبَعَ رَكَعَاتٍ وَأَرْبَعَ سَجَدَاتٍ، وَانْجَلَتِ الشَّمْسُ قَبْلَ أَنْ يَنْصَرِفَ .
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۱۶۴۸۷)، مسند احمد ۶/۸۷ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1467 - صحيح
The rows in the eclipse prayer
Urwah bin Az-Zubair narrated that 'Aishah, the wife of the Prophet (ﷺ) said: The sun was eclipsed during the life of the Prophet (ﷺ). The Messenger of Allah (ﷺ) went out to the masjid and stood and said the takbir, and the people formed rows behind him. He bowed four times and prostrated four times, and the eclipse ended before he finished.
পরিচ্ছেদঃ ৮: গ্রহণকালীন সালাত কিরূপ?
১৪৬৭. ইয়াকূব ইবনু ইব্রাহীম (রহ.) ..... ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত। রসূলুল্লাহ (সা.) সূর্য গ্রহণের জন্যে (দু রাক'আত সালাতে) আটটি রুকূ ও চারটি সাজদাহ্ করলেন।
باب كَيْفَ صَلاَةُ الْكُسُوفِ
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ عُلَيَّةَ، قال: حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْطَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عِنْدَ كُسُوفِ الشَّمْسِ ثَمَانِيَ رَكَعَاتٍ وَأَرْبَعَ سَجَدَاتٍ ، وَعَنْ عَطَاءٍ مِثْلُ ذَلِكَ.
تخریج دارالدعوہ: صحیح مسلم/الکسوف ۴ (۹۰۸)، سنن ابی داود/الصلاة ۲۶۲ (۱۱۸۳)، سنن الترمذی/الصلاة ۲۷۹ (الجمعة ۴۴) (۵۶۰)، (تحفة الأشراف: ۵۶۹۷)، مسند احمد ۱/۲۲۵، ۳۴۶، سنن الدارمی/الصلاة ۱۸۷ (۱۵۶۷) (شاذ) (حبیب بن ابی ثابت مدلس کثیر الارسال ہیں، یہ حدیث انہوں نے ابن عباس سے نہیں سنی ہے، نیز یہ روایت خود ابن عباس سے مروی دیگر روایات کے خلاف ہے، دیکھئے حدیث رقم: ۱۴۷۰)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1468 - شاذ
How to perform the eclipse prayer
It was narrated from Tawus from Ibn Abbas, that : The Messenger of Allah (ﷺ) prayed when the sun was eclipsed, bowing eight times and prostrating four times.
পরিচ্ছেদঃ ৮: গ্রহণকালীন সালাত কিরূপ?
১৪৬৮. মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহ.) ..... ইবনু আব্বাস (রাঃ)-এর সূত্রে নবী (সা.) থেকে বর্ণিত। তিনি গ্রহণের সময় সালাত আদায় করছিলেন। তিনি তখন কিরা’আত পড়লেন ও রুকূ করলেন, এরপর আবার কিরা’আত পড়লেন ও রুকূ করলেন। আবার কিরা’আত পড়লেন ও রুকূ করলেন। অতঃপর কিরা’আত পড়লেন ও রুকূ করলেন। অতঃপর সাজদাহ্ করলেন। আবার তার মতো আর এক রাকআত আদায় করলেন।
باب كَيْفَ صَلاَةُ الْكُسُوفِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، عَنْ يَحْيَى، عَنْ سُفْيَانَ، قال: حَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ صَلَّى فِي كُسُوفٍ فَقَرَأَ ثُمَّ رَكَعَ، ثُمَّ قَرَأَ ثُمَّ رَكَعَ، ثُمَّ قَرَأَ ثُمَّ رَكَعَ، ثُمَّ قَرَأَ ثُمَّ رَكَعَ، ثُمَّ سَجَدَ وَالْأُخْرَى مِثْلُهَا .
تخریج دارالدعوہ: انظر ما قبلہ (شاذ) (دیکھیں سابقہ روایت)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1469 - شاذ والمحفوظ أربع ركوعات في ركعتين
How to perform the eclipse prayer
It was narrated from Tawus from Ibn Abbas that: The Prophet (ﷺ) prayed when there was an eclipse. He recited then he bowed, then he recited then he bowed, then he recited then he bowed, then he recited then he bowed, then he prostrated, and he did the second rak'ahs in same fashion.
পরিচ্ছেদঃ ৯: ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত আর এক প্রকার গ্রহণকালীন সালাত
১৪৬৯. ‘আমর ইবনু উসমান ইবনু সাঈদ (রহ.) ..... 'আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত। রসূলুল্লাহ (সা.) সূর্যগ্রহণের দিন সালাত আদায় করেছিলেন, তখন তিনি দু' রাকআতে চার রুকূ এবং চার সাজদাহ করেছিলেন।
باب نَوْعٌ آخَرُ مَنْ صَلاَةِ الْكُسُوفِ عَنِ ابْنِ عَبَّاسٍ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدٍ، قال: حَدَّثَنَا الْوَلِيدُ، عَنِ ابْنِ نَمِرٍ وَهُوَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ نَمِرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْكَثِيرِ بْنِ عَبَّاسٍ. ح وَأَخْبَرَنِي عَمْرُو بْنُ عُثْمَانَ، قال: حَدَّثَنَا الْوَلِيدُ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنِ الزُّهْرِيِّ، قال: أَخْبَرَنِي كَثِيرُ بْنُ عَبَّاسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى يَوْمَ كَسَفَتِ الشَّمْسُ أَرْبَعَ رَكَعَاتٍ فِي رَكْعَتَيْنِ وَأَرْبَعَ سَجَدَاتٍ .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الکسوف ۴ (۱۰۴۶) مطولاً، صحیح مسلم/الکسوف ۱ (۹۰۱، ۹۰۲)، سنن ابی داود/الصلاة ۲۶۲ (۱۱۸۱) مطولاً، (تحفة الأشراف: ۶۳۳۵) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1470 - صحيح
Another version of the eclipse prayer, narrated from Ibn Abbas
It was narrated from Kathir bin Abbas, from Abdullah bin Abbas that: The Messenger of Allah (ﷺ) prayed on the day the sun was eclipsed, bowing four times in two rak'ahs and prostrating four times.
পরিচ্ছেদঃ ১০: অন্য আর এক প্রকার সূর্য গ্রহণকালীন সালাত
১৪৭০. ইয়াকূব ইবনু ইবরাহীম (রহ.) ..... ‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একবার রসূলুল্লাহ (সা.) -এর যামানায় সূর্যের গ্রহণ লাগল। তখন তিনি মানুষদের নিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে সালাত আদায় করলেন। তিনি তাদের নিয়ে দাঁড়ালেন, তারপর রুকূ করলেন। আবার দাঁড়ালেন, এরপর রুকূ করলেন, আবার দাঁড়ালেন, এরপর রুকূ করলেন, এভাবে তিনি প্রতি রাকআতে তিন রুকূ'সহ দু’ রাকআত সালাত আদায় করলেন। তৃতীয় বার রুকূ'র পরে তিনি সাজদাহ করলেন। এমনকি কিছু লোক সেদিন দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকার জন্যে সংজ্ঞা হারিয়ে ফেলেছিল। যে কারণে তাদের ওপর প্রচুর পানি ঢালা হয়েছিল। তিনি যখন রুকূ করতেন তখন বলতেন, “আল্ল-হু আকবার” আর যখন রুকূ থেকে মাথা উঠাতেন, তখন বলতেন, “সামি'আল্ল-হু লিমান হামিদাহ”। তিনি সূর্য আলোকিত না হওয়া পর্যন্ত সালাত সমাপ্ত করলেন না। তারপর তিনি দাড়িয়ে আল্লাহর গুণ বর্ণনা ও প্রশংসা করলেন এবং বললেন, কারো জন্ম-মৃত্যুর কারণে চন্দ্র সূর্য গ্রহণ হয় না, বরং তা আল্লাহর নিদর্শনসমূহের দু'টি নিদর্শন। আল্লাহ তা'আলা তদ্বারা তোমাদের ভয় দেখান। সুতরাং যখন এগুলো গ্রহণ লাগে, তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও, তা আলোকিত না হওয়া পর্যন্ত।
باب نَوْعٌ آخَرُ مِنْ صَلاَةِ الْكُسُوفِ
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قال: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، قال: أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، قال: سَمِعْتُ عُبَيْدَ بْنَ عُمَيْرٍ يُحَدِّثُ، قال: حَدَّثَنِي مَنْ أُصَدِّقُ فَظَنَنْتُ أَنَّهُ يُرِيدُ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: كَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَامَ بِالنَّاسِ قِيَامًا شَدِيدًا، يَقُومُ بِالنَّاسِ ثُمَّ يَرْكَعُ، ثُمَّ يَقُومُ ثُمَّ يَرْكَعُ، ثُمَّ يَقُومُ ثُمَّ يَرْكَعُ، فَرَكَعَ رَكْعَتَيْنِ فِي كُلِّ رَكْعَةٍ ثَلَاثَ رَكَعَاتٍ، رَكَعَ الثَّالِثَةَ ثُمَّ سَجَدَ، حَتَّى إِنَّ رِجَالًا يَوْمَئِذٍ يُغْشَى عَلَيْهِمْ، حَتَّى إِنَّ سِجَالَ الْمَاءِ لَتُصَبُّ عَلَيْهِمْ مِمَّا قَامَ بِهِمْ، يَقُولُ: إِذَا رَكَعَ اللَّهُ أَكْبَرُ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَلَمْ يَنْصَرِفْ حَتَّى تَجَلَّتِ الشَّمْسُ، فَقَامَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، وَقَالَ: إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، وَلَكِنْ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ يُخَوِّفُكُمْ بِهِمَا، فَإِذَا كَسَفَا فَافْزَعُوا إِلَى ذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ حَتَّى يَنْجَلِيَا .
تخریج دارالدعوہ: صحیح مسلم/الکسوف ۱ (۹۰۱)، سنن ابی داود/الصلاة ۲۶۱ (۱۱۷۷)، (تحفة الأشراف: ۱۶۳۲۳)، مسند احمد ۶/۷۶ (شاذ) (تین رکوع کا تذکرہ شاذ ہے، محفوظ بات دو رکوع کی ہے، خود عائشہ رضی اللہ عنہا کی روایت میں دو رکوع کا تذکرہ ہے، دیکھئے حدیث رقم: ۱۴۷۳)۔
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1471 - شاذ والمحفوظ عنها في كل ركعة ركوعان
Another version of the eclipse prayer
Ata said: I heard Ubaid bin Umair say: 'Someone whom I trust'- and I think he meant Aishah- told me: There was an eclipse of the sun during the time of the Messenger of Allah (ﷺ). He led the people in prayer and stood for a very long time, then he bowed, then he stood, then he bowed, then he stood, then he bowed. He prayed two rak'ahs, bowing three times in each rak'ah. After bowing for the third time he prostrated for a long time. Some men fainted on that day and had to be revived by having buckets of water thrown over them, because of having stood for so log. When he bowed, he said: Allahu Akbar, and when he raised his head, he said: Sami' Allahu lima hamidah.He did not finish until the eclipse had ended. Then he stood and praised and glorified Allah (SWT) and said: The sun and moon do not eclipse for the death or birth of anyone, but they are two of the signs of Allah (SWT) with which He strikes fear unto you. If they are eclipsed then turn to the remembrance of Allah, the Mighty and Sublime, until it (the eclipse) is over.'
পরিচ্ছেদঃ ১০: অন্য আর এক প্রকার সূর্য গ্রহণকালীন সালাত
১৪৭১. ইসহাক ইবনু ইব্রাহীম (রহ.) ..... ‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। নবী (সা.) ছয় রুকূ ও চার সাজদাহ দ্বারা দু' রাকআত সালাত আদায় করলেন। আমি মু'আয (রাঃ)-কে প্রশ্ন করলাম। এ কি তুমি নবী (সা.) থেকে বর্ণনা করছো? তিনি বললেন, নিঃসন্দেহে এবং নিঃসংশয়ে।
باب نَوْعٌ آخَرُ مِنْ صَلاَةِ الْكُسُوفِ
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قال: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قال: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ فِي صَلَاةِ الْآيَاتِ، عَنْ عَطَاءٍ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى سِتَّ رَكَعَاتٍ فِي أَرْبَعِ سَجَدَاتٍ ، قُلْتُ لِمُعَاذٍ: عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لَا شَكَّ وَلَا مِرْيَةَ.
تخریج دارالدعوہ: صحیح مسلم/الکسوف ۱ (۹۰۱)، (تحفة الأشراف: ۱۶۳۲۵) (شاذ) (دیکھئے سابقہ روایت)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1472 - شاذ
Another version of the eclipse prayer
It was narrated fom 'Ata from Ibn 'Umair, from Aishah, that: The Prophet (ﷺ) prayed, bowing six times and prostrating four times. I said to Mu'adh: 'Is this from the Prophet (ﷺ)?' He said: 'Without a doubt.'
পরিচ্ছেদঃ ১১: ‘আয়িশাহ্ (রাঃ) থেকে আর এক প্রকার বর্ণনা
১৪৭২. মুহাম্মাদ ইবনু সালামাহ্ (রহ.) ..... ‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একবার রসূলুল্লাহ (সা.) -এর জীবদ্দশায় সূর্যগ্রহণ লেগে গেল। তখন তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন এবং তাকবীর বললেন, মুসল্লীরাও তাঁর পিছনে কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহর রসূল (সা.) লম্বা করে কিরা’আত পড়লেন। তারপর তাকবীর বললেন ও দীর্ঘ রুকূ করলেন। তারপর মাথা উঠালেন ও বললেন, “সামি আল্লহু লিমান হামিদাহ, রব্বানা- ওয়ালাকাল হামদ” তারপর দাঁড়ালেন ও লম্বা কিরা’আত পড়লেন, যা পূর্ববর্তী কিরা’আত থেকে সংক্ষিপ্ত ছিল, তারপর তাকবীর বললেন ও লম্বা রুকূ করলেন, যা পূর্ববর্তী রুকূ থেকে সংক্ষিপ্ত ছিল, পরে বললেন, “সামি আল্ল-হু লিমান হামিদাহ, রব্বানা- ওয়ালাকাল হামদ” তারপর সাজদাহ করলেন। পরে দ্বিতীয় রাক্'আতেও অনুরূপই করলেন। এভাবে তিনি চার রুকূ এবং চার সাজদাহ পূর্ণ করলেন, আর তার সালাত শেষ করে প্রত্যাবর্তনের পূর্বে সূর্যও আলোকিত হয়ে গেল। পরে তিনি দাঁড়ালেন ও লোকেদের সামনে খুৎবা দিলেন এবং আল্লাহ তা'আলার যথোপযুক্ত প্রশংসা করে বললেন, সূর্য এবং চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের দু’টি নিদর্শন। তাদের গ্রহণ কারও জন্ম-মৃত্যুর কারণে হয় না। অতএব, তোমরা যখন তাদের গ্রহণ দেখবে, তখন তোমরা সালাত আদায় করতে থাকবে যতক্ষণ না তোমরা ভীতিমুক্ত হও। আর আল্লাহর রসূল (সা.) বললেন, আমি আমার এ দাঁড়ানো অবস্থায় থেকে তোমাদের জন্যে ওয়াদাকৃত সমুদয় বস্তু দেখতে পেয়েছি। তোমরা আমাকে দেখেছো যে, যখন আমি অগ্রসর হচ্ছিলাম তখন আমি জান্নাতের একটি আঙ্গুরের থোকা ধরার ইচ্ছা করেছিলাম, যখন তোমরা আমাকে পিছু হটতে দেখলে, তখন আমি জাহান্নামকে দেখলাম যে, তার কিয়দংশ কিয়দংশকে খেয়ে ফেলেছে। আর আমি তাতে ইবনু লুহাইকেও দেখেছি যে, চতুষ্পদ জন্তুকে ছেড়ে দেয়ার প্রথা চালু করেছিল।
باب نَوْعٌ آخَرُ مِنْهُ عَنْ عَائِشَةَ،
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنِ ابْنِ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قال: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: خَسَفَتِ الشَّمْسُ فِي حَيَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَامَ فَكَبَّرَ وَصَفَّ النَّاسُ وَرَاءَهُ، فَاقْتَرَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قِرَاءَةً طَوِيلَةً، ثُمَّ كَبَّرَ فَرَكَعَ رُكُوعًا طَوِيلًا، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، فَقَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، ثُمَّ قَامَ فَاقْتَرَأَ قِرَاءَةً طَوِيلَةً هِيَ أَدْنَى مِنَ الْقِرَاءَةِ الْأُولَى، ثُمَّ كَبَّرَ فَرَكَعَ رُكُوعًا طَوِيلًا هُوَ أَدْنَى مِنَ الرُّكُوعِ الْأَوَّلِ، ثُمَّ قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، ثُمَّ سَجَدَ، ثُمَّ فَعَلَ فِي الرَّكْعَةِ الْأُخْرَى مِثْلَ ذَلِكَ، فَاسْتَكْمَلَ أَرْبَعَ رَكَعَاتٍ وَأَرْبَعَ سَجَدَاتٍ وَانْجَلَتِ الشَّمْسُ قَبْلَ أَنْ يَنْصَرِفَ، ثُمَّ قَامَ فَخَطَبَ النَّاسَ فَأَثْنَى عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ قَالَ: إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ تَعَالَى لَا يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَصَلُّوا حَتَّى يُفْرَجَ عَنْكُمْ . (حديث موقوف) (حديث مرفوع) وَقَالَ رَسُولُ اللَّه صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: رَأَيْتُ فِي مَقَامِي هَذَا كُلَّ شَيْءٍ وُعِدْتُمْ، لَقَدْ رَأَيْتُمُونِي أَرَدْتُ أَنْ آخُذَ قِطْفًا مِنَ الْجَنَّةِ حِينَ رَأَيْتُمُونِي جَعَلْتُ أَتَقَدَّمُ، وَلَقَدْ رَأَيْتُ جَهَنَّمَ يَحْطِمُ بَعْضُهَا بَعْضًا حِينَ رَأَيْتُمُونِي تَأَخَّرْتُ، وَرَأَيْتُ فِيهَا ابْنَ لُحَيٍّ وَهُوَ الَّذِي سَيَّبَ السَّوَائِبَ .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الکسوف ۴ (۱۰۴۶)، ۵ (۱۰۴۷)، ۱۳ (۱۰۵۸)، العمل فی ال صلاة ۱۱ (۱۲۱۲)، بدء الخلق ۴ (۳۲۰۳)، صحیح مسلم/الکسوف ۱ (۹۰۱)، سنن ابی داود/الصلاة ۲۶۲ (۱۱۸۰) مختصراً، سنن ابن ماجہ/الإقامة ۱۵۲ (۱۲۶۳)، (تحفة الأشراف: ۱۶۶۹۲) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1473 - صحيح
Another version narrated from Aishah
It was narrated from Ibn Shihab rom 'Urwah bin Az-Zubair, that Aishah said: The sun was eclipsed during the lifetime of the Messenger of Allah (ﷺ). He stood and said the takbir, and the people formed rows behind him. The Messenger of Allah (ﷺ) recited for a long time, then he said the takbir and bowed for a long time, then he raised his head and said: Sami Allahu liman hamidah, Rabbana wa lakal-hamd. Then he stood and recited for a long time, but it was a shorter recitation than the first recitation, then he said the takbir and bowed but it was shorter than the first bowing. Then he said: Sami Allahu liman hamidah, then he prostrated. In this manner, he bowed four times, and the eclipse ended before he had finished. Then he stood and addressed the people. He praised and glorified Allah (SWT), the Mighty and Sublime, as He deserves, then he said: The sun and moon are two of the signs of Allah (SWT), Most High. They do not become eclipsed for the death or birth of anyone. If you see that (eclipsed) then pray until it ends. And the Messenger of Allah (ﷺ) said: While I was standing just now I saw everything you have been promised. When you saw me moving forward, I wanted to take a cluster of fruit from Paradise. And I saw Hell; parts of it were consuming other parts when you saw me step backward. And I saw therein Ibn Luhayy, who was the first one to establish the Sa'ibah.'
পরিচ্ছেদঃ ১১: ‘আয়িশাহ্ (রাঃ) থেকে আর এক প্রকার বর্ণনা
১৪৭৩. ইসহাক ইবনু ইবরাহীম (রহ.) ..... ‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) - এর যুগে একবার সূর্য গ্রহণ লেগে গেল। তখন আওয়াজ দেয়া হলো যে, সালাত অনুষ্ঠিত হবে। লোকজন একত্রিত হয়ে গেলে রসূলুল্লাহ (সা.) তাদের নিয়ে দু' রাক’আত সালাত আদায় করলেন চার রুকূ এবং চার সাজদাহ্ সহকারে।
باب نَوْعٌ آخَرُ مِنْهُ عَنْ عَائِشَةَ،
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قال: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: خَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنُودِيَ الصَّلَاةُ جَامِعَةٌ فَاجْتَمَعَ النَّاسُ فَصَلَّى بِهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعَ رَكَعَاتٍ فِي رَكْعَتَيْنِ وَأَرْبَعَ سَجَدَاتٍ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۴۶۶ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1474 - صحيح
Another version narrated from Aishah
It was narrated from Az-Zuhri, from 'Urwah, that : Aishah said: The sun was eclipsed during the lifetime of the Messenger of Allah (ﷺ) and it was called out: 'As-salatu jam'iah (prayer is about to begin in congregation).' So the people gathered and the Messenger of Allah (ﷺ) led them in prayer, bowing four times in two rak'ahs and prostrating four times.
পরিচ্ছেদঃ ১১: ‘আয়িশাহ্ (রাঃ) থেকে আর এক প্রকার বর্ণনা
১৪৭৪. কুতায়বাহ্ (রহ.) ..... ‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) -এর যুগে একবার সূর্যগ্রহণ লাগল। তখন রসূলুল্লাহ (সা.) লোকেদের নিয়ে সালাত আদায় করলেন, তিনি দাঁড়ালেন এবং অনেকক্ষণ দাঁড়ালেন। তারপর রুকূ করলেন এবং রুকূ লম্বা করলেন, তারপর দাঁড়ালেন যার দাঁড়ানোকে লম্বা করলেন এবং তা ছিল পূর্ববর্তী দাঁড়ানো থেকে সংক্ষিপ্ত। তারপর রুকূ করলেন এবং রুকূ দীর্ঘায়িত করলেন, কিন্তু তা পূর্ববতী রুকূ থেকে সংক্ষিপ্ত ছিল। তারপর মাথা উঠালেন ও সাজদাহ্ দিলেন, এরপর দ্বিতীয় রাকআতেও অনুরূপ করলেন। এভাবে সালাত শেষ করলেন। ইতোমধ্যে সূর্য আলোকিত হয়ে গেল। এরপর তিনি মানুষদের সম্মুখে খুৎবা দিলেন। তাতে আল্লাহ তা'আলার প্রশংসা এবং মহিমা প্রকাশ করলেন। এরপর বললেন, সূর্য এবং চন্দ্র আল্লাহ তা'আলার নিদর্শনসমূহের দু'টি নিদর্শন, কারও জন্ম মৃত্যুর কারণে তাদের গ্রহণ হয় না। অতএব, তোমরা যখন তা দেখবে তখন তোমরা আল্লাহ তা'আলার কাছে দু'আ করবে এবং তাকবীর বলবে ও সদাক্বাহ করবে। পরে তিনি বললেন, হে উম্মতে মুহাম্মাদী! আল্লাহ তা'আলার কোন বান্দা কিংবা কোন বান্দী ব্যভিচারে লিপ্ত হোক- এ কাজ থেকে আল্লাহর চেয়ে কঠোর নিষেধকারী আর কেউ নেই। হে উম্মতে মুহাম্মাদী! আল্লাহর কসম। যদি তোমরা ঐ সকল বিষয়ে জানতে, যে বিষয়ে আমি জানি, তাহলে নিশ্চয় তোমরা কম হাসতে এবং অধিক কাঁদতে।
باب نَوْعٌ آخَرُ مِنْهُ عَنْ عَائِشَةَ،
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: خَسَفَتِ الشَّمْسُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّاسِ، فَقَامَ فَأَطَالَ الْقِيَامَ ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ، ثُمَّ قَامَ فَأَطَالَ الْقِيَامَ وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ، ثُمَّ رَفَعَ فَسَجَدَ، ثُمَّ فَعَلَ ذَلِكَ فِي الرَّكْعَةِ الْأُخْرَى مِثْلَ ذَلِكَ، ثُمَّ انْصَرَفَ وَقَدْ تَجَلَّتِ الشَّمْسُ، فَخَطَبَ النَّاسَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ لَا يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَادْعُوا اللَّهَ عَزَّ وَجَلَّ وَكَبِّرُوا وَتَصَدَّقُوا ، ثُمَّ قَالَ: يَا أُمَّةَ مُحَمَّدٍ، مَا مِنْ أَحَدٍ أَغْيَرُ مِنَ اللَّهِ عَزَّ وَجَلَّ أَنْ يَزْنِيَ عَبْدُهُ أَوْ تَزْنِيَ أَمَتُهُ، يَا أُمَّةَ مُحَمَّدٍ، وَاللَّهِ لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلًا وَلَبَكَيْتُمْ كَثِيرًا .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الکسوف ۲ (۱۰۴۴)، صحیح مسلم/الکسوف ۱ (۹۰۱)، وقد أخرجہ: سنن ابی داود/الصلاة ۲۶۵ (۱۱۹۱)، (تحفة الأشراف: ۱۷۱۴۸)، موطا امام مالک/الکسوف ۱ (۱)، سنن الدارمی/الصلاة ۱۸۷ (۱۵۷۰) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1475 - صحيح
Another version narrated from Aishah
It was narrated from Hisham bin 'Urwah, from his father, that 'Aishah said: 'The sun was eclipsed during the time of the Messenger of Allah (ﷺ) and the Messenger of Allah (ﷺ) led the people in prayer. He stood for a long time, then he bowed for a long time, then he stood for a long time, but it was shorter than the first standing, then he bowed for a long time but it was shorter than the first bowing. Then he stood up, then he prostrated, then he did the same in the second rak'ah, and when he finished the eclipse had ended. Then he addressed the people; he praised and glorified Allah (SWT), then he said: The sun and the moon are two of the signs of Allah (SWT). They do not become eclipsed for the death or birth of anyone. If you see that then call upon Allah (SWT), the Mighty and Sublime, and magnify Him, and give charity. Then he said: 'O Ummah of Muhammad! There is no one more jealous than Allah (SWT), the Mighty and Sublime, when his male or female slave commits zina. O Ummah of Muhammad! By Allah, if you knew what I know, you would laugh little and weep much.'
পরিচ্ছেদঃ ১১: ‘আয়িশাহ্ (রাঃ) থেকে আর এক প্রকার বর্ণনা
১৪৭৫. মুহাম্মাদ ইবনু সালামাহ (রহ.) ... ‘আমরাহ (রহ.) হতে বর্ণিত। 'আয়িশাহ্ (রাঃ) তার কাছে বর্ণনা করেছেন যে, এক ইয়াহুদী মহিলা তার কাছে এসে বলল, আল্লাহ তা'আলা আপনাকে কবরের আযাব থেকে রক্ষা করুন। আয়িশাহ্ (রাঃ) বললেন, হে আল্লাহর রসূল! মানুষদের কি কবরে ‘আযাব দেয়া হবে? তখন রসূলুল্লাহ (সা.) বললেন, আমি তা থেকে আল্লাহর কাছে কায়মনোবাক্যে পানাহ চাচ্ছি। আয়িশাহ (রাঃ) বলেন যে, নবী (সা.) কিছুক্ষণের জন্যে বের হলেন, ইতোমধ্যে সূর্য গ্রহণ লাগলে আমরা হুজরা থেকে বের হয়ে গেলাম। এ সময় আমাদের পাশে অনেক মহিলা জমা হয়ে গেল এবং রসূলুল্লাহ (সা.) আমাদের কাছে ফিরে আসলেন। তখন ছিল সূর্যোদয়ের এবং দ্বিপ্রহরের মধ্যবর্তী সময়। তিনি সালাতে দীর্ঘক্ষণ দাঁড়ালেন। অতঃপর দীর্ঘ রুকূ করলেন, তারপর তার মাথা উঠালেন ও দাড়িয়ে গেলেন পূর্ববতী দাঁড়ানো থেকে সংক্ষিপ্তভাবে। অতঃপর রুকূ করলেন আগের রুকূ'র থেকে সংক্ষিপ্ত। পরে সাজদাহ্ করলেন, অতঃপর দ্বিতীয় রাকআতে দাঁড়িয়ে গেলেন এবং অনুরূপই করলেন। কিন্তু দ্বিতীয় রাকআতের রুকূ এবং দাঁড়ানো প্রথম রাকআতের রুকূ এবং দাঁড়ানো থেকে সংক্ষিপ্ত ছিল। তারপর সাজদাহ্ করলেন এবং সূর্যও আলোকিত হয়ে গেল। যখন সালাত সমাপ্ত করলেন মিম্বারের উপর বসলেন এবং তাঁর খুৎবার মধ্যে বললেন যে, অবশ্যই মানুষ তাদের কবরে দাজ্জালের পরীক্ষার ন্যায় পরীক্ষার সম্মুখীন হবে। আয়িশাহ্ (রাঃ) বলেন, এরপর আমরা তাকে কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে শুনতাম।
باب نَوْعٌ آخَرُ مِنْهُ عَنْ عَائِشَةَ،
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنِ ابْنِ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، أَنَّ عَمْرَةَ حَدَّثَتْهُ، أَنَّ عَائِشَةَحَدَّثَتْهَا، أَنَّ يَهُودِيَّةً أَتَتْهَا، فَقَالَتْ: أَجَارَكِ اللَّهُ مِنْ عَذَابِ الْقَبْرِ، قَالَتْ عَائِشَةُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ النَّاسَ لَيُعَذَّبُونَ فِي الْقُبُورِ ؟، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: عَائِذًا بِاللَّهِ ، قَالَتْ عَائِشَةُ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ مَخْرَجًا فَخَسَفَتِ الشَّمْسُ فَخَرَجْنَا إِلَى الْحُجْرَةِ فَاجْتَمَعَ إِلَيْنَا نِسَاءٌ، وَأَقْبَلَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَلِكَ ضَحْوَةً، فَقَامَ قِيَامًا طَوِيلًا ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا، ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقَامَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ ثُمَّ رَكَعَ دُونَ رُكُوعِهِ، ثُمَّ سَجَدَ، ثُمَّ قَامَ الثَّانِيَةَ فَصَنَعَ مِثْلَ ذَلِكَ، إِلَّا أَنَّ رُكُوعَهُ وَقِيَامَهُ دُونَ الرَّكْعَةِ الْأُولَى، ثُمَّ سَجَدَ وَتَجَلَّتِ الشَّمْسُ، فَلَمَّا انْصَرَفَ قَعَدَ عَلَى الْمِنْبَرِ، فَقَالَ فِيمَا يَقُولُ: إِنَّ النَّاسَ يُفْتَنُونَ فِي قُبُورِهِمْ كَفِتْنَةِ الدَّجَّالِ ، قَالَتْ عَائِشَةُ: كُنَّا نَسْمَعُهُ بَعْدَ ذَلِكَ يَتَعَوَّذُ مِنْ عَذَابِ الْقَبْرِ.
تخریج دارالدعوہ: صحیح البخاری/الکسوف ۷ (۱۰۴۹)، ۱۲ (۱۰۵۵)، صحیح مسلم/الکسوف ۲ (۹۰۳)، (تحفة الأشراف: ۱۷۹۳۶)، موطا امام مالک/الکسوف ۱ (۳)، مسند احمد ۶/۳۵، سنن الدارمی/الصلاة ۱۸۷ (۱۵۶۸، ۱۵۷۳)، ویأتی عند المؤلف برقم: ۱۴۷۷، ۱۵۰۰ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1476 - صحيح
Another version narrated from Aishah
The Book of Eclipses
It was narrated from Yahya bin Sa'eed that : 'Amrah told him that Aishah told her that a Jewish woman came to her and said: May Allah protect you from the torment of the grave. Aishah said: O Messenger of Allah, will people be tormented in the graves? The Messenger of Allah (ﷺ) sought refuge with Allah. 'Aishah said: The Prophet (ﷺ) went out, and the sun became eclipsed. We went out to another room and the women gathered with us. The Messenger of Allah (ﷺ) came to us and that was at the time of forenoon. He stood for a long time, then he bowed for a long time, then he raises his head and stood for a shorter time than the first one; then he bowed for a shorter time than the first one. Then he prostrated, then he stood up for the second (rak'ah) and did the same again, except that his bowing an prostrating were shorter than in the first rak'ah. Then he prostrated, and the eclipse had ended. When he had finished, he sat on the minbar and one of the things he said was: 'The people will be tried in their graves like the trial of the Dajjal.' Aishah siad: 'After that, we used to hear him seeking refuge with Allah (SWT) from the torment of the grave.
পরিচ্ছেদঃ ১২: অন্য আর এক প্রকার বর্ণনা
১৪৭৬. ‘আমর ইবনু 'আলী (রহ.) ..... ‘আমরাহ (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ‘আয়িশাহ (রাঃ)-কে বলতে শুনেছি- আমার কাছে একজন ইয়াহুদী মহিলা কিছু চাইতে আসলো। সে বলল, আল্লাহ আপনাকে কবরের শাস্তি থেকে মুক্তি দিন। অতঃপর যখন রসূলুল্লাহ (সা.) আসলেন, আমি তাকে বললাম, হে আল্লাহর রসূল! মানুষদের কি কবরে আযাব দেয়া হবে? তিনি বললেন, আমি আল্লাহর কাছে কায়মনোবাক্যে (তা থেকে মুক্তি চাচ্ছি। তারপর তিনি বাহনে চড়লেন, ইতোমধ্যে সূর্যগ্রহণ লেগে গেল। তখন আমি অন্যান্য মহিলাদের সাথে হুজরাসমূহের মধ্যবর্তী জায়গায় ছিলাম, রসূলুল্লাহ (সা.) তাঁর সওয়ারীর স্থান থেকে ফিরে এসে তার সালাতের স্থানে আসলেন এবং মানুষদের নিয়ে সালাত আদায় করলেন। তিনি সালাতে দাঁড়ালেন এবং দাড়ানোকে দীর্ঘায়িত করলেন, অতঃপর রুকু করলেন আর রুকূকেও দীর্ঘায়িত করলেন। এরপর তার মাথা উঠালেন ও (পরবর্তী) দাঁড়ানোকেও দীর্ঘ করলেন। পুনরায় রুকূ করলেন এবং রুকূ দীর্ঘায়িত করলেন। অতঃপর মাথা তুললেন এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইলেন। পরে সাজদাহ করলেন এবং সাজদাকেও দীর্ঘ করলেন, তারপর দাঁড়ালেন এবং এ দাঁড়ানো ছিল প্রথম দাঁড়ানো অপেক্ষা সংক্ষিপ্ত। তারপর রুকূ' করলেন আগের রুকূ থেকে সংক্ষিপ্ত। পরে তার মাথা উঠালেন ও দাঁড়ালেন যা আগের দাড়ানো থেকে সংক্ষিপ্ত ছিল। পরে রুকূ করলেন যা আগের রুকূ থেকে সংক্ষিপ্ত ছিল। তারপর তার মাথা উঠালেন ও দাড়ালেন এবং তা আগের দাঁড়ানো থেকে সংক্ষিপ্ত ছিল। অতএব মোট চার রুকূ এবং চার সাজদাহ হলো। আর (ইত্যবসরে) সূর্য আলোকিত হয়ে গেল। তখন তিনি বললেন, অবশ্যই তোমরা তোমাদের কবরে দাজ্জালের পরীক্ষার ন্যায় পরীক্ষার সম্মুখীন হবে। আয়িশাহ্ (রাঃ) বলেন, আমি রসূলুল্লাহ (সা.)-কে এর পরে কবরের আযাব থেকে পানাহ চাইতে শুনেছি।
باب نَوْعٌ آخَرُ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قال: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قال: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ هُوَ الْأَنْصَارِيُّ، قال: سَمِعْتُ عَمْرَةَ، قَالَتْ: سَمِعْتُ عَائِشَةَ تَقُولُ: جَاءَتْنِي يَهُودِيَّةٌ تَسْأَلُنِي، فَقَالَتْ: أَعَاذَكِ اللَّهُ مِنْ عَذَابِ الْقَبْرِ، فَلَمَّا جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُعَذَّبُ النَّاسُ فِي الْقُبُورِ ؟ فَقَالَ: عَائِذًا بِاللَّهِ ، فَرَكِبَ مَرْكَبًا يَعْنِي وَانْخَسَفَتِ الشَّمْسُ فَكُنْتُ بَيْنَ الْحُجَرِ مَعَ نِسْوَةٍ، فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَرْكَبِهِ فَأَتَى مُصَلَّاهُ فَصَلَّى بِالنَّاسِ، فَقَامَ فَأَطَالَ الْقِيَامَ، ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَأَطَالَ الْقِيَامَ، ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَأَطَالَ الْقِيَامَ، ثُمَّ سَجَدَ فَأَطَالَ السُّجُودَ، ثُمَّ قَامَ قِيَامًا أَيْسَرَ مِنْ قِيَامِهِ الْأَوَّلِ، ثُمَّ رَكَعَ أَيْسَرَ مِنْ رُكُوعِهِ الْأَوَّلِ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقَامَ أَيْسَرَ مِنْ قِيَامِهِ الْأَوَّلِ، ثُمَّ رَكَعَ أَيْسَرَ مِنْ رُكُوعِهِ الْأَوَّلِ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقَامَ أَيْسَرَ مِنْ قِيَامِهِ الْأَوَّلِ، فَكَانَتْ أَرْبَعَ رَكَعَاتٍ وَأَرْبَعَ سَجَدَاتٍ وَانْجَلَتِ الشَّمْسُ، فَقَالَ: إِنَّكُمْ تُفْتَنُونَ فِي الْقُبُورِ كَفِتْنَةِ الدَّجَّالِ ، قَالَتْ عَائِشَةُ: فَسَمِعْتُهُ بَعْدَ ذَلِكَ يَتَعَوَّذُ مِنْ عَذَابِ الْقَبْرِ.
تخریج دارالدعوہ: انظر ما قبلہ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1477 - صحيح
Another version
Amrah said: I heard Aishah say: 'A Jewish woman came to me begging, and said: May Allah grant you protection from the torment of the grave.' When the Messenger of Allah (ﷺ) came, I said: 'O Messenger of Allah (ﷺ), will people be tormented in their graves?' He sought refuge with Allah (SWT) and climbed onto his mount. The sun became eclipsed while I was between the apartments with some women. The Messenger of Allah (ﷺ) came from his mount and came to his prayer place, and led the people in prayer.He stood for a long time, then he bowed for a long time, then he raised his head and stood for a long time, then he bowed for a long time, then he raised his head and stood for a long time, then he prostrated for a long time. Then he stood for a shorter time than in the first (rak'ah), then he bowed for a shorter time than the first, then he raised his head and stood for a shorter time than the first, then he bowed for a shorter time than the first, then he raised his head and stood for a shorter time than the first, so he bowed four times and prostrated four times, and the eclipse ended. He said: You will be tried in your graves like the trial of the Dajjal.' Aishah said: 'I heard him after that seeking refuge with Allah from the torment of the grave.'
পরিচ্ছেদঃ ১২: অন্য আর এক প্রকার বর্ণনা
১৪৭৭. ‘আবদাহ্ ইবনু আবদুর রহীম (রহ.) ..... ‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। রসূলুল্লাহ (সা.) সূর্যগ্রহণের সময় যমযমের নিকটস্থ মাঠে চার রুকূ এবং চার সাজদাসহ সালাত আদায় করেছিলেন।
باب نَوْعٌ آخَرُ
أَخْبَرَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، قال: أَنْبَأَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي كُسُوفٍ فِي صُفَّةِ زَمْزَمَ أَرْبَعَ رَكَعَاتٍ فِي أَرْبَعِ سَجَدَاتٍ .
تخریج دارالدعوہ: تفرد بہ المؤلف، وقد أخرجہ: صحیح البخاری/الکسوف ۱۸ (۱۰۶۴) بلفظ ’’أربع رکعات فی سجدتین‘‘ بدون ذکر الصفة (شاذ) (آپ صلی الله علیہ وسلم نے زندگی میں صرف ایک بار وہ بھی مدینہ میں سورج گرہن کی صلاة پڑھی ہے، یہ روایت شاذ ہے، کسی راوی سے وہم ہو گیا ہے)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1478 - صحيح دون ذكر الصفة فإنه شاذ مخالف لكل الروايات السابقة واللاحقة
Another version
It was narrated from Aishah that: The Messenger of Allah (ﷺ) prayed during an eclipse in a shaded area near Zamzam, bowing four times and prostrating four times.
পরিচ্ছেদঃ ১২: অন্য আর এক প্রকার বর্ণনা
১৪৭৮. আবু দাউদ (রহ.) ..... জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একবার রসূলুল্লাহ (সা.)-এর যামানায় ভীষণ গরমের দিনে সূর্যের গ্রহণ লেগে গেল। তখন রসূলুল্লাহ (সা.) তার সাহাবীদের নিয়ে সালাত আদায় করলেন এবং দাঁড়ানোকে এত দীর্ঘায়িত করলেন যে, সাহাবীরা পড়ে যেতে লাগলেন। অতঃপর রুকূ করলেন এবং তা দীর্ঘায়িত করলেন, এরপর মাথা উঠালেন এবং তা দীর্ঘায়িত করলেন। পরে রুকূ করলেন এবং তা লম্বা করলেন, পরে মাথা তুললেন, আর তা দীর্ঘায়িত করলেন। অতঃপর দু'টি সাজদাহ্ করলেন, এরপর দাঁড়ালেন এবং অনুরূপ করলেন। আর কখনো সামনে এগিয়ে যেতে লাগলেন এবং কখনো পিছনে সরে যেতে লাগলেন এভাবে মোট চার রুকূ এবং চার সাজদাহ্ হলো। লোকেরা বলতো যে, তাদের কোন বড় ব্যক্তির মৃত্যু ছাড়া চন্দ্র-সূর্য গ্রহণ হয় না। অথচ সূর্য ও চন্দ্র গ্রহণ হলো আল্লাহ নিদর্শনসমূহের দু'টি নিদর্শন যা আল্লাহ তোমাদের দেখান। অতএব যখন সূর্যগ্রহণ লাগে তখন। তোমরা সূর্য আলোকিত না হওয়া পর্যন্ত সালাত আদায় করবে।
باب نَوْعٌ آخَرُ
أَخْبَرَنَا أَبُو دَاوُدَ، قال: حَدَّثَنَا أَبُو عَلِيٍّ الْحَنَفِيُّ، قال: حَدَّثَنَا هِشَامٌ صَاحِبُ الدَّسْتَوَائِيِّ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قال: كَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي يَوْمٍ شَدِيدِ الْحَرِّ، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَصْحَابِهِ فَأَطَالَ الْقِيَامَ حَتَّى جَعَلُوا يَخِرُّونَ، ثُمَّ رَكَعَ فَأَطَالَ، ثُمَّ رَفَعَ فَأَطَالَ، ثُمَّ رَكَعَ فَأَطَالَ، ثُمَّ رَفَعَ فَأَطَالَ، ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ، ثُمَّ قَامَ فَصَنَعَ نَحْوًا مِنْ ذَلِكَ، وَجَعَلَ يَتَقَدَّمُ ثُمَّ جَعَلَ يَتَأَخَّرُ، فَكَانَتْ أَرْبَعَ رَكَعَاتٍ وَأَرْبَعَ سَجَدَاتٍ، كَانُوا يَقُولُونَ: إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لَا يَخْسِفَانِ إِلَّا لِمَوْتِ عَظِيمٍ مِنْ عُظَمَائِهِمْ، وَإِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ يُرِيكُمُوهُمَا، فَإِذَا انْخَسَفَتْ فَصَلُّوا حَتَّى تَنْجَلِيَ .
تخریج دارالدعوہ: صحیح مسلم/الکسوف ۳ (۹۰۴)، سنن ابی داود/الصلاة ۲۶۲ (۱۱۷۹)، (تحفة الأشراف: ۲۹۷۶)، مسند احمد ۳/۳۷۴، ۳۸۲ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1479 - صحيح
Another version
It was narrated that Jabir bin 'Abdullah said: The sun eclipsed during the time of the Messenger of Allah (ﷺ) on a very hot day. The Messenger of Allah (ﷺ) led his companions in prayer, and he stood for so long that they started to fall over. Then he bowed for a long time, then he stood up (and remained standing) for a long time. Then he bowed again for a long time, then he stood up (again) and (remained standing) for a long time. Then he prostrated twice, then he stood up and did the same again. He started to move forward, then he started to step back. He bowed four times and prostrated four times. They used to say that eclipses of the sun and moon only happened when one of their great men died, but they are two of the signs of Allah (SWT) that He shows to you, so when an eclipse happens, pray until it is over.
পরিচ্ছেদঃ ১৩: অন্য আর এক প্রকার বিবরণ
১৪৭৯. মাহমূদ ইবনু খালিদ (রহ.) ..... ‘আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রসূল (সা.) -এর যুগে একবার সূর্যগ্ৰহণ লাগে। তখন তিনি আদেশ দিলে আওয়াজ দেয়া হলো যে, সালাত অনুষ্ঠিত হবে। রসূলুল্লাহ (সা.) মানুষদের নিয়ে দু' রুকূ'তে এক রাকআত সালাত আদায় করলেন। অতঃপর দাঁড়ালেন এবং দু' রুকূ'তে এক রাক'আত সালাত আদায় করলেন। আয়িশাহ্ (রাঃ) বলেন, আমি কখনও এর চেয়ে লম্বা রুকূ এবং সাজদাহ্ করিনি।
باب نَوْعٌ آخَرُ
أَخْبَرَنِي مَحْمُودُ بْنُ خَالِدٍ، عَنْ مَرْوَانَ، قال: حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ سَلَّامٍ، قال: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قال: خَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَ فَنُودِيَ الصَّلَاةُ جَامِعَةٌ، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّاسِ رَكْعَتَيْنِ وَسَجْدَةً، ثُمَّ قَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ وَسَجْدَةً، قَالَتْ عَائِشَةُ: مَا رَكَعْتُ رُكُوعًا قَطُّ وَلَا سَجَدْتُ سُجُودًا قَطُّ كَانَ أَطْوَلَ مِنْهُ، خَالَفَهُ مُحَمَّدُ بْنُ حِمْيَرَ.
تخریج دارالدعوہ: صحیح البخاری/الکسوف ۳ (۱۰۴۵)، ۸ (۱۰۵۱)، صحیح مسلم/الکسوف ۵ (۹۱۰)، (تحفة الأشراف: ۸۹۶۳)، مسند احمد ۲/۱۷۵، ۲۲۰ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1480 - صحيح
Another version
It was narrated that Abdullah bin 'Amr said: The sun was eclipsed during the time of the Messenger of Allah (ﷺ), so he issued orders that the call be given: 'As-salatu jam'iah. The Messenger of Allah (ﷺ) led the people in prayer, bowing twice and prostrating twice. Then he stood and prayed, bowing twice and prostrating once. 'Aishah said: 'I never bowed or prostrated for so long as that.'
পরিচ্ছেদঃ ১৩: অন্য আর এক প্রকার বিবরণ
১৪৮০. ইয়াহইয়া ইবনু উসমান (রহ.)…. আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, একবার সূর্যগ্রহণ লাগল। তখন রসূলুল্লাহ (সা.) দু'টি রুকূ দু'টি সাজদাহ্ করলেন, এরপর দাঁড়ালেন এবং দু’টি রুকূ ও দু'টি সাজদাহ্ করলেন, পরে সূর্যেরগ্রহণ ছেড়ে গেল। 'আয়িশাহ্ (রাঃ) বলতেন, রসূলুল্লাহ (সা.) এর থেকে লম্বা কোন রুকূ এবং সাজদাহ করেননি।
باب نَوْعٌ آخَرُ
أَخْبَرَنَا يَحْيَى بْنُ عُثْمَانَ، قال: حَدَّثَنَا ابْنُ حِمْيَرَ، عَنْ مُعَاوِيَةَ بْنِ سَلَّامٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي طُعْمَةَ، عَنْعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قال: كَسَفَتِ الشَّمْسُ فَرَكَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ وَسَجْدَتَيْنِ، ثُمَّ قَامَ فَرَكَعَ رَكْعَتَيْنِ وَسَجْدَتَيْنِ، ثُمَّ جُلِّيَ عَنِ الشَّمْسِ، وَكَانَتْ عَائِشَةُ، تَقُولُ: مَا سَجَدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُجُودًا، وَلَا رَكَعَ رُكُوعًا أَطْوَلَ مِنْهُ، خَالَفَهُ عَلِيُّ بْنُ الْمُبَارَكِ.
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۸۹۶۵) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1481 - صحيح
Another version
It was narrated that 'Abdullah bin 'Amr said: The sun was eclipsed and the Messenger of Allah (ﷺ) bowed twice and prostrated twice, then he stood up and bowed twice and prostrated twice. Then the eclipse ended. 'Aishah used to say: The Messenger of Allah (ﷺ) never prostrated or bowed for so long as that.'
পরিচ্ছেদঃ ১৩: অন্য আর এক প্রকার বিবরণ
১৪৮১. আবূ বাকর ইবনু ইসহাক (রহ.) ….. আয়িশাহ (রাঃ) এর আযাদকৃত গোলাম আবূ হাফসাহ (রহ.) হতে বর্ণিত, ‘আয়িশাহ্ (রাঃ) তার কাছে বর্ণনা করেছেন যে, একবার যখন রসূলুল্লাহ (সা.) এর যুগে সূর্যগ্রহণ লাগল, তখন তিনি উযূ করলেন এবং নির্দেশ দিলে আওয়াজ দেয়া হলো যে, সালাত অনুষ্ঠিত হবে। তখন তিনি দাঁড়ালেন এবং তাঁর সালাতে দাঁড়ানোকে দীর্ঘায়িত করলেন। আয়িশাহ্ (রাঃ) বলেন, আমি অনুমান করলাম যে, তিনি সূরা বাক্বারাহ্ পড়েছিলেন, এরপর রুকূ করলেন এবং রুকূ'কে দীর্ঘায়িত করলেন। অতঃপর বললেন “সামি আল্ল-হু লিমান হামিদাহ” তারপর দাঁড়ালেন আগের দাঁড়ানোর সমপরিমাণ কিন্তু সাজদাহ্ করলেন না। পরে রুকূ করলেন এবং সাজদাহ্ করলেন, অতঃপর দাঁড়ালেন এবং আগের মতই দু' রুকূ এবং সাজদাহ্ করলেন। তারপর বসলেন এবং সূর্যের গ্রহণও ছেড়ে গেল।
باب نَوْعٌ آخَرُ
أَخْبَرَن?ا أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، قال: حَدَّثَنَا أَبُو زَيْدٍ سَعِيدُ بْنُ الرَّبِيعِ، قال: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قال: حَدَّثَنِي أَبُو حَفْصَةَ مَوْلَى عَائِشَةَ، أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ: أَنَّهُ لَمَّا كَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ وَأَمَرَ فَنُودِيَ أَنَّ الصَّلَاةَ جَامِعَةٌ، فَقَامَ فَأَطَالَ الْقِيَامَ فِي صَلَاتِهِ، قَالَتْ عَائِشَةُ: فَحَسِبْتُ قَرَأَ سُورَةَ الْبَقَرَةِ، ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ، ثُمَّ قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، ثُمَّ قَامَ مِثْلَ مَا قَامَ وَلَمْ يَسْجُدْ، ثُمَّ رَكَعَ فَسَجَدَ، ثُمَّ قَامَ فَصَنَعَ مِثْلَ مَا صَنَعَ رَكْعَتَيْنِ وَسَجْدَةً، ثُمَّ جَلَسَ وَجُلِّيَ عَنِ الشَّمْسِ .
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۱۷۶۹۸) (صحیح) (اس کے راوی ’’ ابو حفص مولی عائشہ ‘‘ لین الحدیث ہیں لیکن متابعت اور شواہد سے تقویت پاکر یہ روایت بھی صحیح ہے)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1482 - صحيح لغيره
Another version
Abu Hafs, the freed slave of 'Aishah, narrated that 'Aishah told him: When the sun was eclipsed during the time of the Messenger of Allah (ﷺ), he performed wudu' and ordered that the call be given: 'As-salatu jami'ah.' He stood for a long time in prayer, and 'Aishah said: I thought that he recited Surah Al-Baqarah. Then he bowed for a long time, then he said: Sami' Allahu liman hamidah. Then he bowed, then prostrated. Then he stood up and did the same again, bowing twice and prostrating once. Then he sat and the eclipse ended.
পরিচ্ছেদঃ ১৪: অন্য আর এক প্রকার বিবরণ
১৪৮২. হিলাল ইবনু বিশর (রহ.) ..... আবু সায়িব (রহ.) হতে বর্ণিত। আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) তার নিকট বর্ণনা করতে গিয়ে বলেন, রসূলুল্লাহ (সা.)-এর যুগে একবার সূর্যের গ্রহণ লাগল। তখন রসূলুল্লাহ (সা.) সালাতে দাঁড়িয়ে গেলেন আর তার সাথে যারা ছিল তাঁরাও দাঁড়িয়ে গেল। তিনি দাঁড়ালেন আর দাঁড়ানোকে দীর্ঘ করলেন, তারপর রুকূ করলেন আর রুকূ'কেও দীর্ঘ করলেন। তারপর তাঁর মাথা উঠালেন ও সাজদাহ্ করলেন এবং সাজদাকেও লম্বা করলেন। তারপর মাথা উঠালেন ও বসলেন, আর বসাকেও দীর্ঘ করলেন। তারপর সাজদাহ করলেন এবং সাজদাকেও দীর্ঘ করলেন। তারপর মাথা উঠালেন ও দাড়িয়ে গেলেন। তিনি প্রথম রাক'আতে যা যা করেছিলেন। অর্থাৎ, দাঁড়ানো, রুকূ', সাজদাহ্ এবং বসা। তদ্রুপ দ্বিতীয় রাকআতেও করলেন। তিনি দ্বিতীয় রাক'আতের শেষ সাজদায় ফুক মারতে লাগলেন এবং কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, (হে আল্লাহ!) আমি তাদের মাঝে বিদ্যমান থাকাকালীন তুমি তাদের এমন শাস্তি দেয়ার ওয়াদা আমার নিকট করনি, তোমার নিকট মাগফিরাত চাওয়াকালীন তুমি তো আমার কাছে তাদের শাস্তি দেয়ার ওয়াদা করনি। তারপর তিনি মাথা উঠালেন এবং সূর্যও আলোকিত হয়ে গেল। তখন রসূলুল্লাহ (সা.) দাঁড়ালেন এবং খুৎবা দিলেন। তিনি আল্লাহর প্রশংসা এবং গুণগান করলেন। তারপর বললেন, সূর্য এবং চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের দু’টি নিদর্শন। অতএব, যখন তোমরা তাদের কোনটার গ্রহণ দেখতে পাও, তখন আল্লাহ তা'আলার যিকর অভিমুখে দ্রুত ধাবিত হও।
ঐ সত্তার কসম, যার হাতে আমার প্রাণ! নিশ্চয় জান্নাত আমার নিকটবর্তী করে দেয়া হয়েছিল, আমি যদি হস্ত প্রসারিত করতাম তাহলে আমি তার ফলরাশি ধরতে পারতাম আর জাহান্নামও আমার নিকটবর্তী করে দেয়া হয়েছিল। আমি তাঁর থেকে বেঁচে থাকতে লাগলাম এ ভয়ে যে, তা তোমাদের বেহুশ করে না ফেলে! আমি তাতে হিমইয়ার গোত্রের এক মহিলাকে দেখতে পেলাম। তাকে একটি বিড়ালের কারণে ‘আযাব দেয়া হচ্ছে, যাকে সে বেঁধে রেখেছিল। তাকে জমিনের কীট-পতঙ্গ খাওয়ার জন্যে ছেড়েও দিত না আর তাকে সে খাদ্য ও পানিও দিত না, এমনকি বিড়ালটা মারা গিয়েছিল। আমি তাকে দেখতে পেলাম যে, বিড়ালটি ঐ মহিলাকে খামচাচ্ছে। যখনই সে তার দিকে মুখ করেছে, আর যখন সে পিছনে ফিরেছে, তখন তার নিতম্বে খামচাচ্ছে। এমনকি আমি তাতে দাদা গোত্রের জুতাওয়ালাকেও দেখেছি, তাকে দু' শাখা বিশিষ্ট একটি লাঠি দ্বারা ঠেলে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। আমি তাতে মাথা বাঁকা লাঠিওয়ালা মানুষটিকে দেখেছি, যে বক্র মাথা লাঠি দ্বারা হাজীদের মাল চুরি করত। সে জাহান্নামে বক্র মাথা লাঠিতে ঠেস দিয়ে বলছে, আমি বক্র মাথা লাঠি দ্বারা চুরি করতাম।
باب نَوْعٌ آخَرُ
أَخْبَرَنَا هِلَالُ بْنُ بِشْرٍ، قال: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ الصَّمَدِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، قال: حَدَّثَنِي أَبِي السَّائِبُ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو حَدَّثَهُ، قال: انْكَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الصَّلَاةِ وَقَامَ الَّذِينَ مَعَهُ، فَقَامَ قِيَامًا فَأَطَالَ الْقِيَامَ، ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَسَجَدَ فَأَطَالَ السُّجُودَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَجَلَسَ فَأَطَالَ الْجُلُوسَ، ثُمَّ سَجَدَ فَأَطَالَ السُّجُودَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَقَامَ فَصَنَعَ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ مِثْلَ مَا صَنَعَ فِي الرَّكْعَةِ الْأُولَى مِنَ الْقِيَامِ وَالرُّكُوعِ وَالسُّجُودِ وَالْجُلُوسِ، فَجَعَلَ يَنْفُخُ فِي آخِرِ سُجُودِهِ مِنَ الرَّكْعَةِ الثَّانِيَةِ وَيَبْكِي وَيَقُولُ: لَمْ تَعِدْنِي هَذَا وَأَنَا فِيهِمْ لَمْ تَعِدْنِي هَذَا وَنَحْنُ نَسْتَغْفِرُكَ ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَانْجَلَتِ الشَّمْسُ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَطَبَ النَّاسَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ عَزَّ وَجَلَّ فَإِذَا رَأَيْتُمْ كُسُوفَ أَحَدِهِمَا فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَقَدْ أُدْنِيَتِ الْجَنَّةُ مِنِّي حَتَّى لَوْ بَسَطْتُ يَدِي لَتَعَاطَيْتُ مِنْ قُطُوفِهَا، وَلَقَدْ أُدْنِيَتِ النَّارُ مِنِّي حَتَّى لَقَدْ جَعَلْتُ أَتَّقِيهَا خَشْيَةَ أَنْ تَغْشَاكُمْ، حَتَّى رَأَيْتُ فِيهَا امْرَأَةً مِنْ حِمْيَرَ تُعَذَّبُ فِي هِرَّةٍ رَبَطَتْهَا فَلَمْ تَدَعْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الْأَرْضِ، فَلَا هِيَ أَطْعَمَتْهَا وَلَا هِيَ سَقَتْهَا حَتَّى مَاتَتْ، فَلَقَدْ رَأَيْتُهَا تَنْهَشُهَا إِذَا أَقْبَلَتْ وَإِذَا وَلَّتْ تَنْهَشُ أَلْيَتَهَا، وَحَتَّى رَأَيْتُ فِيهَا صَاحِبَ السِّبْتِيَّتَيْنِ أَخَا بَنِي الدَّعْدَاعِ يُدْفَعُ بِعَصًا ذَاتِ شُعْبَتَيْنِ فِي النَّارِ، وَحَتَّى رَأَيْتُ فِيهَا صَاحِبَ الْمِحْجَنِ الَّذِي كَانَ يَسْرِقُ الْحَاجَّ بِمِحْجَنِهِ مُتَّكِئًا عَلَى مِحْجَنِهِ فِي النَّارِ يَقُولُ: أَنَا سَارِقُ الْمِحْجَنِ .
تخریج دارالدعوہ: سنن ابی داود/الصلاة ۲۶۷ (۱۱۹۴)، سنن الترمذی/الشمائل ۴۴ (۳۰۷)، مسند احمد ۲/۱۵۹، ۱۶۳، ۱۸۸، ۱۹۸، ۲۲۳، (تحفة الأشراف: ۸۶۳۹)، ویأتی عند المؤلف فی برقم: ۱۴۹۷ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1483 - صحيح
Another version
Abdullah bin 'Amr said: The sun eclipsed during the time of the Messenger of Allah (ﷺ). The Messenger of Allah (ﷺ) got up to pray, and those who were with him also got up. He stood for a long time, then he bowed for a long time, then he raised his head and (then) prostrated for a long time. Then he raised his head and sat for a long time. Then he prostrated for a long time, then he raised his head and stood up, and he did in the second rak'ah the same as he had done in the first, standing, bowing, prostrating and sitting. He started blowing and weeping at the end of his prostration in the second rak'ah, saying: 'You did not tell me that You would do that while I was still among them; You d not tell me that You would do that while we are asking You for forgiveness.' Then he raised his head and the eclipse ended. The Messenger of Allah (ﷺ) stood and addressed the people. He praised and glorified Allah then he said: The sun and moon are two of the signs of Allah (SWT), the Mighty and Sublime. If you see either of them being eclipsed, then hasten to remember Allah (SWT), the Mighty and Sublime. By the One in Whose Hand is the soul of Muhammad, Paradise was brought so near to me that if I had stretched out my hand, I could have taken some of its fruits. And Hell was brought so near to me that I tried to ward it off for fear it may overwhelm you. I saw therein a woman from Himyar who was being punished because of a cat she tied up, not leaving it free to eat of the vermin of the earth, nor feeding it or giving it water, until it died. I saw it biting her when she came and biting her backside when she went. And I saw the owner of the Sabtiyatain, the brother of Banu As-Da'da, being pushed with a two-pronged stick in the Fire. And I saw the owner of the stick with a crooked end, who used to steal from the Hajj pilgrims with that crooked stick, leaning on his stick in Hell and saying: 'I am the thief with the crooked stick.'
পরিচ্ছেদঃ ১৪: অন্য আর এক প্রকার বিবরণ
১৪৮৩. মুহাম্মাদ ইবনু উবায়দুল্লাহ ইবনু আবদুল আযীম (রহ.) ..... আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একবার রসূলুল্লাহ (সা.) -এর যুগে সূর্যগ্রহণ লেগে গেল। তখন তিনি দাঁড়ালেন এবং মানুষদের নিয়ে সালাত আদায় করলেন। তিনি দাঁড়ানোকে লম্বা করলেন, তারপর রুকূ করলেন আর রুকূ ও দীর্ঘ করলেন। তারপর দাঁড়ালেন এবং দাঁড়ানোকেও দীর্ঘায়িত করলেন কিন্তু তা আগের দাঁড়ানো থেকে সংক্ষিপ্ত ছিল। তারপর রুকূ করলেন এবং রুকূ'কেও দীর্ঘ করলেন, কিন্তু পূর্ববর্তী রুকূ থেকে সংক্ষিপ্ত ছিল। তারপর সাজদাহ্ করলেন আর সাজদাহকেও দীর্ঘ করলেন। পরে তার মাথা উঠালেন, পুনরায় সাজদাহ্ করলেন। আর সাজদার লম্বা করলেন কিন্তু তা পূর্ববর্তী সাজদাহ্ থেকে সংক্ষিপ্ত ছিল। তারপর দাঁড়ালেন ও দু' রুকূ করলেন এবং তাতেও পূর্বের মতো করলেন। অতঃপর দু'টি সাজদাহ্ করলেন এবং তাতেও পূর্বের ন্যায় করলেন। এভাবে তিনি তাঁর সালাত সমাপ্ত করলেন। তারপর বললেন, সূর্য এবং চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের দু’টি নিদর্শন। অবশ্যই কারও জন্ম মৃত্যুর কারণে তাদের গ্রহণ হয় না। অতএব, তোমরা যখন তা দেখবে তখন শীঘ্র আল্লাহর যিকর এবং সালাতের প্রতি ধাবিত হবে।
باب نَوْعٌ آخَرُ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْعَظِيمِ، قال: حَدَّثَنِي إِبْرَاهِيمُ سَبَلَانُ، قال: حَدَّثَنَا عَبَّادُ بْنُ عَبَّادٍ الْمُهَلَّبِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قال: كَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَامَ فَصَلَّى لِلنَّاسِ، فَأَطَالَ الْقِيَامَ ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ، ثُمَّ قَامَ فَأَطَالَ الْقِيَامَ وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ، ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ، ثُمَّ سَجَدَ فَأَطَالَ السُّجُودَ، ثُمَّ رَفَعَ ثُمَّ سَجَدَ فَأَطَالَ السُّجُودَ وَهُوَ دُونَ السُّجُودِ الْأَوَّلِ، ثُمَّ قَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ وَفَعَلَ فِيهِمَا مِثْلَ ذَلِكَ، ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ يَفْعَلُ فِيهِمَا مِثْلَ ذَلِكَ، حَتَّى فَرَغَ مِنْ صَلَاتِهِ ثُمَّ قَالَ: إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ وَإِنَّهُمَا لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَافْزَعُوا إِلَى ذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ وَإِلَى الصَّلَاةِ .
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۱۵۰۳۳) (حسن صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1484 - حسن صحيح
Another version
It was narrated that Abu Hurairah said: The sun eclipsed during the time of the Messenger of Allah (ﷺ). He stood and led the people in prayer. He stood for a long time, then he bowed for a long time, then he stood for a long time that was shorter than the first time, then he bowed for a long time that was shorter than the first time. Then he prostrated for a long time, then he sat up, then he prostrated for a long time that was shorter than the first time. Then he stood up and bowed twice again, doing the same again. Then he prostrated twice, doing the same again, until he had finished his prayer. Then he said: 'The sun and the moon are two of the signs of Allah (SWT), and they do not become eclipsed for the death or birth of anyone. If you see that then hasted to remember Allah (SWT) and pray.'
পরিচ্ছেদঃ ১৫: অন্য আর এক প্রকার বিবরণ
১৪৮৪. হিলাল ইবনুল আলা ইবনু হিলাল (রহ.) ..... আসওয়াদ ইবনু কয়স (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, বাসরার অধিবাসী সা'লাবাহ্ ইবনু আব্বাদ ‘আবদী (রহ.) একদিন সামুরাহ ইবনু জুন্দুব (রাঃ)-এর খুৎবায় হাজির ছিলেন। তিনি তাঁর খুৎবায় রসূলুল্লাহ (সা.) থেকে একটি হাদীস বর্ণনা করলেন। সামুরাহ (রাঃ) বললেন, আমি এবং এক আনসারী গোলাম রসূলুল্লাহ (সা.)-এর যুগে একদিন আমাদের লক্ষ্যস্থলে তীর নিক্ষেপ করছিলাম। ইতোমধ্যে যখন সূর্য দিগন্তে দর্শনার্থীদের দৃষ্টিতে দু' কি তিন বর্শার পরিমাণ মাত্র অবশিষ্ট রয়ে গেল, তা কালো হয়ে গেল। তখন আমাদের একজন তার সাথীকে বলল, তুমি আমাদের সাথে মসজিদে চল। আল্লাহর কসম! নিশ্চয় রসূলুল্লাহ (সা.)-এর যুগে সূর্যের এ অবস্থা তার উম্মতের জন্যে কোন নতুন ঘটনার ইঙ্গিতবহ।
তিনি বলেন, তখন আমরা মসজিদে গেলাম এবং রসূলুল্লাহ (সা.)-কে এমন অবস্থায় পেলাম যে, তিনি অগ্রসর হয়ে সালাতে দাঁড়ালেন। তিনি সালাতে এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইলেন যে, ইতোপূর্বে তিনি আমাদের নিয়ে সালাতে এতক্ষণ দাঁড়িয়ে থাকেননি। তার কোন শব্দ আমরা শুনছিলাম না। অতঃপর তিনি আমাদেরসহ এত দীর্ঘ রুকূ করলেন যে, ইতোপূর্বে কোন সালাতে আমাদের নিয়ে এত লম্বা রুকূ' করেননি। আমরা তাঁর কোন আওয়াজ শুনছিলাম না। এরপর তিনি আমাদের নিয়ে এত দীর্ঘ সাজদাহ্ করলেন যে, ইতোপূর্বে কোন সালাতে এরূপ দীর্ঘ সাজদাহ্ করেননি। তাঁর কোন আওয়াজ আমরা শুনছিলাম না। তারপর তিনি অনুরূপভাবে দ্বিতীয় রাক'আতেও করলেন। তিনি বলেন, তাঁর দ্বিতীয় রাকআতে বসা অবস্থায় সূর্যের আলো বিকশিত হয়ে গেল। পরে তিনি সালাম ফিরালেন এবং আল্লাহ তা'আলার প্রশংসা ও গুণকীর্তন করলেন এবং এ কথার সাক্ষ্য দিলেন যে, আল্লাহ ভিন্ন প্রকৃতপক্ষে কোন মা'বুদ নেই এবং এ কথারও সাক্ষ্য দিলেন যে, তিনি আল্লাহর বান্দা এবং তাঁর রসূল। (সংক্ষিপ্ত)
باب نَوْعٌ آخَرُ
أَخْبَرَنَا هِلَالُ بْنُ الْعَلَاءِ بْنِ هِلَالٍ، قال: حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عَيَّاشٍ، قال: حَدَّثَنَا زُهَيْرٌ، قال: حَدَّثَنَا الْأَسْوَدُ بْنُ قَيْسٍ، قال: حَدَّثَنِي ثَعْلَبَةُ بْنُ عَبَّادٍ الْعَبْدِيُّ مِنْ أَهْلِ الْبَصْرَةِ، أَنَّهُ شَهِدَ خُطْبَةً يَوْمًا لِسَمُرَةَ بْنِ جُنْدُبٍ، فَذَكَرَ فِي خُطْبَتِهِ حَدِيثًا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ سَمُرَةُ بْنُ جُنْدُبٍ: بَيْنَا أَنَا يَوْمًا وَغُلَامٌ مِنَ الْأَنْصَارِ نَرْمِي غَرَضَيْنِ لَنَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى إِذَا كَانَتِ الشَّمْسُ قِيدَ رُمْحَيْنِ أَوْ ثَلَاثَةٍ فِي عَيْنِ النَّاظِرِ مِنَ الْأُفُقِ اسْوَدَّتْ، فَقَالَ أَحَدُنَا لِصَاحِبِهِ: انْطَلِقْ بِنَا إِلَى الْمَسْجِدِ، فَوَاللَّهِ لَيُحْدِثَنَّ شَأْنُ هَذِهِ الشَّمْسِ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أُمَّتِهِ، حَدَثًا قَالَ: فَدَفَعْنَا إِلَى الْمَسْجِدِ، قَالَ: فَوَافَيْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ خَرَجَ إِلَى النَّاسِ، قَالَ: فَاسْتَقْدَمَ فَصَلَّى فَقَامَ كَأَطْوَلِ قِيَامٍ قَامَ بِنَا فِي صَلَاةٍ قَطُّ مَا نَسْمَعُ لَهُ صَوْتًا، ثُمَّ رَكَعَ بِنَا كَأَطْوَلِ رُكُوعٍ مَا رَكَعَ بِنَا فِي صَلَاةٍ قَطُّ مَا نَسْمَعُ لَهُ صَوْتًا، ثُمَّ سَجَدَ بِنَا كَأَطْوَلِ سُجُودٍ مَا سَجَدَ بِنَا فِي صَلَاةٍ قَطُّ لَا نَسْمَعُ لَهُ صَوْتًا، ثُمَّ فَعَلَ ذَلِكَ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ مِثْلَ ذَلِكَ، قَالَ: فَوَافَقَ تَجَلِّي الشَّمْسِ جُلُوسَهُ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ، فَسَلَّمَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، وَشَهِدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَشَهِدَ أَنَّهُ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ، مُخْتَصَرٌ.
تخریج دارالدعوہ: سنن ابی داود/الصلاة ۲۶۲ (۱۱۸۴)، سنن الترمذی/الصلاة ۲۸۰ (الجمعة ۴۵) (۵۶۲) مختصراً، سنن ابن ماجہ/الإقامة ۱۵۲ (۱۲۶۴) مختصراً، (تحفة الأشراف: ۴۵۷۳)، مسند احمد ۵/۱۴، ۱۶، ۱۷، ۱۹، ۲۳، ویأتی عند المؤلف برقم: ۱۵۰۲ مختصراً (ضعیف) (اس کے راوی ’’ثعلبہ‘‘ لین الحدیث ہیں)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1485 - ضعيف
Another version
Tha'labah bin 'Abbad Al-'Abdi from the people of Al-Basrah narrated that: He attended a Khutbah one day that was delivered by Samurah bin Jundub. In his Khutbah he mentioned a hadith from the Messenger of Allah (ﷺ). Samurah bin Jundub said: One day a boy from among the Ansar and I were shooting at two targets of ours, during the time of the Messenger of Allah (ﷺ), when the sun was at a height of two or three spears as it appears to one who is looking at the horizon. The sun turned black, and we said to one another, let us go to the masjid, for by Allah (SWT) this must herald some event concerning the Messenger of Allah (ﷺ) and his ummah. We went to the masjid and we saw the Messenger of Allah (ﷺ) coming out to the people. He went forward and prayed. He stood for the longest time that he had ever stood in any prayer in which he led us, but we did not hear him saying anything. Then he bowed for the longest time that he had ever bowed in any prayer in which he led us, but we did not hear him saying anything. Then he prostrated for the longest time that he had ever prostrated in any prayer in which he led us, but we did not hear him saying anything. The he did likewise in the second rak'ah. And the eclipse ended as he was sitting at the end of the second rak'ah. The he said the salam, then he praised and glorified Allah (SWT), and bore witness that there is none worthy of worship but Allah (SWT) and he bore witness that he was the slave and Messenger of Allah. Narrated in abridged form.
পরিচ্ছেদঃ ১৬: অন্য আর এক প্রকার বর্ণনা
১৪৮৫. মুহাম্মাদ ইবনু বাশশার (রহ.) ..... নুমান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.)-এর যুগে একবার সূর্যগ্রহণ লাগল। তখন তিনি ভীতসন্ত্রস্ত হয়ে তার কাপড় সামলাতে সামলাতে বের হয়ে মসজিদে গেলেন এবং আমাদের নিয়ে এভাবে সালাত আদায় করতে থাকলেন যে, সূর্য আলোকিত হয়ে গেল। যখন সূর্য আলোকিত হয়ে গেল, তখন তিনি বললেন, মানুষেরা ধারণা করে যে, সূর্য এবং চন্দ্রগ্রহণ শুধু বিশিষ্ট ব্যক্তিদের ইন্তিকালের কারণেই হয়ে থাকে, কিন্তু বিষয়টি তা নয়। কারও জন্ম মৃত্যুর কারণে চন্দ্র-সূর্য গ্রহণ হয় না, বরং তা হলো আল্লাহর নিদর্শনসমূহের দু'টি নিদর্শন। যখন আল্লাহ তা'আলা তাঁর কোন সৃষ্টির প্রতি তাঁর নিদর্শনের বহিঃপ্রকাশ ঘটান, তখন ঐ সৃষ্টি তার অনুগত হয়ে যায়। অতএব, তোমরা যখন তা দেখ, তখন সালাত আদায় কর, তোমাদের আদায়কৃত ফরয সালাতের মধ্যে সম্প্রতি আদায়কৃত সালাতের ন্যায়।
باب نَوْعٌ آخَرُ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قال: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قال: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قال: انْكَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَرَجَ يَجُرُّ ثَوْبَهُ فَزِعًا حَتَّى أَتَى الْمَسْجِدَ، فَلَمْ يَزَلْ يُصَلِّي بِنَا حَتَّى انْجَلَتْ، فَلَمَّا انْجَلَتْ، قَالَ: إِنَّ نَاسًا يَزْعُمُونَ أَنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لَا يَنْكَسِفَانِ إِلَّا لِمَوْتِ عَظِيمٍ مِنَ الْعُظَمَاءِ وَلَيْسَ كَذَلِكَ، إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ وَلَكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ عَزَّ وَجَلَّ، إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ إِذَا بَدَا لِشَيْءٍ مِنْ خَلْقِهِ خَشَعَ لَهُ، فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَصَلُّوا كَأَحْدَثِ صَلَاةٍ صَلَّيْتُمُوهَا مِنَ الْمَكْتُوبَةِ .
تخریج دارالدعوہ: سنن ابی داود/الصلاة ۲۶۷ (۱۱۹۳) مختصراً، سنن ابن ماجہ/الإقامة ۱۵۲ (۱۲۶۲)، (تحفة الأشراف: ۱۱۶۳۱)، مسند احمد ۴/۲۶۷، ۲۶۹، ۲۷۱، ۲۷۷، ویأتي عند المؤلف بأقام: ۱۴۸۹، ۱۴۹۰ (ضعیف) (اس کی سند اور متن دونوں میں اضطراب ہے، اس کا سبب ابو قلابہ مدلس ہیں، دیکھئے إرواء رقم: ۶۶۲)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1486 - ضعيف
Another version
It was narrated that An-Nu'man bin Bashir said: The sun eclipsed during the time of the Messenger of Allah (ﷺ) and he rushed out, dragging his cloak until he came to the masjid. He continued leading us in prayer until the eclipse ended. When it ended, he said: 'People claim that the eclipse of the sun and moon only happen when a great man dies, but that is not so. Eclipses of the sun and the moon do not happen for the death or birth of anyone, but they are signs from Allah (SWT), the Mighty and Sublime. When Allah, the Mighty and Sublime, manifests Himself to anything of His creation, it humbles itself before Him, so if you see that then pray like the last obligatory prayer you did before that.'
পরিচ্ছেদঃ ১৬: অন্য আর এক প্রকার বর্ণনা
১৪৮৬. ইব্রাহীম ইবনু ইয়াকূব (রহ.) ..... কবীসাহ ইবনু মুখারিক আল হিলালী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একবার সূর্যগ্রহণ লাগল। তখন আমরা আল্লাহর রসূল (সা.) -এর সাথে মদীনায় ছিলাম। তখন তিনি ভীতসন্ত্রস্ত হয়ে কাপড় সামলাতে সামলাতে বের হলেন। তারপর দু' রাকআত সালাত আদায় করলেন এবং তা এত দীর্ঘায়িত করলেন যে, তাঁর সালাতের সমাপ্তির সাথে সাথে সূর্যের আলো বিকশিত হয়ে গেল। এরপর তিনি আল্লাহ তা'আলার প্রশংসা ও গুণাগুন বর্ণনা করলেন। অতঃপর বললেন যে, চন্দ্র-সূর্য আল্লাহর নিদর্শনসমূহের দু'টি নিদর্শন। নিশ্চয় কারও জন্ম মৃত্যুর কারণে তাদের গ্রহণ হয় না। অতএব তোমরা যখন তার কোন কিছু দেখতে পাও, তখন সালাত আদায় কর তোমাদের সম্প্রতি আদায়কৃত ফরয সালাতের ন্যায়।
باب نَوْعٌ آخَرُ
وأَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قال: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، أَنَّ جَدَّهُ عُبَيْدَ اللَّهِ بْنَ الْوَازِعِ حَدَّثَهُ، قال: حَدَّثَنَا أَيُّوبُ السَّخْتِيَانِيُّ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ قَبِيصَةَ بْنِ مُخَارِقٍ الْهِلَالِيِّ، قال: كَسَفَتِ الشَّمْسُ وَنَحْنُ إِذْ ذَاكَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ، فَخَرَجَ فَزِعًا يَجُرُّ ثَوْبَهُ، فَصَلَّى رَكْعَتَيْنِ أَطَالَهُمَا فَوَافَقَ انْصِرَافُهُ انْجِلَاءَ الشَّمْسِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ وَإِنَّهُمَا لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمْ مِنْ ذَلِكَ شَيْئًا فَصَلُّوا كَأَحْدَثِ صَلَاةٍ مَكْتُوبَةٍ صَلَّيْتُمُوهَا .
تخریج دارالدعوہ: سنن ابی داود/الصلاة ۲۶۲ (۱۱۸۵، ۱۱۸۶)، (تحفة الأشراف: ۱۱۰۶۵)، مسند احمد ۵/۶۰، ۶۱ (ضعیف) (یہاں ابو قلابة مدلس نے ’’نعمان‘‘ کے بجائے ’’قبیصہ‘‘ کانام لیا ہے، مذکورہ سبب سے یہ روایت بھی ضعیف ہے)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1487 - ضعيف
Another version
It was narrated that Qabisah bin Mukhariq Al-Hilali said: There was an eclipse of the sun and at the time we were with the Messenger of Allah (ﷺ) in Al-Madinah. He rushed out dragging his garment and prayed two rak'ahs, which he made lengthy. The end of his prayer coincided with the end of the eclipse. He praised and glorified Allah (SWT), then he said: 'The sun and the moon are two of the signs of Allah (SWT), and they do not become eclipsed for the death or birth of anyone. If you see anything of that, then pray like the last obligatory prayer you did before that.'
পরিচ্ছেদঃ ১৬: অন্য আর এক প্রকার বর্ণনা
১৪৮৭. মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহ.) ..... কবীসাহ্ আল হিলালী (রাঃ) হতে বর্ণিত। একবার সূর্যগ্রহণ লেগে গেল। তখন আল্লাহর নবী (সা.) দু' রাক'আত, দু' রাক'আত করে সালাত আদায় করতে লাগলেন। ইত্যবসরে সূর্য আলোকিত হয়ে গেল। তারপর তিনি বললেন, কারো ইন্তিকালের কারণে চন্দ্র-সূর্যের গ্রহণ হয় না বরং তারা হল আল্লাহর সৃষ্টির বস্তুসমূহের মধ্যে দু'টি বস্তু, আর আল্লাহ তা'আলা তাঁর সৃষ্টিতে যা ইচ্ছা নতুন নতুন সৃষ্টি করেন এবং আল্লাহ তা'আলা যখন তাঁর সৃষ্টির কোন বস্তুতে তাঁর নিদর্শনের বহিঃপ্রকাশ ঘটান তখন তা তার অনুগত হয়ে যায়। অতএব সূর্য এবং চন্দ্রে যদি নতুন কিছু ঘটে, তবে তোমরা সালাত আদায় করতে থাকবে, তা আলোকিত হওয়া অথবা আল্লাহ তা'আলার নতুন কোনো ফায়সালা না হওয়া পর্যন্ত।
باب نَوْعٌ آخَرُ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قال: حَدَّثَنَا مُعَاذٌ وَهُوَ ابْنُ هِشَامٍ، قال: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ قَبِيصَةَ الْهِلَالِيِّ، أَنَّ الشَّمْسَ انْخَسَفَتْ فَصَلَّى نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ حَتَّى انْجَلَتْ، ثُمَّ قَالَ: إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لَا يَنْخَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَكِنَّهُمَا خَلْقَانِ مِنْ خَلْقِهِ، وَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُحْدِثُ فِي خَلْقِهِ مَا شَاءَ، وَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ إِذَا تَجَلَّى لِشَيْءٍ مِنْ خَلْقِهِ يَخْشَعُ لَهُ، فَأَيُّهُمَا حَدَثَ فَصَلُّوا حَتَّى يَنْجَلِيَ أَوْ يُحْدِثَ اللَّهُ أَمْرًا .
تخریج دارالدعوہ: انظر ما قبلہ (ضعیف)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1488 - ضعيف
Another version
It was narrated from Qabisah Al-Hilali: That there was an eclipse of the sun and the Prophet of Allah (ﷺ) prayed two rak'ahs until it ended. Then he said: The sun and the moon do not become eclipsed for the death of anyone, but they are two of His creations. Allah, the Mighty and Sublime, causes whatever He wants to happen in His creation. If Allah (SWT), the Mighty and Sublime, manifests Himself to any of His creation, it humbles itself before Him, so if either of them (solar or lunar eclipse) happens, pray until it is over or until Allah causes something to happen.
পরিচ্ছেদঃ ১৬: অন্য আর এক প্রকার বর্ণনা
১৪৮৮. মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহ.) ..... নু'মান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিত। নবী (সা.) বলেছেন: যখন সূর্য এবং চন্দ্রের গ্রহণ লেগে যায়, তখন তোমরা সম্প্রতি আদায়কৃত সালাতের ন্যায় সালাত আদায় কর।
باب نَوْعٌ آخَرُ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، عَنْ مُعَاذِ بْنِ هِشَامٍ، قال: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا خَسَفَتِ الشَّمْسُ وَالْقَمَرُ فَصَلُّوا كَأَحْدَثِ صَلَاةٍ صَلَّيْتُمُوهَا .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۴۸۶ (ضعیف)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1489 - ضعيف
Another version
It was narrated from An-Nu'man bin Bashir that : The Prophet (ﷺ) said: If there is an eclipse of the sun or the moon, pray like the last obligatory prayer you did before that.
পরিচ্ছেদঃ ১৬: অন্য আর এক প্রকার বর্ণনা
১৪৮৯. আহমাদ ইবনু উসমান ইবনু হাকীম (রহ.) ..... নুমান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিত, যখন সূর্য গ্রহণ লেগে গেল, তখন রসূলুল্লাহ (সা.) আমাদের সালাতের ন্যায় সালাত আদায় করলেন। তিনি রুকূ ও সাজদাহ্ করলেন।
باب نَوْعٌ آخَرُ
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ، قال: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، عَنِ الْحَسَنِ بْنِ صَالِحٍ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى حِينَ انْكَسَفَتِ الشَّمْسُ مِثْلَ صَلَاتِنَا يَرْكَعُ وَيَسْجُدُ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۴۸۶ (ضعیف)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1490 - ضعيف
Another version
It was narrated from An-Nu'man bin Bashir that: The Messenger of Allah (ﷺ) prayed when there was an eclipse of the sun like our prayer, bowing and prostrating.
পরিচ্ছেদঃ ১৬: অন্য আর এক প্রকার বর্ণনা
১৪৯০. মুহাম্মাদ ইবনু বাশশার (রহ.) ..... নুমান ইবনু বাশীর (রাঃ)-এর সূত্রে নবী (সা.) হতে বর্ণিত। তিনি একদিন অতি দ্রুত মসজিদ অভিমুখে বের হয়ে গেলেন, তখন সূর্যগ্রহণ লেগে গিয়েছিল। তারপর এমনিভাবে সালাত আদায় করলেন যে, সূর্য আলোকিত হয়ে গেল। এরপর বললেন, জাহিলিয়্যাহ যুগের লোকেরা বলত যে, পৃথিবীর কোন মহান ব্যক্তির ইন্তিকাল ছাড়া চন্দ্র-সূর্যের গ্রহণ হয় না। অথচ কারও জন্মমৃত্যুর কারণে চন্দ্র-সূর্যের গ্রহণ হয় না। তারা আল্লাহর সৃষ্ট বস্তুসমূহের দু'টি বস্তু। আল্লাহ তা'আলা তাঁর সৃষ্টিতে যা যা ইচ্ছা নতুন ঘটনা সংঘটিত করেন। অতএব সূর্য এবং চন্দ্রের কারও যদি গ্রহণ লাগে, তবে তোমরা সালাত আদায় করতে থাকবে, তা আলোকিত হওয়া অথবা আল্লাহ তা'আলার নতুন কোন ফায়সালা হওয়া পর্যন্ত।
باب نَوْعٌ آخَرُ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قال: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قال: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ خَرَجَ يَوْمًا مُسْتَعْجِلًا إِلَى الْمَسْجِدِ وَقَدِ انْكَسَفَتِ الشَّمْسُ فَصَلَّى حَتَّى انْجَلَتْ، ثُمَّ قَالَ: إِنَّ أَهْلَ الْجَاهِلِيَّةِ كَانُوا، يَقُولُونَ: إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لَا يَنْخَسِفَانِ إِلَّا لِمَوْتِ عَظِيمٍ مِنْ عُظَمَاءِ أَهْلِ الْأَرْضِ، وَإِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لَا يَنْخَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، وَلَكِنَّهُمَا خَلِيقَتَانِ مِنْ خَلْقِهِ يُحْدِثُ اللَّهُ فِي خَلْقِهِ مَا يَشَاءُ، فَأَيُّهُمَا انْخَسَفَ فَصَلُّوا حَتَّى يَنْجَلِيَ أَوْ يُحْدِثَ اللَّهُ أَمْرًا .
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۱۱۶۱۵) (ضعیف) (سند میں حسن بصری مدلس ہیں اور یہاں روایت عنعنہ سے ہے، اور سند میں انقطاع ہے، تراجع الالبانی ۳۳۹)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1491 - ضعيف
Another version
It was narrated from An-Nu'man bin Bashir that : The Prophet (ﷺ) came rushing out to the masjid one day when the sun eclipsed, and he prayed until the eclipse ended, then he said: The people of Jahilliyyah used to say that eclipses of the sun and the moon only happened when some great man on earth died. But eclipses of the sun and the moon do not happen for the death or birth of anyone. Rather they are two of the creations of Allah (SWT) and Allah (SWT) causes to happen in His creation what He wills. Whichever of them becomes eclipsed, pray until it is over or Allah (SWT) causes something to happen.
পরিচ্ছেদঃ ১৬: অন্য আর এক প্রকার বর্ণনা
১৪৯১. ইমরান ইবনু মূসা (রহ.)…. আবূ বাকরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (সা.)-এর নিকটে ছিলাম, ইতোমধ্যে সূর্যের গ্রহণ লাগল। তখন রসূলুল্লাহ (সা.) চাদর সামলাতে সামলাতে বের হয়ে মসজিদ পর্যন্ত পৌছে গেলেন। অন্যান্য লোকেরাও মসজিদে জমা হয়ে গেল। তখন তিনি আমাদের নিয়ে দু' রাকআত সালাত আদায় করলেন। যখন সূর্য আলোকিত হয়ে গেল, তিনি বললেনঃ চন্দ্র-সূর্য আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে দু'টি নিদর্শন, আল্লাহ তা'আলা তদ্বারা বান্দাদের ভয় দেখিয়ে থাকেন। আর কারো জন্ম মৃত্যুর কারণে তাদের গ্রহণ হয় না। অতএব তোমরা যখন তা দেখবে, তখন সালাত আদায় করবে তোমাদের তোমাদের মাঝে আপতিত বিপদ দূর হওয়া পর্যন্ত। তা এ জন্য বললেন যে, রাসুলুল্লাহ (সা.)-এর এক ছেলে ইবরাহীম (রাঃ) মৃত্যুবরণ করেছিল। তখন লোকেরা বলাবলি করতে লাগল যে, সূর্যের গ্রহণ তার মৃত্যুর কারণেই হয়েছে।
باب نَوْعٌ آخَرُ
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى، قال: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قال: حَدَّثَنَا يُونُسُ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قال: كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَانْكَسَفَتِ الشَّمْسُ فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجُرُّ رِدَاءَهُ، حَتَّى انْتَهَى إِلَى الْمَسْجِدِ وَثَابَ إِلَيْهِ النَّاسُ فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ، فَلَمَّا انْكَشَفَتِ الشَّمْسُ، قَالَ: إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ يُخَوِّفُ اللَّهُ عَزَّ وَجَلَّ بِهِمَا عِبَادَهُ وَإِنَّهُمَا لَا يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَصَلُّوا حَتَّى يُكْشَفَ مَا بِكُمْ وَذَلِكَ أَنَّ ابْنًا لَهُ مَاتَ يُقَالُ لَهُ: إِبْرَاهِيمُ، فَقَالَ لَهُ نَاسٌ فِي ذَلِكَ.
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۴۶۰ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1492 - صحيح
Another version
It was narrated that Abu Bakrah said: We were with the Messenger of Allah (ﷺ) when the sun became eclipsed. The Messenger of Allah (ﷺ) went out dragging his garment, until he came to the masjid, and the people gathered around him. He led us in praying two rak'ahs and when (the eclipse) ended he said: 'The sun and the moon are two of the signs of Allah (SWT) by means of which Allah (SWT), the Mighty and Sublime, strikes fear into His slaves. They do not become eclipsed for the death or birth of anyone. If you see that, then pray until Allah (SWT)r relieves you of fear.' That was because his son named Ibrahim had died, and the people suggested to him that (the eclipse) happened because of that.
পরিচ্ছেদঃ ১৬: অন্য আর এক প্রকার বর্ণনা
১৪৯২. ইসমাঈল ইবনু মাস'উদ (রহ.) ..... আবূ বাকরাহ (রাঃ) হতে বর্ণিত। রাসুলুল্লাহ (সা.) তোমাদের সদ্য সমাপ্ত সালাতের মতো দু' রাক্আত সালাত আদায় করেছিলেন আর তখন সূর্য গ্রহণের কথা উল্লেখ করলেন।
باب نَوْعٌ آخَرُ
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قال: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَشْعَثَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى رَكْعَتَيْنِ مِثْلَ صَلَاتِكُمْ هَذِهِ وَذَكَرَ كُسُوفَ الشَّمْسِ.
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۴۶۰ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1493 - صحيح
Another version
It was narrated from Abu Bakrah that: The Messenger of Allah (ﷺ) prayed two rak'ahs like this prayer of yours, and he mentioned the eclipse of the sun.
পরিচ্ছেদঃ ১৭: সূর্য গ্রহণকালীন সালাত কিরাআতের পরিমাণ
১৪৯৩. মুহাম্মাদ ইবনু সালামাহ (রহ.) ..... ‘আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একবার সূর্যগ্রহণ লাগল, তখন রসূলুল্লাহ (সা.) দু' রাক'আত সালাত আদায় করলেন। অন্যান্য মানুষও তার সঙ্গে ছিল। তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তাতে সূরা বাক্বারার পরিমাণ কিরা’আত পড়লেন। তিনি বলেন, তারপর দীর্ঘক্ষণ রুকূ করলেন, এরপর মাথা উঠিয়ে দীর্ঘক্ষণ দাঁড়ালেন কিন্তু তা আগের দাঁড়ানো থেকে সংক্ষিপ্ত ছিল। তারপর দীর্ঘক্ষণ রুকূ করলেন আর তা আগের রুকূ থেকে সংক্ষিপ্ত ছিল, তারপর সাজদাহ করলেন। পরে দীর্ঘক্ষণ দাঁড়ালেন কিন্তু তা পূর্ববর্তী দাঁড়ানো থেকে সংক্ষিপ্ত ছিল। এরপর দীর্ঘক্ষণ রুকূ করলেন, আর তা আগের রুকূ থেকে সংক্ষিপ্ত ছিল, তারপর মাথা উঠিয়ে দীর্ঘক্ষণ দাঁড়ালেন আর তা পূর্ববর্তী দাঁড়ানো থেকে সংক্ষিপ্ত ছিল। পুনরায় লম্বা রুকূ করলেন, আর তা আগের রুকূ থেকে সংক্ষিপ্ত ছিল। তারপর সাজদাহ্ করলেন, আর এভাবে সালাত শেষ করলেন। ইত্যবসরে সূর্য আলোকিত হয়ে গেল। তিনি বললেন, চন্দ্র-সূর্য আল্লাহর নিদর্শনসমূহের দু'টি নিদর্শন, কারো জন্ম-মৃত্যুর কারণে তাদের গ্রহণ হয় না। অতএব, তোমরা যখন তা দেখবে তখন আল্লাহর স্মরণ করবে। তারা (সাহাবীগণ) বললেন, হে আল্লাহর রসূল! আমরা দেখলাম যে, আপনি আপনার এ স্থানে কোন কিছু ধরতে চাইলেন। তারপর আপনাকে দেখলাম যে, আপনি পিছু হটে গেলেন। তিনি বললেন, আমি জান্নাত দেখলাম অথবা আমাকে তা দেখানো হলো। আমি তা থেকে একটি আঙ্গুরের ছড়া নিতে চাইলাম। যদি আমি তা নিতাম তাহলে অবশ্যই তোমরা তা থেকে পৃথিবী বিদ্যমান থাকা অবধি খেতে পারতে, আর আমি জাহান্নামও দেখলাম। আমি আজ যে দৃশ্য দেখেছি তা আর কখনো দেখিনি। আর আমি তার অধিকাংশ অধিবাসী মহিলাদেরকে দেখেছি। তারা বলল, (এরূপ) কেন? হে আল্লাহর রসূল! তিনি বললেন, তাদের নাশোকরীর কারণে। বলা হলো, তারা কি আল্লাহর নাশোকরী করে? তিনি বললেন, তারা স্বামীর নাশোকরী করে, তারা দয়ার নাশোকরী করে। যদি তুমি তাদের কারো প্রতি সুদীর্ঘকাল দয়া করে থাক, এরপর যদি তোমার কাছে অমনোপূত সামান্য কোন কিছুও দেখতে পায়, তা হলে বলবে, আমি তোমার কাছে মনোপূত কোন কিছু কখনও দেখিনি।
باب قَدْرِ الْقِرَاءَةِ فِي صَلاَةِ الْكُسُوفِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قال: حَدَّثَنَا ابْنُ الْقَاسِمِ، عَنْ مَالِكٍ، قال: حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْعَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، قال: خَسَفَتِ الشَّمْسُ فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسُ مَعَهُ، فَقَامَ قِيَامًا طَوِيلًا قَرَأَ نَحْوًا مِنْ سُورَةِ الْبَقَرَةِ، قَالَ: ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا، ثُمَّ رَفَعَ فَقَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ، ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ، ثُمَّ سَجَدَ ثُمَّ قَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ، ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ، ثُمَّ رَفَعَ فَقَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ، ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ، ثُمَّ سَجَدَ، ثُمَّ انْصَرَفَ وَقَدْ تَجَلَّتِ الشَّمْسُ، فَقَالَ: إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ لَا يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَاذْكُرُوا اللَّهَ عَزَّ وَجَلَّ . (حديث موقوف) (حديث مرفوع) قَالُوا: يَا رَسُولَ اللَّهِ رَأَيْنَاكَ تَنَاوَلْتَ شَيْئًا فِي مَقَامِكَ هَذَا ثُمَّ رَأَيْنَاكَ تَكَعْكَعْتَ، قَالَ: إِنِّي رَأَيْتُ الْجَنَّةَ أَوْ أُرِيتُ الْجَنَّةَ فَتَنَاوَلْتُ مِنْهَا عُنْقُودًا وَلَوْ أَخَذْتُهُ لَأَكَلْتُمْ مِنْهُ مَا بَقِيَتِ الدُّنْيَا، وَرَأَيْتُ النَّارَ فَلَمْ أَرَكَ الْيَوْمِ مَنْظَرًا قَطُّ وَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءَ ، قَالُوا: لِمَ يَا رَسُولَ اللَّهِ ؟ قَالَ: بِكُفْرِهِنَّ ، قِيلَ: يَكْفُرْنَ بِاللَّهِ، قَالَ: يَكْفُرْنَ الْعَشِيرَ وَيَكْفُرْنَ الْإِحْسَانَ، لَوْ أَحْسَنْتَ إِلَى إِحْدَاهُنَّ الدَّهْرَ ثُمَّ رَأَتْ مِنْكَ شَيْئًا، قَالَتْ: مَا رَأَيْتُ مِنْكَ خَيْرًا قَطُّ .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الإیمان ۲۱ (۲۹) مختصراً، ال صلاة ۵۱ (۴۳۱) مختصراً، الأذان ۹۱ (۷۴۸) مختصراً، الکسوف ۹ (۱۰۵۲)، بدء الخلق ۴ (۳۲۰۲) مختصراً، النکاح ۸۸ (۵۱۹۷)، صحیح مسلم/الکسوف ۳ (۹۰۷)، سنن ابی داود/الصلاة ۲۶۳ (۱۱۸۹)، (تحفة الأشراف: ۵۹۷۷)، موطا امام مالک/الکسوف ۱ (۲)، مسند احمد ۱/۲۹۸، ۳۵۸، سنن الدارمی/الصلاة ۱۸۷ (۱۵۶۹) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1494 - صحيح
Length of recitation for the eclipse prayer
It was narrated that 'Abdullah bin Abbas said: There was an eclipse of the sun and the Messenger of Allah (ﷺ) prayed and the people with him. He stood for long time reciting something like Surah Al-Baqarah, then he raised (his head) and stood for a long time, then he raised (his head) and stood for a long time which was shorter than the first time. Then he bowed for a long time, which was shorter than the first time, then he prostrated. Then he got up and stood for a long time, which was shorter than the first time, then he bowed for a long time, which was shorter than the first time, then he raised (his head) and stood for a long time, which was shorter than the first time. Then he bowed for a long time, which was shorter than the first time, then he prostrated, then he finished (his prayer) and the sun had been clear. He said: 'The sun and the moon are two of the signs of Allah (SWT) and they do not become eclipsed for the death or birth of anyone. If you see that then remember Allah (SWT) the Mighty and Sublime.' They said: 'O Messenger of Allah (ﷺ), we saw you stretching out your hand when you were standing, then we saw you moving backward. He said: 'I saw Paradise-or it was shown to me- and I reached out to a take a bunch of its fruits. If I ha taken it you would have eaten from it for as long as this world lasts. And I saw Hell and I have never seen anything like it, and I saw that most of its inhabitants are women.' They said: Why, O Messenger of Allah (ﷺ)? He said: 'Because of their ingratitude.' It was said: 'Are they ungrateful to Allah?' He said: 'They are ungrateful to their husbands and they are ungrateful for kind treatment. If you are kind to one of them for a lifetime, then she sees (one) bad thing from you, she will say: I have never seen anything good from you.'
পরিচ্ছেদঃ ১৮: গ্রহণকালীন সালাতে উচ্চৈঃস্বরে কিরা’আত পড়া
১৪৯৪. ইসহাক ইবনু ইবরাহীম (রহ.) ..... 'আয়িশাহ (রাঃ)-এর সূত্রে রসূলুল্লাহ (সা.) থেকে বর্ণিত। তিনি (সা.) চার রাক'আত সালাত আদায় করেছিলেন চার সাজদাহ দ্বারা এবং তাতে কিরা’আত উচ্চৈঃস্বরে পড়েছিলেন। যখন মাথা তুলতেন বলতেন, “সামি আল্ল-হু লিমান হামিদাহ, রব্বানা- ওয়ালাকাল হামদ।
باب الْجَهْرِ بِالْقِرَاءَةِ فِي صَلاَةِ الْكُسُوفِ
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قال: أَنْبَأَنَا الْوَلِيدُ، قال: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ نَمِرٍ، أَنَّهُ سَمِعَ الزُّهْرِيَّ يُحَدِّثُ، عَنْعُرْوَةَ، عَنْ عَائِشَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّهُ صَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ فِي أَرْبَعِ سَجَدَاتٍ وَجَهَرَ فِيهَا بِالْقِرَاءَةِ كُلَّمَا رَفَعَ رَأْسَهُ، قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الکسوف ۱۹ (۱۰۶۵)، صحیح مسلم/الکسوف ۱ (۹۰۱)، سنن ابی داود/الصلاة ۲۶۴ (۱۱۹۰)، (تحفة الأشراف: ۱۶۵۲۸)، ویأتی عند المؤلف برقم: ۱۴۹۸ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1495 - صحيح
Reciting out loud during the eclipse prayer
It was narrated from Aishah that: The Messenger of Allah (ﷺ) prayed, bowing four times, and he recited loudly, and every time he raised his head he said: Sami Allahu liman hamidah. Rabbana wa lakal-hamd (Allah hears those who praise Him, Our Lord to You be praise.).
পরিচ্ছেদঃ ১৯: গ্রহণকালীণ সালাতে উচ্চৈঃস্বরে কিরা’আত না পড়া
১৪৯৫. ‘আমর ইবনু মানসূর (রহ.) ..... সামুরাহ (রাঃ) হতে বর্ণিত। নবী (সা.) তাদের নিয়ে সূর্য গ্রহণকালীন সালাত আদায় করলেন, আমরা (তাতে) তার আওয়াজ শুনিনি।
باب تَرْكِ الْجَهْرِ فِيهَا بِالْقِرَاءَةِ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ، قال: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قال: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ، عَنِ ابْنِ عَبَّادٍ رَجُلٍ مِنْ بَنِي عَبْدِ الْقَيْسِ، عَنْ سَمُرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِهِمْ فِي كُسُوفِ الشَّمْسِ لَا نَسْمَعُ لَهُ صَوْتًا .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۴۸۵ (ضعیف) (اس کے راوی ’’ثعلبہ بن عباد‘‘ لین الحدیث ہیں)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1496 - ضعيف
Not reciting out loud
It was narrated from Samurah that: The Prophet (ﷺ) led them in prayer during an eclipse of the sun, and we did not hear him say anything.
পরিচ্ছেদঃ ২০: গ্রহণকালীন সালাতে সাজদায় কথা বলা
১৪৯৬. আবদুল্লাহ ইবনু মুহাম্মাদ ইবনু আবদুর রহমান ইবনুল মিসওয়ার আয যুহরী (রহ.)… আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসুলুল্লাহ (সা.)-এর যুগে সূর্যগ্রহণ লেগে গেল। তখন রসূলুল্লাহ (সা.) সালাত আদায় করলেন, আর দাঁড়ানোকে লম্বা করলেন। তারপর রুকূ করলেন আর রুকূ'কেও লম্বা করলেন।
অতঃপর মাথা উঠালেন এবং তার (দাঁড়ানো) দীর্ঘায়িত করলেন। রাবী শুবাহ্ (রহ.) বলেন, আমি মনে করি যে, তিনি সাজদার ব্যাপারেও অনুরূপ বলেছেন এবং তিনি সাজদায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, হে রব! আমি তোমার কাছে মাগফিরাত চাওয়াকালীন তুমি তো এরূপ ‘আযাবের ওয়াদা করনি? আমি তাদের মাঝে অবস্থানকালীন তুমি তো আমার কাছে এরূপ শাস্তির প্রতিশ্রুতি করনি। যখন তিনি সালাত আদায় করে নিলেন তখন বললেন, আমার সামনে জান্নাত হাজির করা হয়েছিল, এমনকি যদি আমি হস্ত প্রসারিত করতাম তাহলে তার ফল স্পর্শ করতে পারতাম। আমার সামনে জাহান্নামও হাজির করা হয়েছিল, আমি তাতে এ ভয়ে কুঁক দিতে লাগলাম যে, তার উত্তাপ তোমাদের গ্রাস করে ফেলবে। আমি তাতে আমার (রসূলুল্লাহ (সা.) -এর) দু’ উটনীর চোরকেও দেখলাম, আর আমি তাতে দু' দু গোত্রের এক ব্যক্তিকেও দেখলাম, যে হাজীদের মাল চুরি করত। যখন তার শাস্তি অনুভব হলো তখন সে বলল, এতো হলো বক্র লাঠির কাজ।
আমি তাতে এক দীর্ঘাকৃতির কৃষ্ণবর্ণের মহিলাকেও দেখলাম, তাকে এক বিড়ালের ব্যাপারে শাস্তি দেয়া হচ্ছে। সে একটি বিড়ালকে বেঁধে রেখেছিল তাকে সে খাদ্যও খাওয়াতো না এবং পানিও পান করাতো না এবং ছেড়েও দিত না যে, সে জমিনের পোকা-মাকড় খেয়ে জীবন ধারণ করতে পারে। এমনিভাবে বিড়ালটি মারা গেল। আর চন্দ্র-সূর্যের গ্রহণ কারো জন্ম মৃত্যুর কারণে হয় না বরং তারা হলো আল্লাহর নিদর্শনসমূহের দু'টি নির্দশন। অতএব, যখন তাদের কারো গ্রহণ লেগে যায় অথবা বলেছেন যে, তাদের কারো এমন ধরনের কিছু ঘটে যায় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও।
باب الْقَوْلِ فِي السُّجُودِ فِي صَلاَةِ الْكُسُوفِ
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْمِسْوَرِ الزُّهْرِيُّ، قال: حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قال: كَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَطَالَ الْقِيَامَ، ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ، ثُمَّ رَفَعَ فَأَطَالَ، قَالَ شُعْبَةُ: وَأَحْسَبُهُ قَالَ: فِي السُّجُودِ نَحْوَ ذَلِكَ، وَجَعَلَ يَبْكِي فِي سُجُودِهِ وَيَنْفُخُ، وَيَقُولُ: رَبِّ لَمْ تَعِدْنِي هَذَا وَأَنَا أَسْتَغْفِرُكَ لَمْ تَعِدْنِي هَذَا وَأَنَا فِيهِمْ ، فَلَمَّا صَلَّى، قَالَ: عُرِضَتْ عَلَيَّ الْجَنَّةُ حَتَّى لَوْ مَدَدْتُ يَدِي تَنَاوَلْتُ مِنْ قُطُوفِهَا، وَعُرِضَتْ عَلَيَّ النَّارُ فَجَعَلْتُ أَنْفُخُ خَشْيَةَ أَنْ يَغْشَاكُمْ حَرُّهَا، وَرَأَيْتُ فِيهَا سَارِقَ بَدَنَتَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرَأَيْتُ فِيهَا أَخَا بَنِي دُعْدُعٍ سَارِقَ الْحَجِيجِ فَإِذَا فُطِنَ لَهُ، قَالَ: هَذَا عَمَلُ الْمِحْجَنِ، وَرَأَيْتُ فِيهَا امْرَأَةً طَوِيلَةً سَوْدَاءَ تُعَذَّبُ فِي هِرَّةٍ رَبَطَتْهَا فَلَمْ تُطْعِمْهَا وَلَمْ تَسْقِهَا وَلَمْ تَدَعْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الْأَرْضِ حَتَّى مَاتَتْ، وَإِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ وَلَكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، فَإِذَا انْكَسَفَتْ إِحْدَاهُمَا، أَوْ قَالَ: فَعَلَ أَحَدُهُمَا شَيْئًا مِنْ ذَلِكَ، فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۴۸۳ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1497 - صحيح
What to say when prostrating during the eclipse prayer
It was narrated that Abdullah bin Amr said: The sun eclipsed during the time of the Messenger of Allah (ﷺ). The Messenger of Allah (ﷺ) prayed and stood for a long time, then he bowed for a long time, then he stood up and (remained standing) for a long time. (One of the narrators) Shu'bh said: I think he said something similar concerning prostration. - He started weeping and blowing during his prostration and said: 'Lord, You did not tell me that You would do that while I am asking You for forgiveness; You did not tell me that You would do that while I was still among them.' When he finished praying he said: Paradise was shown to me, and if I had stretched forth my hand I could have taken some of its fruits. And Hell was shown to me, so I started blowing for fear that its heat might overwhelm you. I saw therein the thief who stole the two camels of the Messenger of Allah (ﷺ); and I saw therein the brother of Banu As-Du'du; the thief who stole from the pilgrims, and when he was caught he said: The crooked stick did it; and I saw therein a tall black woman who was being punished because of a cat she tied up and did not feed or give it water, and she did not let it eat of the vermin of the earth, until it died. Then sun and the moon do not become eclipsed for the death or birth of anyone, but they are two of the signs of Allah. If one of them becomes eclipsed'- or he said: 'if one of them does anything like that'- 'then hasten to remember Allah, the Mighty and Sublime.'
পরিচ্ছেদঃ ২১: গ্রহণকালীন সালাতে তাশাহ্হুদ পড়া ও সালাম ফিরানো
১৪৯৭. 'আমর ইবনু উসমান ইবনু সা'ঈদ ইবনু কাসীর (রহ.) ..... ‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একবার সূর্যগ্রহণ লেগে গেলে রসূলুল্লাহ (সা.) এক ব্যক্তিকে নির্দেশ দিলে সে আওয়াজ দিল যে, সালাত অনুষ্ঠিত হবে। অতএব লোকেরা জমা হয়ে গেলে তিনি তাদের নিয়ে সালাত আদায় করলেন। তারপর তাকবীর বললেন এবং লম্বা কিরা’আত করলেন। তারপর তাকবীর বললেন ও দীর্ঘ রুকূ করলেন তার দাঁড়ানোর ন্যায় অথবা তার চেয়েও দীর্ঘ। তারপর তার মাথা উঠিয়ে “সামি আল্ল-হু লিমান হামিদাহ” বললেন। পরে দীর্ঘ কিরা’আত পড়লেন কিন্তু তা আগের কিরা’আত থেকে সংক্ষিপ্ত ছিল তারপর তাকবীর বললেন ও দীর্ঘ রুকূ করলেন; কিন্তু তা আগের রুকূ থেকে সংক্ষিপ্ত ছিল। তারপর তার মাথা উঠিয়ে “সামি'আল্ল-হু লিমান হামিদাহ” বললেন। অতঃপর তাকবীর বললেন ও দীর্ঘ সাজদাহ করলেন ও তাঁর রুকুর ন্যায় অথবা তার চেয়েও দীর্ঘ। এরপর তাকবীর বললেন ও তার মাথা উঠালেন পরে তাকবীর বললেন ও সাজদায় গেলেন। তারপর তাকবীর বলে দাঁড়ালেন এবং দীর্ঘ কিরা’আত পড়লেন। কিন্তু তা আগের কিরা’আত থেকে সংক্ষিপ্ত ছিল। তারপর তাকবীর বললেন ও লম্বা রুকূ করলেন কিন্তু তা আগের রুকূ থেকে সংক্ষিপ্ত ছিল। তারপর তার মাথা তুলে বললেন “সামি আল্ল-হু লিমান হামিদাহ' তারপর দীর্ঘ কিরা’আত পড়লেন কিন্তু তা দ্বিতীয় কিয়ামের প্রথম ক্বিরাক’আত থেকে সংক্ষিপ্ত ছিল। তারপর তাকবীর বললেনও দীর্ঘ রুক্ করলেন; কিন্তু তা আগের রুকূ থেকে সংক্ষিপ্ত ছিল। তারপর তাকবীর বললেন ও তাঁর মাথা উঠালেন এবং বললেন, “সামি'আল্ল-হু লিমান হামিদাহ”। পরে তাকবীর বললেন ও সাজদাহ করলেন আর তা তার আগের সাজদাহ্ থেকে সংক্ষিপ্ত ছিল। তারপর তাশাহ্হুদ পড়লেন ও সালাম ফিরালেন। পরে তাদের সামনে দাড়ালেন এবং আল্লাহ তা'আলার প্রশংসা ও গুণাগুন করলেন। পরে বললেন, চন্দ্র-সূর্যের গ্রহণ কারো জন্মমৃত্যুর কারণে হয় না, বরং তারা হলো আল্লাহর নিদর্শনসমূহের দু'টি নিদর্শন। অতএব, তাদের যে কোন একটিতে যদি গ্রহণ লাগে, তা হলে তোমরা সালাত আদায় করার মাধ্যমে আল্লাহর দিকে ধাবিত হবে।
باب التَّشَهُّدِ وَالتَّسْلِيمِ فِي صَلاَةِ الْكُسُوفِ
أَخْبَرَنِي عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرٍ، عَنِ الْوَلِيدِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَمِرٍ، أَنَّهُ سَأَلَ الزُّهْرِيَّ عَنْ سُنَّةِ صَلَاةِ الْكُسُوفِ، فَقَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَسَفَتِ الشَّمْسُ فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا فَنَادَى أَنِ الصَّلَاةَ جَامِعَةً، فَاجْتَمَعَ النَّاسُ فَصَلَّى بِهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَبَّرَ ثُمَّ قَرَأَ قِرَاءَةً طَوِيلَةً، ثُمَّ كَبَّرَ فَرَكَعَ رُكُوعًا طَوِيلًا مِثْلَ قِيَامِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، وَقَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، ثُمَّ قَرَأَ قِرَاءَةً طَوِيلَةً هِيَ أَدْنَى مِنَ الْقِرَاءَةِ الْأُولَى، ثُمَّ كَبَّرَ فَرَكَعَ رُكُوعًا طَوِيلًا هُوَ أَدْنَى مِنَ الرُّكُوعِ الْأَوَّلِ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، فَقَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، ثُمَّ كَبَّرَ فَسَجَدَ سُجُودًا طَوِيلًا مِثْلَ رُكُوعِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ كَبَّرَ فَرَفَعَ رَأْسَهُ، ثُمَّ كَبَّرَ فَسَجَدَ، ثُمَّ كَبَّرَ فَقَامَ فَقَرَأَ قِرَاءَةً طَوِيلَةً هِيَ أَدْنَى مِنَ الْأُولَى، ثُمَّ كَبَّرَ ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا هُوَ أَدْنَى مِنَ الرُّكُوعِ الْأَوَّلِ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، فَقَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، ثُمَّ قَرَأَ قِرَاءَةً طَوِيلَةً وَهِيَ أَدْنَى مِنَ الْقِرَاءَةِ الْأُولَى فِي الْقِيَامِ الثَّانِي، ثُمَّ كَبَّرَ فَرَكَعَ رُكُوعًا طَوِيلًا دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ، ثُمَّ كَبَّرَ فَرَفَعَ رَأْسَهُ، فَقَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ، ثُمَّ كَبَّرَ فَسَجَدَ أَدْنَى مِنْ سُجُودِهِ الْأَوَّلِ، ثُمَّ تَشَهَّدَ ثُمَّ سَلَّمَ، فَقَامَ فِيهِمْ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لَا يَنْخَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ وَلَكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، فَأَيُّهُمَا خُسِفَ بِهِ أَوْ بِأَحَدِهِمَا فَافْزَعُوا إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ بِذِكْرِ الصَّلَاةِ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۴۹۵ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1498 - صحيح
The tashahhud and taslim for the eclipse prayer
It was narrated that Aishah said: There was an eclipse of the sun and the Messenger of Allah (ﷺ) ordered a man to call out: As-salatu jami'ah (prayer is about to begin in congregation). The people gathered and the Messenger of Allah (ﷺ) led them in prayer. He said the takbir, then he recited at length. Then he said the takbir and bowed for a long time, as long as he had recited or longer. Then he raised his head and said: Sami Allahu liman hamidah (Allah hears those who praise Him) Then he recited at length, but it was shorter than the first time, then he said the takbir and bowed for a long time, but it was shorter than the first time. Then he raised his head and said: 'Sami Allahu liman hamidah (Allah hears those who praise Him). Then he said the takbir and prostrated for a long time, as long as he had bowed or longer. Then he said the takbir and raised his head, then he said the takbir and prostrated. Then he said the takbir and stood up, and recited for a long time that was shorter than the first time. Then he said the takbir and bowed for a long time that was shorter than the first time. Then he raised his head and said: Sami' Allahu liman hamidah. (Allah hears those who praise Him). Then he recited for a long time that was shorter than the first recitation in the second standing. Then he said the takbir and bowed for a long time that was shorter than the first time. Then he raised his head and said: Sami Allahu liman hamidah (Allah hears those who praise Him). Then he said the takbir and prostrated for a long time that was shorter than the first time. Then he recited the tashahhud, then he said the taslim. Then he stood before them and praised and glorified Allah, then he said: 'The sun and the moon do not become eclipsed for the death or birth of anyone, but they are two of the signs of Allah (SWT). Whichever of them becomes eclipsed, turn to Allah (SWT), the Mighty and Sublime, and pray.'
পরিচ্ছেদঃ ২১: গ্রহণকালীন সালাতে তাশাহ্হুদ পড়া ও সালাম ফিরানো
১৪৯৮. ইব্রাহীম ইবনু ইয়াকূব (রহ.) ..... আসমা বিনতু আবূ বকর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) একবার গ্রহণকালে সালাত আদায় করলেন। তিনি সালাতে লম্বা কিয়াম করলেন। তারপর রুকূ করলেন আর তা দীর্ঘ করলেন। তারপর মাথা উঠিয়ে দীর্ঘক্ষণ কিয়াম করলেন। তারপর রুকূ করলেন আর তা দীর্ঘ করলেন। তারপর মাথা উঠালেন এবং সাজদাহ্ করলেন আর তা দীর্ঘ করলেন। তারপর মাথা উঠালেন ও সাজদাহ করলেন এবং তা দীর্ঘ করলেন। এরপর দাঁড়ালেন এবং দীর্ঘক্ষণ কিয়াম করলেন। এরপর রুকূ করলেন এবং তা দীর্ঘ করলেন। এরপর মাথা উঠালেন ও সাজদাহ করলেন। আর তা লম্বা করলেন। অতঃপর মাথা উঠালেন ও সাজদাহ্ করলেন এবং তা দীর্ঘ করলেন। অতঃপর মাথা উঠালেন ও সালাম ফিরায়ে সালাত সমাপ্ত করলেন।
باب التَّشَهُّدِ وَالتَّسْلِيمِ فِي صَلاَةِ الْكُسُوفِ
أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ دَاوُدَ، قال: حَدَّثَنَا نَافِعُ بْنُ عُمَرَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْأَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، قَالَتْ: صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْكُسُوفِ، فَقَامَ فَأَطَالَ الْقِيَامَ ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ، ثُمَّ رَفَعَ فَأَطَالَ الْقِيَامَ ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ، ثُمَّ رَفَعَ ثُمَّ سَجَدَ فَأَطَالَ السُّجُودَ، ثُمَّ رَفَعَ ثُمَّ سَجَدَ فَأَطَالَ السُّجُودَ، ثُمَّ قَامَ فَأَطَالَ الْقِيَامَ ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ، ثُمَّ رَفَعَ فَأَطَالَ الْقِيَامَ ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ، ثُمَّ رَفَعَ ثُمَّ سَجَدَ فَأَطَالَ السُّجُودَ، ثُمَّ رَفَعَ ثُمَّ سَجَدَ فَأَطَالَ السُّجُودَ، ثُمَّ رَفَعَ ثُمَّ انْصَرَفَ .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الأذان ۹۰ (۷۴۵) مطولاً، سنن ابن ماجہ/الإقامة ۱۵۲ (۱۲۶۵) مطولاً، (تحفة الأشراف: ۱۵۷۱۷)، مسند احمد ۶/۳۵۰، ۳۵۱ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1499 - صحيح
The tashahhud and taslim for the eclipse prayer
It was narrated that Asma' bint Abi Bakr said: The Messenger of Allah (ﷺ) prayed during an eclipse. He stood for a long time, then he bowed for a long time, then he stood up and (remained standing) for a long time, then he bowed for a long time, then he stood up, then he prostrated for a long time, then he stood up and (remained standing) for a long time, then he bowed for a long time, then he stood up, then he prostrated for a long time, then he sat up, then he prostrated for a long time, then he sat up and then he finished.
পরিচ্ছেদঃ ২২: গ্রহণকালীন সালাত আদায় করার পর মিম্বারে বসা
১৪৯৯. মুহাম্মাদ ইবনু সালামাহ (রহ.) ..... ‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (সা.) একবার কিছুক্ষণের জন্যে বের হয়ে গেলেন। ইত্যবসরে সূর্যগ্রহণ লাগল। তখন আমরা হুজরা অভিমুখে বের হয়ে গেলাম। আমাদের নিকট অন্যান্য নারীরাও জমা হয়ে গেল, আর রাসূলুল্লাহ (সা.) আমাদের নিকট আসলেন, তখন ছিল সূর্যোদয় এবং দ্বিপ্রহরের মধ্যবর্তী সময়। তিনি কিয়াম করলেন এবং তা লম্বা করলেন। তারপর রুকূ করলেন এবং তা দীর্ঘ করলেন। তারপর তাঁর মাথা উঠালেন ও দাঁড়ালেন, কিন্তু তা পূর্ববর্তী দাঁড়ানো অপেক্ষা সংক্ষিপ্ত ছিল, তারপর রুকূ করলেন তাঁর (পূর্ববর্তী) রুকূ থেকে সংক্ষিপ্ত। তারপর সাজদাহ্ করলেন ও দ্বিতীয় রাক'আতে দাঁড়িয়ে গেলেন এবং তাতে অনুরূপই করলেন। কিন্তু তার কিয়াম এবং রুকূ প্রথম রাক'আত থেকে সংক্ষিপ্ত ছিল। তারপর সাজদাহ্ করলেন আর এ অবস্থায় সূর্য আলোকিত হয়ে গেল। পরে যখন সালাম ফিরালেন, তখন মিম্বারের উপর বসলেন এবং তাঁর বক্তব্যে বললেন, মানুষ তাদের কবরে দাজ্জালের পরীক্ষার ন্যায় পরীক্ষার সম্মুখীন হবে।
باب الْقُعُودِ عَلَى الْمِنْبَرِ بَعْدَ صَلاَةِ الْكُسُوفِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنِ ابْنِ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، أَنَّ عَمْرَةَ حَدَّثَتْهُ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ مَخْرَجًا فَخُسِفَ بِالشَّمْسِ فَخَرَجْنَا إِلَى الْحُجْرَةِ، فَاجْتَمَعَ إِلَيْنَا نِسَاءٌ وَأَقْبَلَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَلِكَ ضَحْوَةً، فَقَامَ قِيَامًا طَوِيلًا ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا، ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقَامَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ ثُمَّ رَكَعَ دُونَ رُكُوعِهِ، ثُمَّ سَجَدَ، ثُمَّ قَامَ الثَّانِيَةَ فَصَنَعَ مِثْلَ ذَلِكَ إِلَّا أَنَّ قِيَامَهُ وَرُكُوعَهُ دُونَ الرَّكْعَةِ الْأُولَى، ثُمَّ سَجَدَ وَتَجَلَّتِ الشَّمْسُ، فَلَمَّا انْصَرَفَ قَعَدَ عَلَى الْمِنْبَرِ، فَقَالَ فِيمَا يَقُولُ: إِنَّ النَّاسَ يُفْتَنُونَ فِي قُبُورِهِمْ كَفِتْنَةِ الدَّجَّالِ، مُخْتَصَرٌ.
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۴۷۶ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1500 - صحيح
Sitting on the minbar after the eclipse prayer
Aishah said: The Prophet (ﷺ) went out and the sun became eclipsed. We went out to the apartment and some women gathered around us. The Messenger of Allah (ﷺ) turned to us, and that was at the time of the forenoon. He stood for a long time, then he bowed for a long time, then he raised his head and stood for a shorter time than the first, then he bowed for a shorter time than the first, then he prostrated. Then he stood up again and did the same, except that he stood and bowed for a shorter time than in the first rak'ah. Then he prostrated and the eclipse ended. When he had finished he sat on the minbar and among the things he said was : 'The people will be tried in their graves like the trial of the Dajjal.'
পরিচ্ছেদঃ ২৩: গ্রহণকালীন (সালাতের পর) খুৎবার প্রকার
১৫০০. ইসহাক ইবনু ইব্রাহীম (রহ.) ..... ‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একবার আল্লাহর রসূল (সা.) -এর যুগে সূর্যগ্রহণ লাগল। তখন তিনি দাঁড়ালেন ও সালাত আদায় করতে লাগলেন। তিনি কিয়ামকে খুব লম্বা করলেন। তারপর রুকূ করলেন এবং রুকূ'কেও খুব লম্বা করলেন। তারপর মাথা উঠালেন আর কিয়ামকেও খুব লম্বা করলেন, কিন্তু তা আগের কিয়াম থেকে সংক্ষিপ্ত ছিল। অতঃপর রুকূ' করলেন এবং রুকূকেও দীর্ঘ করলেন কিন্তু তা আগের রুকূ থেকে সংক্ষিপ্ত ছিল। তারপর সাজদাহ্ করলেন। পরে তার মাথা উঠালেন আর কিয়ামকে লম্বা করলেন। কিন্তু তা আগের কিয়াম থেকে সংক্ষিপ্ত ছিল। তারপর রুকূ' করলেন এবং রুকূ'কেও লম্বা করলেন, কিন্তু তা পূর্ববর্তী রুকূ থেকে সংক্ষিপ্ত ছিল। তারপর মাথা উঠালেন এবং কিয়ামকে লম্বা করলেন, কিন্তু তা পূর্ববর্তী ক্বিয়াম থেকে সংক্ষিপ্ত ছিল। তারপর রুকূ করলেন এবং রুকূকে লম্বা করলেন আর তা আগের রুকূ' হতে সংক্ষিপ্ত ছিল তারপর সাজদাহ করলেন। তারপর সালাত থেকে অবসর হয়ে গেলেন। ইত্যবসরে সূর্য আলোকিত হয়ে গেল। তারপর তিনি মানুষদেরকে লক্ষ্য করে খুৎবা দিলেন এবং আল্লাহ তা'আলার প্রশংসা ও গুণাগুন বর্ণনা করলেন। এরপর বললেন, কারও জন্মমৃত্যুর কারণে চন্দ্র-সূর্যের গ্রহণ হয় না। অতএব যখন তোমরা তা দেখবে সালাত আদায় করবে এবং সদাক্বাহ্ করবে ও আল্লাহর স্মরণ করবে। তিনি আরও বললেন, হে উম্মতে মুহাম্মাদী! কেউ আল্লাহ তা'আলা থেকে অধিক রাগান্বিত হন না যে, তাঁর কোন বান্দা অথবা বান্দী ব্যভিচার করবে। হে উম্মতে মুহাম্মাদী! আমি যা জানি তা যদি তোমরা জানতে তা হলে অবশ্যই তোমরা কম হাসতে এবং অধিক কাঁদতে।
باب كَيْفَ الْخُطْبَةُ فِي الْكُسُوفِ
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قال: حَدَّثَنَا عَبْدَةُ، قال: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: خَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَامَ فَصَلَّى فَأَطَالَ الْقِيَامَ جِدًّا، ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ جِدًّا، ثُمَّ رَفَعَ فَأَطَالَ الْقِيَامَ جِدًّا وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ، ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ، ثُمَّ سَجَدَ ثُمَّ رَفَعَ رَأْسَهُ، فَأَطَالَ الْقِيَامَ وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ، ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ، ثُمَّ رَفَعَ فَأَطَالَ الْقِيَامَ وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ، ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ، ثُمَّ سَجَدَ فَفَرَغَ مِنْ صَلَاتِهِ وَقَدْ جُلِّيَ عَنِ الشَّمْسِ، فَخَطَبَ النَّاسَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَصَلُّوا وَتَصَدَّقُوا وَاذْكُرُوا اللَّهَ عَزَّ وَجَلَّ، وَقَالَ: يَا أُمَّةَ مُحَمَّدٍ، إِنَّهُ لَيْسَ أَحَدٌ أَغْيَرَ مِنَ اللَّهِ عَزَّ وَجَلَّ أَنْ يَزْنِيَ عَبْدُهُ أَوْ أَمَتُهُ، يَا أُمَّةَ مُحَمَّدٍ لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلًا وَلَبَكَيْتُمْ كَثِيرًا .
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۱۷۰۹۲) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1501 - صحيح
How is the Khutbah delivered during an eclipse?
It was narrated that Aishah said: There was an eclipse of the sun during the time of the Messenger of Allah (ﷺ). He stood and prayed, standing for a very long time, then he bowed for a very long time. Then he stood up and (remained standing) for a very long time, but shorter than the first time. Then he bowed for a very long time, but shorter than the first time. Then he prostrated, then he raised his head and stood for a long time, but it was shorter than the first time. The he stood up and (remained standing) for a long time, but it was shorter than the first time. Then he prostrated, and when he finished his prayer, the eclipse had ended. He addressed the people and praised and glorified Allah, then he said: 'The sun and the moon do not become eclipsed for the death or birth of anyone. If you see that then pray, give in charity, and remember Allah, the Mighty and Sublime.' And he said: 'O Ummah of Muhammad! There is no one who is more jealous than Allah (SWT) when His male or female slave commits Zina. O Ummah of Muhammad, if you knew what I know, you would laugh little and weep much.'
পরিচ্ছেদঃ ২৩: গ্রহণকালীন (সালাতের পর) খুৎবার প্রকার
১৫০১. আহমাদ ইবনু সুলায়মান (রহ.) ..... সামুরাহ (রাঃ) হতে বর্ণিত। নবী (সা.) খুৎবা দিলেন যখন সূর্যগ্রহণ লেগে গেল। খুৎবাতে তিনি হামদ ও সানার পর বললেন- আম্মা- বা'দু।
باب كَيْفَ الْخُطْبَةُ فِي الْكُسُوفِ
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قال: حَدَّثَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ، عَنْ سُفْيَانَ، عَنِ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ، عَنْ ثَعْلَبَةَ بْنِ عَبَّادٍ، عَنْ سَمُرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ حِينَ انْكَسَفَتِ الشَّمْسُ فَقَالَ: أَمَّا بَعْدُ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۴۸۵ (ضعیف) (اس کے راوی ’’ ثعلبہ ‘‘ لین الحدیث ہیں)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1502 - ضعيف
How is the Khutbah delivered during an eclipse?
It was narrated from Samurah that: The Prophet (ﷺ) delivered a Khutbah when the sun eclipsed and he said: 'Amma ba'd (to proceed).'
পরিচ্ছেদঃ ২৪: গ্রহণকালীন সময়ে দু'আর নির্দেশ
১৫০২. 'আমর ইবনু ‘আলী (রহ.) ..... আবূ বাকরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী (সা.) -এর কাছে ছিলাম ইত্যবসরে সূর্যগ্রহণ লাগল। তিনি তাড়াতাড়ি তার চাদর সামলাতে সামলাতে মসজিদের দিকে রওয়ানা হলেন, অন্যান্য মানুষজন তার সঙ্গে দাড়িয়ে গেল। এরপর তিনি দু' রাক'আত সালাত আদায় করলেন, যেমন অন্যরা পড়ে থাকে। যখন সূর্য আলোকিত হয়ে গেল তিনি আমাদের লক্ষ্য করে খুৎবা দিলেন এবং বললেন, চন্দ্র সূর্য আল্লাহর নিদর্শনসমূহের দু'টি নিদর্শন, তাদের দ্বারা আল্লাহ তাঁর বান্দাদেরকে ভয়প্রদর্শন করে থাকেন। আর তাদের গ্রহণ কারো মৃত্যুর কারণে হয় না। অতএব, তোমরা যখন তাদের কোনটির গ্রহণ দেখবে, তখন তোমাদের ওপর আপতিত বিপদ দূর না হওয়া পর্যন্ত সালাত আদায় করতে থাকবে এবং দু'আ করতে থাকবে।
باب الأَمْرِ بِالدُّعَاءِ فِي الْكُسُوفِ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قال: حَدَّثَنَا يَزِيدُ وَهُوَ ابْنُ زُرَيْعٍ، قال: حَدَّثَنَا يُونُسُ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قال: كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَانْكَسَفَتِ الشَّمْسُ فَقَامَ إِلَى الْمَسْجِدِ يَجُرُّ رِدَاءَهُ مِنَ الْعَجَلَةِ، فَقَامَ إِلَيْهِ النَّاسُ فَصَلَّى رَكْعَتَيْنِ كَمَا يُصَلُّونَ فَلَمَّا انْجَلَتْ خَطَبَنَا، فَقَالَ: إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ يُخَوِّفُ بِهِمَا عِبَادَهُ وَإِنَّهُمَا لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ، فَإِذَا رَأَيْتُمْ كُسُوفَ أَحَدِهِمَا فَصَلُّوا وَادْعُوا حَتَّى يَنْكَشِفَ مَا بِكُمْ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۴۶۰ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1503 - صحيح
The command to supplicated during an eclipse
It was narrated that Abu Bakrah said: We were with the Prophet (ﷺ) and the sun became eclipsed. He got up and went to the masjid, dragging his garment in haste. The people stood with him and he prayed two rak'ahs as they usually prayed. When the eclipse ended he addressed us and said 'The sun and the moon are two of the signs of Allah (SWT), with which He strikes fear into His slaves. They do not become eclipsed for the death or birth of anyone. If you see either of them being eclipsed, then pray and supplicate until it removed it from you.'
পরিচ্ছেদঃ ২৫: গ্রহণকালীন সময়ে ইস্তিগফারের নির্দেশ
১৫০৩. মূসা ইবনু 'আবদুর রহমান আল মাসরূৰ্কী (রহ.) ..... আবূ মূসা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একবার সূর্য গ্রহণ লাগল। তখন নবী (সা.) ভীতসন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে গেলেন এ ভয়ে যে, কি জানি কিয়ামত অনুষ্ঠিত হয়ে যায়। তিনি দাঁড়ালেন এবং মসজিদে এসে গেলেন। তারপর তিনি দাঁড়িয়ে সালাত আদায় করতে লাগলেন অতি লম্বা কিয়াম, রুকূ এবং সাজদাসহ। আমি তাকে কোন সালাতে কখনো অনুরূপ করতে দেখিনি। এরপর তিনি বললেন, এ সমস্ত নিদর্শন যা আল্লাহ পাঠিয়ে থাকেন তা কারো জন্ম-মৃত্যুর কারণে নয়, বরং আল্লাহ তা'আলা তা পাঠান, তাঁর বান্দাদের ভয় দেখানোর জন্যে। সুতরাং তোমরা যখন তার কিছু দেখবে তখন দ্রুত যিকর, দু'আ এবং ইস্তিগফারে রত হবে।
باب الأَمْرِ بِالاِسْتِغْفَارِ فِي الْكُسُوفِ
أَخْبَرَنَا مُوسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَسْرُوقِيُّ، عَنْ أَبِي أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قال: خَسَفَتِ الشَّمْسُ فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَزِعًا يَخْشَى أَنْ تَكُونَ السَّاعَةُ، فَقَامَ حَتَّى أَتَى الْمَسْجِدَ، فَقَامَ يُصَلِّي بِأَطْوَلِ قِيَامٍ وَرُكُوعٍ وَسُجُودٍ مَا رَأَيْتُهُ يَفْعَلُهُ فِي صَلَاتِهِ قَطُّ، ثُمَّ قَالَ: إِنَّ هَذِهِ الْآيَاتِ الَّتِي يُرْسِلُ اللَّهُ لَا تَكُونُ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ وَلَكِنَّ اللَّهَ يُرْسِلُهَا يُخَوِّفُ بِهَا عِبَادَهُ، فَإِذَا رَأَيْتُمْ مِنْهَا شَيْئًا فَافْزَعُوا إِلَى ذِكْرِهِ وَدُعَائِهِ وَاسْتِغْفَارِهِ .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الکسوف ۱۴ (۱۰۵۹)، صحیح مسلم/الکسوف ۵ (۹۱۲)، (تحفة الأشراف: ۹۰۴۵) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1504 - صحيح
The command to supplicated during an eclipse
It was narrated that Abu Musa said: There was an eclipse of the sun, and the Messenger of Allah (ﷺ) got up in a rush, fearing that it might be the Hour. He went to the masjid, where he stood and prayed, standing, bowing and prostrating for the longest time that I ever saw him do in prayer. Then he said: 'These signs that Allah (SWT) sends do not occur for the death or birth of anyone, but Allah (SWT) sends them to strike fear into His slaves. If you see any of these things, then hasten to remember Him, call upon Him supplicate and ask for His forgiveness.'