পরিচ্ছেদঃ ১/ হায়য শুরু হওয়া এবং হায়যকে নিফাস বলা যায় কি?

৩৪৯। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বের হলাম, হাজ্জ (হজ্জ) করা ব্যতীত আমাদের আর কোন উদ্দেশ্য ছিল না। যখন আমরা সারিফ নামক স্থানে উপনীত হলাম তখন ঋতুমতী হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসলেন তখন আমি কাঁদছিলাম। তিনি বললেনঃ তোমার কি হল? তোমার কি নিফাস (হায়য) আরম্ভ হয়েছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেনঃ এ এমন একটি বিষয় যা আল্লাহ ত’আলা আদম কন্যাদের জন্য অবধারিত করেছেন। অতএব বাইতুল্লাহর তাওয়াফ ব্যতীত হাজিগণ যে সব কাজ করে থাকেন, তুমিও তা কর।

أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، - رضى الله عنه - عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لاَ نُرَى إِلاَّ الْحَجَّ فَلَمَّا كُنَّا بِسَرِفَ حِضْتُ فَدَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا أَبْكِي فَقَالَ ‏"‏ مَا لَكِ أَنَفِسْتِ ‏"‏ ‏.‏ قُلْتُ نَعَمْ ‏.‏ قَالَ ‏"‏ هَذَا أَمْرٌ كَتَبَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى بَنَاتِ آدَمَ فَاقْضِي مَا يَقْضِي الْحَاجُّ غَيْرَ أَنْ لاَ تَطُوفِي بِالْبَيْتِ ‏"‏ ‏.‏

اخبرنا اسحاق بن ابراهيم، قال انبانا سفيان، عن عبد الرحمن بن القاسم بن محمد بن ابي بكر الصديق، - رضى الله عنه - عن ابيه، عن عاىشة، قالت خرجنا مع رسول الله صلى الله عليه وسلم لا نرى الا الحج فلما كنا بسرف حضت فدخل على رسول الله صلى الله عليه وسلم وانا ابكي فقال ‏"‏ ما لك انفست ‏"‏ ‏.‏ قلت نعم ‏.‏ قال ‏"‏ هذا امر كتبه الله عز وجل على بنات ادم فاقضي ما يقضي الحاج غير ان لا تطوفي بالبيت ‏"‏ ‏.‏


It was narrated that 'Aishah said:
"We went out with the Messenger of Allah (ﷺ) with no intention other than Hajj. When he was in Sarif I began menstruating. The Messenger of Allah (ﷺ) entered upon me and I was weeping. He said: 'What is the matter with you? Has you Nifas begun?' I said: 'Yes.' He said: 'This is something that Allah the Mighty and Sublime has decreed for the daughters of Adam. Do what the pilgrims do but do not perform Tawaf around the House.'"


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ২/ ইস্তিহাযার বর্ণনাঃ রক্ত শুরু হওয়া এবং তা বন্ধ হওয়া

৩৫০। ইমরান ইবনু ইয়াজিদ (রহঃ) ... উরওয়া (রাঃ) থেকে বর্ণিত যে, কুরাইশ বংশের আসা’দ গোত্রের ফাতিমা বিন্‌ত কায়স (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললেন যে, তার ইস্তিহাযা হয়। তিনি মনে করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এ একটি শিরা (শিরার রক্ত) বিশেষ। অতএব যখন হায়য আরম্ভ হবে তখন সালাত ছেড়ে দেবে। আর যখন তা বন্ধ হবে তখন গোসল করবে এবং তোমার ঐ রক্ত ধুয়ে ফেলবে। অতঃপর সালাত আদায় করবে।

أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ يَزِيدَ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، - وَهُوَ ابْنُ سَمَاعَةَ - قَالَ حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، أَنَّ فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ، مِنْ بَنِي أَسَدِ قُرَيْشٍ أَنَّهَا أَتَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَتْ أَنَّهَا تُسْتَحَاضُ فَزَعَمَتْ أَنَّهُ قَالَ لَهَا ‏ "‏ إِنَّمَا ذَلِكِ عِرْقٌ فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَدَعِي الصَّلاَةَ وَإِذَا أَدْبَرَتْ فَاغْتَسِلِي وَاغْسِلِي عَنْكِ الدَّمَ ثُمَّ صَلِّي ‏"‏ ‏.‏

اخبرنا عمران بن يزيد، قال حدثنا اسماعيل بن عبد الله، - وهو ابن سماعة - قال حدثنا الاوزاعي، قال حدثنا يحيى بن سعيد، قال اخبرني هشام بن عروة، عن عروة، ان فاطمة بنت قيس، من بني اسد قريش انها اتت رسول الله صلى الله عليه وسلم فذكرت انها تستحاض فزعمت انه قال لها ‏ "‏ انما ذلك عرق فاذا اقبلت الحيضة فدعي الصلاة واذا ادبرت فاغتسلي واغسلي عنك الدم ثم صلي ‏"‏ ‏.‏


It was narrated from Fatimah bint Qais from Banu Asad Quraish that she came to the Prophet (ﷺ) and mentioned that she suffered from Istihadah. She said that he said to her:
"That is a vein, so when the time of menstruation comes, stop praying, and when it goes, take your bath and wash the blood from yourself then pray."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ উরওয়াহ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ২/ ইস্তিহাযার বর্ণনাঃ রক্ত শুরু হওয়া এবং তা বন্ধ হওয়া

৩৫১। হিশাম ইবনু আম্মার (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন হায়েয আসে তখন সালাত ছেড়ে দেবে, আর যখন তা বন্ধ হয়ে যায়, তখন গোসল করবে।

أَخْبَرَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ حَدَّثَنَا سَهْلُ بْنُ هَاشِمٍ، قَالَ حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِذَا أَقْبَلَتِ الْحِيضَةُ فَدَعِي الصَّلاَةَ وَإِذَا أَدْبَرَتْ فَاغْتَسِلِي ‏"‏ ‏

اخبرنا هشام بن عمار، قال حدثنا سهل بن هاشم، قال حدثنا الاوزاعي، عن الزهري، عن عروة، عن عاىشة، ان النبي صلى الله عليه وسلم قال ‏ "‏ اذا اقبلت الحيضة فدعي الصلاة واذا ادبرت فاغتسلي ‏"‏ ‏


It was narrated from 'Aishah that the Prophet (ﷺ) said:
"When the time of menstruation comes, stop praying, and when it goes, perform Ghusl."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ২/ ইস্তিহাযার বর্ণনাঃ রক্ত শুরু হওয়া এবং তা বন্ধ হওয়া

৩৫২। কুতায়বা (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন উম্মে হাবীবা বিনতে জাহশ (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ফতওয়া চাইলেন, ইয়া রাসূলাল্লাহ! আমার ইস্তিহাযা হয়। তিনি বললেন, এ একটি শিরা (শিরার রক্ত) বিশেষ। অতএব তুমি গোসল কর এবং সালাত আদায় কর। এরপর তিনি প্রত্যেক সালাতের জন্য গোসল করতেন।

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتِ اسْتَفْتَتْ أُمُّ حَبِيبَةَ بِنْتُ جَحْشٍ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُسْتَحَاضُ فَقَالَ ‏ "‏ إِنَّ ذَلِكِ عِرْقٌ فَاغْتَسِلِي ثُمَّ صَلِّي ‏"‏ ‏.‏ فَكَانَتْ تَغْتَسِلُ عِنْدَ كُلِّ صَلاَةٍ ‏.

اخبرنا قتيبة، قال حدثنا الليث، عن ابن شهاب، عن عروة، عن عاىشة، قالت استفتت ام حبيبة بنت جحش رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله اني استحاض فقال ‏ "‏ ان ذلك عرق فاغتسلي ثم صلي ‏"‏ ‏.‏ فكانت تغتسل عند كل صلاة ‏.


It was narrated that 'Aishah said:
"Umm Habibah bint Jahsh asked the Messenger of Allah (ﷺ): 'O Messenger of Allah, I suffer from Istihadah.' He said: 'That is a vein, so perform Ghusl, then pray.' And she used to perform Ghusl for each prayer."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ৩/ যে স্ত্রীর প্রতি মাসে হায়েজের দিন নির্দিষ্ট থাকে

৩৫৩। কুতায়বা (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ উম্মে হাবিবা (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ত সম্পর্কে প্রশ্ন করলেন, তখন আয়িশা (রাঃ) বললেনঃ আমি তার গামলাটি রক্তে পরিপূর্ণ দেখেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ যতদিন তোমার হায়য তোমাকে বিরত রাখে, ততদিন তুমি বিরত থাক। তারপর তুমি গোসল করবে।

ইমাম নাসায়ী বলেন, কুতাইবাহ (রঃ) উল্লেখ করেছেন কিন্তু সেখানে হাদিসের অন্যতম রাবি জাফর ইবনু রাবিআহ এর উল্লেখ নেই।

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ إِنَّ أُمَّ حَبِيبَةَ سَأَلَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الدَّمِ - فَقَالَتْ عَائِشَةُ رَأَيْتُ مِرْكَنَهَا مَلآنَ دَمًا - فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ امْكُثِي قَدْرَ مَا كَانَتْ تَحْبِسُكِ حِيضَتُكِ ثُمَّ اغْتَسِلِي ‏"‏ ‏.‏
وَأَخْبَرَنَا بِهِ قُتَيْبَةُ مَرَّةً أُخْرَى وَلَمْ يَذْكُرْ فِيهِ جَعْفَرَ بْنَ رَبِيعَةَ

اخبرنا قتيبة، قال حدثنا الليث، عن يزيد بن ابي حبيب، عن جعفر بن ربيعة، عن عراك بن مالك، عن عروة، عن عاىشة، قالت ان ام حبيبة سالت رسول الله صلى الله عليه وسلم عن الدم - فقالت عاىشة رايت مركنها ملان دما - فقال لها رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ امكثي قدر ما كانت تحبسك حيضتك ثم اغتسلي ‏"‏ ‏.‏ واخبرنا به قتيبة مرة اخرى ولم يذكر فيه جعفر بن ربيعة


It was narrated from 'Aishah that Umm Habibah asked the Messenger of Allah (ﷺ) about bleeding. 'Aishah said:
"I saw her wash tub filled with blood." The Messenger of Allah (ﷺ) said to her: "Stop (praying) for as long as your period used to last, then perform Ghusl."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ৩/ যে স্ত্রীর প্রতি মাসে হায়েজের দিন নির্দিষ্ট থাকে

৩৫৪। মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনু মুবারক (রহঃ) ... উম্মে সালমা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলঃ আমার ইস্তিহাযা হয় আর আমি পাক হইনা। আমি কি সালাত ছেড়ে দেব? তিনি বললেনঃ না বরং যে কয়টি দিবারাত্র তোমার হায়য থাকত, ততদিন তুমি সালাত ছাড়বে। তারপর তুমি গোসল করবে এবং পট্টি বাধবে, পরে সালাত আদায় করবে।

أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، قَالَ أَخْبَرَنِي عَنْ نَافِعٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ سَأَلَتِ امْرَأَةٌ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَتْ إِنِّي أُسْتَحَاضُ فَلاَ أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلاَةَ قَالَ ‏ "‏ لاَ وَلَكِنْ دَعِي قَدْرَ تِلْكَ الأَيَّامِ وَاللَّيَالِي الَّتِي كُنْتِ تَحِيضِينَ فِيهَا ثُمَّ اغْتَسِلِي وَاسْتَثْفِرِي وَصَلِّي ‏"‏ ‏.‏

انبانا محمد بن عبد الله بن المبارك، قال حدثنا ابو اسامة، قال حدثنا عبيد الله بن عمر، قال اخبرني عن نافع، عن سليمان بن يسار، عن ام سلمة، قالت سالت امراة النبي صلى الله عليه وسلم قالت اني استحاض فلا اطهر افادع الصلاة قال ‏ "‏ لا ولكن دعي قدر تلك الايام والليالي التي كنت تحيضين فيها ثم اغتسلي واستثفري وصلي ‏"‏ ‏.‏


It was narrated that Umm Salamah said:
"A woman asked the Prophet (ﷺ): 'I suffer from Istihadah and I never become pure; should I stop praying?' He said: 'No. Stop praying for the number of days and nights that you used to menstruate, then perform Ghusl, wrap a cloth around yourself, and pray.'"


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ উম্মু সালামাহ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ৩/ যে স্ত্রীর প্রতি মাসে হায়েজের দিন নির্দিষ্ট থাকে

৩৫৫। কুতায়বা (রহঃ) ... উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় এক মহিলার অবিরাম রক্তস্রাব হতো। তার জন্য উম্মে সালমা (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সমাধান চাইলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সে দেখবে ইস্তিহাযার আক্রান্ত হবার পূর্বে মাসে কতদিন কত রাত তার হায়েয আসত। প্রতি মাসের ততদিন সময়ে সালাত ছেড়ে দেব। এ পরিমান সময় অতিবাহিত হলে সে গোসল করবে, পরে কাপড় দ্বারা পট্টি বাধবে, তারপরে সালাত আদায় করবে।

أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ امْرَأَةً، كَانَتْ تُهَرَاقُ الدَّمَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم اسْتَفْتَتْ لَهَا أُمُّ سَلَمَةَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏ "‏ لِتَنْظُرْ عَدَدَ اللَّيَالِي وَالأَيَّامِ الَّتِي كَانَتْ تَحِيضُ مِنَ الشَّهْرِ قَبْلَ أَنْ يُصِيبَهَا الَّذِي أَصَابَهَا فَلْتَتْرُكِ الصَّلاَةَ قَدْرَ ذَلِكَ مِنَ الشَّهْرِ فَإِذَا خَلَّفَتْ ذَلِكَ فَلْتَغْتَسِلْ ثُمَّ لْتَسْتَثْفِرْ بِالثَّوْبِ ثُمَّ لْتُصَلِّي ‏"‏ ‏.‏

اخبرنا قتيبة، عن مالك، عن نافع، عن سليمان بن يسار، عن ام سلمة، ان امراة، كانت تهراق الدم على عهد رسول الله صلى الله عليه وسلم استفتت لها ام سلمة رسول الله صلى الله عليه وسلم فقال ‏ "‏ لتنظر عدد الليالي والايام التي كانت تحيض من الشهر قبل ان يصيبها الذي اصابها فلتترك الصلاة قدر ذلك من الشهر فاذا خلفت ذلك فلتغتسل ثم لتستثفر بالثوب ثم لتصلي ‏"‏ ‏.‏


It was narrated from Umm Salamah that a woman suffered from constant bleeding during the time of the Messenger of Allah (ﷺ), so Umm Salamah consulted the Prophet (ﷺ) for her. He said:
"Let her count the number of nights and days that she used to menstruate each month before this happened to her, and let her stop praying for that period of time each month. Then when that is over let her perform Ghusl, then wrap a cloth around herself, and pray."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ উম্মু সালামাহ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ৪/ হায়জের মুদ্দতের বিবরণ

৩৫৬। রবী ইবনু সুলায়মান (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আবদুর রহমান ইবনু আউফ (রাঃ) এর স্ত্রী উম্মে হাবীবা বিনত জাহশ (রাঃ) ইস্তিহাযার আক্রান্ত ছিলেন। পবিত্র হতেন না। তার ব্যাপারটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বর্ণনা করা হল। তিনি বললেনঃ তা হায়য নয়, বরং জরায়ুর আঘাতজনিত একটি রোগ। সে লক্ষ্য রাখবে ইতিপূর্বে যতদিন তার হায়য থাকত ততদিন সে সালাত ছেড়ে দেবে। তারপর তার পরবর্তী অবস্থার প্রতি লক্ষ্য রাখবে। পরে সে প্রত্যেক সালাতের সময় গোসল করবে।

أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا إِسْحَاقُ، - وَهُوَ ابْنُ بَكْرِ بْنِ مُضَرَ - قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ، - وَهُوَ ابْنُ أُسَامَةَ بْنِ الْهَادِ - عَنْ أَبِي بَكْرٍ، - وَهُوَ ابْنُ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ - عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ إِنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ الَّتِي كَانَتْ تَحْتَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَأَنَّهَا اسْتُحِيضَتْ لاَ تَطْهُرُ فَذُكِرَ شَأْنُهَا لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لَيْسَتْ بِالْحِيضَةِ وَلَكِنَّهَا رَكْضَةٌ مِنَ الرَّحِمِ لِتَنْظُرْ قَدْرَ قُرْئِهَا الَّتِي كَانَتْ تَحِيضُ لَهَا فَلْتَتْرُكِ الصَّلاَةَ ثُمَّ تَنْظُرْ مَا بَعْدَ ذَلِكَ فَلْتَغْتَسِلْ عِنْدَ كُلِّ صَلاَةٍ ‏"‏ ‏.‏

اخبرنا الربيع بن سليمان بن داود بن ابراهيم، قال حدثنا اسحاق، - وهو ابن بكر بن مضر - قال حدثني ابي، عن يزيد بن عبد الله، - وهو ابن اسامة بن الهاد - عن ابي بكر، - وهو ابن محمد بن عمرو بن حزم - عن عمرة، عن عاىشة، قالت ان ام حبيبة بنت جحش التي كانت تحت عبد الرحمن بن عوف وانها استحيضت لا تطهر فذكر شانها لرسول الله صلى الله عليه وسلم قال ‏ "‏ ليست بالحيضة ولكنها ركضة من الرحم لتنظر قدر قرىها التي كانت تحيض لها فلتترك الصلاة ثم تنظر ما بعد ذلك فلتغتسل عند كل صلاة ‏"‏ ‏.‏


It was narrated from 'Aishah that Umm Habibah bint Jahsh who was married to 'Abdur-Rahman bin 'Awf suffered from Istihadah and did not become pure. Her situation was mentioned to the Messenger of Allah (ﷺ) and he said:
"That is not menstruation, rather it is a kick in the womb, so let her work out the length of the menses that she used to have, and stop praying (for that period of time), then after that let her perform Ghusl for every for every prayer."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ৪/ হায়জের মুদ্দতের বিবরণ

৩৫৭। মূসা (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, জাহশের কন্যা সাত বছর যাবত ইস্তিহাযায় আক্রান্ত ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এ বিষয়ে প্রশ্ন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এটা হায়য নয়, বরং এটা শিরার রক্ত এবং তাকে নির্দেশ দিলেন যে, তিনি হায়যের সমপরিমাণ সময়ে সালাত আদায় করবেন না। এরপরে তিনি গোসল করবেন এবং সালাত আদায় করবেন। তিনি প্রত্যেক সালাতের সময় গোসল করতেন।

أَخْبَرَنَا أَبُو مُوسَى، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ ابْنَةَ جَحْشٍ، كَانَتْ تُسْتَحَاضُ سَبْعَ سِنِينَ فَسَأَلَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ "‏ لَيْسَتْ بِالْحَيْضَةِ إِنَّمَا هُوَ عِرْقٌ ‏"‏ ‏.‏ فَأَمَرَهَا أَنْ تَتْرُكَ الصَّلاَةَ قَدْرَ أَقْرَائِهَا وَحِيضَتِهَا وَتَغْتَسِلَ وَتُصَلِّيَ فَكَانَتْ تَغْتَسِلُ عِنْدَ كُلِّ صَلاَةٍ ‏.‏

اخبرنا ابو موسى، قال حدثنا سفيان، عن الزهري، عن عمرة، عن عاىشة، ان ابنة جحش، كانت تستحاض سبع سنين فسالت النبي صلى الله عليه وسلم فقال ‏ "‏ ليست بالحيضة انما هو عرق ‏"‏ ‏.‏ فامرها ان تترك الصلاة قدر اقراىها وحيضتها وتغتسل وتصلي فكانت تغتسل عند كل صلاة ‏.‏


It was narrated from 'Aishah that Umm Habibah bint Jahsh used to suffer from Istihadah for seven years. She asked the Prophet (ﷺ) and he said:
"That is not menstruation, rather it is a vein. Tell her not to pray for the period of time that her period used to last, then let her perform Ghusl and pray." She used to perform Ghusl for every prayer.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ৪/ হায়জের মুদ্দতের বিবরণ

৩৫৮। ঈসা ইবনু হাম্মাদ (রহঃ) ... উরওয়া (রহঃ) থেকে বর্ণিত। ফাতিমা বিনতে আবূ হুবায়শ (রাঃ) তার নিকট বর্ণনা করেছেন যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে তার রক্ত নির্গত হওয়ার অভিযোগ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ এটি শিরার রক্ত মাত্র। তাই তুমি লক্ষ্য রাখবে যখন তোমার ঋতু আরম্ভ হবে, তখন সালাত ছেড়ে দেবে। আর যখন ঋতুর সময় অতিক্রান্ত হবে, তখন তুমি পবিত্রতা অর্জন করবে। পরে এক ঋতুর সময় অতিবাহিত হবার পর হতে আর এক ঋতুর সময় আসা পর্যন্ত সালাত আদায় করবে।

أَخْبَرَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، قَالَ أَنْبَأَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ الْمُنْذِرِ بْنِ الْمُغِيرَةِ، عَنْ عُرْوَةَ، أَنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ، حَدَّثَتْهُ أَنَّهَا، أَتَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَشَكَتْ إِلَيْهِ الدَّمَ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّمَا ذَلِكِ عِرْقٌ فَانْظُرِي إِذَا أَتَاكِ قَرْؤُكِ فَلاَ تُصَلِّي وَإِذَا مَرَّ قَرْؤُكِ فَلْتَطَهَّرِي ثُمَّ صَلِّي مَا بَيْنَ الْقُرْءِ إِلَى الْقُرْءِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ قَدْ رَوَى هَذَا الْحَدِيثَ هِشَامُ بْنُ عُرْوَةَ عَنْ عُرْوَةَ وَلَمْ يَذْكُرْ فِيهِ مَا ذَكَرَ الْمُنْذِرُ ‏.‏

اخبرنا عيسى بن حماد، قال انبانا الليث، عن يزيد بن ابي حبيب، عن بكير بن عبد الله، عن المنذر بن المغيرة، عن عروة، ان فاطمة بنت ابي حبيش، حدثته انها، اتت رسول الله صلى الله عليه وسلم فشكت اليه الدم فقال لها رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ انما ذلك عرق فانظري اذا اتاك قروك فلا تصلي واذا مر قروك فلتطهري ثم صلي ما بين القرء الى القرء ‏"‏ ‏.‏ قال ابو عبد الرحمن قد روى هذا الحديث هشام بن عروة عن عروة ولم يذكر فيه ما ذكر المنذر ‏.‏


It was narrated from 'Urwah that Fatimah bint Abi Hubaish narrated that she came to the Messenger of Allah (ﷺ) and complained to him about bleeding. The Messenger of Allah (ﷺ) said to her:
"That is a vein, so when your period comes, do not pray, and when your period is over, purify yourself and pray in between one period and the next." Abu 'Abdur-Rahman said: Hisham bin 'Urwah reported this Hadith from 'Urwah, and he did not mention what Al-Mundhir mentioned in it.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ উরওয়াহ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ৪/ হায়জের মুদ্দতের বিবরণ

৩৫৯। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ ফাতিমা বিনত আবূ হুবায়শ (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললেনঃ আমি ইস্তিহাযায় আক্রান্ত। সে কারণে আমি পবিত্র হই না। এই অবস্থায় আমি সালাত ছেড়ে দেব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ না এটা শিরার রক্ত মাত্র; হায়য নয়। অতএব তোমার যখন ঋতু আরম্ভ হবে, তখন সালাত ছেড়ে দেবে। আর যখন ঋতুর সময় অতিবাহিত হবে, তখন তুমি রক্ত ধৌত করবে এবং সালাত আদায় করবে।

أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا عَبْدَةُ، وَوَكِيعٌ، وَأَبُو مُعَاوِيَةَ قَالُوا حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ جَاءَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ فَلاَ أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلاَةَ قَالَ ‏ "‏ لاَ إِنَّمَا ذَلِكِ عِرْقٌ وَلَيْسَتْ بِالْحِيضَةِ فَإِذَا أَقْبَلَتِ الْحِيضَةُ فَدَعِي الصَّلاَةَ وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ وَصَلِّي ‏"‏ ‏.‏

اخبرنا اسحاق بن ابراهيم، قال حدثنا عبدة، ووكيع، وابو معاوية قالوا حدثنا هشام بن عروة، عن ابيه، عن عاىشة، قالت جاءت فاطمة بنت ابي حبيش الى رسول الله صلى الله عليه وسلم فقالت اني امراة استحاض فلا اطهر افادع الصلاة قال ‏ "‏ لا انما ذلك عرق وليست بالحيضة فاذا اقبلت الحيضة فدعي الصلاة واذا ادبرت فاغسلي عنك الدم وصلي ‏"‏ ‏.‏


It was narrated that 'Aishah said:
Fatimah bint Abi Hubaish came to the Messenger of Allah (ﷺ) and said: "I am a woman who suffers from Istihadah and I never become pure. Should I stop praying?" He said: "No, that is a vein, it is not menstruation. When your period comes, stop praying, and when it goes, wash the blood from yourself and pray."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ৫/ ইস্তিহাজাগ্রস্ত মহিলার দুটি নামায একত্রিত করা আর যখন একত্রিত করবে তখন তাজ্জন্য গোসল করা প্রসঙ্গে

৩৬০। ইসহাক ইবনু বাশশার (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে ইস্তিহাযায় আক্রান্ত কোন মহিলাকে বলা হলঃ এটা একটা অবাধ্য শিরা (যা হতে ক্রমাগত রক্ত নির্গত হয়)। তাকে আদেশ করা হল, সে যেন যোহরের সালাত শেষ ওয়াক্ত পর্যন্ত অপেক্ষা করে এবং আসরের সালাত প্রথম ওয়াক্তে আদায় করে, আর উভয় সালাতের জন্য একবার গোসল করে। আর মাগরিবের সালাত বিলম্বে আদায় করে, ঈশার সালাত প্রথম ওয়াক্তে আদায় করে, আর উভয় সালাতের জন্য যেন একবার গোসল করে।। আর ফজরের সালাতের জন্য একবার গোসল করে।

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ امْرَأَةً، مُسْتَحَاضَةً عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم قِيلَ لَهَا إِنَّهُ عِرْقٌ عَانِدٌ وَأُمِرَتْ أَنْ تُؤَخِّرَ الظُّهْرَ وَتُعَجِّلَ الْعَصْرَ وَتَغْتَسِلَ لَهُمَا غُسْلاً وَاحِدًا وَتُؤَخِّرَ الْمَغْرِبَ وَتُعَجِّلَ الْعِشَاءَ وَتَغْتَسِلَ لَهُمَا غُسْلاً وَاحِدًا وَتَغْتَسِلَ لِصَلاَةِ الصُّبْحِ غُسْلاً وَاحِدًا ‏.‏

اخبرنا محمد بن بشار، قال حدثنا محمد، قال حدثنا شعبة، عن عبد الرحمن بن القاسم، عن ابيه، عن عاىشة، ان امراة، مستحاضة على عهد النبي صلى الله عليه وسلم قيل لها انه عرق عاند وامرت ان توخر الظهر وتعجل العصر وتغتسل لهما غسلا واحدا وتوخر المغرب وتعجل العشاء وتغتسل لهما غسلا واحدا وتغتسل لصلاة الصبح غسلا واحدا ‏.‏


It was narrated from 'Aishah that a woman who suffered from Istihadah at the time of the Messenger of Allah (ﷺ) was told that it was a stubborn vein (i.e., one that would not stop bleeding). She was told to delay Zuhr and bring 'Asr forward, and to perform one Ghusl for both, and to delay Maghrib and bring 'Isha' forward, and to perform one Ghusl for both, and she would perform one Ghusl for Subh.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ৫/ ইস্তিহাজাগ্রস্ত মহিলার দুটি নামায একত্রিত করা আর যখন একত্রিত করবে তখন তাজ্জন্য গোসল করা প্রসঙ্গে

৩৬১। সুওয়ায়দ ইবনু নসর (রহঃ) ... যায়নাব বিনত জাহশ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে, আমি ইস্তিহাযা গ্রস্ত। তিনি বললেনঃ সে তার হায়যের দিনগুলোতে সালাত আদায় হতে বিরত থাকবে। পরে গোসল করবে। যোহরের সালাত দেরীতে আর আসরের সালাত প্রথম ওয়াক্তে গোসল করে আদায় করবে এবং পুনরায় গোসল করে মাগরিবকে পিছিয়ে আর ঈশাকে প্রথমভাগে আদায় করবে এবং ফজরের জন্য একবার গোসল করবে।

أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنِ الْقَاسِمِ، عَنْ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ، قَالَتْ قُلْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّهَا مُسْتَحَاضَةٌ ‏.‏ فَقَالَ ‏ "‏ تَجْلِسُ أَيَّامَ أَقْرَائِهَا ثُمَّ تَغْتَسِلُ وَتُؤَخِّرُ الظُّهْرَ وَتُعَجِّلُ الْعَصْرَ وَتَغْتَسِلُ وَتُصَلِّي وَتُؤَخِّرُ الْمَغْرِبَ وَتُعَجِّلُ الْعِشَاءَ وَتَغْتَسِلُ وَتُصَلِّيهِمَا جَمِيعًا وَتَغْتَسِلُ لِلْفَجْرِ ‏"‏ ‏.‏

اخبرنا سويد بن نصر، قال حدثنا عبد الله، عن سفيان، عن عبد الرحمن بن القاسم، عن القاسم، عن زينب بنت جحش، قالت قلت للنبي صلى الله عليه وسلم انها مستحاضة ‏.‏ فقال ‏ "‏ تجلس ايام اقراىها ثم تغتسل وتوخر الظهر وتعجل العصر وتغتسل وتصلي وتوخر المغرب وتعجل العشاء وتغتسل وتصليهما جميعا وتغتسل للفجر ‏"‏ ‏.‏


It was narrated that Zainab bint Jahsh said:
"I said to the Prophet (ﷺ) that I was suffering from Istihadah. He said: 'Do not pray during the days of your period, then perform Ghusl and delay Zuhr and bring Maghrib and bring 'Isha' forward and pray them together, and perform Ghusl for Fajr."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ৬/ হায়জ ও ইস্তিহাজার রক্তের পার্থক্য

৩৬২। মুহাম্মদ ইবনু মূসান্না (রহঃ) ... ফাতিমা বিনত আবূ হুবায়শ (রাঃ) থেকে বর্ণিত। তিনি ইস্তিহাযাগ্রস্ত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ হায়যের রক্ত হয় কালো বর্ণের যা চেনা যায়। এ সময় তুমি সালাত হতে বিরত থাকবে। আর যদি হায়যের রক্ত না হয়, তবে উযু করে নেবে। কেননা তা হচ্ছে শিরা থেকে নির্গত রক্ত বিশেষ। মুহাম্মাদ ইবনু মুসান্না বলেন, এ হাদিসটি ইবনু আদি আমাদের নিকট তার কিতাব হতে বর্ণনা করেছেন।

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، - وَهُوَ ابْنُ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ - عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ فَاطِمَةَ بِنْتِ أَبِي حُبَيْشٍ، أَنَّهَا كَانَتْ تُسْتَحَاضُ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا كَانَ دَمُ الْحَيْضِ - فَإِنَّهُ دَمٌ أَسْوَدُ يُعْرَفُ - فَأَمْسِكِي عَنِ الصَّلاَةِ وَإِذَا كَانَ الآخَرُ فَتَوَضَّئِي فَإِنَّمَا هُوَ عِرْقٌ ‏"‏ ‏.‏ قَالَ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ هَذَا مِنْ كِتَابِهِ ‏.‏

اخبرنا محمد بن المثنى، قال حدثنا ابن ابي عدي، عن محمد بن عمرو، - وهو ابن علقمة بن وقاص - عن ابن شهاب، عن عروة بن الزبير، عن فاطمة بنت ابي حبيش، انها كانت تستحاض فقال لها رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ اذا كان دم الحيض - فانه دم اسود يعرف - فامسكي عن الصلاة واذا كان الاخر فتوضىي فانما هو عرق ‏"‏ ‏.‏ قال محمد بن المثنى حدثنا ابن ابي عدي هذا من كتابه ‏.‏


It was narrated from Fatimah bint Abi Hubaish that she suffered from Istihadah and the Messenger of Allah (ﷺ) said to her:
"If it is menstrual blood then it is blood that is black and recognizable, so stop prying, and if it is other than that then perform Wudu', for it is just a vein."


হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ৬/ হায়জ ও ইস্তিহাজার রক্তের পার্থক্য

৩৬৩। মুহাম্মদ ইবনু মূসান্না (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। ফাতিমা বিনত আবূ হুবায়শ (রাঃ) ইস্তিহাজাগ্রস্ত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ হায়যের রক্ত কালো বর্ণের, যা চেনা যায়। এমতাবস্থায় তুমি সালাত থেকে বিরত থাকবে। আর যখন অন্য রক্ত হয় তখন উযু করবে এবং সালাত আদায় করবে। আবূ আবদুর রহমান বলেন এ হাদিসটি একাধিক ব্যক্তি বর্ণনা করেছেন। তবে ইবনু আদি যা উল্লেখ করেছেন- ’ইস্তিহাজাগ্রস্ত মহিলা ওযু করে নামায আদায় করবে’ তা অন্য কেউ উল্লেখ করেননি।

وَأَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، مِنْ حِفْظِهِ قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ، كَانَتْ تُسْتَحَاضُ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّ دَمَ الْحَيْضِ دَمٌ أَسْوَدُ يُعْرَفُ فَإِذَا كَانَ ذَلِكِ فَأَمْسِكِي عَنِ الصَّلاَةِ فَإِذَا كَانَ الآخَرُ فَتَوَضَّئِي وَصَلِّي ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ قَدْ رَوَى هَذَا الْحَدِيثَ غَيْرُ وَاحِدٍ وَلَمْ يَذْكُرْ أَحَدٌ مِنْهُمْ مَا ذَكَرَ ابْنُ أَبِي عَدِيٍّ وَاللَّهُ تَعَالَى أَعْلَمُ ‏.‏

واخبرنا محمد بن المثنى، قال حدثنا ابن ابي عدي، من حفظه قال حدثنا محمد بن عمرو، عن ابن شهاب، عن عروة، عن عاىشة، ان فاطمة بنت ابي حبيش، كانت تستحاض فقال لها رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ ان دم الحيض دم اسود يعرف فاذا كان ذلك فامسكي عن الصلاة فاذا كان الاخر فتوضىي وصلي ‏"‏ ‏.‏ قال ابو عبد الرحمن قد روى هذا الحديث غير واحد ولم يذكر احد منهم ما ذكر ابن ابي عدي والله تعالى اعلم ‏.‏


It was narrated from 'Aishah that Fatimah bint Abi Hubaish suffered from Istihadah. The Messenger of Allah (ﷺ) said to her:
"Menstrual blood is blood that is black and recognizable, so if it is like that, then stop praying, and if it is otherwise, then perform Wudu' and pray." Abu 'Abdur-Rahman said: Others reported this Hadith, and none of them mentioned what Ibn 'Adi mentioned, and Allah knows best.


হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ৬/ হায়জ ও ইস্তিহাজার রক্তের পার্থক্য

৩৬৪। ইয়াহইয়া ইবনু হাবীব ইবনু আরাবী (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ ফাতিমা বিনত আবূ হুবায়শ (রাঃ) ইস্তিহাযাগ্রস্ত হলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ব্যাপারে প্রশ্ন করলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমি ইস্তিহাযাগ্রস্ত। ফলে আমি পাক হই না। এমতাবস্থায় আমি কি সালাত ছেড়ে দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এটা শিরা হতে নির্গত রক্ত, হায়য নয়। অতএব যখন হায়য দেখা দেবে তখন সালাত ছেড়ে দেবে, আর যখন ঐ সময় অতিবাহিত হবে, তখন তোমার শরীর হতে হায়য ধুয়ে নেবে এবং উযু করে সালাত আদায় করবে। এটি শিরা হতে নির্গত রক্ত, হায়য নয়।

সনদের জনৈক বর্ণনাকারীকে জিজ্ঞাসা করা হল তাহলে গোসল? তিনি বললেনঃ এ বিষয়ে কেউ সন্দেহ পোষণ করেন না। আবূ আবদুর রহমান (রহঃ) বলেন, হিশাম ইবনু উরওযা (রহঃ) থেকে এ হাদিসখানা একাধিক বর্ণনাকারী বর্ণনা করেছেন। কিন্তু হাম্মাদ (রহঃ) ব্যতীত আর কেউ উযু করে সালাত আদায় করবে এ কথাটি উল্লেখ করেননি।

أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، عَنْ حَمَّادٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتِ اسْتُحِيضَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ فَسَأَلَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُسْتَحَاضُ فَلاَ أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلاَةَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّمَا ذَلِكِ عِرْقٌ وَلَيْسَتْ بِالْحِيضَةِ فَإِذَا أَقْبَلَتِ الْحِيضَةُ فَدَعِي الصَّلاَةَ وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ وَتَوَضَّئِي وَصَلِّي فَإِنَّمَا ذَلِكِ عِرْقٌ وَلَيْسَتْ بِالْحَيْضَةِ ‏"‏ ‏.‏ قِيلَ لَهُ فَالْغُسْلُ قَالَ ‏"‏ وَذَلِكَ لاَ يَشُكُّ فِيهِ أَحَدٌ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ قَدْ رَوَى هَذَا الْحَدِيثَ غَيْرُ وَاحِدٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ وَلَمْ يَذْكُرْ فِيهِ ‏"‏ وَتَوَضَّئِي ‏"‏ ‏.‏ غَيْرُ حَمَّادٍ وَاللَّهُ تَعَالَى أَعْلَمُ ‏.‏

اخبرنا يحيى بن حبيب بن عربي، عن حماد، عن هشام بن عروة، عن ابيه، عن عاىشة، قالت استحيضت فاطمة بنت ابي حبيش فسالت النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله اني استحاض فلا اطهر افادع الصلاة قال رسول الله صلى الله عليه وسلم ‏"‏ انما ذلك عرق وليست بالحيضة فاذا اقبلت الحيضة فدعي الصلاة واذا ادبرت فاغسلي عنك الدم وتوضىي وصلي فانما ذلك عرق وليست بالحيضة ‏"‏ ‏.‏ قيل له فالغسل قال ‏"‏ وذلك لا يشك فيه احد ‏"‏ ‏.‏ قال ابو عبد الرحمن قد روى هذا الحديث غير واحد عن هشام بن عروة ولم يذكر فيه ‏"‏ وتوضىي ‏"‏ ‏.‏ غير حماد والله تعالى اعلم ‏.‏


It was narrated that 'Aishah said:
"Fatimah bint Abi Hubaish suffered from Istihadah and she asked the Prophet (ﷺ): 'O Messenger of Allah, I suffer from Istihadah and I do not become pure; should I stop praying?' The Messenger of Allah (ﷺ) said: 'That is a vein and is not menstruation. When your period comes, stop praying, and when it goes wash the traces of blood from yourself and do Wudu'. That is a vein and is not menstruation.'" It was said to him (one of the narrators): "What about Ghusl?" He said: "No one is in doubt about that."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ৬/ হায়জ ও ইস্তিহাজার রক্তের পার্থক্য

৩৬৫। সুয়ায়দ ইবনু নাসর (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। ফাতিমা বিনত আবূ হুবায়শ (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমি ইস্তিহাযায় আক্রান্ত, ফলে আমি পবিত্র হইনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এটা শিরা হতে নির্গত রক্ত, হায়য নয়। অতএব যখন হায়য আসবে তখন তুমি সালাত আদায় হতে বিরত থাকবে, আর যখন ঐ সময় অতিবাহিত হবে, তখন তোমার শরীর হতে রক্ত ধুয়ে সালাত আদায় করবে।

أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ، أَتَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُسْتَحَاضُ فَلاَ أَطْهُرُ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّمَا ذَلِكِ عِرْقٌ وَلَيْسَتْ بِالْحِيضَةِ فَإِذَا أَقْبَلَتِ الْحِيضَةُ فَأَمْسِكِي عَنِ الصَّلاَةِ وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ وَصَلِّي ‏"‏ ‏.‏

اخبرنا سويد بن نصر، قال حدثنا عبد الله، عن هشام بن عروة، عن ابيه، عن عاىشة، ان فاطمة بنت ابي حبيش، اتت رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله اني استحاض فلا اطهر ‏.‏ فقال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ انما ذلك عرق وليست بالحيضة فاذا اقبلت الحيضة فامسكي عن الصلاة واذا ادبرت فاغسلي عنك الدم وصلي ‏"‏ ‏.‏


It was narrated that 'Aishah said:
"Fatimah bint Abi Hubaish said to the Messenger of Allah (ﷺ): 'O Messenger of Allah (ﷺ), I do not become pure. Should I stop praying?' The Messenger of Allah (ﷺ) said: 'That is a vein and is not menstruation. When your period comes, stop praying, and when it has passed, then wash the blood from yourself and pray.'"


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ৬/ হায়জ ও ইস্তিহাজার রক্তের পার্থক্য

৩৬৬। কুতায়বা (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ ফাতিমা বিনত আবূ হুবায়শ (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললেনঃ আমি পবিত্র হই না। আমি কি সালাত আদায় করা ছেড়ে দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এটা শিরা থেকে নির্গত রক্ত, হায়য নয়। অতএব যখন হায়য আরম্ভ হয় তখন তুমি সালাত ছেড়ে দেবে, আর যখন তার সমপরিমাণ অতিবাহিত হয়, তখন তোমার শরীর হতে রক্ত ধুয়ে নেবে আর সালাত আদায় করবে।

أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لاَ أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلاَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّمَا ذَلِكِ عِرْقٌ وَلَيْسَتْ بِالْحِيضَةِ فَإِذَا أَقْبَلَتِ الْحِيضَةُ فَدَعِي الصَّلاَةَ وَإِذَا ذَهَبَ قَدْرُهَا فَاغْسِلِي عَنْكِ الدَّمَ وَصَلِّي ‏"‏ ‏.‏

اخبرنا قتيبة، عن مالك، عن هشام بن عروة، عن ابيه، عن عاىشة، قالت قالت فاطمة بنت ابي حبيش لرسول الله صلى الله عليه وسلم لا اطهر افادع الصلاة فقال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ انما ذلك عرق وليست بالحيضة فاذا اقبلت الحيضة فدعي الصلاة واذا ذهب قدرها فاغسلي عنك الدم وصلي ‏"‏ ‏.‏


It was narrated that 'Aishah said:
Fatimah bint Abi Hubaish said to the Messenger of Allah (ﷺ): "O Messenger of Allah (ﷺ), I do not become pure. Should I stop praying?" The Messenger of Allah (ﷺ) said: "That is a vein and is not menstruation. When your period comes, stop praying, and when the same amount of time as your regular period has passed, then wash the blood from yourself and pray."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ৬/ হায়জ ও ইস্তিহাজার রক্তের পার্থক্য

৩৬৭ আবূল আশ’আস (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, ফাতিমা বিনত আবূ হুবায়শ (রাঃ) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমি পাক হই না, আমি কি সালাত ছেড়ে দেব? তিনি বললেনঃ না, এটা শিরা হতে নির্গত রক্ত বিশেষ।

খালিদ বলেন, আমি যা তার কাছে পাঠ করেছি, তাতে রয়েছে, তা হায়য নয়, যখন হায়য দেখা দিবে তুমি নামায ছেড়ে দিবে আর যখন তা শেষ হয় তখন তোমার শরীর থেকে রক্ত ধৌত করে নিবে এবং নামায আদায় করবে।

أَخْبَرَنَا أَبُو الأَشْعَثِ، قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ سَمِعْتُ هِشَامًا، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ بِنْتَ أَبِي حُبَيْشٍ، قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لاَ أَطْهُرُ أَفَأَتْرُكُ الصَّلاَةَ قَالَ ‏"‏ لاَ إِنَّمَا هُوَ عِرْقٌ ‏"‏ ‏.‏ قَالَ خَالِدٌ وَفِيمَا قَرَأْتُ عَلَيْهِ ‏"‏ وَلَيْسَتْ بِالْحِيضَةِ فَإِذَا أَقْبَلَتِ الْحِيضَةُ فَدَعِي الصَّلاَةَ وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ ثُمَّ صَلِّي ‏"‏ ‏.‏

اخبرنا ابو الاشعث، قال حدثنا خالد بن الحارث، قال سمعت هشاما، يحدث عن ابيه، عن عاىشة، ان بنت ابي حبيش، قالت يا رسول الله اني لا اطهر افاترك الصلاة قال ‏"‏ لا انما هو عرق ‏"‏ ‏.‏ قال خالد وفيما قرات عليه ‏"‏ وليست بالحيضة فاذا اقبلت الحيضة فدعي الصلاة واذا ادبرت فاغسلي عنك الدم ثم صلي ‏"‏ ‏.‏


It was narrated from 'Aishah that the daughter of Abu Hubaish said:
"O Messenger of Allah, I do not become pure, so should I stop praying? He said: "no, that is a vein." - (One of the narrators) Khalid said, in what I read from him - "and it is not menstruation, so when your period comes, stop praying, and when it goes, wash the blood from yourself and pray."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ৭/ হলুদ রঙ আর মেটে রঙ (হায়যের নয়)

৩৬৮। আমর ইবনু যুরারা (রহঃ ... মুহাম্মাদ ইবনু সিরীন (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ উম্মে আতিয়্যা (রাঃ) বলেছেনঃ আমরা হলদে রঙ এবং মেটে রঙ এর রক্তকে হায়যের কোন বস্তু মনে করতাম না।

أَخْبَرَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، قَالَ أَنْبَأَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، قَالَ قَالَتْ أُمُّ عَطِيَّةَ كُنَّا لاَ نَعُدُّ الصُّفْرَةَ وَالْكُدْرَةَ شَيْئًا ‏.‏

اخبرنا عمرو بن زرارة، قال انبانا اسماعيل، عن ايوب، عن محمد، قال قالت ام عطية كنا لا نعد الصفرة والكدرة شيىا ‏.‏


It was narrated that Muhammad said:
"Umm 'Atiyah said: 'We used not to regard yellowish and brownish discharge as anything important.'"


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ ইবনু সীরীন (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ৮/ হায়জগ্রস্ত স্ত্রীর সাথে যা করা জায়িজ এবং আল্লাহ তাআলার নিম্নোক্ত বাণীর ব্যাখ্যা "লোকে তোমাকে রক্তস্রাব সম্পর্কে জিজ্ঞাসা করে। বলে দাও, তা অশুচি। সুতরাং তোমরা রক্তস্রাবকালে স্ত্রী সঙ্গম বর্জন করবে" (সূরা আল-বাকারাহ-২২২)

৩৬৯। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ ইয়াহূদী নারীদের যখন হায়য আসত তখন তারা তাদের সাথে একত্রে পানাহার করত না, তাদের সাথে ঘরে একত্রে অবস্থানও করত না। সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বিষয়ে প্রশ্ন করলে আল্লাহ তা’আলাوَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى এই আয়াত নাযিল করেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদেশ করলেনঃ তারা যেন তাদের সাথে একসাথে পানাহার করে এবং তাদের সাথে একই ঘরে বসবাস করে, আর যেন তাদের সাথে সহবাস ব্যতীত অন্য সব কিছু করে।

এরপর ইয়াহুদীরা বলতে লাগল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কোন ব্যাপারেই বিরোধিতা না করে ছাড়বেন না। তখন উসায়দ ইবনু হুযায়র (রাঃ) এবং আব্বাদ ইবনু বিশর (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ সংবাদ দিয়ে বললেন, তাহলে কি আমরা স্ত্রীদের সাথে হায়যের সময় সহবাস করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারার রঙ পরিবর্তন হয়ে গেল। এমনকি আমরা ধারণা করলাম, তিনি তাদের প্রতি রাগান্বিত হয়েছেন। তখন তারা উঠে চলে গেলেন। ইত্যবসরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাদিয়ার দুধ আসল। তিনি উক্ত দু’জনের খোঁজে লোক পাঠালেন। সে উভয়কে ফিরিয়ে আনলেন, তিনি তাঁদেরকে তা পান করালেন। তখন বোঝা গেল যে, তিনি তাদের উপরে রাগান্বিত হন নি।

أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَتِ الْيَهُودُ إِذَا حَاضَتِ الْمَرْأَةُ مِنْهُمْ لَمْ يُؤَاكِلُوهُنَّ وَلاَ يُشَارِبُوهُنَّ وَلاَ يُجَامِعُوهُنَّ فِي الْبُيُوتِ فَسَأَلُوا النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏(‏ وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى ‏)‏ الآيَةَ فَأَمَرَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُؤَاكِلُوهُنَّ وَيُشَارِبُوهُنَّ وَيُجَامِعُوهُنَّ فِي الْبُيُوتِ وَأَنْ يَصْنَعُوا بِهِنَّ كُلَّ شَىْءٍ مَا خَلاَ الْجِمَاعَ ‏.‏ فَقَالَتِ الْيَهُودُ مَا يَدَعُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم شَيْئًا مِنْ أَمْرِنَا إِلاَّ خَالَفَنَا ‏.‏ فَقَامَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ وَعَبَّادُ بْنُ بِشْرٍ فَأَخْبَرَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالاَ أَنُجَامِعُهُنَّ فِي الْمَحِيضِ فَتَمَعَّرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم تَمَعُّرًا شَدِيدًا حَتَّى ظَنَنَّا أَنَّهُ قَدْ غَضِبَ فَقَامَا فَاسْتَقْبَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم هَدِيَّةَ لَبَنٍ فَبَعَثَ فِي آثَارِهِمَا فَرَدَّهُمَا فَسَقَاهُمَا فَعُرِفَ أَنَّهُ لَمْ يَغْضَبْ عَلَيْهِمَا ‏.‏

اخبرنا اسحاق بن ابراهيم، قال انبانا سليمان بن حرب، قال حدثنا حماد بن سلمة، عن ثابت، عن انس، قال كانت اليهود اذا حاضت المراة منهم لم يواكلوهن ولا يشاربوهن ولا يجامعوهن في البيوت فسالوا النبي صلى الله عليه وسلم فانزل الله عز وجل ‏(‏ ويسالونك عن المحيض قل هو اذى ‏)‏ الاية فامرهم رسول الله صلى الله عليه وسلم ان يواكلوهن ويشاربوهن ويجامعوهن في البيوت وان يصنعوا بهن كل شىء ما خلا الجماع ‏.‏ فقالت اليهود ما يدع رسول الله صلى الله عليه وسلم شيىا من امرنا الا خالفنا ‏.‏ فقام اسيد بن حضير وعباد بن بشر فاخبرا رسول الله صلى الله عليه وسلم قالا انجامعهن في المحيض فتمعر رسول الله صلى الله عليه وسلم تمعرا شديدا حتى ظننا انه قد غضب فقاما فاستقبل رسول الله صلى الله عليه وسلم هدية لبن فبعث في اثارهما فردهما فسقاهما فعرف انه لم يغضب عليهما ‏.‏


It was narrated that Anas said:
"When one of their womenfolk menstruated, the Jews would not eat or drink with them, or mix with them in their houses. They (the Companions) asked the Prophet of Allah (ﷺ) about that, and Allah, the Mighty and Sublime, revealed the Ayah: They ask you concerning menstruation. Say: "That is an Adha (a harmful thing).[1] So the Messenger of Allah (ﷺ) commanded them to eat and drink with them (menstruating women) and to mix them in their houses, and to do everything with them except intercourse. The Jews said: 'The Messenger of Allah (ﷺ) does not leave anything of our affairs except he goes against it.' Usaid bin Hudair and 'Abbad bin Bishr went and told the Messenger of Allah (ﷺ) and they said: 'Should we have intercourse with them when they are menstruating?' The expression of the Messenger of Allah (ﷺ) changed greatly until we thought he was angry with them, and they left. Then the Messenger of Allah (ﷺ) received a gift of milk, so he sent someone to bring them back and he gave them some to drink, so we knew that he was not angry with them."

[1] Al-Baqarah 2:222


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ৯/ আল্লাহ তা'আলার নিষেধাজ্ঞা জানা সত্ত্বেও যে লোক তার স্ত্রীর সঙ্গে হায়জ অবস্থায় সহবাস করে তবে তার উপর সে শাস্তি নির্ধারিত তার বিবরণ

৩৭০। আমর ইবনু আলী (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যাক্তি হায়য অবস্থায় স্ত্রী সহবাস করে, তার ব্যাপারে হুকুম এই যে, সে এক দ্বীনার অথবা অর্ধ দ্বীনার সদকা করবে।

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، قَالَ حَدَّثَنِي الْحَكَمُ، عَنْ عَبْدِ الْحَمِيدِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الرَّجُلِ يَأْتِي امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ يَتَصَدَّقُ بِدِينَارٍ أَوْ بِنِصْفِ دِينَارٍ ‏.‏

اخبرنا عمرو بن علي، قال حدثنا يحيى، عن شعبة، قال حدثني الحكم، عن عبد الحميد، عن مقسم، عن ابن عباس، عن النبي صلى الله عليه وسلم في الرجل ياتي امراته وهي حاىض يتصدق بدينار او بنصف دينار ‏.‏


It was narrated from Ibn 'Abbas from the Prophet (ﷺ) concerning a man who has had intercourse with his wife while she was menstruating:
"Let him give a Dinar or half a Dinar in charity."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ১০/ হায়যগ্রস্থ স্ত্রীর সাথে তার হায়য বস্ত্রে একত্রে শয্যা গ্রহণ

৩৭১। উবায়দুল্লাহ ইবনু সাঈদ, ইসহাক ইবনু ইবরাহীম ও ইসমাঈল ইবনু মাসউদ (রহঃ) ... যায়নাব বিনত আবূ সালামা (রাঃ) থেকে বর্ণিত। উম্মে সালামা (রাঃ) তার নিকট বর্ণনা করেছেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে শায়িত ছিলাম। এমতাবস্থায় আমার হায়য দেখা দিলে আমি সরে পড়লাম এবং আমার হায়য বস্ত্র পরিধান করলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেনঃ তুমি হায়যগ্রস্ত হয়েছ কি? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি আমাকে ডাকলেন এবং আমি তার সঙ্গে একই চাঁদরে শয়ন করলাম। হাদিসে বর্ণিত শব্দাবলী উবাইদুল্লাহ ইবনু সাঈদের।

أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، ح وَأَنْبَأَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ حَدَّثَنِي أَبِي ح، وَأَنْبَأَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، - وَهُوَ ابْنُ الْحَارِثِ - قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ، حَدَّثَتْهُ أَنَّ أُمَّ سَلَمَةَ حَدَّثَتْهَا قَالَتْ، بَيْنَمَا أَنَا مُضْطَجِعَةٌ، مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذْ حِضْتُ فَانْسَلَلْتُ فَأَخَذْتُ ثِيَابَ حَيْضَتِي فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ أَنَفِسْتِ ‏"‏ ‏.‏ قُلْتُ نَعَمْ فَدَعَانِي فَاضْطَجَعْتُ مَعَهُ فِي الْخَمِيلَةِ ‏.‏ وَاللَّفْظُ لِعُبَيْدِ اللَّهِ بْنِ سَعِيدٍ ‏.‏

اخبرنا عبيد الله بن سعيد، قال حدثنا معاذ بن هشام، ح وانبانا اسحاق بن ابراهيم، قال انبانا معاذ بن هشام، قال حدثني ابي ح، وانبانا اسماعيل بن مسعود، قال حدثنا خالد، - وهو ابن الحارث - قال حدثنا هشام، عن يحيى بن ابي كثير، قال حدثني ابو سلمة، ان زينب بنت ابي سلمة، حدثته ان ام سلمة حدثتها قالت، بينما انا مضطجعة، مع رسول الله صلى الله عليه وسلم اذ حضت فانسللت فاخذت ثياب حيضتي فقال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ انفست ‏"‏ ‏.‏ قلت نعم فدعاني فاضطجعت معه في الخميلة ‏.‏ واللفظ لعبيد الله بن سعيد ‏.‏


Umm Salamah narrated:
"While I was lying down with the Messenger of Allah (ﷺ) under a blanket, my period came so I slipped away and put on the clothes I used to wear when I was menstruating. The Messenger of Allah (ﷺ) said: 'Are you menstruating?' I said: 'Yes.' Then he called me to lie down with him under the blanket." This is the wording of 'Ubaidullah bin Sa'eed.[1]

[1] That is, one of the narrators in one of the chains, as the author reported it through different chains, as he did when it preceded.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ১১/ একই কাপড়ের নিচে ঋতুমতী স্ত্রীর সঙ্গে স্বামীর শয্যা গ্রহণ

৩৭২। মুহাম্মদ ইবনু মূসান্না (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই চাঁদরে রাত্রি যাপন করতাম অথচ আমি ছিলাম ঋতুমতী। আমার কোন কিছু তার শরীরে লাগলে তিনি শুধু ঐ স্থান ধুয়ে নিতেন, এর অধিক ধুতেন না। আর তাতেই তিনি সালাত আদায় করতেন। এর পর তিনি আবার আমার নিকট ফিরে আসতেন। আবার আমার শরীর হতে তার শরীরে কিছু লাগলে অনুরূপ শুধু ঐ জায়গা ধুতেন এর বেশী ধুতেন না। আর এতেই তিনি নামায আদায় করতেন।

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ جَابِرِ بْنِ صُبْحٍ، قَالَ سَمِعْتُ خِلاَسًا، يُحَدِّثُ عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَنَا وَرَسُولُ اللَّهِ، صلى الله عليه وسلم نَبِيتُ فِي الشِّعَارِ الْوَاحِدِ وَأَنَا طَامِثٌ حَائِضٌ فَإِنْ أَصَابَهُ مِنِّي شَىْءٌ غَسَلَ مَكَانَهُ لَمْ يَعْدُهُ ثُمَّ صَلَّى فِيهِ ثُمَّ يَعُودُ فَإِنْ أَصَابَهُ مِنِّي شَىْءٌ فَعَلَ مِثْلَ ذَلِكَ غَسَلَ مَكَانَهُ لَمْ يَعْدُهُ وَصَلَّى فِيهِ ‏.‏

اخبرنا محمد بن المثنى، قال حدثنا يحيى، عن جابر بن صبح، قال سمعت خلاسا، يحدث عن عاىشة، قالت كنت انا ورسول الله، صلى الله عليه وسلم نبيت في الشعار الواحد وانا طامث حاىض فان اصابه مني شىء غسل مكانه لم يعده ثم صلى فيه ثم يعود فان اصابه مني شىء فعل مثل ذلك غسل مكانه لم يعده وصلى فيه ‏.‏


It was narrated that 'Aishah said:
"The Messenger of Allah (ﷺ) and I would sleep under a single blanket when I was menstruating. If anything got on him from me, he would wash that spot and no more, and pray in it, then come back. If anything got on it again from me, he would do likewise and no more, and he would pray in it."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ১২/ ঋতুমতী স্ত্রীর শরীরে শরীর মিলানো

৩৭৩। কুতায়বা (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কেউ ঋতুমতী হলে আকে আদেশ করতেন যেন সে ইযার শক্ত করে বাঁধে। পরে তিনি তার শরীরের সাথে শরীর লাগাতেন।

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَأْمُرُ إِحْدَانَا إِذَا كَانَتْ حَائِضًا أَنْ تَشُدَّ إِزَارَهَا ثُمَّ يُبَاشِرُهَا ‏.‏

اخبرنا قتيبة، قال حدثنا ابو الاحوص، عن ابي اسحاق، عن عمرو بن شرحبيل، عن عاىشة، قالت كان رسول الله صلى الله عليه وسلم يامر احدانا اذا كانت حاىضا ان تشد ازارها ثم يباشرها ‏.‏


It was narrated that 'Aishah said:
"The Messenger of Allah (ﷺ) would tell one of us, if she was menstruating, to tie her Izar (waist wrap) tightly then he would fondle her."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ১২/ ঋতুমতী স্ত্রীর শরীরে শরীর মিলানো

৩৭৪। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমাদের কেউ ঋতুমতী হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইযার পরার নির্দেশ দিতেন। তারপর তিনি তার দেহের সাথে দেহ মেলাতেন।

أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَتْ إِحْدَانَا إِذَا حَاضَتْ أَمَرَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ تَتَّزِرَ ثُمَّ يُبَاشِرُهَا ‏.‏

اخبرنا اسحاق بن ابراهيم، قال انبانا جرير، عن منصور، عن ابراهيم، عن الاسود، عن عاىشة، قالت كانت احدانا اذا حاضت امرها رسول الله صلى الله عليه وسلم ان تتزر ثم يباشرها ‏.‏


It was narrated that 'Aishah said:
"If one of us was menstruating, the Messenger of Allah (ﷺ) would tell her to put on an Izar (waist wrap) then he would fondle her."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ১৩/ যখন রাসুলুল্লাহ (ﷺ) এর কোন স্ত্রী ঋতুমতী হতেন তখন তিনি তার সঙ্গে যা করতেন।

৩৭৫। হান্নাদ ইবনু সাররী (রহঃ) ... জুমায় ইবনু উমায়র (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আমার আম্মা ও আমার খালার সাথে আয়িশা (রাঃ) এর নিকট উপস্থিত হলাম। তারা উভয়ে তাকে জিজ্ঞাসা করলেন, আপনাদের কেউ ঋতুমতী হলে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরূপ করতেন? তিনি বললেন, তখন তিনি আমাদের আদেশ করতেন আমরা যেন শক্ত করে প্রশস্ত ইযার পরিধান করি। তারপর তিনি তার স্তনসহ বক্ষদেশ জড়িয়ে ধরতেন।

أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنِ ابْنِ عَيَّاشٍ، - وَهُوَ أَبُو بَكْرٍ - عَنْ صَدَقَةَ بْنِ سَعِيدٍ، ثُمَّ ذَكَرَ كَلِمَةً مَعْنَاهَا حَدَّثَنَا جُمَيْعُ بْنُ عُمَيْرٍ، قَالَ دَخَلْتُ عَلَى عَائِشَةَ مَعَ أُمِّي وَخَالَتِي فَسَأَلَتَاهَا كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصْنَعُ إِذَا حَاضَتْ إِحْدَاكُنَّ قَالَتْ كَانَ يَأْمُرُنَا إِذَا حَاضَتْ إِحْدَانَا أَنْ تَتَّزِرَ بِإِزَارٍ وَاسِعٍ ثُمَّ يَلْتَزِمُ صَدْرَهَا وَثَدْيَيْهَا ‏.‏

اخبرنا هناد بن السري، عن ابن عياش، - وهو ابو بكر - عن صدقة بن سعيد، ثم ذكر كلمة معناها حدثنا جميع بن عمير، قال دخلت على عاىشة مع امي وخالتي فسالتاها كيف كان رسول الله صلى الله عليه وسلم يصنع اذا حاضت احداكن قالت كان يامرنا اذا حاضت احدانا ان تتزر بازار واسع ثم يلتزم صدرها وثدييها ‏.‏


Jumai' bin 'Umair said:
"I entered upon 'Aishah with my mother and maternal aunt, and we asked her what the Prophet (ﷺ) used to do when one of (his wives) was menstruating. She said: He would tell us, when when of us menstruated, to wrap a wide Izar around herself then he would embrace her chest and breasts.


হাদিসের মানঃ মুনকার (সহীহ হাদীসের বিপরীত)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ১৩/ যখন রাসুলুল্লাহ (ﷺ) এর কোন স্ত্রী ঋতুমতী হতেন তখন তিনি তার সঙ্গে যা করতেন।

৩৭৬। হারিস ইবনু মিসকিন (রহঃ) ... মায়মূনা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিণীদের কারো সাথে হায়য অবস্থায় শরীরের সাথে শরীর লাগাতেন, যখন তিনি (ঋতুমতী সহধর্মিণী) ইযার পরিহিত থাকতেন যা তার উরু ও হাটুদ্বয়ের অর্ধেক পর্যন্ত পৌঁছত।

أَخْبَرَنَا الْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنِ ابْنِ وَهْبٍ، عَنْ يُونُسَ، وَاللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حَبِيبٍ، مَوْلَى عُرْوَةَ عَنْ بُدَيَّةَ، - وَكَانَ اللَّيْثُ يَقُولُ نَدَبَةَ - مَوْلاَةِ مَيْمُونَةَ عَنْ مَيْمُونَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُبَاشِرُ الْمَرْأَةَ مِنْ نِسَائِهِ وَهِيَ حَائِضٌ إِذَا كَانَ عَلَيْهَا إِزَارٌ يَبْلُغُ أَنْصَافَ الْفَخِذَيْنِ وَالرُّكْبَتَيْنِ فِي حَدِيثِ اللَّيْثِ تَحْتَجِزُ بِهِ ‏.‏

اخبرنا الحارث بن مسكين، قراءة عليه وانا اسمع، عن ابن وهب، عن يونس، والليث، عن ابن شهاب، عن حبيب، مولى عروة عن بدية، - وكان الليث يقول ندبة - مولاة ميمونة عن ميمونة قالت كان رسول الله صلى الله عليه وسلم يباشر المراة من نساىه وهي حاىض اذا كان عليها ازار يبلغ انصاف الفخذين والركبتين في حديث الليث تحتجز به ‏.‏


It was narrated that Maimunah said:
"The Messenger of Allah (ﷺ) would fondle one of his wives when she was menstruating, if she wore and Izar (waist wrap) that reached halfway down her thighs or to her knees.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ মাইমূনাহ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ১৪/ ঋতুমতীর সাথে একত্রে খাদ্য খাওয়া ও তার উচ্ছিষ্ট থেকে পান করা

৩৭৭। কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) ... সুরাইয়া (রাঃ) থেকে বর্ণিত। তিনি আয়িশা (রাঃ) কে প্রশ্ন করেন, স্ত্রী কি তার স্বামীর সাথে হায়য অবস্থায় খাদ্যগ্রহণ করতে পারে? তিনি বললেনঃ হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকতেন আর আমি তার সঙ্গে একত্রে খাদ্যগ্রহণ করতাম, অথচ তখন আমি ঋতুমতী। তিনি একখানা মাংস যুক্ত হাড় নিতেন আর তা খাওয়ার ব্যাপারে আমাকে বাধ্য করতেন, আমি তা থেকে মাংস কামড়ে নিতাম, পরে তা রেখে দিতাম। পরে তিনি তা হাতে নিয়ে নিজেও কামড়ে খেতেন আর আমি হাড়ের যেখানে আমার মুখ রাখতাম তিনি সেখানেই তার মুখ রাখতেন। আর তিনি পানীয় আনতে বলতেন এবং তিনি তা হতে নিজে পান করার পূর্বে আমাকে পান করার জন্য বাধ্য করতেন। তখন আমি ঐ পাত্র নিয়ে তা থেকে পান করতাম, তারপর তা রেখে দিতাম। তিনি তা হাতে নিতেন এবং তা হতে পান করতেন। তিনি তার মুখ পেয়ালার ঐ স্থানেই রাখতেন যেখানে আমি আমার মুখ রাখতাম।

أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدِ بْنِ جَمِيلِ بْنِ طَرِيفٍ، قَالَ أَنْبَأَنَا يَزِيدُ بْنُ الْمِقْدَامِ بْنِ شُرَيْحِ بْنِ هَانِئٍ، عَنْ أَبِيهِ، عَنْ شُرَيْحٍ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ هَلْ تَأْكُلُ الْمَرْأَةُ مَعَ زَوْجِهَا وَهِيَ طَامِثٌ قَالَتْ نَعَمْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْعُونِي فَآكُلُ مَعَهُ وَأَنَا عَارِكٌ كَانَ يَأْخُذُ الْعَرْقَ فَيُقْسِمُ عَلَىَّ فِيهِ فَأَعْتَرِقُ مِنْهُ ثُمَّ أَضَعُهُ فَيَأْخُذُهُ فَيَعْتَرِقُ مِنْهُ وَيَضَعُ فَمَهُ حَيْثُ وَضَعْتُ فَمِي مِنَ الْعَرْقِ وَيَدْعُو بِالشَّرَابِ فَيُقْسِمُ عَلَىَّ فِيهِ مِنْ قَبْلِ أَنْ يَشْرَبَ مِنْهُ فَآخُذُهُ فَأَشْرَبُ مِنْهُ ثُمَّ أَضَعُهُ فَيَأْخُذُهُ فَيَشْرَبُ مِنْهُ وَيَضَعُ فَمَهُ حَيْثُ وَضَعْتُ فَمِي مِنَ الْقَدَحِ ‏.‏

اخبرنا قتيبة بن سعيد بن جميل بن طريف، قال انبانا يزيد بن المقدام بن شريح بن هانى، عن ابيه، عن شريح، انه سال عاىشة هل تاكل المراة مع زوجها وهي طامث قالت نعم كان رسول الله صلى الله عليه وسلم يدعوني فاكل معه وانا عارك كان ياخذ العرق فيقسم على فيه فاعترق منه ثم اضعه فياخذه فيعترق منه ويضع فمه حيث وضعت فمي من العرق ويدعو بالشراب فيقسم على فيه من قبل ان يشرب منه فاخذه فاشرب منه ثم اضعه فياخذه فيشرب منه ويضع فمه حيث وضعت فمي من القدح ‏.‏


It was narrated from Shuraih that he asked 'Aishah:
"Can a woman eat with her husband while she is menstruating?' She said: 'Yes. The Messenger of Allah (ﷺ) would call me to eat with him while I was menstruating. He would take a piece of bone on which some bits of meat were left and insist that I take it first, so I would nibble a little from it, then put it down. Then he would take it and nibble from it, and he would put his mouth where mine had been on the bone. Then he would call for a drink and insist that I take it first before he drank from it. So I would take it and drink from it, then put it down, then he would take it and drink from it, putting his mouth where mine had been on the cup.'"


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ১৪/ ঋতুমতীর সাথে একত্রে খাদ্য খাওয়া ও তার উচ্ছিষ্ট থেকে পান করা

৩৭৮। আইয়্যুব ইবনু মুহাম্মদ ওয়ায্‌যান (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ ঐ স্থানে রাখতেন যে স্থান থেকে আমি পান করতাম আর তিনি আমার পান করার পর উদ্বৃত্ত পানি পান করতেন অথচ তখন আমি ছিলাম ঋতুমতী।

أَخْبَرَنِي أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنِ الأَعْمَشِ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَضَعُ فَاهُ عَلَى الْمَوْضِعِ الَّذِي أَشْرَبُ مِنْهُ وَيَشْرَبُ مِنْ فَضْلِ شَرَابِي وَأَنَا حَائِضٌ ‏.‏

اخبرني ايوب بن محمد الوزان، قال حدثنا عبد الله بن جعفر، قال حدثنا عبيد الله بن عمرو، عن الاعمش، عن المقدام بن شريح، عن ابيه، عن عاىشة، قالت كان رسول الله صلى الله عليه وسلم يضع فاه على الموضع الذي اشرب منه ويشرب من فضل شرابي وانا حاىض ‏.‏


It was narrated from Al-Miqdam bin Shuraih, from his father, that 'Aishah said:
"The Messenger of Allah (ﷺ) would put his mouth on the place from which I had drunk, and he would drink from my leftovers when I was menstruating."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ১৫/ ঋতুমতীর ভুক্তাবশেষ ব্যবহার করা

৩৭৯। মুহাম্মদ ইবনু মানসুর (রহঃ) ... সুরাইয়া (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আয়িশা (রাঃ) কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পানপাত্র দিতেন তখন আমি তা থেকে পান করতাম, অথচ তখন আমি ছিলাম ঋতুমতী। পরে আমি ঐ পাত্র তাকে প্রদান করতাম, তখন তিনি আমার মুখ রাখার স্থানটি তালাশ করে সেখানেই মুখ রাখতেন।

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مِسْعَرٍ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ عَائِشَةَ، تَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُنَاوِلُنِي الإِنَاءَ فَأَشْرَبُ مِنْهُ وَأَنَا حَائِضٌ ثُمَّ أُعْطِيهِ فَيَتَحَرَّى مَوْضِعَ فَمِي فَيَضَعُهُ عَلَى فِيهِ ‏.‏

اخبرنا محمد بن منصور، قال حدثنا سفيان، عن مسعر، عن المقدام بن شريح، عن ابيه، قال سمعت عاىشة، تقول كان رسول الله صلى الله عليه وسلم يناولني الاناء فاشرب منه وانا حاىض ثم اعطيه فيتحرى موضع فمي فيضعه على فيه ‏.‏


It was narrated from Al-Miqdam bin Shuraih that his father said:
"I heard 'Aishah say: 'The Messenger of Allah (ﷺ) would give me the vessel and I would drink from it, when I was menstruating, then I would give it to him and he would look for the place where I had put my mouth and put that to his mouth.'"


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ১৫/ ঋতুমতীর ভুক্তাবশেষ ব্যবহার করা

৩৮০। মাহমুদ ইবনু গায়লান (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি পানপাত্র থেকে পান করতাম তখন আমি ছিলাম ঋতুমতী। তারপর আমি তা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রদান করতাম, তিনি আমার মুখের স্থানে তার মুখ রেখে পান করতেন এবং ঋতুমতী অবস্থায় আমি মাংস যুক্ত হাড় হতে মাংস চিবাতাম আর তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে প্রদান করতাম। তিনি আমর মুখ রাখার স্থানে নিজের মুখ রাখতেন।

أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالَ حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ حَدَّثَنَا مِسْعَرٌ، وَسُفْيَانُ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَشْرَبُ مِنَ الْقَدَحِ وَأَنَا حَائِضٌ، فَأُنَاوِلُهُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ فِيَّ فَيَشْرَبُ مِنْهُ وَأَتَعَرَّقُ مِنَ الْعَرْقِ وَأَنَا حَائِضٌ فَأُنَاوِلُهُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ فِيَّ ‏.‏

اخبرنا محمود بن غيلان، قال حدثنا وكيع، قال حدثنا مسعر، وسفيان، عن المقدام بن شريح، عن ابيه، عن عاىشة، قالت كنت اشرب من القدح وانا حاىض، فاناوله النبي صلى الله عليه وسلم فيضع فاه على موضع في فيشرب منه واتعرق من العرق وانا حاىض فاناوله النبي صلى الله عليه وسلم فيضع فاه على موضع في ‏.‏


It was narrated that 'Aishah said:
"I would drink when I was menstruating, then I would hand it to the Prophet (ﷺ), and he would put his mouth where mine had been and drink. And I would nibble at a bone on which some bits of meat were left when I was menstruating, then I would give it to the Prophet (ﷺ) and he would put his mouth where my mouth had been."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ১৬/ ঋতুমতী স্ত্রীর কোলে মাথা রেখে স্বামীর কুরআন পাঠ করা

৩৮১। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ও আলী ইবনু হুজর (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথা আমাদের কারো কোলে স্থাপিত থাকত অথচ তখন সে ছিল ঋতুমতী। আর এ অবস্থায় তিনি কুরআন তিলাওয়াত করেছেন।

أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، - وَاللَّفْظُ لَهُ - قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَأْسُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي حِجْرِ إِحْدَانَا وَهِيَ حَائِضٌ وَهُوَ يَقْرَأُ الْقُرْآنَ ‏.‏

اخبرنا اسحاق بن ابراهيم، وعلي بن حجر، - واللفظ له - قالا حدثنا سفيان، عن منصور، عن امه، عن عاىشة، قالت كان راس رسول الله صلى الله عليه وسلم في حجر احدانا وهي حاىض وهو يقرا القران ‏.‏


It was narrated that 'Aishah said:
"The head of the Messenger of Allah (ﷺ) would rest in the lap of one of us when she was menstruating, and he would recite Qur'an."


হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ১৭/ ঋতুমতী স্ত্রীদের নামায আদায় থেকে অব্যাহতি প্রাপ্তি

৩৮২। আমর ইবনু যুরারা (রহঃ) ... মু’আযা আদাবিয়্যাহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একজন মহিলা আয়িশা (রাঃ) কে জিজ্ঞাসা করলঃ ঋতুমতী নারীরা কি সালাত ক্বাযা পড়বে? তিনি বললেনঃ তুমি কি খারিজী মহিলা? আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপস্থিতিতে ঋতুমতী হতাম আর তখন আমরা সালাত আদায় করতাম না এবং আমাদের তা ক্বাযা করতেও বলা হতো না।

أَخْبَرَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، قَالَ أَنْبَأَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ مُعَاذَةَ الْعَدَوِيَّةِ، قَالَتْ سَأَلَتِ امْرَأَةٌ عَائِشَةَ أَتَقْضِي الْحَائِضُ الصَّلاَةَ فَقَالَتْ أَحَرُورِيَّةٌ أَنْتِ قَدْ كُنَّا نَحِيضُ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلاَ نَقْضِي وَلاَ نُؤْمَرُ بِقَضَاءٍ ‏

اخبرنا عمرو بن زرارة، قال انبانا اسماعيل، عن ايوب، عن ابي قلابة، عن معاذة العدوية، قالت سالت امراة عاىشة اتقضي الحاىض الصلاة فقالت احرورية انت قد كنا نحيض عند رسول الله صلى الله عليه وسلم فلا نقضي ولا نومر بقضاء ‏


It was narrated that Mu'adhah Al-'Adawiyyah said:
"A woman asked 'Aishah: 'Should a menstruating woman make up the Salah she misses? She said: 'Are you a Haruri? [1] We used to menstruate during the time of Allah's Messenger (ﷺ) but we did not make up the missed Salah nor were we commanded to do so.'"

[1] Meaning are you one of the Khawarij. Harura is a place associated with a group of the Khawarij.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ১৮/ ঋতুমতী স্ত্রীর খেদমত গ্রহণ

৩৮৩। মুহাম্মদ ইবনু মূসান্না (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) বলেছেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ছিলেন, হঠাৎ তিনি বললেন, হে আয়িশা! আমাকে কাপড়খানা দাও। তখন আয়িশা (রাঃ) বললেন, আমি সালাত আদায় করছি না। তিনি বললেন, হায়য তোমার হাতে নয়। তখন আয়িশা (রাঃ) তাকে তা প্রদান করলেন।

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ، قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ بَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ إِذْ قَالَ ‏"‏ يَا عَائِشَةُ نَاوِلِينِي الثَّوْبَ ‏"‏ ‏.‏ فَقَالَتْ إِنِّي لاَ أُصَلِّي ‏.‏ فَقَالَ ‏"‏ إِنَّهُ لَيْسَ فِي يَدِكِ ‏"‏ ‏.‏ فَنَاوَلَتْهُ ‏

اخبرنا محمد بن المثنى، قال حدثنا يحيى بن سعيد، عن يزيد بن كيسان، قال حدثني ابو حازم، قال قال ابو هريرة بينا رسول الله صلى الله عليه وسلم في المسجد اذ قال ‏"‏ يا عاىشة ناوليني الثوب ‏"‏ ‏.‏ فقالت اني لا اصلي ‏.‏ فقال ‏"‏ انه ليس في يدك ‏"‏ ‏.‏ فناولته ‏


Abu Hurairah said:
"While the Messenger of Allah (ﷺ) was in the Masjid, he said: 'O 'Aishah, hand me the garment.' She said: 'I am not praying.' He said: 'It is not in your hand.' So she gave it to him."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ১৮/ ঋতুমতী স্ত্রীর খেদমত গ্রহণ

৩৮৪। কুতায়বা (রহঃ) ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... আসিম ইবনু মুহাম্মদ (রহঃ) থেকে বর্ণিত যে, আয়িশা (রাঃ) বলেছেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেনঃ আমাকে মসজিদ হতে চাটাই খানা এনে দাও। আমি বললাম, আমি তো ঋতুমতী, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হায়য তোমার হাতে নয়।

ইসহাক (রহঃ) বলেন, আবূ মু’আবিয়া আ’মাশ সুত্রে এ সুত্রে এ সনাদে আমাদের নিকট অনুরূপ হাদিস বর্ণনা করেছেন।

أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ عَبِيدَةَ، عَنِ الأَعْمَشِ، ح وَأَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، قَالَ قَالَتْ عَائِشَةُ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ نَاوِلِينِي الْخُمْرَةَ مِنَ الْمَسْجِدِ ‏"‏ ‏.‏ فَقُلْتُ إِنِّي حَائِضٌ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ لَيْسَتْ حَيْضَتُكِ فِي يَدِكِ ‏"‏ ‏.‏

قَالَ إِسْحَاقُ أَنْبَأَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ ‏.‏

اخبرنا قتيبة، عن عبيدة، عن الاعمش، ح واخبرنا اسحاق بن ابراهيم، قال حدثنا جرير، عن الاعمش، عن ثابت بن عبيد، عن القاسم بن محمد، قال قالت عاىشة قال لي رسول الله صلى الله عليه وسلم ‏"‏ ناوليني الخمرة من المسجد ‏"‏ ‏.‏ فقلت اني حاىض ‏.‏ فقال رسول الله صلى الله عليه وسلم ‏"‏ ليست حيضتك في يدك ‏"‏ ‏.‏ قال اسحاق انبانا ابو معاوية، عن الاعمش، بهذا الاسناد مثله ‏.‏


It was narrated that 'Aishah said:
"The Messenger of Allah (ﷺ) said: 'Give me the mat from the MAsjid.' She said: 'I am menstruating.' The Messenger of Allah (ﷺ) said: 'Your menstruation is not in your hand.'"

(Another chain) with similarity.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ১৯/ ঋতুমতী নারীর মসজিদে চাটাই বিছানো

৩৮৫। মুহাম্মদ ইবনু মানসুর (রহঃ) ... মানবূয (রহঃ) তার মাতা থেকে বর্ণনা করেন যে, মায়মূনাহ (রাঃ) বলেছেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কারো কোলে মাথা রেখে কুরআন তিলাওয়াত করতেন অথচ সে ছিল তখন ঋতুমতী। আর আমাদের মধ্যে কেউ মসজিদে হায়য অবস্থায় তার চাটাই বিছিয়ে আসত।

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْبُوذٍ، عَنْ أُمِّهِ، أَنَّ مَيْمُونَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَضَعُ رَأْسَهُ فِي حِجْرِ إِحْدَانَا فَيَتْلُو الْقُرْآنَ وَهِيَ حَائِضٌ وَتَقُومُ إِحْدَانَا بِخُمْرَتِهِ إِلَى الْمَسْجِدِ فَتَبْسُطُهَا وَهِيَ حَائِضٌ ‏

اخبرنا محمد بن منصور، عن سفيان، عن منبوذ، عن امه، ان ميمونة، قالت كان رسول الله صلى الله عليه وسلم يضع راسه في حجر احدانا فيتلو القران وهي حاىض وتقوم احدانا بخمرته الى المسجد فتبسطها وهي حاىض ‏


Maimunah said:
"The Messenger of Allah (ﷺ) used to lay his head in the lap of one of us and recite Qur'an while she was menstruating, and one of us would take the mat to the Masjid and spread it out when she was menstruating."


হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ২০/ মসজিদে ইতিকাফরত স্বামীর মাথা ঋতুমতীর আঁচড়িয়ে দেয়া

৩৮৬। নাসর ইবনু আলী (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, তিনি ঋতুমতী অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথায় চিরুনি করতেন আর তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে থাকতেন। সেখান থেকে তার দিকে মাথা বাড়িয়ে দিতেন আর তিনি [আয়িশা (রাঃ)] থাকতেন হুজরায়।

أَخْبَرَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، قَالَ حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا كَانَتْ تُرَجِّلُ رَأْسَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهِيَ حَائِضٌ وَهُوَ مُعْتَكِفٌ فَيُنَاوِلُهَا رَأْسَهُ وَهِيَ فِي حُجْرَتِهَا ‏.‏

اخبرنا نصر بن علي، قال حدثنا عبد الاعلى، قال حدثنا معمر، عن الزهري، عن عروة، عن عاىشة، انها كانت ترجل راس رسول الله صلى الله عليه وسلم وهي حاىض وهو معتكف فيناولها راسه وهي في حجرتها ‏.‏


It was narrated from 'Aishah that she used to comb the hair of the Messenger of Allah (ﷺ) when she was menstruating and he was performing I'tikaf. He would put his head out to her while she was in her room.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ২১/ ঋতুমতী স্ত্রী স্বামীর মাথা ধৌত করে দেয়া প্রসঙ্গে

৩৮৭। আমর ইবনু আলী (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় আমার দিকে তার মাথা বাড়িয়ে দিতেন আর আমিও ঋতুমতী অবস্থায় তা ধুয়ে দিতাম।

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنِي سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي مَنْصُورٌ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُدْنِي إِلَىَّ رَأْسَهُ وَهُوَ مُعْتَكِفٌ فَأَغْسِلُهُ وَأَنَا حَائِضٌ ‏.‏

اخبرنا عمرو بن علي، قال حدثنا يحيى، قال حدثني سفيان، قال حدثني منصور، عن ابراهيم، عن الاسود، عن عاىشة، قالت كان رسول الله صلى الله عليه وسلم يدني الى راسه وهو معتكف فاغسله وانا حاىض ‏.‏


It was narrated that 'Aishah said:
"The Prophet (ﷺ) would put his head out while he was performing I'tikaf and I would wash it, while I was menstruating."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ২১/ ঋতুমতী স্ত্রী স্বামীর মাথা ধৌত করে দেয়া প্রসঙ্গে

৩৮৮। কুতায়বা (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় মসজিদ থেকে আমার দিকে মাথা বের করে দিতেন আর আমি ঋতুমতী অবস্থায় তা ধুয়ে দিতাম।

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا الْفُضَيْلُ، - وَهُوَ ابْنُ عِيَاضٍ - عَنِ الأَعْمَشِ، عَنْ تَمِيمِ بْنِ سَلَمَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُخْرِجُ رَأْسَهُ مِنَ الْمَسْجِدِ وَهُوَ مُعْتَكِفٌ فَأَغْسِلُهُ وَأَنَا حَائِضٌ ‏.‏

اخبرنا قتيبة، قال حدثنا الفضيل، - وهو ابن عياض - عن الاعمش، عن تميم بن سلمة، عن عروة، عن عاىشة، ان رسول الله صلى الله عليه وسلم كان يخرج راسه من المسجد وهو معتكف فاغسله وانا حاىض ‏.‏


It was narrated from 'Aishah:
"The Messenger of Allah (ﷺ) used to put his head out of the Masjid while he was performing I'tikaf, and I would wash it, while I was menstruating."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ২১/ ঋতুমতী স্ত্রী স্বামীর মাথা ধৌত করে দেয়া প্রসঙ্গে

৩৮৯। কুতায়বা (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি ঋতুমতী অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথায় চিরুনি করে দিতাম।

أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أُرَجِّلُ رَأْسَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا حَائِضٌ ‏.‏

اخبرنا قتيبة، عن مالك، عن هشام بن عروة، عن ابيه، عن عاىشة، قالت كنت ارجل راس رسول الله صلى الله عليه وسلم وانا حاىض ‏.‏


It was narrated that 'Aishah said:
"I used to comb the hair of the Messenger of Allah (ﷺ) while I was menstruating."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ২২/ ঋতুমতী মহিলাদের ঈদে মুসলিমদের দু'আতে উপস্থিত হওয়া

৩৯০। আমর ইবনু যুরারা (রহঃ) ... হাফসা (রহঃ)* থেকে বর্ণিত। তিনি বলেনঃ উম্মে আতিয়্যার (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম উচ্চারণ করলেই বলতেনঃ ’আমার পিতা উৎসর্গিত হোক’। একদা আমি জিজ্ঞাসা করলামঃ আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ বলতে শুনেছেন? তিনি বললেনঃ হ্যাঁ, আমার পিতা উৎসর্গিত হোক। তিনি বলেছেন, বালেগা হওয়ার নিকটবর্তী বয়সের বালিকা, অন্তঃপুরবাসিনী ও ঋতুমতী মহিলাগণ নেক কাজে এবং মুসলিমদের দোয়ার মজলিসে উপস্থিত হতে পারে, তবে ঋতুমতী মহিলাগণ সালাতের স্থান থেকে দূরে থাকবে।

أَخْبَرَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، قَالَ أَنْبَأَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ حَفْصَةَ، قَالَتْ كَانَتْ أُمُّ عَطِيَّةَ لاَ تَذْكُرُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم إِلاَّ قَالَتْ بِأَبَا ‏.‏ فَقُلْتُ أَسَمِعْتِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ كَذَا وَكَذَا قَالَتْ نَعَمْ بِأَبَا قَالَ ‏ "‏ لِتَخْرُجِ الْعَوَاتِقُ وَذَوَاتُ الْخُدُورِ وَالْحُيَّضُ فَيَشْهَدْنَ الْخَيْرَ وَدَعْوَةَ الْمُسْلِمِينَ وَتَعْتَزِلِ الْحُيَّضُ الْمُصَلَّى ‏"‏ ‏.

اخبرنا عمرو بن زرارة، قال انبانا اسماعيل، عن ايوب، عن حفصة، قالت كانت ام عطية لا تذكر رسول الله صلى الله عليه وسلم الا قالت بابا ‏.‏ فقلت اسمعت رسول الله صلى الله عليه وسلم يقول كذا وكذا قالت نعم بابا قال ‏ "‏ لتخرج العواتق وذوات الخدور والحيض فيشهدن الخير ودعوة المسلمين وتعتزل الحيض المصلى ‏"‏ ‏.


It was narrated that Hafsah said:
"Umm 'Atiyah would never mention the Messenger of Allah (ﷺ) without saying: 'May my father be ransomed for him.' I said: 'Did you hear the Messenger of Allah (ﷺ) say such and such?' And she said: 'Yes, may my father be ransomed for him.' He said: 'Let the mature girls, virgins staying in seclusion, and menstruating woman go out and witness the good occasions and the supplications of the Muslims, but let the menstruating women keep away from the prayer place.'"


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ২৩/ যে স্ত্রীলোক তাওয়াফে ইফাজার পরে ঋতুমতী হয়

৩৯১। মুহাম্মদ ইবনু সালামা (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেনঃ সফিয়া বিনত হুয়াই ঋতুমতী হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হয়তো সে আমাদের আটকে রাখবে, সে কি তোমাদের সাথে কা’বা শরীফের তাওয়াফ করেনি? তিনি উত্তর দিলেন হ্যাঁ। তিনি বললেনঃ তাহলে তোমরা বের হয়ে পড়।

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، قَالَ أَخْبَرَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّ صَفِيَّةَ بِنْتَ حُيَىٍّ قَدْ حَاضَتْ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ لَعَلَّهَا تَحْبِسُنَا أَلَمْ تَكُنْ طَافَتْ مَعَكُنَّ بِالْبَيْتِ ‏"‏ ‏.‏ قَالَتْ بَلَى ‏.‏ قَالَ ‏"‏ فَاخْرُجْنَ ‏"‏ ‏.‏

اخبرنا محمد بن سلمة، قال حدثنا عبد الرحمن بن القاسم، قال اخبرني مالك، عن عبد الله بن ابي بكر، عن ابيه، عن عمرة، عن عاىشة، انها قالت لرسول الله صلى الله عليه وسلم ان صفية بنت حيى قد حاضت ‏.‏ فقال رسول الله صلى الله عليه وسلم ‏"‏ لعلها تحبسنا الم تكن طافت معكن بالبيت ‏"‏ ‏.‏ قالت بلى ‏.‏ قال ‏"‏ فاخرجن ‏"‏ ‏.‏


It was narrated from 'Aishah that she said to the Messenger of Allah (ﷺ):
"Safiyyah bint Huyai began menstruating." The Messenger of Allah (ﷺ) said: "Perhaps she has detained us. Did she not circumambulate the House with you?" She said: "Yes." He said: "Then you can leave."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ২৪/ নিফাসওয়ালী স্ত্রীলোক ইহরামের সময় কি করবে?

৩৯২। মুহাম্মাদ ইবনু কুদামা (রহঃ) ... জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। আসমা বিনত উমায়স যখন জুলহুলাইফাহ নামক স্থানে নিফাসওয়ালী হলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ বকর (রাঃ) কে বললেনঃ তাকে বল সে যেন গোসল করে নেয় এবং ইহরাম বাধে।

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، فِي حَدِيثِ أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ حِينَ نُفِسَتْ بِذِي الْحُلَيْفَةِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لأَبِي بَكْرٍ ‏ "‏ مُرْهَا أَنْ تَغْتَسِلَ وَتُهِلَّ ‏"‏ ‏.

اخبرنا محمد بن قدامة، قال حدثنا جرير، عن يحيى بن سعيد، عن جعفر بن محمد، عن ابيه، عن جابر بن عبد الله، في حديث اسماء بنت عميس حين نفست بذي الحليفة ان رسول الله صلى الله عليه وسلم قال لابي بكر ‏ "‏ مرها ان تغتسل وتهل ‏"‏ ‏.


It was narrated from Jabir bin 'Abdullah concerning Asma' bint Umais that when she gave birth at Dhul-Hulaifah, the Messenger of Allah (ﷺ) said to Abu Bakr:
"Tell her to perform Ghusl and (begin the Talbiyah)."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ২৫/ নিফাসওয়ালী মহিলার জানাযার নামায

৩৯৩। হুমায়দ ইবনু মাস’আদা (রহঃ) ... সামুরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে উম্মে কা’বের জানাযার সালাত আদায় করেছি। তিনি নিফাস অবস্থায় ইন্তেকাল করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে তার লাশের মাঝামাঝি স্থানে দাঁড়িয়েছিলেন।

أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، عَنْ عَبْدِ الْوَارِثِ، عَنْ حُسَيْنٍ، - يَعْنِي الْمُعَلِّمَ - عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ سَمُرَةَ، قَالَ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى أُمِّ كَعْبٍ مَاتَتْ فِي نِفَاسِهَا فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الصَّلاَةِ فِي وَسَطِهَا ‏.‏

اخبرنا حميد بن مسعدة، عن عبد الوارث، عن حسين، - يعني المعلم - عن ابن بريدة، عن سمرة، قال صليت مع رسول الله صلى الله عليه وسلم على ام كعب ماتت في نفاسها فقام رسول الله صلى الله عليه وسلم في الصلاة في وسطها ‏.‏


It was narrated that Samurah said:
"I offered the funeral prayer with the Messenger of Allah (ﷺ) for Umm Ka'b who had died during childbirth, and during the prayer, the Messenger of Allah (ﷺ) stood at her middle."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ২৬/ ঋতুর রক্ত কাপড়ে লাগলে

৩৯৪। ইয়াহইয়া ইবনু হাবীব ইবনু আরাবী (রহঃ) ... আসমা বিনত আবূ বকর (রাঃ) থেকে বর্ণিত। জনৈক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঋতুর রক্ত কাপড়ে লাগলে কি করতে হবে তা জিজ্ঞাসা করল। তিনি বললেনঃ তা খুঁটবে পরে তা আঙ্গুল দ্বারা মলবে। তারপরে পানি ঢেলে ধুয়ে নেবে এবং তাতেই সালাত আদায় করবে।

أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، - وَكَانَتْ تَكُونُ فِي حِجْرِهَا - أَنَّ امْرَأَةً اسْتَفْتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنْ دَمِ الْحَيْضِ يُصِيبُ الثَّوْبَ فَقَالَ ‏ "‏ حُتِّيهِ وَاقْرُصِيهِ وَانْضَحِيهِ وَصَلِّي فِيهِ ‏"‏ ‏

اخبرنا يحيى بن حبيب بن عربي، قال حدثنا حماد، عن هشام بن عروة، عن فاطمة بنت المنذر، عن اسماء بنت ابي بكر، - وكانت تكون في حجرها - ان امراة استفتت النبي صلى الله عليه وسلم عن دم الحيض يصيب الثوب فقال ‏ "‏ حتيه واقرصيه وانضحيه وصلي فيه ‏"‏ ‏


It was narrated from Asma' bint Abi Bakr that a woman asked the Messenger of Allah (ﷺ) about menstrual blood that gets on clothes. He said:
"Scratch it, then rub it with water, then sprinkle water over it, and pray in it."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah

পরিচ্ছেদঃ ২৬/ ঋতুর রক্ত কাপড়ে লাগলে

৩৯৫। উবায়দুল্লাহ ইবনু সাঈদ্ (রহঃ) .... আদী ইবনু দ্বীনার (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি শুনেছি, উম্মে কায়স বিনত মিহসান (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ঋতুর রক্ত কাপড়ে লাগলে কি করবেন? তিনি বললেনঃ নখ দ্বারা ঘসে নেবে। তারপর পানি ও কূল পাতা দ্বারা ধুয়ে ফেলবে।

أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي أَبُو الْمِقْدَامِ، ثَابِتٌ الْحَدَّادُ عَنْ عَدِيِّ بْنِ دِينَارٍ، قَالَ سَمِعْتُ أُمَّ قَيْسٍ بِنْتَ مِحْصَنٍ، أَنَّهَا سَأَلَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ دَمِ الْحِيضَةِ يُصِيبُ الثَّوْبَ قَالَ ‏ "‏ حُكِّيهِ بِضِلَعٍ وَاغْسِلِيهِ بِمَاءٍ وَسِدْرٍ ‏"‏ ‏.‏

اخبرنا عبيد الله بن سعيد، قال حدثنا يحيى، عن سفيان، قال حدثني ابو المقدام، ثابت الحداد عن عدي بن دينار، قال سمعت ام قيس بنت محصن، انها سالت رسول الله صلى الله عليه وسلم عن دم الحيضة يصيب الثوب قال ‏ "‏ حكيه بضلع واغسليه بماء وسدر ‏"‏ ‏.‏


It was narrated that 'Adi bin Dinar said:
"I heard Umm Qais bint Mihsan say that she asked the Messenger of Allah (ﷺ) about menstrual blood that gets on one's clothes. He said: 'Scratch it with a stick and wash it with water and lotus leaves.'"


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
৩/ হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে (كتاب الحيض والاستحاضة) 3/ The Book of Menstruation and Istihadah
দেখানো হচ্ছেঃ থেকে ৪৭ পর্যন্ত, সর্বমোট ৪৭ টি রেকর্ডের মধ্য থেকে