1/ The Book of Purification
2/ The Book of Water
3/ The Book of Menstruation and Istihadah
4/ The Book of Ghusl and Tayammum
5/ The Book of Salah
6/ The Book of the Times (of Prayer)
7/ The Book of the Adhan (The Call to Prayer)
8/ The Book of the Masjids (Mosque)
9/ The Book of the Qiblah
10/ The Book of Leading the Prayer (Al-Imamah)
11/ The Book of the Commencement of the Prayer
12/ The Book of The At-Tatbiq (Clasping One's Hands Together)
13/ The Book of Forgetfulness (In Prayer)
14/ The Book of Jumu'ah (Friday Prayer)
15/ The Book of Shortening the Prayer When Traveling
16/ The Book of Eclipses
17/ The Book of Praying for Rain (Al-Istisqa')
18/ The Book of the Fear Prayer
19/ The Book of the Prayer for the Two 'Eids
20/ The Book of Qiyam Al-Lail (The Night Prayer) and Voluntary Prayers During the Day
21/ The Book of Funerals
22/ The Book of Fasting
23/ The Book of Zakah
24/ The Book of Hajj
25/ The Book of Jihad
26/ The Book of Marriage
27/ The Book of Divorce
28/ The Book of Horses, Races and Shooting
29/ The Book of Endowments
30/ The Book of Wills
31/ The Book of Presents
32/ The Book of Gifts
33/ The Book of ar-Ruqba
34/ The Book of 'Umra
35/ The Book of Oaths and Vows
36/ The Book of Agriculture
37/ The Book of the Kind Treatment of Women
38/ The Book of Fighting [The Prohibition of Bloodshed]
39/ The Book of Distribution of Al-Fay
40/ The Book of al-Bay'ah
41/ The Book of al-'Aqiqah
42/ The Book of al-Fara' and al-'Atirah
43/ The Book of Hunting and Slaughtering
44/ The Book of ad-Dahaya (Sacrifices)
45/ The Book of Financial Transactions
46/ The Book of Oaths (qasamah), Retaliation and Blood Money
47/ The Book of Cutting off the Hand of the Thief
48/ The Book Of Faith and its Signs
49/ The Book of Adornment
50/ The Book of the Etiquette of Judges
51/ The Book of Seeking Refuge with Allah
52/ The Book of Drinks
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ নাই
১৪৩৬। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... ইয়ালা ইবনু উমাইয়া (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উমর ইবনু খাত্তাব (রাঃ)-কে বললামঃلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَقْصُرُوا، مِنَ الصَّلاَةِ إِنْ خِفْتُمْ أَنْ يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا অর্থাৎ “যদি তোমাদের আশংকা হয় যে, কাফিরগণ তোমাদের জন্য ফিৎনা সৃষ্টি করবে তবে, সালাত সংক্ষিপ্ত করলে তোমাদের কোন দোষ নেই। (১৯ঃ ৪)” এখন তো মানুষ (কাফিরদের ফিৎনা থেকে) নিরাপদ আছে। তখন উমর (রাঃ) বললেন, আমিও সে ব্যাপারে আশ্চর্যবোধ করেছি, তুমি যে ব্যাপারে আশ্চর্যবোধ করেছ। তাই আমি সে ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করেছিলাম। তখন তিনি বলেছিলেন, এ হল একটি দান বিশেষ যা আল্লাহ তা’আলা তোমাদের প্রদান করেছেন। অতএব, তার দানকে কবুল করে নাও।
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، قَالَ أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي عَمَّارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَابَيْهِ، عَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ، قَالَ قُلْتُ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ (لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَقْصُرُوا، مِنَ الصَّلاَةِ إِنْ خِفْتُمْ أَنْ يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا) فَقَدْ أَمِنَ النَّاسُ . فَقَالَ عُمَرُ رضى الله عنه عَجِبْتُ مِمَّا عَجِبْتَ مِنْهُ فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ فَقَالَ " صَدَقَةٌ تَصَدَّقَ اللَّهُ بِهَا عَلَيْكُمْ فَاقْبَلُوا صَدَقَتَهُ " .
It was narrated that Ya'la bin Umayyah said:
"I said to 'Umar bin Al-Khattab: 'There is no sin on you if you shorten salah and if you fear that the disbelievers may put you in trial (attack you). But now the people are safe.' 'Umar said: 'I wondered the same thing, so I asked the Messenger of Allah (ﷺ) about that and he said: This is a favor from Allah (SWT) to you, so accept His favor."
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ নাই
১৪৩৭। কুতায়বা (রহঃ) ... উমাইয়্যাহ ইবনু আব্দুল্লাহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি আব্দুল্লাহ ইবনু উমর (রাঃ)-কে বললেন, আমরা তো বাড়ীতে অবস্থানকালীন সময়ের সালাতের উল্লেখ কুরআনে দেখতে পাই, কিন্তু সফরকালীন সালাতের উল্লেখ কুরআনে দেখতে পাই না। তখন ইবনু উমর (রাঃ) তাকে বললেন, হে আমার-ভাতিজা। নিশ্চয় আল্লাহ তায়ালা আমাদের-কাছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে পাঠিয়েছেন এমতাবস্থায় যে, আমরা তখন কিছুই জানতাম না। আমরা তদ্রূপই করি যে রূপ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে করতে দেখতাম।
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أُمَيَّةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ خَالِدٍ، أَنَّهُ قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ إِنَّا نَجِدُ صَلاَةَ الْحَضَرِ وَصَلاَةَ الْخَوْفِ فِي الْقُرْآنِ وَلاَ نَجِدُ صَلاَةَ السَّفَرِ فِي الْقُرْآنِ . فَقَالَ لَهُ ابْنُ عُمَرَ يَا ابْنَ أَخِي إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ بَعَثَ إِلَيْنَا مُحَمَّدًا صلى الله عليه وسلم وَلاَ نَعْلَمُ شَيْئًا وَإِنَّمَا نَفْعَلُ كَمَا رَأَيْنَا مُحَمَّدًا صلى الله عليه وسلم يَفْعَلُ .
It was narrated from Umayyah bin 'Abdullah bin Khalid that:
He said to 'Abdullah bin 'Umar: "We find (mention of) prayer when one is at home (i.e., not traveling) and prayer at times of fear in the Qur'an, but we do not find any mention in the Qur'an of prayer when traveling. Ibn Umar said to him: 'O son of my brother, Allah (SWT) send Muhammad (ﷺ) to us when we did not know anything, and all we should do is to do that which we saw Muhammad (ﷺ) doing.'"
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ নাই
১৪৩৮। কুতায়বা (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদীনা অভিমুখে বের হলেন, তিনি রাব্বুল আলামীন ব্যতীত আর কাউকে ভয় করতেন না। (এতদসত্ত্বেও) তিনি সালাত দু’রাকআতই আদায় করতেন।
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ مَنْصُورِ بْنِ زَاذَانَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ لاَ يَخَافُ إِلاَّ رَبَّ الْعَالَمِينَ يُصَلِّي رَكْعَتَيْنِ .
It was narrated from Ibn 'Abbas that:
The Messenger of Allah (ﷺ) set out from Makkah to Al-Madinah, fearing nothing but the Lord of the worlds, and praying two rak'ahs.
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ নাই
১৪৩৯। মুহাম্মদ আব্দুল আলা (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মক্কা এবং মদীনার মধ্যে সফর করতাম, তখন আমরা আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করতাম না। এতদসত্ত্বেও আমরা সালাত দু’রাকআতই আদায় করতাম।
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، قَالَ حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كُنَّا نَسِيرُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ لاَ نَخَافُ إِلاَّ اللَّهَ عَزَّ وَجَلَّ نُصَلِّي رَكْعَتَيْنِ .
It was narrated that Ibn 'Abbas said:
"We used to travel with the Messenger of Allah (ﷺ) between Makkah and Al-Madinah, fearing nothing but Allah, the Mighty and Sublime, and praying two rak'ahs."
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ নাই
১৪৪০। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... ইবনুুস সিম্ত (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উমর ইবনু খাত্তাব (রাঃ) যুল হুলায়ফাতে সালাত দু’রাকআত আদায় করতে দেখেছি। তখন আমি তাকে সে সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমি তদ্রুপই করছি যেরূপ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে করতে দেখেছি।
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَزِيدَ بْنِ خُمَيْرٍ، قَالَ سَمِعْتُ حَبِيبَ بْنَ عُبَيْدٍ، يُحَدِّثُ عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنِ ابْنِ السِّمْطِ، قَالَ رَأَيْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ يُصَلِّي بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ، فَقَالَ إِنَّمَا أَفْعَلُ كَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَفْعَلُ .
It was narrated that Ibn Al-Simt said:
"I saw 'Umar bin Al-Khattab praying two rak'ahs in Dhul-Hulaifah and I asked him about that. He said: 'I am simply doing that which I saw the Messenger of Allah (ﷺ) doing.'"
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ নাই
১৪৪১। কুতায়বা (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মদীনা থেকে মক্কা অভিমুখে বের হলাম। তিনি প্রত্যাবর্তন করা পর্যন্ত সর্বদাই সালাত সংক্ষিপ্তভাবে আদায় করতেন। তিনি মক্কায় দশ দিন অবস্থান করেছিলেন।
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي إِسْحَاقَ، عَنْ أَنَسٍ، قَالَ خَرَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْمَدِينَةِ إِلَى مَكَّةَ فَلَمْ يَزَلْ يَقْصُرُ حَتَّى رَجَعَ فَأَقَامَ بِهَا عَشْرًا .
It was narrated that Anas said:
"I went out with the Messenger of Allah (ﷺ) from Al-Madinah to Mekkah, and he continued to shorten his prayers, and he stayed there for ten days."
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ নাই
১৪৪২। মুহাম্মাদ ইবনু আলী (রহঃ) ... আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে এক সফরে সালাত দূ’রাকআত আদায় করলাম, আর আবূ বকর (রাঃ) ও উমর (রাঃ)-এর সাথেও (সফরে) দু’রাকআত আদায় করেছি।
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْحَسَنِ بْنِ شَقِيقٍ، قَالَ أَبِي أَنْبَأَنَا أَبُو حَمْزَةَ، - وَهُوَ السُّكَّرِيُّ - عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي السَّفَرِ رَكْعَتَيْنِ وَمَعَ أَبِي بَكْرٍ رَكْعَتَيْنِ وَمَعَ عُمَرَ رَكْعَتَيْنِ رضى الله عنهما .
It was narrated that 'Abdullah said:
"I prayed two rak'ahs with the Messenger of Allah (ﷺ) on a journey, and two rak'ahs with Abu Bakr, and two rak'ahs with 'Umar, may Allah (SWT) be pleased with them both."
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ নাই
১৪৪৩। হুমায়দ ইবনু মাসআদা (রহঃ) ... উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জুমু’আর সালাত দু’রাকআত, ঈদুল ফিতরের সালাত দু’রাকআত, ঈদুল আযহার সালাত দু’রাকআত আর সফরের সালাত দু’রাকআতই পরিপূর্ণ, অসম্পূর্ণ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ভাষ্য মতে।
أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، عَنْ سُفْيَانَ، - وَهُوَ ابْنُ حَبِيبٍ - عَنْ شُعْبَةَ، عَنْ زُبَيْدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عُمَرَ، قَالَ صَلاَةُ الْجُمُعَةِ رَكْعَتَانِ وَالْفِطْرِ رَكْعَتَانِ وَالنَّحْرِ رَكْعَتَانِ وَالسَّفَرِ رَكْعَتَانِ تَمَامٌ غَيْرُ قَصْرٍ عَلَى لِسَانِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
It was narrated that 'Umar said:
"The prayer for jumu'ah is two rak'ahs, and for Al-Fitr is two rak'ahs, and for An-Nahr is two rak'ahs, and for traveling is two rak'ahs, complete and not shortened, on the tongue of the Prophet (ﷺ)."
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ নাই
১৪৪৪। মুহাম্মাদ ইবনু ওয়াহব (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ভাষ্য মতে বাড়ীতে অবস্থানকালীন সালাত চার রাকআত, আর সফরকালীন সালাত দু’রাকআত, এবং শঙ্কাকালীন সময়ের সালাত এক রাকআত ফরয করা হয়েছে।
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ حَدَّثَنِي أَبُو عَبْدِ الرَّحِيمِ، قَالَ حَدَّثَنِي زَيْدٌ، عَنْ أَيُّوبَ، - وَهُوَ ابْنُ عَائِذٍ - عَنْ بُكَيْرِ بْنِ الأَخْنَسِ، عَنْ مُجَاهِدٍ أَبِي الْحَجَّاجِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ فُرِضَتْ صَلاَةُ الْحَضَرِ عَلَى لِسَانِ نَبِيِّكُمْ صلى الله عليه وسلم أَرْبَعًا وَصَلاَةُ السَّفَرِ رَكْعَتَيْنِ وَصَلاَةُ الْخَوْفِ رَكْعَةً .
It was narrated that Ibn 'Abbas said:
"The prayer of the resident was enjoined on the tongue of your Prophet (ﷺ), four (rak'ahs), and the prayer of the traveler is two rak'ahs, and the prayer of fear is one rak'ah."
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ নাই
১৪৪৫। ইয়াকুব ইবনু মাহান (রহঃ) ... ইবনু অববাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ভাষ্য মতে আল্লাহ তা’আলা বাড়ীতে অবস্থানকালীন সময়ে চার রাকআত, সফরকালীন দু’রাকআত এবং শঙ্কাকালীন এক রাকআত সালাত ফরয করেছেন।
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ مَاهَانَ، قَالَ حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ مَالِكٍ، عَنْ أَيُّوبَ بْنِ عَائِذٍ، عَنْ بُكَيْرِ بْنِ الأَخْنَسِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ فَرَضَ الصَّلاَةَ عَلَى لِسَانِ نَبِيِّكُمْ صلى الله عليه وسلم فِي الْحَضَرِ أَرْبَعًا وَفِي السَّفَرِ رَكْعَتَيْنِ وَفِي الْخَوْفِ رَكْعَةً .
It was narrated that Ibn 'Abbas said:
"Allah, the Mighty and Sublime, enjoined the prayer on the tongue of your Prophet (ﷺ): While a resident four (rak'ahs), while traveling two, and at times of fear one."
পরিচ্ছেদঃ ১/ মক্কায় সালাত আদায় করা
১৪৪৬। মুহাম্মদ ইবনু আবদুল আলা (রহঃ) ... মুসা ইবনু সালামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনু আব্বাস (রাঃ)-কে বললাম, আমি মক্কায় কিভাবে সালাত আদায় করব যখন আমি জামাআতে সালাত আদায় না করি? তিনি বললেন, দু’রাকআত আদায় করবে, এটাই আবূল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত।
باب الصلاة بمكة
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، فِي حَدِيثِهِ عَنْ خَالِدِ بْنِ الْحَارِثِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ مُوسَى، - وَهُوَ ابْنُ سَلَمَةَ - قَالَ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ كَيْفَ أُصَلِّي بِمَكَّةَ إِذَا لَمْ أُصَلِّ فِي جَمَاعَةٍ قَالَ رَكْعَتَيْنِ سُنَّةَ أَبِي الْقَاسِمِ صلى الله عليه وسلم .
It was narrated that Qatadah said:
"I heard Muas- bin Salamah-say: 'I said to Ibn 'Abbas: How should I pray in Makkah if I do not pray in congregation? He said: Two rak'ahs, the sunnah of Abu Al-Qasim.'"
পরিচ্ছেদঃ ১/ মক্কায় সালাত আদায় করা
১৪৪৭। ইসমাঈল ইবনু মাসউদ (রাঃ) ... মুসা ইবনু সালামা (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি ইবনু আব্বাস (রাঃ)-কে প্রশ্ন করলেন যে, এরপর আমি জামাআতে সালাত পেলাম না, তখন আমি “বাথহা” নামক স্থানে ছিলাম। তা কিরূপে আদায় করা সমীচীন মনে করেন? তিনি বললেন, দু’রাকআত আদায় করবে, এটাই আবূল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাত।
باب الصلاة بمكة
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ حَدَّثَنَا سَعِيدٌ، قَالَ حَدَّثَنَا قَتَادَةُ، أَنَّ مُوسَى بْنَ سَلَمَةَ، حَدَّثَهُمْ أَنَّهُ، سَأَلَ ابْنَ عَبَّاسٍ قُلْتُ تَفُوتُنِي الصَّلاَةُ فِي جَمَاعَةٍ وَأَنَا بِالْبَطْحَاءِ، مَا تَرَى أَنْ أُصَلِّيَ، قَالَ رَكْعَتَيْنِ سُنَّةَ أَبِي الْقَاسِمِ صلى الله عليه وسلم .
Musa bin Salamah narrated that he asked Ibn 'Abbas:
"I missed the prayer in congregation when I was in Al-Batha; how do you think I should pray?" He said: "Two rak'ahs, the sunnah of the Messenger of Allah (ﷺ)."
পরিচ্ছেদঃ ২/ মিনায় সালাত আদায় করা
১৪৪৮। কুতায়বা (রহঃ) ... হারিছা ইবনু ওয়াহব খুযায়ী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর সাথে মিনায় দু’রাকআত সালাত আদায় করলাম অথচ মানুষ তখন অধিক নিরাপদ ছিল।
باب الصلاة بمنى
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ حَارِثَةَ بْنِ وَهْبٍ الْخُزَاعِيِّ، قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِنًى آمَنَ مَا كَانَ النَّاسُ وَأَكْثَرَهُ رَكْعَتَيْنِ .
It was narrated that Harithah bin Wahab Al-Khuza'i said:
"I prayed two rak'ahs with the Prophet (ﷺ) in Mina when the people were more secure and greater in number."
পরিচ্ছেদঃ ২/ মিনায় সালাত আদায় করা
১৪৪৯। আমর ইবনু আলী (রহঃ) ... হারিছা ইবনু ওয়াহব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে মিনায় দু’রাকআত সালাত আদায় করলেন, অথচ তখন মানুষ অধিক নিরাপদ ছিল।
باب الصلاة بمنى
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، ح وَأَنْبَأَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ أَخْبَرَنِي أَبُو إِسْحَاقَ، عَنْ حَارِثَةَ بْنِ وَهْبٍ، قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمِنًى أَكْثَرَ مَا كَانَ النَّاسُ وَآمَنَهُ رَكْعَتَيْنِ .
It was narrated that Harithah bin Wahab said:
"The Messenger of Allah (ﷺ) led us in prayer in Mina, two rak'ahs, when the people were greater in number and more secure."
পরিচ্ছেদঃ ২/ মিনায় সালাত আদায় করা
১৪৫০। কুতায়বা (রহঃ) ... আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে মিনায় দু’রাকআত সালাত আদায় করেছি এবং আবূ বকর (রাঃ) ও উমর (রাঃ)-এর সাথেও আর উসমান (রাঃ)-এর সাথেও দু’রাকআত আদায় করেছি তাঁর খিলাফতের প্রথম যামানায়।
باب الصلاة بمنى
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ بُكَيْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سُلَيْمٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ قَالَ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِمِنًى وَمَعَ أَبِي بَكْرٍ وَعُمَرَ رَكْعَتَيْنِ وَمَعَ عُثْمَانَ رَكْعَتَيْنِ صَدْرًا مِنْ إِمَارَتِهِ .
It was narrated from Anas bin Malik that he said:
"I prayed two rak'ahs with the Messenger of Allah (ﷺ) in Mina, and with Abu Bakr and 'Umar, and two rak'ahs with 'Uthman at the beginning of his Caliphate."
পরিচ্ছেদঃ ২/ মিনায় সালাত আদায় করা
১৪৫১। কুতায়বা এবং মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ... আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মিনায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে দু’রাকআত সালাত আদায় করেছি।
باب الصلاة بمنى
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، عَنِ الأَعْمَشِ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ يَزِيدَ، ح وَأَنْبَأَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ، - رضى الله عنه - قَالَ صَلَّيْتُ بِمِنًى مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم رَكْعَتَيْنِ .
It was narrated that 'Abdullah (ﷺ) said:
"I prayed two rak'ahs in Mina with the Messenger of Allah (ﷺ)."
পরিচ্ছেদঃ ২/ মিনায় সালাত আদায় করা
১৪৫২। আলী ইবনু খাশরাম (রহঃ) ... আব্দুর রহমান ইবনু ইয়াযীদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উসমান (রাঃ) মিনায় চার রাকআত সালাত আদায় করলেন এবং এ সংবাদ আব্দুল্লাহ (রাঃ)-এর কাছে পৌছল। তখন তিনি বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে সালাত দু’রাকআত আদায় করেছি।
باب الصلاة بمنى
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، قَالَ حَدَّثَنَا عِيسَى، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، قَالَ صَلَّى عُثْمَانُ بِمِنًى أَرْبَعًا حَتَّى بَلَغَ ذَلِكَ عَبْدَ اللَّهِ فَقَالَ لَقَدْ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم رَكْعَتَيْنِ .
It was narrated that 'Abdur-Rahman bin Yazid said:
"Uthman prayer four (rak'ahs) in Mina until news of that reached 'Abdullah who said: 'I prayed two rak'ahs with the Messenger of Allah (ﷺ).'"
পরিচ্ছেদঃ ২/ মিনায় সালাত আদায় করা
১৪৫৩। উবায়দুল্লাহ ইবনু সাঈদ (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে মিনায় সালাত দু’রাকআত আদায় করেছি, আবূ বকর (রাঃ)-এর সাথে এবং উমর (রাঃ)-এর সাথেও সালাত দু’রাকআত আদায় করেছি।
باب الصلاة بمنى
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ أَنْبَأَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِنًى رَكْعَتَيْنِ وَمَعَ أَبِي بَكْرٍ - رضى الله عنه - رَكْعَتَيْنِ وَمَعَ عُمَرَ - رضى الله عنه - رَكْعَتَيْنِ .
It was narrated that Ibn 'Umar said:
"I prayed two rak'ahs with the Messenger of Allah (ﷺ) in Mina, and two rak'ahs with Abu Bakr, may Allah (SWT) be pleased with him, and two rak'ahs with Umar, may Allah (ﷺ) be pleased with him."
পরিচ্ছেদঃ ২/ মিনায় সালাত আদায় করা
১৪৫৪। মুহাম্মাদ ইবনু সালামা (রহঃ) ... আব্দুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় সালাত দু’রাকআত আদায় করেছেন, আবূ বকর (রাঃ) তা দু’রাকআত আদায় করেছেন, উমর (রাঃ) তা দু’রাকআত আদায় করেছেন, আর উসমান (রাঃ)-ও তা তার খিলাফতের প্রথম যামানায় দু’রাকআত আদায় করেছেন।
باب الصلاة بمنى
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، قَالَ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمِنًى رَكْعَتَيْنِ وَصَلاَّهَا أَبُو بَكْرٍ رَكْعَتَيْنِ وَصَلاَّهَا عُمَرُ رَكْعَتَيْنِ وَصَلاَّهَا عُثْمَانُ صَدْرًا مِنْ خِلاَفَتِهِ .
'Ubaidullah bin 'Abdullah bin Umar narrated that:
His father said: "The Messenger of Allah (ﷺ) prayed two rak'ahs in Mina, and Abu Bakr prayed two rak'ahs, and Umar prayed two rak'ahs, and Uthman prayed (two rak'ahs) at the beginning of his Khilafah."
পরিচ্ছেদঃ ৩/ যতটুকু দূরত্বে সালাত সংক্ষিপ্তভাবে আদায় করা যায়
১৪৫৫। হুমায়দ ইবনু মাসআদা (রহঃ) ... আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে মদীনা থেকে মক্কা অভিমুখে বের হলাম। তখন তিনি আমাদের নিয়ে প্রত্যাবর্তন করা পর্যন্ত সালাত দু’রাকআত আদায় করতেন। আমি বললাম, তিনি কি মক্কায় অবস্থান করেছিলেন? তিনি বললেন, হ্যাঁ। আমরা তথায় দশ দিন অবস্থান করেছিলাম।
باب المقام الذي يقصر بمثله الصلاة
أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ، قَالَ أَنْبَأَنَا يَحْيَى بْنُ أَبِي إِسْحَاقَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْمَدِينَةِ إِلَى مَكَّةَ فَكَانَ يُصَلِّي بِنَا رَكْعَتَيْنِ حَتَّى رَجَعْنَا . قُلْتُ هَلْ أَقَامَ بِمَكَّةَ قَالَ نَعَمْ أَقَمْنَا بِهَا عَشْرًا .
It was narrated from Yahya bin Abi Ishaq that :
Anas bin Malik said: " We went out with the Messenger of Allah (ﷺ) from Al-Madinah to Makkah and he used to lead us in praying two rak'ahs until we came back." I (Yahya) said: "Did he stay in Makkah?" He (Anas) said: "Yes, we stayed there for ten days."
পরিচ্ছেদঃ ৩/ যতটুকু দূরত্বে সালাত সংক্ষিপ্তভাবে আদায় করা যায়
১৪৫৬। আব্দুর রহমান ইবনু আসওয়াদ বসরী (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পনের দিন অবস্থান করেছিলেন, তথায় তিনি সালাত দু’রাকআত দু’রাকআত আদায় করতেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় ১৫ (পনের) দিন এবং বিদায় হজ্জের সময় ১০ (দশ) দিন মক্কায় অবস্থান করেছিলেন।
باب المقام الذي يقصر بمثله الصلاة
أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الأَسْوَدِ الْبَصْرِيُّ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَقَامَ بِمَكَّةَ خَمْسَةَ عَشَرَ يُصَلِّي رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ .
It was narrated from Ibn 'Abbas that:
The Messenger of Allah (ﷺ) stayed in Makkah (for fifteen days), praying each prayer with two rak'ahs.
পরিচ্ছেদঃ ৩/ যতটুকু দূরত্বে সালাত সংক্ষিপ্তভাবে আদায় করা যায়
১৪৫৭। মুহাম্মদ ইবনু আলে মালিক (রহঃ) ... আলা ইবনু হাযরামী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাজির তার হজ্জ কর্ম সস্পাদনের পর তিন দিন অবস্থান করবে।
باب المقام الذي يقصر بمثله الصلاة
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ زَنْجَوَيْهِ، عَنْ عَبْدِ الرَّزَّاقِ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعْدٍ، أَنَّ حُمَيْدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَهُ أَنَّ السَّائِبَ بْنَ يَزِيدَ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ الْعَلاَءَ بْنَ الْحَضْرَمِيِّ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَمْكُثُ الْمُهَاجِرُ بَعْدَ قَضَاءِ نُسُكِهِ ثَلاَثًا " .
Al-'Ala bin Al-Hadrami said:
"The Messenger of Allah (ﷺ) said: 'The Muhajir may stay for three days after completing his rituals.'"
পরিচ্ছেদঃ ৩/ যতটুকু দূরত্বে সালাত সংক্ষিপ্তভাবে আদায় করা যায়
১৪৫৮। আবূ আব্দুর রহমান (রহঃ) ... আলা ইবনু হাযরামী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, মুহাজির মক্কায় হজ্জ কর্ম সস্পাদনের পর তিন দিন অবস্থান করবে।
باب المقام الذي يقصر بمثله الصلاة
أَخْبَرَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ، قَالَ الْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، فِي حَدِيثِهِ عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُمَيْدٍ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، عَنِ الْعَلاَءِ بْنِ الْحَضْرَمِيِّ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " يَمْكُثُ الْمُهَاجِرُ بِمَكَّةَ بَعْدَ نُسُكِهِ ثَلاَثًا " .
It was narrated that Al-'Ala bin Al-Hadrami said:
"The Prophet (ﷺ) said: 'The Muhajir may stay for three days after his rituals.'"
পরিচ্ছেদঃ ৩/ যতটুকু দূরত্বে সালাত সংক্ষিপ্তভাবে আদায় করা যায়
১৪৫৯। আহমদ ইবনু ইয়াহয়া সূফী (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি উমরার উদ্দেশ্যে মদীনা থেকে মক্কা অভিমুখে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর সাথে রওয়ানা হয়ে মক্কায় পৌছে বললেন, আমার পিতা মাতা আপনার উপর কুরবান হোক, আপনি সালাত সংক্ষিপ্ত আদায় করেছেন, আর আমি পরিপূর্ণ আদায় করেছি। আপনি রোযা রাখেন নি, কিন্তু আমি রোযা রেখেছি। তিনি বললেন, তুমি ভালই করেছ হে আয়িশা (রাঃ)। তিনি আমাকে দোষারোপ করলেন না।
باب المقام الذي يقصر بمثله الصلاة
أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ يَحْيَى الصُّوفِيُّ، قَالَ حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا الْعَلاَءُ بْنُ زُهَيْرٍ الأَزْدِيُّ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا اعْتَمَرَتْ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْمَدِينَةِ إِلَى مَكَّةَ حَتَّى إِذَا قَدِمَتْ مَكَّةَ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ بِأَبِي أَنْتَ وَأُمِّي قَصَرْتَ وَأَتْمَمْتُ وَأَفْطَرْتَ وَصُمْتُ . قَالَ " أَحْسَنْتِ يَا عَائِشَةُ " . وَمَا عَابَ عَلَىَّ .
It was narrated from 'Aishah that:
She performed Umrah with the Messenger of Allah (ﷺ), traveling from Al-Madinah to Makkah. Then, when she came to Makkah, she said: "O Messenger of Allah (ﷺ), may my father and mother be ransomed for you, you shortened you prayers and I offered them in full, you did not fast and I fasted. He said: 'Well done, O 'Aishah!' and he did not criticize me."
পরিচ্ছেদঃ ৪/ সফরের সময় নফল সালাত ছেড়ে দেওয়া
১৪৬০। আহমাদ ইবনু ইয়াহয়া (রহঃ) ... ওয়াবারা ইবনু আবদুর রহমান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনু উমর (রাঃ) সফরে সালাত দু’রাকআত থেকে বেশী আদায় করতেন না, দু’রাকআতের আগেও কোন সালাত আদায় করতেন না এবং তার পরেও না। তখন তাকে বলা হল, এ কি রকম সালাত? তিনি বললেনঃ এ রকমই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে করতে দেখেছি।
ترك التطوع في السفر
أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا الْعَلاَءُ بْنُ زُهَيْرٍ، قَالَ حَدَّثَنَا وَبَرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ كَانَ ابْنُ عُمَرَ لاَ يَزِيدُ فِي السَّفَرِ عَلَى رَكْعَتَيْنِ لاَ يُصَلِّي قَبْلَهَا وَلاَ بَعْدَهَا . فَقِيلَ لَهُ مَا هَذَا قَالَ هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَصْنَعُ .
Wabarah bin Abdur-Rahman said:
"Ibn 'Umar did not offer more than two rak'ahs when traveling, and he did not offer any prayer before or after that. It was said to him: 'What is this?' He said: 'This is what I saw the Messenger of Allah (ﷺ) doing.'"
পরিচ্ছেদঃ ৪/ সফরের সময় নফল সালাত ছেড়ে দেওয়া
১৪৬১। নূহ ইবনু হাবীব (রহঃ) ... ঈসা ইবনু হাফস (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা আমার কাছে বর্ণনা করেছেন যে, আমি এক সফরে ইবনু উমর (রাঃ)-এর সাথে ছিলাম। তিনি যোহর এবং আসরে দু’রাকআত করে আদায় করলেন। তারপর তিনি তার বিছানায় ফিরে গেলেন। তখন তিনি দেখলেন যে, মুসল্লীরা তাসবীহ পড়া আরম্ভ করে দিয়েছে। তিনি জিজ্ঞাসা করলেন, এরা কি করছে? আমি বললাম, তারা তাসবীহ পড়ছে। তিনি বললেন, যদি আমি এই দু’রাকআত ফরযের পূর্বে বা পরে নফল সালাত আদায় করতাম তাহলে এই দু’রাকআত ফরযকে পূর্ণ চার রাকআত আদায় করতাম। আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে অবস্থান করেছি, তিনি সফরে দু’রাকআতের বেশী আদায় করতেন না। আমি আবূ বকর (রাঃ), উমর (রাঃ) ও উসমান (রাঃ)-এরও সাহচর্য লাভ করেছি। তারাও মৃত্যু ও অবধি অনুরূপ করতেন।
ترك التطوع في السفر
أَخْبَرَنِي نُوحُ بْنُ حَبِيبٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا عِيسَى بْنُ حَفْصِ بْنِ عَاصِمٍ، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، كُنْتُ مَعَ ابْنِ عُمَرَ فِي سَفَرٍ فَصَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ رَكْعَتَيْنِ ثُمَّ انْصَرَفَ إِلَى طِنْفِسَةٍ لَهُ فَرَأَى قَوْمًا يُسَبِّحُونَ قَالَ مَا يَصْنَعُ هَؤُلاَءِ قُلْتُ يُسَبِّحُونَ . قَالَ لَوْ كُنْتُ مُصَلِّيًا قَبْلَهَا أَوْ بَعْدَهَا لأَتْمَمْتُهَا صَحِبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَكَانَ لاَ يَزِيدُ فِي السَّفَرِ عَلَى الرَّكْعَتَيْنِ وَأَبَا بَكْرٍ حَتَّى قُبِضَ وَعُمَرَ وَعُثْمَانَ - رضى الله عنهم - كَذَلِكَ .
'Eisa bin Hafs bin 'Asim said:
"My father told me: 'I was with Ibn Umar on a journey, and he prayed Zuhr and 'Asr with two rak'ahs each, then he went and sat on his carpet. He saw some people offering voluntary prayers and said: What are these people doing? I said: They are offering voluntary prayers. He said: If I had wanted to pray before and after (the obligatory prayer) I would have offered it in full. I accompanied the Messenger of Allah (ﷺ) and he did not pray more than two rak'ahs when traveling, and Abu Bakr (did likewise) until he died, as did 'Umar and 'Uthman, may Allah (SWT) be pleased with them all."