পরিচ্ছেদঃ রক্ষামূলক ব্যবস্থা গ্রহণ।
২০৪৩. মুহাম্মদ ইবন ইয়াহইয়া (রহঃ) ..... কাতাদা ইবন নু’মান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আল্লাহ যখন কোন বান্দাকে ভালবাসেন তখন তিনি তাকে দুনিয়া থেকে বাঁচিয়ে রাখেন যেমন তোমরা তোমাদের রোগীকে পানি থেকে বাঁচিয়ে রাখ। সহীহ, মিশকাত, তাহকীক ছানী ৫২৫০, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৩৬ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে সুহায়ব ও উম্মূল-মুনযির রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-গারীব। এই হাদীসটি মাহমূদ ইবন লাবীদ (রহঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে মুরসাল রূপে বর্ণিত আছে।
আলী ইবন হুজর (রহঃ) ... মাহমূদ ইবন লাবীদ (রহঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণিত আছে। এই সূত্রে কাতাদা ইবন নু’মান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বলে উল্লেখ নেই। কাতাদা ইবন নু’মান যাফরী রাদিয়াল্লাহু আনহু হলেন আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু-এর বৈপিত্রেয় ভাই। মাহমূদ ইবন লাবীদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে পেয়েছেন এবং তাঁকে দেখেছেন। তিনি তখন ছোট বাচ্চা ছিলেন।
باب ما جاء في الحمية
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُحَمَّدٍ الْفَرْوِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ، عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ، عَنْ قَتَادَةَ بْنِ النُّعْمَانِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا أَحَبَّ اللَّهُ عَبْدًا حَمَاهُ الدُّنْيَا كَمَا يَظَلُّ أَحَدُكُمْ يَحْمِي سَقِيمَهُ الْمَاءَ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ صُهَيْبٍ وَأُمِّ الْمُنْذِرِ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلاً .
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ، عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ قَتَادَةَ بْنِ النُّعْمَانِ . قَالَ أَبُو عِيسَى وَقَتَادَةُ بْنُ النُّعْمَانِ الظَّفَرِيُّ هُوَ أَخُو أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ لأُمِّهِ وَمَحْمُودُ بْنُ لَبِيدٍ قَدْ أَدْرَكَ النَّبِيَّ صلى الله عليه وسلم وَرَآهُ وَهُوَ غُلاَمٌ صَغِيرٌ .
Qatadah bin An-Nu'man narrated that the Messenger of Allah (s.a.w) said:
"When Allah loves a slave, He prevents him from the world, just as one of you prevents his sick from water."
পরিচ্ছেদঃ রক্ষামূলক ব্যবস্থা গ্রহণ।
২০৪৪। আব্বাস ইবন মাহমূদ আদ-দূরী (রহঃ) .... উম্মূল মুনযির রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এলেন। তাঁর সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহুও ছিলেন। আমাদের ঘরে কিছু খেজুর ছড়া লটকানো ছিল। রাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খেতে লাগলেন আর আলী রাদিয়াল্লাহু আনহুও তাঁর সঙ্গে খেতে লাগলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু-কে বললেনঃ হে আলী থাম, থাম। তুমি তো অসুস্থজনিত দুর্বল। আলী রাদিয়াল্লাহু আনহু বসে পড়লেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে থাকলেন। উম্মূল মুনযির রাদিয়াল্লাহু আনহা বলেনঃ আমি তাদের জন্য কিছু গাজর ও যব (দিয়ে খাদ্য) বানালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে আলী, এ থেকে তুমি গ্রহণ করতে পার। কারণ, এটা তোমার জন্য অধিক উপযোগী। হাসান, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৩৭ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব। ফুলায়হ ইবন সুলায়মান (রহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। ফুলায়হ ইবন সুলায়মান-আয়্যূব ইবন আবদুর রহমান (রহঃ) সূত্রেও এটি বর্ণিত আছে।
মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... উম্মূল মুনযির আনসারিয়্যা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এলেন। এরপর তিনি ইউনুস ইবন মুহাম্মদ-ফুলায়হ ইবন সুলায়মান সূত্রে বর্ণিত (২০৪৪ নং) হাদীসের অনুরূপ বর্ণনা করেন। তবে এতেأَوْفَقُ لَكَ এর স্থলেأَنْفَعُ لَكَ রয়েছে। এই রিওয়ায়াতটি জায়্যিদ গারীব।
باب ما جاء في الحمية
حَدَّثَنَا عَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ التَّيْمِيِّ، عَنْ يَعْقُوبَ بْنِ أَبِي يَعْقُوبَ، عَنْ أُمِّ الْمُنْذِرِ، قَالَتْ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَمَعَهُ عَلِيٌّ وَلَنَا دَوَالٍ مُعَلَّقَةٌ قَالَتْ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَأْكُلُ وَعَلِيٌّ مَعَهُ يَأْكُلُ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِعَلِيٍّ " مَهْ مَهْ يَا عَلِيُّ فَإِنَّكَ نَاقِهٌ " . قَالَ فَجَلَسَ عَلِيٌّ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَأْكُلُ . قَالَتْ فَجَعَلْتُ لَهُمْ سِلْقًا وَشَعِيرًا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " يَا عَلِيُّ مِنْ هَذَا فَأَصِبْ فَإِنَّهُ أَوْفَقُ لَكَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ فُلَيْحٍ . وَيُرْوَى عَنْ فُلَيْحٍ عَنْ أَيُّوبَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، وَأَبُو دَاوُدَ قَالاَ حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَيُّوبَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ يَعْقُوبَ، عَنْ أُمِّ الْمُنْذِرِ الأَنْصَارِيَّةِ، فِي حَدِيثِهِ قَالَتْ دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ نَحْوَ حَدِيثِ يُونُسَ بْنِ مُحَمَّدٍ إِلاَّ أَنَّهُ قَالَ " أَنْفَعُ لَكَ " . وَقَالَ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ وَحَدَّثَنِيهِ أَيُّوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ . هَذَا حَدِيثٌ جَيِّدٌ غَرِيبٌ .
Umm Al-Mundhir said:
"The Messenger of Allah (ﷺ) entered upon me, while `Ali was with him, and we had a cluster of unripe dates hanging." She said: "The Messenger of Allah (ﷺ) began eating, and `Ali ate with him. The Messenger of Allah (ﷺ) said to `Ali: 'Stop, stop, for you are still recovering.' So `Ali sat and the Prophet (ﷺ) ate." She said: "I made some chard and barley for them, so the Prophet (ﷺ) said: 'O `Ali eat from this, for indeed it will be more suitable for you."
পরিচ্ছেদঃ ঔষধ গ্রহন এবং চিকিৎসা বিষয়ে উৎসাহিতকরণ।
২০৪৫। বিশর ইবন মুআয উকাদী বাসরী (রহঃ) ... উসামা ইবন শারীক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, বেদুঈন আরবরা একবার বলল, হে আল্লাহর রাসূল! আমরা কি চিকিৎসা করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, হে আল্লাহর বান্দাগণ! তোমরা চিকিৎসা করবে, আল্লাহ তা’আলা এমন কোন রোগ সৃষ্টি করেননি যার কোন প্যতিষেধক তিনি রাখেন নি। কিন্তু একটি রোগের কোন প্রতিষেধক নেই। তাঁরা বলল, ইয়া রাসূলাল্লাহ, সেটি কি? তিনি বললেন, বার্ধক্য। সহীহ, ইবনু মাজাহ ৩৪৩৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৩৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবন মাসউদ, আবূ হুরায়রা, আবূ খুযামা তৎপিতা এবং ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
باب ما جاء في الدواء والحث عليه
حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، عَنْ أُسَامَةَ بْنِ شَرِيكٍ، قَالَ قَالَتِ الأَعْرَابُ يَا رَسُولَ اللَّهِ أَلاَ نَتَدَاوَى قَالَ " نَعَمْ يَا عِبَادَ اللَّهِ تَدَاوَوْا فَإِنَّ اللَّهَ لَمْ يَضَعْ دَاءً إِلاَّ وَضَعَ لَهُ شِفَاءً أَوْ قَالَ دَوَاءً إِلاَّ دَاءً وَاحِدًا " . قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا هُوَ قَالَ " الْهَرَمُ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنِ ابْنِ مَسْعُودٍ وَأَبِي هُرَيْرَةَ وَأَبِي خُزَامَةَ عَنْ أَبِيهِ وَابْنِ عَبَّاسٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Usamah bin Sharik said:
"Some Bedouins asked: 'O Messenger of Allah (s.a.w) shall we treat (our ill)?' He said: 'Yes, O worshipers of Allah! Use remedies. For indeed Allah did not make a disease but He made a cure for it' - or - 'a remedy. Except for one disease.' They said: 'O Messenger of Allah (s.a.w)! What is it?' He said: 'Old age.'"
পরিচ্ছেদঃ রোগীর খাদ্য।
২০৪৬. আহমাদ ইবন মানী’ (রহঃ) ... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের কারো জ্বর হলে তিনি হিসা (ময়দা, ঘি/তেল ও পানি সহযোগে প্রস্তুত এক প্রকার তরল খাদ্য) বানাতে নির্দেশ দেন। অনন্ত তা প্রস্তুত করা হয়। পরে তিনি তা থেকে কিছু কিছু করে (রোগীকে) পান করাতে পরিবারের অন্যান্যদের নির্দেশ দেন। তিনি বলতেন, এটি বিষন্ন মনকে দৃঢ় করে এবং অসুস্থ ব্যক্তির হৃদয় থেকে কষ্ট দুর করে দেয় যেমন তোমাদের কেউ পানি দিয়ে তার চেহারা থেকে ময়লা দুর করে থাকে। যঈফ, ইবনু মাজাহ ৩৪৪৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৩৯ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ। উরওয়া (রহঃ) ... আয়িশা রাদিয়াল্লাহু আনহা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যুহরী (রহঃ)-ও ইদৃশ কিছু রিওয়ায়াত করেছেন।
হুসায়ন জারীরী (রহঃ) ... আয়িশা রাদিয়াল্লাহু আনহা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উক্ত মর্মে হাদীস বর্ণনা করেছেন। আবূ ইসহাক (রহঃ)-ও ইবন মুবারক থেকে তা বর্ণনা করেছেন।
باب ما جاء ما يطعم المريض
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ السَّائِبِ بْنِ بَرَكَةَ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَخَذَ أَهْلَهُ الْوَعْكُ أَمَرَ بِالْحَسَاءِ فَصُنِعَ ثُمَّ أَمَرَهُمْ فَحَسَوْا مِنْهُ وَكَانَ يَقُولُ " إِنَّهُ لَيَرْتُو فُؤَادَ الْحَزِينِ وَيَسْرُو عَنْ فُؤَادِ السَّقِيمِ كَمَا تَسْرُو إِحْدَاكُنَّ الْوَسَخَ بِالْمَاءِ عَنْ وَجْهِهَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
وَقَدْ رَوَاهُ ابْنُ الْمُبَارَكِ عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . حَدَّثَنَا بِذَلِكَ الْحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الطَّالْقَانِيُّ، عَنِ ابْنِ الْمُبَارَكِ، .
Aishah narrated:
"Whenever one of the wives of the Messenger of Allah (s.a.w) became (feverishly) ill, he would order that some broth be prepared. Then he would tell them to take some of the broth. And he would say: 'It firms the heart of the grieved, and it rids the worries from the heart of the ill just as one of you removes dirt from her face with water."
পরিচ্ছেদঃ রোগীকে পানাহারের ক্ষেত্রে জোর জবরদস্তী করবে না।
২০৪৭. আবূ কুরায়ব (রহঃ) ..... উকবা ইবন আমির জুহানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা রোগীকে আহারের জন্য পীড়াপীড়ি করবে না। কেননা, আল্লাহ তা’আলা তাদের আহার করান এবং পান করান। সহীহ, ইবনু মাজাহ ৩৪৪৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৪০ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব, এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।
باب ما جاء لا تكرهوا مرضاكم على الطعام والشراب
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا بَكْرُ بْنُ يُونُسَ بْنِ بُكَيْرٍ، عَنْ مُوسَى بْنِ عَلِيٍّ، عَنْ أَبِيهِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تُكْرِهُوا مَرْضَاكُمْ عَلَى الطَّعَامِ فَإِنَّ اللَّهَ يُطْعِمُهُمْ وَيَسْقِيهِمْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ .
Uqbah bin Amir Al-Juhani narrated that the Messenger of Allah (s.a.w) said:
"Do not force your sick to eat, for indeed Allah, Blessed and Most High, provides them food and drink."
পরিচ্ছেদঃ কালোজিরা।
২০৪৮. ইবন আবূ আমর সাঈদ ইবন আবদুর রহমান মাখযূমী (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা এই কালজিরা ব্যবহার করবে। কেননা, এতে মৃত্যু ছাড়া সব রোগের প্রতিষেধক রয়েছে।السَّامُ অর্থ মৃত্যু। সহীহ, ইবনু মাজাহ ৩৪৪৭, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৪১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে বুরায়দা, ইবন উমার ও আয়িশা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
باب ما جاء في الحبة السوداء
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، وَسَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " عَلَيْكُمْ بِهَذِهِ الْحَبَّةِ السَّوْدَاءِ فَإِنَّ فِيهَا شِفَاءً مِنْ كُلِّ دَاءٍ إِلاَّ السَّامَ " . وَالسَّامُ الْمَوْتُ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ بُرَيْدَةَ وَابْنِ عُمَرَ وَعَائِشَةَ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْحَبَّةُ السَّوْدَاءُ هِيَ الشُّونِيزُ .
Abu Hurairah narrated that the Messenger of Allah (s.a.w) said:
"Use this black seed. For indeed it contains a cure for every disease except As-Sam" And As-Sam is death.
পরিচ্ছেদঃ উটের পেশাব পান করা।
২০৪৯. হাসান ইবন মুহাম্মদ যা’ফরানী (রহঃ) ..... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, উরায়না গোত্রের কিছু লোক মদীনায় আসে। কিন্তু এর আবহাওয়া তাদের অনূকুল হয়নি। (ফলে তারা রোগাক্রান্ত হয়ে পড়ে)। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাদাকার উট রক্ষিত স্থানে পাঠিয়ে দিলেন এবং বললেন, তোমরা এর দুধ এবং পেশাব পান করবে। সহীহ, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৪২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
باب ما جاء في شرب أبوال الإبل
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، أَخْبَرَنَا حُمَيْدٌ، وَثَابِتٌ، وَقَتَادَةُ، عَنْ أَنَسٍ، أَنَّ نَاسًا، مِنْ عُرَيْنَةَ قَدِمُوا الْمَدِينَةَ فَاجْتَوَوْهَا فَبَعَثَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي إِبِلِ الصَّدَقَةِ وَقَالَ " اشْرَبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Anas narrated "Some people from Urainah arrived in Al-Madinah, and they were uncomfortable (with the climate). So the Messenger of Allah (s.a.w) sent them some camels from charity. He told them:
"Drink from their milk and Urine".
পরিচ্ছেদঃ বিষ বা অন্য কিছু প্রয়োগে আত্মহত্যা করা।
২০৫০. আহমাদ ইবন মানী’ (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু রূপে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি লৌহাস্ত্র দিয়ে আত্মহত্যা করে সে কিয়ামতের দিন এমনভাবে উপস্থিত হবে যে তার হাতে থাকবে সে লৌহ। জাহান্নামের আগুনে থেকে সবসময়ের জন্য সে তা দিয়ে তার পেটে ঘা মারতে থাকবে। যে ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যা করে সে বিষ তার হাতে থাকবে আর জাহান্নামের আগুনে থেকে সব সময়ের জন্য সে তা গলঃধকরণ করতে থাকবে।
সহীহ, ইবনু মাজাহ ৩৪৬০, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৪৩ [আল মাদানী প্রকাশনী]
باب ما جاء فيمن قتل نفسه بسم أو غيره
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أُرَاهُ رَفَعَهُ قَالَ " مَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَتَوَجَّأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا أَبَدًا وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِسُمٍّ فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا أَبَدًا " .
Abu Hurairah narrated (from the Messenger of Allah (s.a.w)):
"Whoever kills himself with (an instrument of)iron, he will come on the Day Of Judgment with his iron in his hand, to continually stab himself in his stomach with it, in the fire of Jahannam, dwelling in that state eternally. And whoever kills himself with poison, then his poison will be in his hand, to continually take it in the Fire of Jahannam, dwelling in that state eternally."
পরিচ্ছেদঃ বিষ বা অন্য কিছু প্রয়োগে আত্মহত্যা করা।
২০৫১. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি লৌহাস্ত্র দিয়ে আত্মহত্যা করে সে কিয়ামতের দিন এমনভাবে উপস্থিত হবে যে তার হাতে থাকবে সে লৌহ। জাহান্নামের আগুনে থেকে সবসময়ের জন্য সে তা দিয়ে তার পেটে ঘা মারতে থাকবে। যে ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যা করে সে বিষ তার হাতে থাকবে আর জাহান্নামের আগুনে থেকে সব সময়ের জন্য সে তা গলঃধকরণ করতে থাকবে। সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৪৪ [আল মাদানী প্রকাশনী]
মুহাম্মদ ইবনুল আলা’ (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শু’বা-আমাশ বর্ণিত হাদীসের (২০৫১ নং) অনুরূপ বর্ণনা করেছেন। হাদীসটি সহীহ। এটি প্রথমোক্ত হাদীসটি (২০৫০ নং) থেকে অধিক সহীহ। এই হাদীসটি একাধিক ব্যক্তি আ’মাশ-আবূ সালিহ-আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, মুহাম্মদ ইবন আজলান (রহঃ) সাঈদ মাকবুরী-আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যা করে জাহান্নামের আগুনে তাকে আযাব দেওয়া হবে। এতেخالدا مخلدا فىها (সব সময়ের জন্য সে তাতে অবস্থান করবে) এই কথার উল্লেখ নাই।
আবূ যিনাদ (রহঃ) এটিকে আ’রাজ-আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে অনুরূপ রিওয়ায়াত করেছেন। এটি অধিকত সহীহ। কেননা বহু রিওয়ায়াতে উল্লেখ রয়েছে যে, তওহীদে বিশ্বাসী ব্যক্তিকে (আমলের ত্রুটির কারণে) জাহান্নামে আযাব প্রদান করা হবে বটে কিন্তু পরে তাকে তা থেকে বের করে নিয়ে আসা হবে। তাদের সেখানে সদা সর্বদার জন্য রাখা হবে বলে কোন উল্লেখ নাই।
باب ما جاء فيمن قتل نفسه بسم أو غيره
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، عَنْ شُعْبَةَ، عَنِ الأَعْمَشِ، قَالَ سَمِعْتُ أَبَا صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَتَوَجَّأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِسُمٍّ فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ يَتَرَدَّى فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا " .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا وَكِيعٌ، وَأَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ حَدِيثِ شُعْبَةَ عَنِ الأَعْمَشِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ وَهُوَ أَصَحُّ مِنَ الْحَدِيثِ الأَوَّلِ . هَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ هَذَا الْحَدِيثَ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَرَوَى مُحَمَّدُ بْنُ عَجْلاَنَ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَتَلَ نَفْسَهُ بِسُمٍّ عُذِّبَ فِي نَارِ جَهَنَّمَ " . وَلَمْ يَذْكُرْ فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا . وَهَكَذَا رَوَاهُ أَبُو الزِّنَادِ عَنِ الأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهَذَا أَصَحُّ لأَنَّ الرِّوَايَاتِ إِنَّمَا تَجِيءُ بِأَنَّ أَهْلَ التَّوْحِيدِ يُعَذَّبُونَ فِي النَّارِ ثُمَّ يُخْرَجُونَ مِنْهَا وَلَمْ يُذْكَرْ أَنَّهُمْ يُخَلَّدُونَ فِيهَا .
Abu Hurairah narrated (that the the Messenger of Allah (s.a.w)) said:
"Whoever kills himself with (an instrument of)iron, his iron will be in his hand, to continually stab himself in his stomach with it, in the fire of Jahannam, dwelling in that state eternally. And whoever kills himself with poison, then his poison will be in his hand, to continually take it in the Fire of Jahannam, dwelling in that state eternally. And whoever throws himself from a mountain to kill himself, then he will be continually throwing himself in the Fire of Jahannam, dwelling in that state eternally"
পরিচ্ছেদঃ নেশা জাতীয় বস্তুর মাধ্যমে চিকিৎসা করা মাকরূহ হওয়া প্রসঙ্গে।
২০৫২. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ...... আলকামা ইবন ওয়াইল এর পিতা ওয়াইল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত ছিলেন তখন সুওয়ায়দ ইবন তারিক (বর্ণনান্তরে ইবন সুওয়ায়দ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মদ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তিনি তাকে এ থেকে নিষেধ করেন। সুওয়ায়দ রাদিয়াল্লাহু আনহু বললেনঃ আমরা তো এর মাধ্যমে চিকিৎসা করে থাকি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ঔষধ নয় বরং এটা একটা রোগ।
সহীহ, ইবনু মাজাহ ৩৫০০, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৪৬ [আল মাদানী প্রকাশনী]
মাহমুদ (রহঃ) ... শু’বা থেকে অনুরূপ বর্ণনা করেছেন। মাহমুদ বলেন, রাবী নাযর তারিক ইবন সুওয়ায়দ বলে উল্লেখ করেছেন আর শাবাবা (রহঃ) উল্লেখ করেছেন সুওয়ায়দ ইবন তারিক রূপে। হাদীসটি হাসান-সহীহ।
باب ما جاء في كراهية التداوي بالمسكر
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، عَنْ شُعْبَةَ، عَنْ سِمَاكٍ، أَنَّهُ سَمِعَ عَلْقَمَةَ بْنَ وَائِلٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ شَهِدَ النَّبِيَّ صلى الله عليه وسلم وَسَأَلَهُ سُوَيْدُ بْنُ طَارِقٍ أَوْ طَارِقُ بْنُ سُوَيْدٍ عَنِ الْخَمْرِ فَنَهَاهُ عَنْهُ فَقَالَ إِنَّنَا نَتَدَاوَى بِهَا . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّهَا لَيْسَتْ بِدَوَاءٍ وَلَكِنَّهَا دَاءٌ " .
حَدَّثَنَا مَحْمُودٌ، حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، وَشَبَابَةُ، عَنْ شُعْبَةَ، بِمِثْلِهِ . قَالَ مَحْمُودٌ قَالَ النَّضْرُ طَارِقُ بْنُ سُوَيْدٍ وَقَالَ شَبَابَةُ سُوَيْدُ بْنُ طَارِقٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
Simak narrated that he heard 'Alqamah bin Wa'il narrate from his father, that he witnessed the Prophet (s.a.w) being asked by Suwaid bin Tariq -or Tariq bin Suwaid- about Khamr, and he forbade it. So he said:
"We use it as a treatment." So the Messenger of Allah (S.A.W) said: "It is certainly not a treatment, rather, it is a disease."
পরিচ্ছেদঃ নাক দিয়ে ঔষধ দেওয়া ইত্যাদি।
২০৫৩. মুহাম্মদ ইবন মাদদুওয়াহ (রহঃ) ... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উত্তম চিকিৎসা পদ্ধতি হল নাক দিয়ে ঔষধ দেওয়া, রক্ত মোক্ষন এবং জুলাপ ব্যবহার জাতীয় ঔষধ। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়েন তখন সাহাবীগণ তাঁকে মুখ দিয়ে ঔষধ খাওয়ান। তাদের কাজ শেষ হলে তিনি বললেন, এদেরকেও মুখ দিয়ে ঔষধ প্রয়োগ কর। বর্ণনাকারী বলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছাড়া (সংশ্লিষ্ট) সকলকেই মুখ দিয়ে ঔষধ প্রয়োগ করা হয়।
যঈফ, মিশকাত; তাহকীক ছানী, ৪৪৭৩, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৪৭ [আল মাদানী প্রকাশনী]
باب ما جاء في السعوط وغيره
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَدُّويَهْ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ حَمَّادٍ الشُّعَيْثِيُّ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ مَنْصُورٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ خَيْرَ مَا تَدَاوَيْتُمْ بِهِ السَّعُوطُ وَاللَّدُودُ وَالْحِجَامَةُ وَالْمَشِيُّ " . فَلَمَّا اشْتَكَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَدَّهُ أَصْحَابُهُ فَلَمَّا فَرَغُوا قَالَ " لُدُّوهُمْ " . قَالَ فَلُدُّوا كُلُّهُمْ غَيْرَ الْعَبَّاسِ .
Ibn 'Abbas narrated that the Messenger of Allah (s.a.w) said:
"Indeed the best of what you treat is As-Sa'ut, Al-Ladud, cupping and laxatives.' So when the Messenger of Allah (S.A.W) was suffering his companions treated him with Al-Ladud, and when they were finished he said: 'Treat them with Al-Ladud.' So all of them except Al-Abbas were treated with Al-Ladud."
পরিচ্ছেদঃ নাক দিয়ে ঔষধ দেওয়া ইত্যাদি।
২০৫৪. মুহাম্মদ ইবন ইয়াহইয়া (রহঃ) ..... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উত্তম চিকিৎসা পদ্ধতি হল নাক দিয়ে ঔষধ দেওয়া, রক্ত মোক্ষন এবং জুলাপ ব্যবহার জাতীয় ঔষধ আর যে সব বস্ত দিয়ে তোমরা সুরমা ব্যবহার কর সেগুলোর মধ্যে উত্তম হলো ’ইছমিদ’।* কেননা ইছমিদ সুরমা চোখের জ্যোতি তীক্ষ্ণ করে এবং পাপড়ির চুল উদগম করে।
ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি সুরমাদানী ছিল। নিদ্রা যাওয়ার সময় প্রতিটি চক্ষুতে তা থেকে তিনি তিনবার করে সুরমা লাগাতেন। যঈফ, "ইছমিদ সুরমা লাগানো" অংশটুকু সহীহ, ইবনু মাজাহ ৩৪৯৫, ৩৪৯৭, ৩৪৯৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৪৮ [আল মাদানী প্রকাশনী]
আব্বাস ইবন মানসুর (রহঃ)-এর এই হাদীসটি হাসান-সহীহ।
باب ما جاء في السعوط وغيره
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ مَنْصُورٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ خَيْرَ مَا تَدَاوَيْتُمْ بِهِ اللَّدُودُ وَالسَّعُوطُ وَالْحِجَامَةُ وَالْمَشِيُّ وَخَيْرُ مَا اكْتَحَلْتُمْ بِهِ الإِثْمِدُ فَإِنَّهُ يَجْلُو الْبَصَرَ وَيُنْبِتُ الشَّعْرَ " . قَالَ وَكَانَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مُكْحُلَةٌ يَكْتَحِلُ بِهَا عِنْدَ النَّوْمِ ثَلاَثًا فِي كُلِّ عَيْنٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَهُوَ حَدِيثُ عَبَّادِ بْنِ مَنْصُورٍ .
Ibn 'Abbas narrated that the Messenger of Allah (s.a.w) said:
"Indeed the best of what you treat is As-Sa'ut, Al-Ladud, cupping and laxatives.' And the best of what you use for Kuhl is Ithmid, for it clears the vision and grows the hair (eye-lashes)." And he said:" The Messenger of Allah (s.a.w) had a Kuhl holder with which he would apply Kuhl before sleeping three in each eye."
পরিচ্ছেদঃ দাগ দেওয়া মাকরূহ।
২০৫৫. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ...... ইমরান ইবন হুসায়ন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগ দেওয়া থেকে নিষেধ করেছেন। ইমরান ইবন হুসায়ন রাদিয়াল্লাহু আনহু বলেন, কিন্তু আমরা রোগ বালাইয়ে নিপতিত হয়ে দাগ দিয়েছি। তবে আমাদের কোন ফল হয়নি এবং তাতে আমরা সফলতাও লাভ করিনি। সহীহ, ইবনু মাজাহ ৩৪৯০, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৪৯ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ।
আবদুল কুদ্দুস ইবন মুহাম্মদ (রহঃ) ... ইমরান ইবন হুসায়ন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদিগকে দাগ দেওয়া থেকে নিষেধ করা হয়েছে। এই বিষয়ৈ ইবন মাসউদ, উকবা ইবন আমির ও ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
باب ما جاء في كراهية التداوي بالكي
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْكَىِّ . قَالَ فَابْتُلِينَا فَاكْتَوَيْنَا فَمَا أَفْلَحْنَا وَلاَ أَنْجَحْنَا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
حَدَّثَنَا عَبْدُ الْقُدُّوسِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ نُهِينَا عَنِ الْكَىِّ، . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنِ ابْنِ مَسْعُودٍ، وَعُقْبَةَ بْنِ عَامِرٍ، وَابْنِ، عَبَّاسٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Imran bin Husain narrated that the Messenger of Allah (s.a.w) prohibited cauterization. He said:
"We were tested (with severe medical condition) so we were cauterized, but we did not have good results, nor was it successful for us."
পরিচ্ছেদঃ এই বিষয়ে অবকাশ প্রসঙ্গে।
২০৫৬. হুমায়দ ইবন মাসআদা (রহঃ) ..... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ’’শাওকা’’ রোগে* আসআদ ইবন যুরারা রাদিয়াল্লাহু আনহু-এর দাগ লাগিয়েছিলেন। সহীহ, মিশকাত; তাহকীক ছানী ৩৫৩৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৫০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে উবাই ও জাবির রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান-সহীহ।
باب ما جاء في الرخصة في ذلك
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَوَى أَسْعَدَ بْنَ زُرَارَةَ مِنَ الشَّوْكَةِ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أُبَىٍّ وَجَابِرٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
Anas narrated:
"The Prophet (S.A.W) cauterized As'ad bin Zurarah for Shawkah.
পরিচ্ছেদঃ রক্ত মোক্ষণ।
২০৫৭. আবদুল কুদ্দুস ইবন মুহাম্মদ (রহঃ) ...... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড়ের দুই পাশের রগে এবং কাঁধে রক্ত মোক্ষম করাতেন। আর তিনি মাসের সতের, উনিশ এবং একুশ তারিখ রক্ত মোক্ষন করাতেন। সহীহ, ইবনু মাজাহ ৩৪৮৩, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৫১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবন আব্বাস ও মা’কিল ইবন ইয়াসার রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-গারীব।
باب ما جاء في الحجامة
حَدَّثَنَا عَبْدُ الْقُدُّوسِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، وَجَرِيرُ بْنُ حَازِمٍ، قَالاَ حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَحْتَجِمُ فِي الأَخْدَعَيْنِ وَالْكَاهِلِ وَكَانَ يَحْتَجِمُ لِسَبْعَ عَشْرَةَ وَتِسْعَ عَشْرَةَ وَإِحْدَى وَعِشْرِينَ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَمَعْقِلِ بْنِ يَسَارٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
Anas narrated:
"The Prophet (S.A.W) would get cupped in his jugular veins and his upper back. And he would get cupped on the seventeenth (of the month), (or) the nineteenth, and (or) the twenty first."
পরিচ্ছেদঃ রক্ত মোক্ষণ।
২০৫৮. আহমাদ ইবন বুদায়ল ইবন কুরায়শ ইয়াসী কুফী (রহঃ) ...... ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মি’রাজ-এর ঘটনা প্রসঙ্গে বলেছেন যে, তিনি তখন ফিরিশতাগণের যে দলের পাশ দিয়েই গেছেন সে দলই তাঁকে বলেছেঃ আপনি আপনার উম্মাতকে রক্ত মোক্ষণের নির্দেশ দিবেন। সহীহ, ইবনু মাজাহ ৩৪৭৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৫২ [আল মাদানী প্রকাশনী]
ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু-এর রিওয়ায়াত হিসাবে হাদীসটি হাসান-গারীব।
باب ما جاء في الحجامة
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ بُدَيْلِ بْنِ قُرَيْشٍ الْيَامِيُّ الْكُوفِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ، عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، هُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ حَدَّثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ لَيْلَةَ، أُسْرِيَ بِهِ أَنَّهُ لَمْ يَمُرَّ عَلَى مَلإٍ مِنَ الْمَلاَئِكَةِ إِلاَّ أَمَرُوهُ أَنْ مُرْ أُمَّتَكَ بِالْحِجَامَةِ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ ابْنِ مَسْعُودٍ .
Ibn Mas'ud said:
"The Messenger of Allah (S.A.W) narrated about the Night of Isra', saying that he did not pass an assembly of angels except that they ordered him: 'Order cupping among your Ummah."
পরিচ্ছেদঃ রক্ত মোক্ষণ।
২০৫৯. আবদ ইবন হুমায়দ (রহঃ) ..... ইকরিমা (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু-এর তিন জন রক্ত মোক্ষমকারী গোলাম ছিল। দুই জন তো তাঁর ও তাঁর পরিবারের আয়ের জন্য মজুরীর বিনিময়ে কাজ করত আর একজন তাঁকে এবং তাঁর পরিবারের পরিজনের রক্ত মোক্ষম করত। যঈফ।
ইকরিমা বলেন, ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ রক্ত মোক্ষম অভিজ্ঞ গোলাম কতইনা ভাল। সে (দূষিত) রক্ত বিদূরিত করে, (উপার্জন করে) পিঠের বোঝা লাঘব করে এবং চোখের ময়লা দূর করে। যঈফ, ইবনু মাজাহ ৩৪৭৮
ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরো বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মি’রাজ গমন করেন তখন ফিরিশতাগণের যে দলের পাশ দিয়েই তিনি গিয়েছেন সে দলই তাঁকে বলেছেনঃ আপনি অবশ্যই রক্ত মোক্ষম পদ্ধতি অবলম্বন করবেন। তিনি বলেনঃ সতের, উনিশ এবং একুশ তারিখ রক্ত মোক্ষম উত্তম। তোমাদের চিকিৎসা পদ্ধতির মধ্যে উত্তম হল নাক দিয়ে ঔসধ দেওয়া, মুখ দিয়ে ঔষধ দেওয়া, রক্ত মোক্ষম ও জুলাপ ব্যবহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আব্বাস ও তাঁর সঙ্গীগণ রাদিয়াল্লাহু আনহুম মুখ দিয়ে ঔষধ প্রদান করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ কে আমার মুখ দিয়ে ঔষধ দিয়েছে? সকলেই চুপ করে রইলেন। তিনি বললেন যে, তাঁর চাচা আব্বাস ব্যতীত এই ঘরে যারা আছে সবাইকেই মুখ দিয়ে ঔষধ প্রদান করা হবে। বুখারী ৪৫৮, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৫৩ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান-গারীব। আব্বাদ ইবন মানসুর (রহঃ)-এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।
باب ما جاء في الحجامة
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ مَنْصُورٍ، قَالَ سَمِعْتُ عِكْرِمَةَ، يَقُولُ كَانَ لاِبْنِ عَبَّاسٍ غِلْمَةٌ ثَلاَثَةٌ حَجَّامُونَ فَكَانَ اثْنَانِ مِنْهُمْ يُغِلاَّنِ عَلَيْهِ وَعَلَى أَهْلِهِ وَوَاحِدٌ يَحْجُمُهُ وَيَحْجُمُ أَهْلَهُ . قَالَ وَقَالَ ابْنُ عَبَّاسٍ قَالَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم " نِعْمَ الْعَبْدُ الْحَجَّامُ يُذْهِبُ الدَّمَ وَيُخِفُّ الصُّلْبَ وَيَجْلُو عَنِ الْبَصَرِ " . وَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ عُرِجَ بِهِ مَا مَرَّ عَلَى مَلإٍ مِنَ الْمَلاَئِكَةِ إِلاَّ قَالُوا عَلَيْكَ بِالْحِجَامَةِ . وَقَالَ " إِنَّ خَيْرَ مَا تَحْتَجِمُونَ فِيهِ يَوْمَ سَبْعَ عَشَرَةَ وَيَوْمَ تِسْعَ عَشَرَةَ وَيَوْمَ إِحْدَى وَعِشْرِينَ " . وَقَالَ " إِنَّ خَيْرَ مَا تَدَاوَيْتُمْ بِهِ السَّعُوطُ وَاللَّدُودُ وَالْحِجَامَةُ وَالْمَشِيُّ " . وَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَدَّهُ الْعَبَّاسُ وَأَصْحَابُهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ لَدَّنِي فَكُلُّهُمْ أَمْسَكُوا فَقَالَ " لاَ يَبْقَى أَحَدٌ مِمَّنْ فِي الْبَيْتِ إِلاَّ لُدَّ " . غَيْرَ عَمِّهِ الْعَبَّاسِ قَالَ عَبْدٌ قَالَ النَّضْرُ اللَّدُودُ الْوَجُورُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ عَبَّادِ بْنِ مَنْصُورٍ . وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ .
Abbad bin Mansur narrated from 'Ikrimah who said:
"Ibn 'Abbas had three boys who were cuppers. He would use the proceeds from two of them for himself and his family, and one of them would cup him and his family." He said: " Ibn 'Abbas said: 'The Prophet (S.A.W) said: 'How excellent is the slave who cups, letting the blood, relieving the back, and clearing the vision." And he said: "Indeed the best for you to cup on are the seventeenth, the nineteenth, and the twenty-first." And he said: "Indeed the best of what you treat is As-Sa'ut, Al-Ladud, cupping and laxatives." And indeed, The Messenger of Allah (S.A.W) was given medicine by Al-Abbas and his companions. So the The Messenger of Allah (S.A.W) said: "Who gave me this medicine?" All of them were silent, so he said that there shall not remain anyone in the house but he should be treated with Ladud except for his uncle Al-Abbas.'" An-Nadr said: "Al-Ladud is Al-Wajur."
পরিচ্ছেদঃ মেহেদী দিয়ে চিকিৎসা করা।
২০৬০। আহমাদ ইবন মানী’ (রহঃ) ...... আলী ইবন উবায়দুল্লাহ তাঁর পিতামহী সালমা উম্মু রাফি’ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। সালমা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমত করতেন। তিনি বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তলোয়ারের বা কাঁটা ইত্যাদি দ্বারা যখমী হয়েছে আমাকে তাতে মেহেদী লাগাতে নির্দেশ দিয়েছেন। সহীহ, ইবনু মাজাহ ৩৫০, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৫৪ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব। ফাইদ (রহঃ) এর সূত্রে আমরা এটি সম্পর্কে জানি, কোন রাবী ফাইদ থেকে এটি বর্ণনা করতে গিয়ে বলেছেনঃ উবায়দুল্লাহ ইবন আলী তৎ পিতামহী সালমা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত ...। সুত্রে উবায়দুল্লাহ ইবন আলী উল্লেখ করাই অধিক সহীহ। কেহ কেহ সুলমা বলেছেন।
باب ما جاء في التداوي بالحناء
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ خَالِدٍ الْخَيَّاطُ، حَدَّثَنَا فَائِدٌ، مَوْلًى لآلِ أَبِي رَافِعٍ عَنْ عَلِيِّ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ جَدَّتِهِ، سَلْمَى وَكَانَتْ تَخْدُمُ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَتْ مَا كَانَ يَكُونُ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قُرْحَةٌ وَلاَ نَكْبَةٌ إِلاَّ أَمَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ أَضَعَ عَلَيْهَا الْحِنَّاءَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ فَائِدٍ . وَرَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ عَنْ فَائِدٍ فَقَالَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَلِيٍّ عَنْ جَدَّتِهِ سَلْمَى وَعُبَيْدُ اللَّهِ بْنُ عَلِيٍّ أَصَحُّ وَيُقَالُ سُلْمَى .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، عَنْ فَائِدٍ، مَوْلَى عُبَيْدِ اللَّهِ بْنِ عَلِيٍّ عَنْ مَوْلاَهُ، عُبَيْدِ اللَّهِ بْنِ عَلِيٍّ عَنْ جَدَّتِهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ بِمَعْنَاهُ .
'Ali bin 'Ubaidullah narrated that his grandmother [Salma] - who used to serve the The Prophet (S.A.W) said:
"There was no wound nor cut on the Messenger of Allah (S.A.W) but he would order me to put Hinna on it."
পরিচ্ছেদঃ ঝাড়-ফুঁক অপছন্দনীয় হওয়া সম্পর্কে।
২০৬১ মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ..... আফফান ইবন মুগীরা ইবন শু’বা তার পিতা মুগীরা ইবন শু’বা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি দাগ নেয় বা ঝাড়-ফুঁক গ্রহণ করে সে তাওয়াককুল থেকে মুক্ত। সহীহ, ইবনু মাজাহ ৩৪৮৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৫৫ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবন মাসউদ, ইবন আব্বাস এবং ইমরান ইবন হুসায়ন রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
باب ما جاء في كراهية الرقية
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَقَّارِ بْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنِ اكْتَوَى أَوِ اسْتَرْقَى فَقَدْ بَرِئَ مِنَ التَّوَكُّلِ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنِ ابْنِ مَسْعُودٍ وَابْنِ عَبَّاسٍ وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
'Aqar bin Al-Mughirah hin Shubah narrated from is father who said that the Messenger of Allah (s.a.w) said:
"Whoever seeks treatment by cauterization,or with Ruqyah, then he has absolved himself of At-Tawakkal (reliance upon Allah)."
পরিচ্ছেদঃ এই বিষয়ে অনুমতি প্রসঙ্গে।
২০৬২. আবদা ইবন আবদুল্লাহ খুযাই (রহঃ) ... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বর, বদ নজর এবং কারবংকলের ক্ষেত্রে ঝাড়-ফুঁকের অনুমতি দিয়েছেন। সহীহ, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৫৬ [আল মাদানী প্রকাশনী]
মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বর, বদ নজর এবং কারবংকলের ক্ষেত্রে ঝাড়-ফুঁকের অনুমতি দিয়েছেন। (ইমাম তিরমিযী (রহঃ) বলেন) মুআবিয়া ইবন হিশাম ... সুফইয়ান (রহঃ) সূত্রে বর্ণিত রিওয়ায়াতটির (২০৬২ নং) তুলনায় আমার মতে এই রিওয়ায়াতটিই অধিক সহীহ।
এই বিষয়ে বুরায়দা, ইমরান ইবন হুসায়ন, জাবির, আয়িশা, তালক ইবন আলী, আমর ইবন হাযম আবূ খিযামা তৎ পিতার বরাতে হাদীস বর্ণিত আছে।
باب ما جاء في الرخصة في ذلك
حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ الْخُزَاعِيُّ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، عَنْ سُفْيَانَ، عَنْ عَاصِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَخَّصَ فِي الرُّقْيَةِ مِنَ الْحُمَةِ وَالْعَيْنِ وَالنَّمْلَةِ .
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، وَأَبُو نُعَيْمٍ قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ يُوسُفَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَخَّصَ فِي الرُّقْيَةِ مِنَ الْحُمَةِ وَالنَّمْلَةِ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا عِنْدِي أَصَحُّ مِنْ حَدِيثِ مُعَاوِيَةَ بْنِ هِشَامٍ عَنْ سُفْيَانَ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ بُرَيْدَةَ وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ وَجَابِرٍ وَعَائِشَةَ وَطَلْقِ بْنِ عَلِيٍّ وَعَمْرِو بْنِ حَزْمٍ وَأَبِي خُزَامَةَ عَنْ أَبِيهِ .
Anas narrated that :
the Messenger of Allah (s.a.w) permitted Ruqyah for the scorpion sting, the(evil) eye, and An-Namlah.
পরিচ্ছেদঃ এই বিষয়ে অনুমতি প্রসঙ্গে।
২০৬৩। ইবন আবূ উমার (রহঃ) ..... ইমরান ইবন হুসায়ন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বদ নযর অথবা জ্বর ছাড়া অন্য ক্ষেত্রে ঝাড়-ফুঁক নেই। সহীহ, মিশকাত ৪৫৫৭, বুখারী মাওকুফরূপে, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৫৭ [আল মাদানী প্রকাশনী]
শুবা (রহঃ) এই হাদীসটিকে শা’বী-বুরায়দা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছন।
باب ما جاء في الرخصة في ذلك
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حُصَيْنٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ رُقْيَةَ إِلاَّ مِنْ عَيْنٍ أَوْ حُمَةٍ " . قَالَ أَبُو عِيسَى وَرَوَى شُعْبَةُ هَذَا الْحَدِيثَ عَنْ حُصَيْنٍ عَنِ الشَّعْبِيِّ عَنْ بُرَيْدَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ .
'Imran bin Husain narrated that the Messenger of Allah (S.A.W) said:
"No Ruqyah except for the (evil) eye and the scorpion sting."
পরিচ্ছেদঃ মুওওয়াযাতায়ন এর মাধ্যমে ঝাড়-ফুঁক করা।
২০৬৪। হিশাম ইবন ইউনুস কুফী (রহঃ) ..... আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআওওযাতাইন নাযিল না হওয়া পর্যন্ত জীন এবং বদ নযর থেকে পানাহ চাইতেন। পরে সুরাদ্বয় নাযিল হওয়ার পর এই দু’টিকেই গ্রহণ করেন তা ছাড়া অন্য সব ছড়ে দেন। সহীহ, ইবনু মাজাহ, ৩৫১১, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৫৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ হাদীসটি হাসান-গারীব।
باب ما جاء في الرقية بالمعوذتين
حَدَّثَنَا هِشَامُ بْنُ يُونُسَ الْكُوفِيُّ، حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ مَالِكٍ الْمُزَنِيُّ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَتَعَوَّذُ مِنَ الْجَانِّ وَعَيْنِ الإِنْسَانِ حَتَّى نَزَلَتِ الْمُعَوِّذَتَانِ فَلَمَّا نَزَلَتَا أَخَذَ بِهِمَا وَتَرَكَ مَا سِوَاهُمَا . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
Abu Sa'eed narrated:
"The Messenger of Allah(S.A.W) would seek refuge from the jinn and the (evil) eye of humans, until Al-Mu'awwidhatain were revealed. So they were revealed he used them and left other than them."
পরিচ্ছেদঃ বদ নযরের ক্ষেত্রে ঝাড়-ফুঁক করা।
২০৬৫। ইবন আবূ উমার (রহঃ) ..... উবায়দ ইবন রিফাআ আয-যুরাকী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, আসমা বিনত উমায়স রাদিয়াল্লাহু আনহা বললেনঃ ইয়া রাসূলাল্লাহ, জা’ফরের সন্তানদের খুব তাড়াতাড়ি নজর লাগে। আমি কি তাদের ঝাড়-ফুঁক করাতে পারি? তিনি বললেনঃ হ্যাঁ, কোন জিনিস যদি তকদীরকে অতিক্রম করার মত হত তবে বদ নযর তা অবশ্যই অতিক্রম করতে পারত। সহীহ, ইবনু মাজাহ ৩৫১০, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৫৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইমরান ইবন হুসায়ন ও বুরায়দা রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদিস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ। আইয়ূবআমর ইবন দীনার উরওয়া ইবন আমিরউবায়দ ইবন রিফা’ আঃআসমা বিনত উমায়স রাদিয়াল্লাহু আনহ সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও হাদীসটি বর্ণিত আছে। হাসান ইবন আলী খাল্লাল (রহঃ) এটিকে আবদুর রাযযাকমা’মার আইয়ূব (রহঃ) থেকে আমাদের বর্ণনা করেছেন।
باب ما جاء في الرقية من العين
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عُرْوَةَ، وَهُوَ أَبُو حَاتِمِ بْنُ عَامِرٍ عَنْ عُبَيْدِ بْنِ رِفَاعَةَ الزُّرَقِيِّ، أَنَّ أَسْمَاءَ بِنْتَ عُمَيْسٍ، قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ وَلَدَ جَعْفَرٍ تُسْرِعُ إِلَيْهِمُ الْعَيْنُ أَفَأَسْتَرْقِي لَهُمْ فَقَالَ " نَعَمْ فَإِنَّهُ لَوْ كَانَ شَيْءٌ سَابَقَ الْقَدَرَ لَسَبَقَتْهُ الْعَيْنُ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ وَبُرَيْدَةَ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
وَقَدْ رُوِيَ هَذَا، عَنْ أَيُّوبَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عُرْوَةَ بْنِ عَامِرٍ، عَنْ عُبَيْدِ بْنِ رِفَاعَةَ، عَنْ أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . حَدَّثَنَا بِذَلِكَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ أَيُّوبَ، بِهَذَا .
Asma' bint 'Umaish said:
" I said: 'O Messenger of Allah (S.A.W)! Some of Ja'far's children have suffered from an accelerated case of the inflammation of the eye, so should I have them treated with Ruqyah?' He said: 'Yes,for indeed if there was anything that could overcome the Decree, then the evil eye would overcome it."
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ নাই।
২০৬৬. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ..... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসায়ন ও হাসানের জন্য আশ্রয় প্রার্থনা করতেন। বলতেনঃ আল্লাহ তা’আলার পরিপূর্ণ যাত ও সিফাতের ওয়াসীলায় আমি তোমাদের উভয়ের জন্য আশ্যয় প্রার্থনা করছি প্রত্যেক শয়তান, জীবন নাশ কর বিষ, এবং প্রত্যেক ধরণের আপতিত বদ নযর থেকে। ইবরাহীম (আঃ)-ও (তাঁর পুত্র দ্বয়) ইসহাক ও ইসমাঈলের জন্য অনুরূপ আশ্রয় প্রার্থনা করতেন। সহীহ। ইবনু মাজাহ-৩৫২৫, বুখারী, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৬০ [আল মাদানী প্রকাশনী]
হাসান ইবন আলী খাল্লাল (রহঃ) মানসুর (রহঃ) সূত্রে উক্ত মর্মে অনুরূপ বর্ণিত আছে।
باب
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، وَيَعْلَى، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُعَوِّذُ الْحَسَنَ وَالْحُسَيْنَ يَقُولُ " أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ " . وَيَقُولُ " هَكَذَا كَانَ إِبْرَاهِيمُ يُعَوِّذُ إِسْحَاقَ وَإِسْمَاعِيلَ عَلَيْهِمُ السَّلاَمُ " . حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ وَعَبْدُ الرَّزَّاقِ عَنْ سُفْيَانَ عَنْ مَنْصُورٍ نَحْوَهُ بِمَعْنَاهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Ibn 'Abbas narrated that the Messenger of Allah (S.A.W) used to seek refuge for Al-Hasan and Al-Husain saying:
""U'idhukuma bikalimatillahi-tammati,min kulli shaitanin wa hammatin, wa minkulli'ainin lammah (I seek refuge for the two of you in the Perfect Words of Allah, from every devil and every poisonous pest, and from every harmful eye)." And he would say: "It is with this that Ibrahim would seek refuge for Ishahaq and Ismail [peace be upon them]."
পরিচ্ছেদঃ বদ নযর সত্য এবং এজন্য গোসল করা।
২০৬৭. আবূ হাফস আমর ইবন আলী (রহঃ) ..... হায়্যা ইবন হাবিস তামীমী তার পিতা হাবিস তামীমী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেনঃ হাম* বলতে কিছু নাই। বদ নযর সত্য।
যঈফ, যঈফাহ ৪৮০৪, "বদ নযর সত্য" অংশটুকু সহীহ। সহীহাহ ১২৪৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৬১ [আল মাদানী প্রকাশনী]
باب ما جاء أن العين حق والغسل لها
حَدَّثَنَا أَبُو حَفْصٍ، عَمْرُو بْنُ عَلِيٍّ حَدَّثَنَا يَحْيَى بْنُ كَثِيرٍ أَبُو غَسَّانَ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي حَيَّةُ بْنُ حَابِسٍ التَّمِيمِيُّ، حَدَّثَنِي أَبِي أَنَّهُ، سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ شَىْءَ فِي الْهَامِ وَالْعَيْنُ حَقٌّ " .
"Hayyah bin Habis At-Tamimi narrated:
My father narrated that he heard the Messenger of Allah (s.a.w) saying: "There is nothing to Al-Ham, and the eye is real."
পরিচ্ছেদঃ বদ নযর সত্য এবং এজন্য গোসল করা।
২০৬৮। আহমাদ ইবন হাসান ইবন খিরাশ আল-বাগদাদী (রহঃ) ..... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন জিনিস যদি তাকদীরকে পরাভূত করতে পারত তবে অবশ্যই বদ নযর তা পরাভূত করত। এই বিষয়ে কেউ যদি তোমাদের গোসল করাতে চায় তবে তোমরা গোসল করতে রাযী হয়ে যেও। সহিহ, সহিহাহ ১২৫১-১২৫২, আল কালিমুত তাইয়িব ২৪২, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৬২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবদুল্লাহ আমর ইবন রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। হাদসটি হাসান-সহীহ-গারীব। হায়্যা ইবন হাবিস বর্ণিত রিওয়ায়াতটি (২০৬৭ নং) গারীব। ইয়াহইয়া ইবন আবূ কাছীর ... হায়্যা ইবন হাবিস-তার পিতা হাবিস-আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শায়বান (রহঃ)-ও হাদীসটি বর্ণনা করেছেন কিন্তু আলী ইবন মুবারক এবং হারব ইবন শাদ্দাদ এতে আবূ হুরয়রা রাদিয়াল্লাহু আনহু-এর উল্লেখ করেননি।
باب ما جاء أن العين حق والغسل لها
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ خِرَاشٍ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِسْحَاقَ الْحَضْرَمِيُّ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَوْ كَانَ شَيْءٌ سَابَقَ الْقَدَرَ لَسَبَقَتْهُ الْعَيْنُ وَإِذَا اسْتُغْسِلْتُمْ فَاغْسِلُوا " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . وَحَدِيثُ حَيَّةَ بْنِ حَابِسٍ حَدِيثٌ غَرِيبٌ . وَرَوَى شَيْبَانُ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ حَيَّةَ بْنِ حَابِسٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَعَلِيُّ بْنُ الْمُبَارَكِ وَحَرْبُ بْنُ شَدَّادٍ لاَ يَذْكُرَانِ فِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ .
" Ibn 'Abbas narrated that the Messenger of Allah (s.a.w) said:
"If there was anything that could overcome the Decree then the (evil) eye would overcome it, and when you are requested to wash (due to it) then wash."
পরিচ্ছেদঃ তা'বীযের পারিশ্রমিক গ্রহন করা।
২০৬৯. হান্নাদ (রহঃ) .... আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক অভিযানে পাঠিয়েছিলেন। অনন্তর আমরা এক সম্প্রদায়ের এখানে মনযিল করলাম এবং তাদের নিকট আতিথ্য প্রার্থনা করলাম। কিন্তু তারা আমাদের মেহমানদারী করল না। পরে তাদের সর্দারকে বিচ্ছু দংশন করে। তখন তারা আমাদের কাছে এসে বললঃ তোমাদের কেউ কি বিচ্ছু কাটার মন্ত্র জানে? আমি বললামঃ হ্যাঁ, আমি জানি কিন্তু আমাদেরকে অনেক বকরী না দেওয়া পর্যন্ত আমি ঝাড়বনা। তারা বললঃ আমরা তোমাদেরকে ত্রিশটি বকরী দিব। অনন্তর আমরা রাযী হয়ে গেলাম। সাতবার আলহামদু লিল্লাহ সূরাটি পড়ে তাকে ঝাড়লাম। ফলে লোকটি ভাল হয়ে গেল এবং বকরী গুলোও আমাদের কবযায় নিয়ে এলাম।
আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেনঃ কিন্তু এ বিষয়ে আমাদের মনে কিছু সন্দেহের উদ্রেক হয়। তাইামরা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ফিরে না যাওয়া পর্যন্ত তোমরা কেউ এগুলোর বিষয়ে ব্যস্ততা করবে না। পরে আমরা যখন তাঁর কাছে আসলাম তখন আমি যা করেছিলাম সব কিছু তাঁকে বললাম। তিনি বললেনঃ তুমি কেমন করে জানলে যে এটিও ঝাড়-ফুঁকের বিষয়? বকরীগুলো নিয়ে নাও। আর তোমাদের সাথে আমাকেও একটি হিস্যা দিও। - সহীহ, ইবনু মাজাহ ২১৫৬, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৬৩ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ। রাবী আবূ নাযরা (রহঃ) এর নাম হল মুনযির ইবন মালিক ইবন কাতাআ। কুরআনের তালিম দিয়ে শিক্ষক পারিশ্রমিক গ্রহণ করতে পারবেন বলে ইমাম শাফিঈ অনুমতি দিয়েছেন। শিক্ষক এ ক্ষেত্রে শর্তও করতে পারবেন বলে তিনি মনে করেন। এই হাদীসকে তিনি দলীল হিসাবে পেশ করেন। শু’বা, আবূ আওয়ানা প্রমুখ হাদীসটিকে আবুল মুতাওয়াক্কিল - আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন।
باب ما جاء في أخذ الأجر على التعويذ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ جَعْفَرِ بْنِ إِيَاسٍ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ بَعَثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَرِيَّةٍ فَنَزَلْنَا بِقَوْمٍ فَسَأَلْنَاهُمُ الْقِرَى فَلَمْ يَقْرُونَا فَلُدِغَ سَيِّدُهُمْ فَأَتَوْنَا فَقَالُوا هَلْ فِيكُمْ مَنْ يَرْقِي مِنَ الْعَقْرَبِ قُلْتُ نَعَمْ أَنَا وَلَكِنْ لاَ أَرْقِيهِ حَتَّى تُعْطُونَا غَنَمًا . قَالُوا فَإِنَّا نُعْطِيكُمْ ثَلاَثِينَ شَاةً . فَقَبِلْنَا فَقَرَأْتُ عَلَيْهِ (الْحَمْدُ لِلَّهِ ) سَبْعَ مَرَّاتٍ فَبَرَأَ وَقَبَضْنَا الْغَنَمَ . قَالَ فَعَرَضَ فِي أَنْفُسِنَا مِنْهَا شَيْءٌ فَقُلْنَا لاَ تَعْجَلُوا حَتَّى تَأْتُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ فَلَمَّا قَدِمْنَا عَلَيْهِ ذَكَرْتُ لَهُ الَّذِي صَنَعْتُ قَالَ " وَمَا عَلِمْتَ أَنَّهَا رُقْيَةٌ اقْبِضُوا الْغَنَمَ وَاضْرِبُوا لِي مَعَكُمْ بِسَهْمٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو نَضْرَةَ اسْمُهُ الْمُنْذِرُ بْنُ مَالِكِ بْنِ قُطَعَةَ . وَرَخَّصَ الشَّافِعِيُّ لِلْمُعَلِّمِ أَنْ يَأْخُذَ عَلَى تَعْلِيمِ الْقُرْآنِ أَجْرًا وَيَرَى لَهُ أَنْ يَشْتَرِطَ عَلَى ذَلِكَ . وَاحْتَجَّ بِهَذَا الْحَدِيثِ . وَرَوَى شُعْبَةُ وَأَبُو عَوَانَةَ وَغَيْرُ وَاحِدٍ عَنْ أَبِي بِشْرٍ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي الْمُتَوَكِّلِ عَنْ أَبِي سَعِيدٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
"Abu Sa'eed narrated:
"The Messenger of Allah (s.a.w) dispatched us on a military expedition. We camped with some people and asked them to entertain us but they did not entertain us. Their leader was stung so they came to us saying: 'Is there anyone among you who can treat a scorpion sting with Ruqyah?' I said: 'Yes I can. But I will not do any Ruqyah until you give us some sheep.' They said: 'Then we shall give you thirty sheep.' We accepted that,and I recited Al-Hamda [Lillah] seven times. He became better and we took the sheep." He said: "We became concerned about that being permissible and said: 'Do not be hasty until we reach the Messenger of Allah (S.A.W)." He said: "When we arrived with him I mentioned what I did to him. He(S.A.W)said: 'How did you know that it was a Ruqyah? Take the sheep, and assign me a share among you.'"
পরিচ্ছেদঃ তা'বীযের পারিশ্রমিক গ্রহন করা।
২০৭০ আবূ মূসা মুহাম্মদ ইবন মুছান্না (রহঃ) .... আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদরে এক দল এক আরব কবীলার পাশ দিয়ে যচ্ছিলেন। কিন্তু তারা তাদের কোনরূপ মেহমানদারী বা আতিথ্য করল না। পরে তাদের সর্দার অসুস্থ হয়ে পড়ে। রাবী বলেন, তখন তারা আমাদের কাছে এসে বললঃ তোমাদের কাছে কোন প্রতিষেধক আছে কি? আমরা বললামঃ হ্যাঁ আছে। কিন্তু তোমরা কোনরূপ মেহমানদারী বা আতিথ্য করনি। সুতরাং আমাদেরকে পারিশ্রমিক না দিলে আমরা চিকিৎসা করব না। তারা এক পাল বকরী এর পারিশ্রমিক নির্ধারন করল। তখন আমাদের একজন সূরা-ফাতিয়া পড়ে তাকে ঝাঢ়ল। ফলে লোকটি সুস্থ হয়ে গেল। পরে আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ফিরে এলাম তখন তাঁর নিকট বিষয়টি উল্লেখ করলাম তিনি বললেন, এ দিয়ে ঝাড়-ফুঁক করা যায় তা কি করে জানলে! কিন্তু তার পক্ষ থেকে তিনি এই বিষয়ে কোন নিষেধাজ্ঞার উল্লেখ করেননি। বরং বললেনঃ তোমরা তা ভোগ কর এবং তোমাদের সাথে আমার জন্য একটি হিস্যা রেখ। সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৬৪ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি সহীহ। আমাশ-জা’ফার ইবন ইয়াস বর্ণিত রিওয়ায়াতটি (২০৬৯ নং) থেকে এটি অধিক সহীহ। একাধিক রাবী হাদীসটি আবূ বিশর জাফার ইবন আবূ ওয়াইশিয়া-আবুল মুতাওয়াককিল-আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন। জা’ফার ইবন ইয়াস (রহঃ)-ই হলেন জা’ফার ইবন আবী ওয়াহশিয়া।
باب ما جاء في أخذ الأجر على التعويذ
حَدَّثَنَا أَبُو مُوسَى، مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنِي عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو بِشْرٍ، قَالَ سَمِعْتُ أَبَا الْمُتَوَكِّلِ، يُحَدِّثُ عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ نَاسًا، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مَرُّوا بِحَىٍّ مِنَ الْعَرَبِ فَلَمْ يَقْرُوهُمْ وَلَمْ يُضَيِّفُوهُمْ فَاشْتَكَى سَيِّدُهُمْ فَأَتَوْنَا فَقَالُوا هَلْ عِنْدَكُمْ دَوَاءٌ قُلْنَا نَعَمْ وَلَكِنْ لَمْ تَقْرُونَا وَلَمْ تُضَيِّفُونَا فَلاَ نَفْعَلُ حَتَّى تَجْعَلُوا لَنَا جُعْلاً . فَجَعَلُوا عَلَى ذَلِكَ قَطِيعًا مِنَ الْغَنَمِ . قَالَ فَجَعَلَ رَجُلٌ مِنَّا يَقْرَأُ عَلَيْهِ بِفَاتِحَةِ الْكِتَابِ فَبَرَأَ فَلَمَّا أَتَيْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم ذَكَرْنَا ذَلِكَ لَهُ قَالَ " وَمَا يُدْرِيكَ أَنَّهَا رُقْيَةٌ " . وَلَمْ يَذْكُرْ نَهْيًا مِنْهُ وَقَالَ " كُلُوا وَاضْرِبُوا لِي مَعَكُمْ بِسَهْمٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ الأَعْمَشِ عَنْ جَعْفَرِ بْنِ إِيَاسٍ . وَهَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي بِشْرٍ جَعْفَرِ بْنِ أَبِي وَحْشِيَّةَ عَنْ أَبِي الْمُتَوَكِّلِ عَنْ أَبِي سَعِيدٍ . وَجَعْفَرُ بْنُ إِيَاسٍ هُوَ جَعْفَرُ بْنُ أَبِي وَحْشِيَّةَ .
"Abu Sa'eed Al Khudri narrated:
"Some of the Companions of the Messenger of Allah (S.A.W) came across a tribe of Bedouins that did not entertain them,nor behave hospitality with them. Their leader became ill, and they came to us saying: 'Do you have any medicine?'We said: ' Yes. But you did not entertain us nor have us as guests so we will not do anything until you give us something.' Then they gave sheep for that." He said: 'So a man from us began reciting the Opening of the Book (Surat Al-Fatihah) and he was cured. So when we came to the Messenger of Allah (S.A.W) we mentioned to him, He said: 'How did you know it was Ruqyah?' And he did not mention any prohibition against it,and he said: 'Eat , and assign me a share among you from them (Sheep).'"
পরিচ্ছেদঃ ঝাড়-ফুঁক এবং ঔষধাদির ব্যবহার।
২০৭১। ইবন আবূ উমার (রহঃ) ..... আবূ খিযামা তার পিতা ইয়ামুর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলাল্লা! এই যে ঝাড়-ফুঁক আমরা করি, ঔষধাদি দিয়ে আমরা চিকিৎসা করি, এবং বিভিন্ন প্রকার সাবধানতা অবলম্বন করে থাকি এই গুলি কি আল্লাহর নির্ধারিত তাকদীরকে রদ করতে পারে? তিনি বললেনঃ এইগুলিও আল্লাহর নির্ধারিত তাকদীরের অন্তর্ভুক্ত। যইফ, ইবনু মাজাহ ৩৪৩৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৬৫ [আল মাদানী প্রকাশনী]
আবু ঈসা বলেন, হাদীসটি হাসান সহীহ।
সাঈদ ইবন আবদুর রহমান (রহঃ) ... ইবন আবূ খিযামা তার পিতা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ কর্ণনা করেন।
ইবন উয়ায়না (রহঃ) বরাতে উভয় রিওয়ায়াতই বর্ণিত আছে। কোন কোন রাবী আবূ খিযামা তার পিতা কথাটি উল্লেখ করেছেন আর কেউ কেউ ইবন আবূ খিযামা তার পিতা কথাটির উল্লেখ করেছেন। ইবন উয়ায়না (রহঃ) ব্যতীত অন্যান্য রাবী হাদীসটি যুহরী-আবূ খিযামা তার পিতা সূত্রে বর্ণনা করেছেন। এটিই অধিক সহীহ। এটি ছাড়া আবূ খিযামা কোন হাদীস রিওয়ায়াত আছে বলে আমরা জানি না।
باب ما جاء في الرقى والأدوية
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي خُزَامَةَ، عَنْ أَبِيهِ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ رُقًى نَسْتَرْقِيهَا وَدَوَاءً نَتَدَاوَى بِهِ وَتُقَاةً نَتَّقِيهَا هَلْ تَرُدُّ مِنْ قَدَرِ اللَّهِ شَيْئًا قَالَ " هِيَ مِنْ قَدَرِ اللَّهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ أَبِي خُزَامَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عُيَيْنَةَ كِلْتَا الرِّوَايَتَيْنِ وَقَالَ بَعْضُهُمْ عَنْ أَبِي خُزَامَةَ عَنْ أَبِيهِ وَقَالَ بَعْضُهُمْ عَنِ ابْنِ أَبِي خُزَامَةَ عَنْ أَبِيهِ وَقَالَ بَعْضُهُمْ عَنْ أَبِي خُزَامَةَ وَقَدْ رَوَى غَيْرُ ابْنِ عُيَيْنَةَ هَذَا الْحَدِيثَ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي خُزَامَةَ عَنْ أَبِيهِ وَهَذَا أَصَحُّ وَلاَ نَعْرِفُ لأَبِي خُزَامَةَ عَنْ أَبِيهِ غَيْرَ هَذَا الْحَدِيثِ .
Abu Khizamah narrated from his father who said:
"I asked the Messenger of Allah (S.A.W): 'O Messenger of Allah(S.A.W)! Do you think that the Ruqyah we use, the treatments we use, and what we seek to protect ourselves will contradict anything from Allah's Decree?' He said: 'They are from Allah's Decree.'"
পরিচ্ছেদঃ মাসরুম ও আজওয়া খেজুর।
২০৭২. আবূ উবায়দা ইবন আবূ সাফার ও মাহমূদ ইবন গায়লান (রহঃ) .... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আজওয়া হলো জান্নাতী খেজুর। এতে আছে বিষের প্রতিষেধক, মাসরুম হলো মান্নের অন্তর্ভুক্ত। এর পানি হলো চক্ষু রোগের প্রতিষেধক।
হাসান সহীহ, তাহকিক মিশকাত ছানী ৪২৩৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৬৬ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এই বিষয়ে সাঈ ইবন যায়দ, আবূ সাঈদ ও জাবির রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি এই সূত্রে হাসান-গারীব। সাঈদ ইবন আমির (রহঃ) -এর সূত্র ছাড়া মুহাম্মদ ইবন আমরের রিওয়ায়াত হিসাবে এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
باب ما جاء في الكمأة والعجوة
حَدَّثَنَا أَبُو عُبَيْدَةَ، أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ الْهَمْدَانِيُّ وَهُوَ ابْنُ أَبِي السَّفَرِ وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ قَالاَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْعَجْوَةُ مِنَ الْجَنَّةِ وَفِيهَا شِفَاءٌ مِنَ السُّمِّ وَالْكَمْأَةُ مِنَ الْمَنِّ وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ وَأَبِي سَعِيدٍ وَجَابِرٍ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ وَلاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ سَعِيدِ بْنِ عَامِرٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو .
"Abu Hurairah narrated that the Messenger of Allah (S.A.W) said:
"Al-'Ajwah is from Paradise and it contains a cure for poison. Truffles are a form of manna, and its liquid is a cure for the eye."
পরিচ্ছেদঃ মাসরুম ও আজওয়া খেজুর।
২০৭৩. আবূ কুরায়ব ও মুহাম্মদ ইবন মুছান্না (রহঃ) .... সাঈদ ইবন যায়দ রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেন, মাসরুম মান্নের অন্তর্ভুক্ত। এর পানি চক্ষু রোগের প্রতিষেধক। সহিহ, রাওযুন নাযীর ৪৪৪, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৬৭ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
باب ما جاء في الكمأة والعجوة
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عُبَيْدٍ الطَّنَافِسِيُّ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَمْرِو بْنِ حُرَيْثٍ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْكَمْأَةُ مِنَ الْمَنِّ وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
"Sa'eed bin Zaid narrated that the Prophet (S.A.W) said:
"Truffles are a form of manna, and its liquid is a cure for the eye."
পরিচ্ছেদঃ মাসরুম ও আজওয়া খেজুর।
২০৭৪. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) .... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। কতক সাহাবী বললেনঃ মাসরুম হলো যমীনের গুটি বসন্ত স্বরূপ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ মাসরুম মান্নের অন্তর্ভুক্ত। এর পানি চক্ষু রোগের প্রতিষেধক। আজওয়া হলো জান্নাতী খেজুর আর এতে আছে বিষের প্রতিষেধক। হাদীসটি হাসান। পূর্বের হাদিসের সহায়তায় সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৬৮ [আল মাদানী প্রকাশনী]
باب ما جاء في الكمأة والعجوة
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ نَاسًا، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالُوا الْكَمْأَةُ جُدَرِيُّ الأَرْضِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " الْكَمْأَةُ مِنَ الْمَنِّ وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ وَالْعَجْوَةُ مِنَ الْجَنَّةِ وَهِيَ شِفَاءٌ مِنَ السُّمِّ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .
"Abu Hurairah narrated that people among the Companions of the Prophet (S.A.W) would say:
"Truffles are the earth's smallpox." So the Messenger of Allah (S.A.W) said: "Truffles are a form of manna, and its liquid is a cure for the eye. Al-'Ajwah is from Paradise, and it contains a cure for poison."
পরিচ্ছেদঃ মাসরুম ও আজওয়া খেজুর।
২০৭৫. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) .... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ আমি তিনটি বা পাঁচটি বা সাতটি মাসরুম নিলাম এবং এগুলি চিপে একটি বোতলে এর রস রাখলাম পরে আমার জনৈকা দাসীর চোখে তা ব্যবহার করলাম। ফলে তার চোখ ভাল হয়ে গেল। যঈফ, মাওকূফ, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৬৯ [আল মাদানী প্রকাশনী]
باب ما جاء في الكمأة والعجوة
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُعَاذٌ، حَدَّثَنَا أَبِي، عَنْ قَتَادَةَ، قَالَ حُدِّثْتُ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ أَخَذْتُ ثَلاَثَةَ أَكْمُئٍ أَوْ خَمْسًا أَوْ سَبْعًا فَعَصَرْتُهُنَّ فَجَعَلْتُ مَاءَهُنَّ فِي قَارُورَةٍ فَكَحَلْتُ بِهِ جَارِيَةً لِي فَبَرَأَتْ .
"Qatadah said:
"It was narrated to me that Abu Hurairah said: 'I took three truffles, or five, or seven, and pressed them. Then I put their liquid in a bottle, and I liquid the eyes of a slave girl of mine with it and she was cured.'"
পরিচ্ছেদঃ মাসরুম ও আজওয়া খেজুর।
২০৭৬. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ কালজিরা হল মৃত্যু ছাড়া সব রোগে ঔষধ।
সনদ দুর্বল
কাতাদা (রহঃ) বলেনঃ প্রতিদিন একুশটি কালজিরার দানা নিবে। একটি কাপড়ের টুকরায় তা রেখে পানিতে ভেজাবে এবং প্রতিদিন নাকের ছিদ্র পথ দিয়ে তা ব্যবহার করবে। প্রথম দিন নাকের ডান ছিদ্রে দুই ফোটা এবং বাম ছিদ্রে এক ফোটা, দ্বিতীয় দিন বাম ছিদ্রে দুই ফোটা এবং ডান ছিদ্রে এক ফোটা, তৃতীয় দিন ডান ছিদ্রে দুই ফোটা এবং বাম ছিদ্রে এক ফোটা করে ব্যাবহার করবে।
-সনদ দুর্বল, মাওকুফ, "ইয়া খুজু" এই শব্দ বাদে সহীহ মারফূ হাদিস রয়েছে, সহিহা ১৯০৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৭০ [আল মাদানী প্রকাশনী]
باب ما جاء في الكمأة والعجوة
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ قَتَادَةَ، قَالَ حُدِّثْتُ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ الشُّونِيزُ دَوَاءٌ مِنْ كُلِّ دَاءٍ إِلاَّ السَّامَ . قَالَ قَتَادَةُ يَأْخُذُ كُلَّ يَوْمٍ إِحْدَى وَعِشْرِينَ حَبَّةً فَيَجْعَلُهُنَّ فِي خِرْقَةٍ فَلْيَنْقَعْهُ فَيَتَسَعَّطُ بِهِ كُلَّ يَوْمٍ فِي مَنْخَرِهِ الأَيْمَنِ قَطْرَتَيْنِ وَفِي الأَيْسَرِ قَطْرَةً وَالثَّانِي فِي الأَيْسَرِ قَطْرَتَيْنِ وَفِي الأَيْمَنِ قَطْرَةً وَالثَّالِثُ فِي الأَيْمَنِ قَطْرَتَيْنِ وَفِي الأَيْسَرِ قَطْرَةً .
"Qatadah said:
"It was narrated to me that Abu Hurairah said:'Ash-Shuniz is a cure for every disease except As-Sam.' Qatadah said: "One takes twenty-one seeds daily, and puts them in a cloth, then infuses (water) and sniffs two drops in his right nostril, and one drop in the left. The second (day) two drops are sniffed in the left, and one drop in the right. The third (day) two drops in the right and one drop in the left."
পরিচ্ছেদঃ গণকের পারিশ্রমিক প্রসঙ্গে।
২০৭৭. কুতায়বা (রহঃ) .... আবূ মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর বিক্রয়ের মূল্য, ব্যভিচারীনীর উপার্জন এবং গণকের কামাই নিষিদ্ধ করেছেন। সহিহ, ইবনু মাজাহ ২১৫৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৭১ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান সহীহ।
باب ما جاء في أجر الكاهن
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ ثَمَنِ الْكَلْبِ وَمَهْرِ الْبَغِيِّ وَحُلْوَانِ الْكَاهِنِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
"Abu Masud Al-Ansari narrated:
"The Messenger of Allah (S.A.W) prohibited the price of a dog,the earnings of a fornicator (from fornication), and the payment made to the fortune-teller."
পরিচ্ছেদঃ তাবীয লটকানো মাকরূহ।
২০৭৮. মুহাম্মদ ইবন মাদ্দুওয়াহ (রহঃ) ... ঈসা, ইনি হলেন ইবন আবদুর রহমান ইবন আবী লায়লা (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমি আবদুল্লাহ ইবন উকায়ম আবূ মা’বাদ জুহানী (রহঃ)-কে দেখতে গেলাম। তিনি বিষাক্ত ফোঁড়ায় আক্রান্ত ছিলেন। বললামঃ কোন তাবীয লটকিয়ে নিলেন না? বললামঃ কিছু ঝুলাচ্ছেন না কেন? তিনি বললেনঃ মৃত্যু তো এর চেয়েও নিকটে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ যদি কিছু লটকায় তবে তাকে সে দিকেই সোপর্দ করে দেওয়া হয়। সহিহ, গায়াতুল মারাম (২৯৭), তিরমিজী হাদিস নম্বরঃ ২০৭২ [আল মাদানী প্রকাশনী]
ইবন আবূ লায়রা (রহঃ)-এর বরাতেই কেবল আবদুল্লাহ ইবন উকায়মের এই রিওয়ায়াতটি সম্পর্কে আমরা জানি। মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... ইবন আবূ লায়লা (রহঃ) থেকে উক্ত মর্মে অনুরূপ বর্ণত আছে। এই বিষয়ে উকবা ইবন আমির রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
লাল মার্ক করা অংশের অনুবাদে সঠিক না হবার কারনে তা সংশোধন করা হল। - হাদিসবিডি এডমিন
باب ما جاء في كراهية التعليق
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَدُّويَهْ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عِيسَى، أَخِيهِ قَالَ دَخَلْتُ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عُكَيْمٍ أَبِي مَعْبَدٍ الْجُهَنِيِّ أَعُودُهُ وَبِهِ حُمْرَةٌ فَقُلْنَا أَلاَ تُعَلِّقُ شَيْئًا قَالَ الْمَوْتُ أَقْرَبُ مِنْ ذَلِكَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَنْ تَعَلَّقَ شَيْئًا وُكِلَ إِلَيْهِ " . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ عُكَيْمٍ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى . وَعَبْدُ اللَّهِ بْنُ عُكَيْمٍ لَمْ يَسْمَعْ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَكَانَ فِي زَمَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَقُولُ كَتَبَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، نَحْوَهُ بِمَعْنَاهُ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، .
"'Eisa Ibn 'Abdur-Raman bin Abi Laila said:
"I entered upon 'Abdullah bin 'Ukaim Abu Mabad Al-Juhani to visit him, while he had Humrah. I said:'Why don't you hang something?' He said: 'Death is better than that. The Prophet (S.A.W) said: "Whoever hangs something, he is entrusted to it."
পরিচ্ছেদঃ পানি দিয়ে জ্বর ঠান্ডা করা।
২০৭৯. হান্নাদ (রহঃ) ..... রাফি ইবন খাদীজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ জ্বর হল জাহান্নামাগ্নির হলকা (উত্তাপ), সুতরাং পানি দিয়ে তা শীতল কর। সহিহ, ইবনু মাজাহ ৩৪৭৩, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৭৩ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আসমা বিনত আবূ বকর, ইবন উমার, ইবন আব্বাস, যুবায়রের স্ত্রী এবং আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণিত আছে।
باب ما جاء في تبريد الحمى بالماء
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ، عَنْ جَدِّهِ، رَافِعِ بْنِ خَدِيجٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْحُمَّى فَوْرٌ مِنَ النَّارِ فَأَبْرِدُوهَا بِالْمَاءِ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ وَابْنِ عُمَرَ وَامْرَأَةِ الزُّبَيْرِ وَعَائِشَةَ وَابْنِ عَبَّاسٍ .
"Rafi' bin Khadij narrated that the Prophet (S.A.W) said:
"Fever is from the agitation of the Fire, so cool it with water."
পরিচ্ছেদঃ পানি দিয়ে জ্বর ঠান্ডা করা।
২০৮০. হারূন ইবন ইসহাক হামদানী (রহঃ) ..... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ জ্বর হল জাহান্নামাগ্নির হলকা, সুতরাং পানি দিয়ে তা শীতল কর। বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৭৪ [আল মাদানী প্রকাশনী]
হারূন ইবন ইসহাক (রহঃ) ... আসমা বিনত আবূ বকর রাদিয়াল্লাহু আনহা থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে। আসমা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত এই হাদীসটিতে আরো কথা আছে। এই দু’টি হাদীসই সহীহ।
باب ما جاء في تبريد الحمى بالماء
حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ الْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ فَأَبْرِدُوهَا بِالْمَاءِ " .
حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى وَفِي حَدِيثِ أَسْمَاءَ كَلاَمٌ أَكْثَرُ مِنْ هَذَا وَكِلاَ الْحَدِيثَيْنِ صَحِيحٌ .
Aishah narrated that the Messenger of Allah (S.A.W) said:
"Fever is from the heat of the Hell, so cool it with water."
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ নাই।
২০৮১. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ..... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বর এবং সব ধরণের বেদনার ক্ষেত্রে এই বলতে শিখেয়েছেনঃ
بِسْمِ اللَّهِ الْكَبِيرِ أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ مِنْ شَرِّ كُلِّ عِرْقٍ نَعَّارٍ وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ
অর্থঃ আল্লাহর নামে যিনি মহান; আমি মহামহিম আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি রক্ত চাপের আক্রমন থেকে এবং জাহান্নামাগ্নি উত্তাপ থেকে।
যঈফ, মিশকাত ১৫৫৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৭৫ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব। ইব্রাহিম ইবন ইসমাঈল ইবন আবূ হাবীবা-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না। ইবরাহীম হাদীসের ক্ষেত্রে যঈফ।
عِرْقٍ نَعَّار -এর স্থলেعِرْقٍ يَعَّار -ও বর্ণিত আছে।
باب
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ أَبِي حَبِيبَةَ، عَنْ دَاوُدَ بْنِ حُصَيْنٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُعَلِّمُهُمْ مِنَ الْحُمَّى وَمِنَ الأَوْجَاعِ كُلِّهَا أَنْ يَقُولَ " بِسْمِ اللَّهِ الْكَبِيرِ أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ مِنْ شَرِّ كُلِّ عِرْقٍ نَعَّارٍ وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بْنِ أَبِي حَبِيبَةَ . وَإِبْرَاهِيمُ يُضَعَّفُ فِي الْحَدِيثِ . وَيُرْوَى " عِرْقٍ يَعَّارٍ " .
Ibn 'Abbas narrated:
"For fever, and all pains, the Prophet (S.A.W) would teach them to say: Bismillahil-Kabir; a'udhu billahil-'Azimi min sharri kulli 'irqin na'arin, wa min sharri harrin-nar. (In the name of Allah the great, I seek refuge with Allah he magnificent of the evil of every gushing vein, and from the evil of the heat of the Fire)"
পরিচ্ছেদঃ দুগ্ধদাত্রী স্ত্রীর সাথে সঙ্গত হওয়া।
২০৮২. আহমাদ ইবন মানী (রহঃ) ..... বিনত ওয়াহব, ইনি হলেন জুদামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ দুগ্ধ দাত্রী স্ত্রীর সাথে সঙ্গ হওয়া থেকে নিষেধ করে দিতে চেয়েছিলাম। কিন্তু ফারেস ও রোমবাসীরা করে থাকে। অথচ তারা তাদের সন্তানদের হত্যা করে না। সহিহ, ইবনু মাজাহ ২০১১, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৭৬ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আসমা বিনত ইয়াযীদ রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি সহীহ। মালিক (রহঃ) এটিকে আবুল আসওয়াদ-উরওয়া-আয়িশা-জুদামা বিনত ওয়াহব সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। মালিক (রহঃ) বলেনঃ অর্থ হল দুগ্ধ দাত্রী স্ত্রীর সাথে সঙ্গত হওয়া।
باب ما جاء في الغيلة
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ ابْنَةِ وَهْبٍ، وَهِيَ جُدَامَةُ - قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " أَرَدْتُ أَنْ أَنْهَى عَنِ الْغِيَالِ فَإِذَا فَارِسُ وَالرُّومُ يَفْعَلُونَ وَلاَ يَقْتُلُونَ أَوْلاَدَهُمْ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَاهُ مَالِكٌ عَنْ أَبِي الأَسْوَدِ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ عَنْ جُدَامَةَ بِنْتِ وَهْبٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . قَالَ مَالِكٌ وَالْغِيَالُ أَنْ يَطَأَ الرَّجُلُ امْرَأَتَهُ وَهِيَ تُرْضِعُ .
Aishah narrated from Wahb's daughter - and she is Judamah - who said:
"I heard the Messenger of Allah (S.A.W) saying: 'I wanted to prohibit Al-Ghilah, but the Persians and Romans did it, and they did not kill their children.'"
পরিচ্ছেদঃ দুগ্ধদাত্রী স্ত্রীর সাথে সঙ্গত হওয়া।
২০৮৩. ঈসা ইবন আহমাদ (রহঃ) ..... জুদামা বিনত ওয়াহব আসাদিয়্যা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন যে, আমি দুগ্ধ দাত্রী স্ত্রীর সাথে সঙ্গত হওয়া নিষিদ্ধ করতে ইচ্ছা করেছিলাম। কিন্তু আমাকে বলা হল যে, ইরান ও রোমবাসীরা তা করে অথচ তারা তাদের সন্তানদের কোন ক্ষতি করে না।
সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৭৭ [আল মাদানী প্রকাশনী]
মালিক (রহঃ) বলেনঃالغِيلَة হল দুগ্ধ দাত্রী স্ত্রীর সাথে সঙ্গত হওয়া। ঈসা ইবনা আহমাদ-ইসহাক ইবন ঈসা-মালিক-আবূল আসওয়াদ থেকে অনুরূপ বর্ণিত করেছেন। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ হাদীসটি হাসান-সহীহ-গারীব।
باب ما جاء في الغيلة
حَدَّثَنَا عِيسَى بْنُ أَحْمَدَ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الأَسْوَدِ، مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، عَنْ جُدَامَةَ بِنْتِ وَهْبٍ الأَسَدِيَّةِ، أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لَقَدْ هَمَمْتُ أَنْ أَنْهَى عَنِ الْغِيلَةِ حَتَّى ذُكِّرْتُ أَنَّ الرُّومَ وَفَارِسَ يَصْنَعُونَ ذَلِكَ فَلاَ يَضُرُّ أَوْلاَدَهُمْ " . قَالَ مَالِكٌ وَالْغِيلَةُ أَنْ يَمَسَّ الرَّجُلُ امْرَأَتَهُ وَهِيَ تُرْضِعُ . قَالَ عِيسَى بْنُ أَحْمَدَ وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عِيسَى حَدَّثَنِي مَالِكٌ عَنْ أَبِي الأَسْوَدِ نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ .
Aishah narrated from Judamah bint Wahb Al-Asadiyyah that she heard the Messenger of Allah (S.A.W) saying:
"I intended to prohibit Al-Ghilah until I remembered that the Persians and Romans do that, without any harm to their children."
পরিচ্ছেদঃ নিউমোনিয়ার ঔষধ।
২০৮৪. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ..... যায়দ ইবন আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিউমোনিয়ার ক্ষেত্রে যায়তুন এবং ওয়ারস (এক জাতীয় ঘাস) এর মাধ্যমে চিকিৎসার প্রশংসা করতেন। যইফ, ইবনু মাজাহ ৩৬৪৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৭৮ [আল মাদানী প্রকাশনী]
কাতাদা (রহঃ) বলেনঃ যে পার্শ্বে ব্যাথা সে পার্শ্বের মুখের ফাঁক দিয়ে ঔষধ প্রদান করা হবে। হাদীসটি হাসান-সহীহ। রাবী আবূ আবদুল্লাহ (রহঃ) এর নাম হল মায়মূন। ইনি হলেন বসরী শায়খ।
باب ما جاء في دواء ذات الجنب
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَنْعَتُ الزَّيْتَ وَالْوَرْسَ مِنْ ذَاتِ الْجَنْبِ . قَالَ قَتَادَةُ وَيَلُدُّهُ مِنَ الْجَانِبِ الَّذِي يَشْتَكِيهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو عَبْدِ اللَّهِ اسْمُهُ مَيْمُونٌ هُوَ شَيْخٌ بَصْرِيٌّ .
Qatadah narrated from Abu 'Abdullah that Zaid bin Arqam said:
"The Prophet (S.A.W) would acclaim oil and Wars for (the treatment of) pleurisy." Qatadah said: "And it is put in the mouth on the side which he is suffering. "
পরিচ্ছেদঃ নিউমোনিয়ার ঔষধ।
২০৮৫. রাজা ইবন মুহাম্মদ আদবী বাসরী (রহঃ) ..... যায়দ ইবন আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিউমোনিয়াতে চন্দন কাঠ এবং যয়তুনের মাধ্যমে চিকিৎসা করার নির্দেশ দিয়েছেন। যঈফ, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৭৯ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গরীব-সহীহ। মায়মূনা-যায়দ ইবন আরকাম রাদিয়াল্লাহু আনহ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই, মায়মূনা (রহঃ) থেকে একাধিক হাদীস বিশেষজ্ঞ এই হাদীসটি বর্ণনা করেছেন।
باب ما جاء في دواء ذات الجنب
حَدَّثَنَا رَجَاءُ بْنُ مُحَمَّدٍ الْعُذْرِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي رَزِينٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، حَدَّثَنَا مَيْمُونٌ أَبُو عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ زَيْدَ بْنَ أَرْقَمَ، قَالَ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ نَتَدَاوَى مِنْ ذَاتِ الْجَنْبِ بِالْقُسْطِ الْبَحْرِيِّ وَالزَّيْتِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ مَيْمُونٍ عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ . وَقَدْ رَوَى عَنْ مَيْمُونٍ غَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ هَذَا الْحَدِيثَ . وَذَاتُ الْجَنْبِ السُّلُّ .
Maimun Abu' Abdullah said:
"I heard Zaid bin Arqam say: 'The Messenger of Allah (S.A.W) ordered us to use Qust Al-Bahri and oil to treat Pleurisy.'"
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ নাই।
২০৮৬. ইসহাক ইবন মূসা আনসারী (রহঃ) ....... উসমান ইবন আবূল আস রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামামার কাছে এলেন। আমার তখন এমন ব্যথা ছিল যে, তা আমাকে যেন হালাক করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমার ভাল হাত দিয়ে (ব্যথার স্থানটি) সাতবার মোছা দাও এবং বলঃ
أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُوَّتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ
আল্লাহর মহাপরাক্রম, কুদরত ও আধিপত্যের ওয়াসীলায় আমি আমার এই কষ্ট থেকে পানাহ চাই।
রাবী উসমান ইবন আবুল আস রাদিয়াল্লাহু আনহু বলেনঃ আমি তাই করলাম। আল্লাহ তাআলার যে কষ্ট ছিল তা দূর করে দিলেন। তখন থেকেই আমি আমার পরিজনও অন্যান্য লোকদের এ নির্দেশ দিয়ে থাকি। ইবনু মাজাহ ৩৫২২, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৮০ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
باب
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ، عَنْ عَمْرِو بْنِ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ السُّلَمِيِّ، أَنَّ نَافِعَ بْنَ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، أَخْبَرَهُ عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِي، أَنَّهُ قَالَ أَتَانِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَبِي وَجَعٌ قَدْ كَانَ يُهْلِكُنِي فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " امْسَحْ بِيَمِينِكَ سَبْعَ مَرَّاتٍ وَقُلْ أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُوَّتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ " . قَالَ فَفَعَلْتُ فَأَذْهَبَ اللَّهُ مَا كَانَ بِي فَلَمْ أَزَلْ آمُرُ بِهِ أَهْلِي وَغَيْرَهُمْ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
'Uthman bin Abi Al-'As narrated:
"The Messenger of Allah (S.A.W) came to me while I had a pain that almost ruined me. So,the Messenger of Allah (S.A.W) said: 'Rub it with your right hand seven times and say A`udhu bi `Izzatillah Wa Qudratihi wa Sultanihi min sharri ma ajid." ("I seek refuge in Allah's might, power, an authority, from the evil of what I suffer.)" He said: "So I did it, and Allah removed what I had, and I never ceased telling my family and others to do it."
পরিচ্ছেদঃ সানা।
২০৮৭. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ...... আসমা বিনত উমায়স (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে জিজ্ঞাসা করেছিলেন; তোমরা কি দিয়ে দাস্ত করাও। তিনি বললেনঃ শুবরুম দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এতো সাংঘাতিক গরম ঔষধ। আসমা বলেনঃ পরবর্তীতে আমি দাস্তের জন্য সানা ব্যবহার করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ কোন বস্ততে যদি মৃত্যুর ঔষদ থাকত তবে তা থাকত সানায়। যঈফ, মিশকাত ৪৫৩৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৮১ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব।
باب ما جاء في السنا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنِي عُتْبَةُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سَأَلَهَا " بِمَ تَسْتَمْشِينَ " . قَالَتْ بِالشُّبْرُمِ . قَالَ " حَارٌّ جَارٌّ " . قَالَتْ ثُمَّ اسْتَمْشَيْتُ بِالسَّنَا . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لَوْ أَنَّ شَيْئًا كَانَ فِيهِ شِفَاءٌ مِنَ الْمَوْتِ لَكَانَ فِي السَّنَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . يَعْنِي دَوَاءَ الْمَشْىِّ .
Asma' bint 'Umais narrated that the Messenger of Allah (S.A.W) asked her what they used as a laxative. She said:
"Shubrum" He said: "It is hot and too strong." She said:"Then I used Senna as a laxative." So the Prophet (S.A.W): "If there was anything that would have a cure for death in it, then it would have been Senna."
পরিচ্ছেদঃ মধু প্রসঙ্গে।
২০৮৮. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ...... আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললঃ আমার ভাইয়ের খুব দাস্ত হচ্ছে। তিনি বললেনঃ তাকে মধু পান করাও।
লোকটি তাকে মধু পান করাল। পরে এসে বললঃ হে আল্লাহর রাসূল! তাকে তো মধু পান করালাম কিন্তু তাতে দাস্ত ছাড়া আর কিছু বাড়েনি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাকে মধু পান করাও।
লোকটি তাকে মধু পান করিয়ে আবার এল। বললঃ ইয়া রাসূলাল্লাহ! আমি তো তাকে মধু পান করালাম কিন্তু তাতে দাস্ত ছাড়া আর কিছু বৃদ্ধি পায়নি।
রাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আল্লাহ সঠিক কথা বলেছেন কিন্তু তোমার ভাইয়ের পেটই ভুল করছে। তাকে মধু পান করাও।
অনন্তর লোকটি তাকে মধু পান করাল। ফলে সে সুস্থ হয়ে গেল। হাদীসটি হাসান-সহীহ। বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৮২ [আল মাদানী প্রকাশনী]
باب ما جاء في التداوي بالعسل
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّ أَخِي اسْتُطْلِقَ بَطْنُهُ . فَقَالَ " اسْقِهِ عَسَلاً " . فَسَقَاهُ ثُمَّ جَاءَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ قَدْ سَقَيْتُهُ عَسَلاً فَلَمْ يَزِدْهُ إِلاَّ اسْتِطْلاَقًا . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اسْقِهِ عَسَلاً " . فَسَقَاهُ ثُمَّ جَاءَهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ قَدْ سَقَيْتُهُ عَسَلاً فَلَمْ يَزِدْهُ إِلاَّ اسْتِطْلاَقًا . قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " صَدَقَ اللَّهُ وَكَذَبَ بَطْنُ أَخِيكَ اسْقِهِ عَسَلاً " . فَسَقَاهُ عَسَلاً فَبَرَأَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Abu Sa'eed said:
"A man came to the Prophet (S.A.W) and said: 'My brother is suffering from loose bowels.' He said: 'Let him drink Honey.' So he drank it. Then he came and said: O Messenger of Allah (S.A.W)! He has drunk honey, but it has only made him more worse.' So the Messenger of Allah (S.A.W) said: ' Let him drink honey.'" He said: "So he drank it. Then he came and said: 'O Messenger of Allah (S.A.W)! I gave him some more to drink, but it has only made him more worse.'" He said: "The Messenger of Allah (S.A.W) said: 'Allah has told the truth,and your brother's stomach has lied. Give him honey to drink'. So he gave him some more honey to drink and he was cured.'"
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ নাই।
২০৮৯। মুহাম্মদ ইবন মুছান্না (রহঃ) ... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ কোন মুসলিম বান্দা যদি কোন রোগীকে দেখতে যায় যার মৃত্যুক্ষণ ঘনিয়ে আসেনি, তখন সে যদি সাতবার এই দু’আটি পড়ে তবে অবশ্যই তার রোগ মুক্তি হবেঃ أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ إِلاَّ عُوفِيَ
আরশে আযীমের রব মহামহিম আল্লাহর কাছে যাঞ্চা করি তিনি যেন তোমাকে শিফা দন করেন। সহীহ, মিশকাত ১৫৫৩, আল কালিমুত তায়্যিব ১৪৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৮৩ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব। মিনহাল ইবন আমর (রহঃ)-এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
باب
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَزِيدَ أَبِي خَالِدٍ، قَالَ سَمِعْتُ الْمِنْهَالَ بْنَ عَمْرٍو، يُحَدِّثُ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يَعُودُ مَرِيضًا لَمْ يَحْضُرْ أَجَلُهُ فَيَقُولُ سَبْعَ مَرَّاتٍ أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ إِلاَّ عُوفِيَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو .
Ibn 'Abbas narrated that the Prophet (S.A.W) said:
"There is no Muslim worshiper who visits one who is ill - other than at the time of death - and he says seven times: As'alullah Al-'Azeem Rabbal 'Arshil 'Azeem an yashfik ('I ask Allah the Magnificent, Lord of the Magnificent Throne to cure you') except when he will be cured."
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ নাই।
২০৯০. আহমাদ ইবন সাঈদ আশকার মুরাবিতী (রহঃ) ..... ছাওবান রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ তোমাদের কেউ যদি জ্বরে আক্রান্ত হয়, আর জ্বর তো হল জাহান্নামের এক টুকরা; তবে তা পানি দিয়ে নিভাবে। ফজরের সালাতের পর সূর্যোদয়ের পূর্বে প্রবাহিত নহরে নেমে পড়বে এবং এর স্রোতের গতি সামনে রেখে বলবেঃ (بِسْمِ اللَّهِ اللَّهُمَّ اشْفِ عَبْدَكَ وَصَدِّقْ رَسُولَكَ) "বিসমিল্লাহ, হে, আল্লাহ, তোমার বান্দাকে শিফা দাও। তোমার রাসূলকে তুমি সত্যবাদী সাব্যস্ত কর।" পরে তাতে তিনটি ডুব দিবে। এইরূপ তিন দিন করবে, তিন দিনে যদি জ্বর না সারে তবে পাঁচদিন। পাঁচ দিনে ভাল না হলে সাত দিন। সাত দিনে ভাল না হলে নয় দিন এরূপ করবে। আল্লাহর হুকুমে নয় দিনের বেশী তা অতিক্রম করবে না। যঈফ, যঈফাহ ২৩৩৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৮৪ [আল মাদানী প্রকাশনী]
باب
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الأَشْقَرُ الرِّبَاطِيُّ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا مَرْزُوقٌ أَبُو عَبْدِ اللَّهِ الشَّامِيُّ، حَدَّثَنَا سَعِيدٌ، رَجُلٌ مِنْ أَهْلِ الشَّامِ أَخْبَرَنَا ثَوْبَانُ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا أَصَابَ أَحَدَكُمُ الْحُمَّى فَإِنَّ الْحُمَّى قِطْعَةٌ مِنَ النَّارِ فَلْيُطْفِئْهَا عَنْهُ بِالْمَاءِ فَلْيَسْتَنْقِعْ نَهْرًا جَارِيًا لِيَسْتَقْبِلَ جَرْيَةَ الْمَاءِ فَيَقُولُ بِسْمِ اللَّهِ اللَّهُمَّ اشْفِ عَبْدَكَ وَصَدِّقْ رَسُولَكَ بَعْدَ صَلاَةِ الصُّبْحِ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ فَلْيَغْتَمِسْ فِيهِ ثَلاَثَ غَمَسَاتٍ ثَلاَثَةَ أَيَّامٍ فَإِنْ لَمْ يَبْرَأْ فِي ثَلاَثٍ فَخَمْسٌ وَإِنْ لَمْ يَبْرَأْ فِي خَمْسٍ فَسَبْعٌ فَإِنْ لَمْ يَبْرَأْ فِي سَبْعٍ فَتِسْعٌ فَإِنَّهَا لاَ تَكَادُ تُجَاوِزُ تِسْعًا بِإِذْنِ اللَّهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ .
Thawban narrated that the Prophet (S.A.W) said:
"When one of you suffers from fever - and indeed fever is a piece of the Fire - let him extinguish it with water. Let him stand in a flowing river facing the direction of it and say: Allahummasahfi 'abdaka wa saddik Rasulak ('In the name off Allah. O Allah! Cure your slave and testify to Your Messenger.)' Doing so after Salat As-Subh(Fajr) and before the rising of the sun. Let him submerse himself in it three times, for three days. If he is not cured in three, then five. If he is not cured in five, then seven. If he is not cured in seven, then nine. For indeed it will not remain after nine, with the permission of Allah."
পরিচ্ছেদঃ ছাই দিয়ে চিকিৎসা করা।
২০৯১. ইবন আবূ উমার (রহঃ) ... আবূ হাযিম (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সাহল ইবন সা’দ রাদিয়াল্লাহু আনহু-কে জিজ্ঞাসা করা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জখম কি দিয়ে চিকিৎসা করা হয়েছিল? এই সময় আমিও তা শুনছিলাম। তিনি বললেনঃ এই বিষয়ে আমার চেয়ে অধিক জানে এমন কেউ আর নেই। আলী (রাঃ) তাঁর ডালে করে পানি নিয়ে আসছিলেন আর পাতিমা সেই রক্ত ধুয়ে দিচ্ছিলেন। একটি চাটাই জ্বালিয়ে এর ছাই তার জখমে ভরে দেওয়া হয়েছিল। বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৮৫ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ হাদীসটি হাসান-সহীহ।
باب التداوي بالرماد
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي حَازِمٍ، قَالَ سُئِلَ سَهْلُ بْنُ سَعْدٍ وَأَنَا أَسْمَعُ، بِأَىِّ شَيْءٍ دُووِيَ جُرْحُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ مَا بَقِيَ أَحَدٌ أَعْلَمُ بِهِ مِنِّي كَانَ عَلِيٌّ يَأْتِي بِالْمَاءِ فِي تُرْسِهِ وَفَاطِمَةُ تَغْسِلُ عَنْهُ الدَّمَ وَأُحْرِقَ لَهُ حَصِيرٌ فَحُشِيَ بِهِ جُرْحُهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Abu Hazim said:
"While I was listening, Sahl bin Sa'd was asked: 'What were the wounds of the Messenger of Allah (S.A.W) treated with?' He said: 'None is alive who is more knowledgeable of it than I. 'Ali would come with water in his shield, and Fatimah would use it to wash his blood off,and a mat was burnt for him and his wounds were filled with it(its ashes)."
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ নাই।
২০৯২. আবদুল্লাহ ইবন সাঈদ আশাজ্জ (রহঃ) ...... আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কোন রোগীর কাছে গেলে তাকে তার জীবন সম্পর্কে আশা প্রদান করবে। এতে অবশ্য তকদীরে যা আছে তার কিছুই রদ হবে না কিন্তু তার মন প্রফুল্ল হবে। খুবই দুর্বল, যঈফা ১৮৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৮৭ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব।
باب
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا عُقْبَةُ بْنُ خَالِدٍ السَّكُونِيُّ، عَنْ مُوسَى بْنِ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا دَخَلْتُمْ عَلَى الْمَرِيضِ فَنَفِّسُوا لَهُ فِي أَجَلِهِ فَإِنَّ ذَلِكَ لاَ يَرُدُّ شَيْئًا وَيُطَيِّبُ نَفْسَهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ .
Abu Sa'eed Al-Khudri narrated that the Messenger of Allah (S.A.W) said:
"When one of you visits the ill, then reassure him regarding his lifespan. Indeed that will not repel anything, but it will comfort his soul."