1/ The Book on Purification
2/ The Book on Salat (Prayer)
3/ The Book on Al-Witr
4/ The Book on the Day of Friday
5/ The Book on the Two Eids
6/ The Book on Traveling
7/ The Book on Zakat
8/ The Book on Fasting
9/ The Book on Hajj
10/ The Book on Janaiz (Funerals)
11/ The Book on Marriage
12/ The Book on Suckling
13/ The Book on Divorce and Li'an
14/ The Book on Business
15/ The Chapters On Judgements From The Messenger of Allah
16/ The Book on Blood Money
17/ The Book on Legal Punishments (Al-Hudud)
18/ The Book on Hunting
19/ The Book on Sacrifices
20/ The Book on Food
21/ Book of Judgments and Benefits
22/ The Book on Sacrifices
23/ The Book on Vows and Oaths
24/ The Book on Military Expeditions
25/ The Book on Virtues of Jihad
26/ The Book on Jihad
27/ The Book on Clothing
28/ The Book on Food
29/ The Book on Drinks
30/ Chapters on Righteousness And Maintaining Good Relations With Relatives
31/ Chapters on Medicine
32/ Chapters On Inheritance
33/ Chapters On Wasaya (Wills and Testament)
34/ Chapters On Wala' And Gifts
35/ Chapters On Al-Qadar
36/ Chapters On Al-Fitan
37/ Chapters On Dreams
38/ Chapters On Witnesses
39/ Chapters On Zuhd
40/ Chapters on the description of the Day of Judgement, Ar-Riqaq, and Al-Wara'
41/ Chapters on the description of Paradise
42/ The Book on the Description of Hellfire
43/ The Book on Faith
44/ Chapters on Knowledge
45/ Chapters on Seeking Permission
46/ Chapters on Manners
47/ Chapters on Parables
48/ Chapters on The Virtues of the Qur'an
49/ Chapters on Recitation
50/ Chapters on Tafsir
51/ Chapters on Supplication
52/ Chapters on Virtues
পরিচ্ছেদঃ কুকুর কর্তৃক শিকারকৃত প্রাণীর কোনটি খাওয়া যায় আর কোনটি খাওয়া যায় না।
১৪৭০। আহমাদ ইবনু মানী’ (রহঃ) ... আবূ ছালা’বা খুশানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমরা শিকারী সম্প্রদায়। তিনি বললেন, তোমার (প্রশিক্ষণপ্রাপ্ত) কুকুর যদি শিকারের উদ্ধেশ্যে ছেড়ে থাক এবং বিসমিল্লাহ বলে থাক তারপর এটি তোমার জন্য যা ধরবে তুমি তা আহার করবে। আমি বললাম, হত্যা করে ফেললেও? তিনি বললেন, হ্যাঁ, হত্যা করে ফেললেও। আমি বললাম, আমরা তো তীরান্দায। তিনি বললেন, তোমার ধনুক দিয়ে তুমি যা শিকার কর তুমি তা খেতে পার। আমি বললাম, আমি তো সফর করে থাকি। ইয়াহূদী, খ্রিস্টান, অগ্নিপূজকদের কাছে দিয়ে যাতায়াত করে থাকি। তখন তাদের পাত্র ছাড়া আর কিছু ব্যবহারের জন্য পাইনা। তিনি বললেন, তাদের বর্তন ছাড়া যদি অন্য পাত্র না পাও তবে তা পানি দিয়ে ধুয়ে নিও এরপর তাতে পানাহার করতে পার। সহীহ, ইবনু মাজাহ ৩২০৭, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪৬৪ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এ বিষয়ে আদী ইবনু হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান। রাবী আয়িযুল্লাহ বলেন, আবূ ইদরীস খাওলানী। আবূ ছা’লাবা আল-খুশানী রাদিয়াল্লাহু আনহু-এর নাম হল জুরছুম। জুরছুম ইবনু নাশিদ এবং ইবনু কায়সও বলা হয়।
باب مَا جَاءَ مَا يُؤْكَلُ مِنْ صَيْدِ الْكَلْبِ وَمَا لاَ يُؤْكَلُ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا الْحَجَّاجُ، عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي ثَعْلَبَةَ، وَالْحَجَّاجُ، عَنِ الْوَلِيدِ بْنِ أَبِي مَالِكٍ، عَنْ عَائِذِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ أَبَا ثَعْلَبَةَ الْخُشَنِيَّ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا أَهْلُ صَيْدٍ . قَالَ " إِذَا أَرْسَلْتَ كَلْبَكَ وَذَكَرْتَ اسْمَ اللَّهِ عَلَيْهِ فَأَمْسَكَ عَلَيْكَ فَكُلْ " . قُلْتُ وَإِنْ قَتَلَ قَالَ " وَإِنْ قَتَلَ " . قُلْتُ إِنَّا أَهْلُ رَمْىٍ . قَالَ " مَا رَدَّتْ عَلَيْكَ قَوْسُكَ فَكُلْ " . قَالَ قُلْتُ إِنَّا أَهْلُ سَفَرٍ نَمُرُّ بِالْيَهُودِ وَالنَّصَارَى وَالْمَجُوسِ فَلاَ نَجِدُ غَيْرَ آنِيَتِهِمْ . قَالَ " فَإِنْ لَمْ تَجِدُوا غَيْرَهَا فَاغْسِلُوهَا بِالْمَاءِ ثُمَّ كُلُوا فِيهَا وَاشْرَبُوا " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَعَائِذُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ هُوَ أَبُو إِدْرِيسَ الْخَوْلاَنِيُّ وَاسْمُ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ جُرْثُومٌ وَيُقَالُ جُرْثُمُ بْنُ نَاشِرٍ وَيُقَالُ ابْنُ قَيْسٍ .
Narrated Abu Tha'labah Al-Khushani:
"I said: 'O Messenger of Allah! We are a people who hunt.' He said: 'If you send your dog and you mentioned the Name of Allah upon it, and he catches something for you, then eat it.' I said: 'Even if he kills it?' He said: 'Even if he kills it.' I said: 'We are a people who shoot (at game).' He said: 'What you catch with your bow, then eat it.'" He said: "Then I said:'Indeed we are a people who travel. We come across Jews, Christians, and Zoroastrians, and we do not find vessels other than theirs.' He said: 'If you do not find other than them, then wash them with water, then eat and drink from it.'"
পরিচ্ছেদঃ কুকুর কর্তৃক শিকারকৃত প্রাণীর কোনটি খাওয়া যায় আর কোনটি খাওয়া যায় না।
১৪৭১। মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ... আদী ইবনু হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমি আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর শিকারের উদ্দেশ্যে ছেড়ে থাকি। তিনি বললেন, তোমাদের জন্য যা ধরে থাকে তা আহার কর। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমরা ছুঁচালো ছড়িও শিকারের উদ্দেশ্যে নিক্ষেপ করে থাকি। তিনি বললেন, যা বিদ্ধ করে তা আহার কর। আর নিক্ষেপিত বস্তুর পক্ষাঘাতে যা শিকার হয় তা আহার করবে না।
সহীহ, ইবনু মাজাহ ৩২০৮, ৩২১২, ৩২১৪, ৩২১৫, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪৬৫ [আল মাদানী প্রকাশনী]
মুহাম্মদ ইবনু ইয়াহইয়া (রহঃ) ... মানসুর (রহঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে। তবে এতে আছে যে, তিনি বলেন, তাকে ছুঁচালো ছড়ি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল ...।
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এ হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ مَا يُؤْكَلُ مِنْ صَيْدِ الْكَلْبِ وَمَا لاَ يُؤْكَلُ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا قَبِيصَةُ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا نُرْسِلُ كِلاَبًا لَنَا مُعَلَّمَةً . قَالَ " كُلْ مَا أَمْسَكْنَ عَلَيْكَ " . قُلْتُ يَا رَسُولَ اللَّهِ وَإِنْ قَتَلْنَ قَالَ " وَإِنْ قَتَلْنَ مَا لَمْ يَشْرَكْهَا كَلْبٌ غَيْرُهَا " . قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَرْمِي بِالْمِعْرَاضِ . قَالَ " مَا خَزَقَ فَكُلْ وَمَا أَصَابَ بِعَرْضِهِ فَلاَ تَأْكُلْ " .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، نَحْوَهُ إِلاَّ أَنَّهُ قَالَ وَسُئِلَ عَنِ الْمِعْرَاضِ، . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Narrated 'Adi bin Hatim:
"I said: 'O Messenger of Allah! We send our trained dogs to catch game for us.' He said: 'Eat what it catches for you.' I said: 'O Messenger of Allah, and if they kill it?' He said: 'Even if they kill it, as long as they are not accompanied by some other dogs besides them.'" He said: "I said: 'O Messenger of Allah! We hunt with the Mir'ad.' He said: 'Eat of the game what the Mir'ad pierces, but whatever is struck by its broad side, then do not eat it.'"
(Another Chain) except that he said:
"And he was asked about the Mir'ad."
পরিচ্ছেদঃ মাজূসী অর্থাৎ অগ্নি উপাসকের কুকুরের শিকার
১৪৭২। ইউসূফ ইবনু ঈসা (রহঃ) ... জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, অগ্নি উপাসকদের কুকুরের শিকার (আহার করা) থেকে আমাদের নিষেধ করা হয়েছে। যইফ, ইবনু মাজাহ ৩২০৯, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪৬৬ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, হাদীসটি গারীব। এ সূত্র ছাড়া এ হাদীস সম্পর্কে আমরা অবগত নই। অধিকাংশ আলিমের এতদনুসারে আমল রয়েছে। তারা অগ্নি উপাসকদের কুকুরের শিকার আহার করার অনুমতি দেন না। কাসিম ইবনু আবূ বাযযা হলেন কাসিম ইবনু নাফি’ মক্কী।
باب مَا جَاءَ فِي صَيْدِ كَلْبِ الْمَجُوسِ
حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنِ الْحَجَّاجِ، عَنِ الْقَاسِمِ بْنِ أَبِي بَزَّةَ، عَنْ سُلَيْمَانَ الْيَشْكُرِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ نُهِينَا عَنْ صَيْدِ، كَلْبِ الْمَجُوسِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ لاَ يُرَخِّصُونَ فِي صَيْدِ كَلْبِ الْمَجُوسِ . وَالْقَاسِمُ بْنُ أَبِي بَزَّةَ هُوَ الْقَاسِمُ بْنُ نَافِعٍ الْمَكِّيُّ .
Narrated Jabir bin 'Abdullah:
"We have been forbidden from the game caught by a Zoroastrian's dog."
পরিচ্ছেদঃ বাজ পাখির শিকার
১৪৭৩। নাসর ইবনু আলী, হাননাদ ও আবূ আম্মার (রহঃ) ... আদী ইবনু হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বাজ পাখির শিকার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন, তোমার জন্য ধরে রাখলে তা আহার করতে পার। মুনকার, সহীহ আবু দাউদ ২৫৪১, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪৬৭ [আল মাদানী প্রকাশনী]
মুজালিদ-শা’বী সূত্র ছাড়া এ হাদীসটি সম্পর্কে আমরা অবগত নই।
এতদনুসারে আলিমদের আমল রয়েছে। তারা বাজ ও ঈগলের মাধ্যমে ধৃত শিকারে কোন দোষ আছে বলে মনে করেন না। মুজাহিদ বলেন, বাজ পাখিجَوَارِحِ এর অন্তর্ভুক্ত এমন এক পাখি যা দ্বারা শিকার করা হয় এবং যা আল্লাহ তা’আলা কালামে উল্লেখ করা হয়েছে। (যে সমস্ত শিকারী পশু-পাখিকে তোমরা শিক্ষা দিয়েছ) তিনি কুকুর ও পাখি যদ্বারা শিকার করা হয় সেগুলোকে جَوَارِحِ-এর ভাষ্যে শামিল করেছেন।
কতক আলিম বাজ পাখি কৃত শিকার (আহার করা)-এর অনুমতি দিয়েছেন যদিও সে এর কিছু খেয়ে ফেলে। তারা বলেন, এর প্রশিক্ষণ হল ডাকে সাড়া দেওয়া। কতক আলিম তা অপছন্দ করেছেন। তবে অধিকাংশ ফকীহ বলেন, যদি সে শিকারকৃত প্রাণীর কিছু খেয়েও ফেলে তবে উক্ত শিকার আহার করতে পারবে।
باب مَا جَاءَ فِي صَيْدِ الْبُزَاةِ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، وَهَنَّادٌ، وَأَبُو عَمَّارٍ قَالُوا حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ مُجَالِدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ صَيْدِ الْبَازِي فَقَالَ " مَا أَمْسَكَ عَلَيْكَ فَكُلْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ مُجَالِدٍ عَنِ الشَّعْبِيِّ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ لاَ يَرَوْنَ بِصَيْدِ الْبُزَاةِ وَالصُّقُورِ بَأْسًا . وَقَالَ مُجَاهِدٌ الْبُزَاةُ هُوَ الطَّيْرُ الَّذِي يُصَادُ بِهِ مِنَ الْجَوَارِحِ الَّتِي قَالَ اللَّهُ تَعَالَى: (وَمَا عَلَّمْتُمْ مِنَ الْجَوَارِحِ ) فَسَّرَ الْكِلاَبَ وَالطَّيْرَ الَّذِي يُصَادُ بِهِ . وَقَدْ رَخَّصَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ فِي صَيْدِ الْبَازِي وَإِنْ أَكَلَ مِنْهُ وَقَالُوا إِنَّمَا تَعْلِيمُهُ إِجَابَتُهُ . وَكَرِهَهُ بَعْضُهُمْ وَالْفُقَهَاءُ أَكْثَرُهُمْ قَالُوا يَأْكُلُ وَإِنْ أَكَلَ مِنْهُ .
Narrated 'Adi bin Hatim:
"I asked the Messenger of Allah (ﷺ) about the game caught by a falcon. So he said: 'What it catches for you, then eat it.'"
পরিচ্ছেদঃ শিকারের উদ্দেশ্যে কোন প্রাণীকে তীর নিক্ষেপ করার পর সে প্রাণীটি যদি অদৃশ্য হয়ে যায়।
১৪৭৪। মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ... আদী ইবনু হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমি কোন শিকারের জন্তুকে তীর নিক্ষেপ করি, পরদিন তাতে তীর বিদ্ধ পাই। তিনি বললেন, তুমি যদি ঠিক জানো যে, তোমার তীরেই তাঁর মৃত্যু হয়েছে আর এতে অন্য কোন হিংস্র প্রানীর চিহ্ন যদি না পাও তবে তা আহার করতে পার।
সহীহ, সহীহ আবূ দাউদ ২৫৩৯, নাসাঈ অনুরূপ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪৬৮ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদিসটি হাসান-সহিহ। আলিমগনের এতদনুসারে আমল রয়েছে। শু’বা (রহঃ) এ হাদিসটিকে আবূ বিশর ও আবদুল ইবনু মায়সারা-সাঈদ ইবনু জুবায়র আদী ইবনু হাতিম (রাঃ) সূত্রে বর্ণনা করেছেন। উভয় হাদিছই সহিহ। এই বিষয়ে আবূ ছা’লাবা খুশানী (রাঃ) থেকেও হাদিস বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي الرَّجُلِ يَرْمِي الصَّيْدَ فَيَغِيبُ عَنْهُ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، يُحَدِّثُ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرْمِي الصَّيْدَ فَأَجِدُ فِيهِ مِنَ الْغَدِ سَهْمِي قَالَ " إِذَا عَلِمْتَ أَنَّ سَهْمَكَ قَتَلَهُ وَلَمْ تَرَ فِيهِ أَثَرَ سَبُعٍ فَكُلْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ . وَرَوَى شُعْبَةُ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي بِشْرٍ وَعَبْدِ الْمَلِكِ بْنِ مَيْسَرَةَ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ وَكِلاَ الْحَدِيثَيْنِ صَحِيحٌ . وَفِي الْبَابِ عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ .
Narrated 'Adi bin Hatim:
"I said: 'O Messenger of Allah! I shoot some game and then find my arrow in it the next day.' He said: 'If you know that your arrow killed it, and you dont see any marks of predators, then eat it.'"
পরিচ্ছেদঃ তীর নিক্ষেপের পর শিকারের জন্তুটিকে পানিতে মৃত অবস্থায় পেলে।
১৪৭৫। আহমাদ ইবনু মানী’ (রহঃ) ... আদী ইবনু হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে শিকার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন, তোমার তীর নিক্ষেপ করার সময় বিসমিল্লাহ বলবে, এরপর যদি তাকে মৃত পাও তবে তা আহার করতে পার। কিন্তু যদি সেটিকে পানিতে মৃত পাও তবে তা খেতে পারবে না। কারণ তুমি অবগত নও যে, পানিই সেটির মৃত্যুর কারণ না তোমার তীর। সহীহ, সহীহ আবূ দাউদ ২৫৪০, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪৬৯ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِيمَنْ يَرْمِي الصَّيْدَ فَيَجِدُهُ مَيِّتًا فِي الْمَاءِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنِي عَاصِمٌ الأَحْوَلُ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الصَّيْدِ فَقَالَ " إِذَا رَمَيْتَ بِسَهْمِكَ فَاذْكُرِ اسْمَ اللَّهِ فَإِنْ وَجَدْتَهُ قَدْ قَتَلَ فَكُلْ إِلاَّ أَنْ تَجِدَهُ قَدْ وَقَعَ فِي مَاءٍ فَلاَ تَأْكُلْ فَإِنَّكَ لاَ تَدْرِي الْمَاءُ قَتَلَهُ أَوْ سَهْمُكَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Narrated 'Adi bin Hatim:
"I asked the Messenger of Allah (ﷺ) about hunting, so he said: 'Mention Allah's Name when you shoot your arrow. Then, if you find it dead, eat from it, unless you found that it has fallen in (some body of) water. Then do not eat it, for you do not know if the water killed it, or your arrow.'"
পরিচ্ছেদঃ (প্রশিক্ষনপ্রাপ্ত) কুকুর যদি শিকার থেকে কিছু খেয়ে ফেলে।
১৪৭৬। ইবনু আবূ উমার (রহঃ) ... ’আদী ইবনু হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন, যদি তোমরা কুকুর ছেড়ে থাক আর তখন আল্লাহর নাম নিয়ে থাক তবে সেটি তোমার জন্য যা ধরে রাখবে তুমি তা খাও। আর যদি সে নিজে খায় তবে তুমি তা খেওনা। কারণ সে নিজের জন্যই শিকার করেছে। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমার কুকুরগুলোর সাথে যদি অন্য কুকুরও মিশে যায়? তিনি বললেন, তুমিতো তোমার কুকুরগুলোর ক্ষেত্রেই ’বিসমিল্লাহ’ বলেছ অন্য কুকুরের ক্ষেত্রে তো ’বিসমিল্লাহ’ বলোনি।
সহীহ, সহীহ আবূ দাউদ ২৫৩৮, ২৫৪৩, ইরওয়া ২৫৪৬, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪৭০ [আল মাদানী প্রকাশনী]
সুফইয়ান (রহঃ) বলেন, এই ক্ষেত্রে তার জন্য সে শিকার খাওয়া অপছন্দনীয়। কতক সাহাবী ও অন্যান্যদের মতে শিকার ও যবাহকৃত জন্তু যদি পানিতে পড়ে যায় সে ক্ষেত্রে এ হাদীস অনুসারে আমল এরূপ যে, তা খাওয়া যাবে না। যবাহ-এর জন্তু সম্পর্কে কেউ কেউ বলেছেন, কণ্ঠনালী কাটার পর যদি তা পানিতে পড়ে যায় এবং তাতে মারা যায় তা আহার করা যাবে। এ হল ইবনু মুবারক (রহঃ) এর অভিমত। কুকুর যদি শিকারের জন্তুর কিছু অংশ খেয়ে ফেলে সে বিষয়ে আলিমগনের মত বিরোধ রয়েছে। অধিকাংশ আলিম বলেন, কুকুর যদি শিকারের জন্তু থেকে কিছু খেয়ে ফেলে তবে তা আর খাওয়া যাবে না। এ হল সুফইয়ান, আবদুল্লাহ ইবনু মুবারক, শাফিঈ, আহমাদ ও ইসহাক (রহঃ) এর অভিমত। তবে কতক ফকীহ সাহাবী ও অপরাপর আলিম কুকুর যদি কিছু অংশ খেয়ে ফেলে তবুও তা খাওয়া যাবে বলে অনুমতি দিয়েছেন।
باب مَا جَاءَ فِي الْكَلْبِ يَأْكُلُ مِنَ الصَّيْدِ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُجَالِدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ صَيْدِ الْكَلْبِ الْمُعَلَّمِ قَالَ " إِذَا أَرْسَلْتَ كَلْبَكَ الْمُعَلَّمَ وَذَكَرْتَ اسْمَ اللَّهِ فَكُلْ مَا أَمْسَكَ عَلَيْكَ فَإِنْ أَكَلَ فَلاَ تَأْكُلْ فَإِنَّمَا أَمْسَكَ عَلَى نَفْسِهِ " . قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ خَالَطَتْ كِلاَبَنَا كِلاَبٌ أُخَرُ قَالَ " إِنَّمَا ذَكَرْتَ اسْمَ اللَّهِ عَلَى كَلْبِكَ وَلَمْ تَذْكُرْ عَلَى غَيْرِهِ " . قَالَ سُفْيَانُ أَكْرَهُ لَهُ أَكْلَهُ . قَالَ أَبُو عِيسَى وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ فِي الصَّيْدِ وَالذَّبِيحَةِ إِذَا وَقَعَا فِي الْمَاءِ أَنْ لاَ يَأْكُلَ . وَقَالَ بَعْضُهُمْ فِي الذَّبِيحَةِ إِذَا قُطِعَ الْحُلْقُومُ فَوَقَعَ فِي الْمَاءِ فَمَاتَ فِيهِ فَإِنَّهُ يُؤْكَلُ وَهُوَ قَوْلُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ . وَقَدِ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي الْكَلْبِ إِذَا أَكَلَ مِنَ الصَّيْدِ فَقَالَ أَكْثَرُ أَهْلِ الْعِلْمِ إِذَا أَكَلَ الْكَلْبُ مِنْهُ فَلاَ تَأْكُلْ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ وَعَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . وَقَدْ رَخَّصَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ فِي الأَكْلِ مِنْهُ وَإِنْ أَكَلَ الْكَلْبُ مِنْهُ .
Narrated 'Adi bin Hatim:
"I asked the Messenger of Allah (ﷺ) about the game caught by a trained dog. He said: 'If you mention the Name of Allah when you send your trained dog, then eat from what it catches for you. But if it eats from it, then do not eat it, for he only caught it for himself.' I said: 'O Messenger of Allah! What do you say about when our dogs get mixed with other dogs.' He said: 'You only mentioned the Name of Allah over your dog, you did not mention it over the others.'" Sufyan said: "He disliked for him to eat it."
পরিচ্ছেদঃ মি'রাজ অর্থাৎ ছুঁচালো ছড়ি দিয়ে শিকার করা।
১৪৭৭। ইউসুফ ইবনু ঈসা (রহঃ) ... ’আদী ইবনু হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ছুঁচালো চড়ি দিয়ে শিকার করা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন, এর ধারালো দিক দিয়ে যেটিকে আঘাত করবে তা খাবে আর পার্শ্ব দিয়ে যদি আঘাত হয় তবে তা প্রচন্ড আঘাতে মৃত জন্তুর মত (হারাম)।
সহীহ, সহীহ আবূ দাউদ ২৫৪৩, নাসাঈ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪৭১ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। আলিমগণের এতদনুসারে আমল রয়েছে।
باب مَا جَاءَ فِي صَيْدِ الْمِعْرَاضِ
حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا زَكَرِيَّا، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنْ صَيْدِ الْمِعْرَاضِ فَقَالَ " مَا أَصَبْتَ بِحَدِّهِ فَكُلْ وَمَا أَصَبْتَ بِعَرْضِهِ فَهُوَ وَقِيذٌ " .
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زَكَرِيَّا، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ .
Narrated 'Adi bin Hatim:
I asked the Prophet (ﷺ) about game killed by Mir'ad. So he said: 'What you kill by its sharp edge then eat it, and what you kill by its broad side then, it was killed by something blunt.'"