ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
ফাতাওয়া আরকানুল ইসলাম পবিত্রতা শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন (রহঃ)
(১৪৭) পট্টি বা ব্যান্ডেজের উপর কি একই সাথে মাসেহ ও তায়াম্মুম করতে হবে?

না, একই সাথে মাসেহ ও তায়াম্মুম করতে হবে না। কেননা একটি অঙ্গে পবিত্রতার দু’টি পদ্ধতি ব্যবহার করা শরঈ মূলনীতির পরিপন্থী। তাই আমরা বলবঃ পট্টি সম্বলিত অঙ্গটির পবিত্রতা হয় মাসেহের মাধ্যমে অথবা তায়াম্মুমের মাধ্যমে অর্জন করবে। কিন্তু দু’রকম পদ্ধতি ব্যবহার করার আবশ্যকতা শরীয়ত বহির্ভূত কাজ। তাছাড়া একটি ক্ষেত্রে বান্দাকে দু’টি ইবাদতের ব্যাপারে বাধ্য করা যাবে না।