ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা ষষ্ঠ অধ্যায় - ঈশ্বর ও নবীগণ বিষয়ক অশোভনীয়তা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৬. ১. ৭. মহাপাপীদের দায়মুক্তি বা প্রতিরক্ষা

সামান্য অপরাধে কঠিন শাস্তির বিপরীতে বাইবেলের বিবরণ থেকে দেখা যায় যে, হত্যা, ব্যভিচার, প্রতারণা ইত্যাদি মহাপাপের জন্য ঈশ্বর শাস্তি তো দিচ্ছেনই না; উপরন্তু অপরাধীকে সাহায্য করছেন ও আশীর্বাদ করছেন। যেমন:

(ক) ইহুদিদের মেয়েরা বেশ্যা হলে আর পুত্রবধুরা ব্যভিচার করলে তিনি তাদেরকে শাস্তি দেবেন না (হোশেয় ৪/১৪)।

(খ) হত্যাকারী কয়িন (কাবিল)-কে ছাড় দিচ্ছেন। কোনোরূপ শাস্তি তো দিচ্ছেনই না; উপরন্তু তার প্রতিরক্ষার ব্যবস্থা করছেন (আদিপুস্তক ৪/১৩-১৫)।

(গ) প্রতারক-প্রবঞ্চককে শাস্তি না দিয়ে তাকে সহযোগিতা ও আশীর্বাদ করেন (আদিপুস্তক ২৭ অধ্যায় ও ২৮/১৩-১৫)।