ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
হজ সফরে সহজ গাইড হজ পরবর্তী একান্ত করনীয় মুহাম্মাদ মোশফিকুর রহমান
হজের পর যা করবেন
  • হজের সফর শেষ করে নিজ মহল্লায় প্রবেশ করে বাড়িতে প্রবেশের পূর্বে নিকটস্থ এলাকার মসজিদে দুই রাকাত সালাত আদায় করুন।[1]
  • হজের পর আল্লাহ ও আল্লাহর দীনের প্রতি বিশ্বাসে অটল থাকুন।
  • ঈমানকে দৃঢ় ও আকীদাকে পরিশুদ্ধ করুন।
  • অন্তরে আল্লাহভীতি রাখুন এবং মনে রাখুন এ জীবন একটি পরীক্ষা স্বরুপ।
  • সালাত, সাওম ও যাকাত নিয়মিত ও সঠিকভাবে আদায় নিশ্চিত করুন।
  • কুরআন ও হাদীসের শিক্ষা গ্রহণ করুন এবং সে অনুসারে আমল করুন।
  • আপনার জীবনে কুরআন ও হাদীসের শিক্ষার প্রতিফলন ঘটান।
  • আপনার পরিবারকেও সঠিকভাবে ইসলাম মেনে চলার জন্য বলুন।
  • আল্লাহ তা‘আলার বার্তাবাহকের বার্তাবাহক হওয়ার চেষ্টা করুন।
  • দীনের দাওয়াহ ও ইসলা করুন।
  • পরিচিতদের হজ করতে উৎসাহিত করুন।
  • উত্তম ও হালাল উপার্জন করুন।
  • সকল পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন।
  • হাজী উপাধির অপব্যবহার না করা।
  • হজের সময়ে আল্লাহর কাছে আপনি যা প্রতিশ্রুতি করেছেন এবং যা ক্ষমা চেয়েছেন সেগুলো মনে রাখুন।
  • অন্যদের কাছে হজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সঠিক নয় বা অজানা এমন কিছু অতিরিক্ত না বলা।
  • আমি হজ করে এসেছি এটা কোনো ভাবে প্রকাশের মাধ্যমে মানুষের কাছে থেকে সম্মান, ভালবাসা ও সহানুভূতি অর্জন করার চেষ্টা না করা।
  • আপনার সামর্থ্য থাকলে আরেকবার হজের জন্য অথবা অন্য কারো বদলি হজের পরিকল্পনা করুন।
[1] সহীহ মুসলিম, হাদীস নং ২৭৬৯