ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
হজ সফরে সহজ গাইড উমরাহ মুহাম্মাদ মোশফিকুর রহমান
ইহরাম অবস্থায় অনুমোদিত কার্যাবলী
  • হাতঘড়ি, চশমা, হেডফোন, বেল্ট, মানিব্যাগ, শ্রবণযন্ত্র ব্যবহার করা যাবে। মহিলারা আংটি ও গলায় চেইন পরতে পারবেন।
  • ছাতা, বাস ও গাড়িসহ তাবু, সিলিংয়ের ছায়ায় আশ্রয় নেওয়া যাবে।
  • লাগেজ, ম্যাট্রেস ইত্যাদি মাথায় বহন করা।
  • জখম/ আহত স্থানে ব্যান্ডেজ পরা যাবে।
  • চশমা, ঘড়ি, টাকা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বহন করার জন্য সেলাইযুক্ত ছোট ব্যাগ ব্যবহার করা যাবে।
  • পরিষ্কার পরিচছন্নতার জন্য পরিধানের ইহরাম কাপড় পরিবর্তন করা যাবে। ইহরামের কাপড় ধৌত করা যাবে।
  • গোসল করা যাবে। অনিচ্ছাকৃত ও অপ্রত্যাশিত ভাবে শরীরের কোনো চুল/লোম উঠে যাওয়া।
  • গৃহপালিত পশু জবাই করা যাবে, মাছ ধরা যাবে।
  • মানুষের জন্য ক্ষতিকর কোনো প্রাণী কর্তৃক আক্রান্ত হলে তা

তাড়িয়ে দেওয়া বা আত্মরক্ষার জন্য প্রয়োজনে হত্যা করা; যেমন-

বন্য কুকুর, ইঁদুর, কাক, সাপ, বিচ্ছু, চিল, মশা, মৌমাছি ও পিঁপড়া ইত্যাদি।[1]

  • আত্মরক্ষার জন্য চোর/ডাকাতকে আঘাত করা।

ঠান্ডা থেকে বাঁচার জন্য শরীর আবৃত করার জন্য

কম্বল, মাফলার ব্যবহার করা যাবে।

[1] নাসাঈ, হাদীস নং ২৮৩৫; তিরমিযী, হাদীস নং ৮৩৮