ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
সিয়াম বিষয়ক নির্বাচিত ফাতওয়া শা‘বান থেকে রমযানের পর্যন্ত বিরতিহীন ভাবে সাওম পালন করা ইসলাম কিউ এ (Islamqa.com)
আল্লাহ আমকে মাফ করুন, আমি ধূমপান ত্যাগ করেছি এবং সিয়াম পালন শুরু করেছি ৭ রজব থেকে শা‘বান এর শেষ পর্যন্ত এবং শা‘বান ও রমযানের মাঝে কোন বিরতি দেই নি কারণ, এই ব্যাপারে ভিন্ন ভিন্ন ফাত্‌ওয়া পাওয়া গেছে।

ফাত্ওয়া নং- 38044

উত্তর : সমস্ত প্রশংসা আল্লাহর।

সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আপনাকে এই হারাম হতে বিরত থাকার তাওফীক্ব দিয়েছেন। আমরা আল্লাহ তা‘আলার কাছে আমাদের ও আপনার জন্য মৃত্যু পর্যন্ত তাঁর দ্বীনের উপর অটল ও অবিচল থাকার তাওফীক্ব চেয়ে প্রার্থনা করছি।

আপনার শা‘বান ও রমযান এর মাঝে বিরতিহীনভাবে সিয়াম পালন করা জায়েয। এক্ষেত্রে আপনি আপনার এই কাজ দ্বারা সুন্নাতের উপর আমল করেছেন।

দেখুন প্রশ্ন নং (13726) ও (26850)।

Islam Q & A