ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
জানাযার বিধিবিধান জানাযার বিধিবিধান সংক্রান্ত ৭০টি প্রশ্ন শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ.
৬৬: জুতা পায়ে ক্ববর স্থানে যাওয়ার হুকুম কি? রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘হে জুতাওয়ালা, তোমার জুতা জোড়া খুলো’।[1] এই দলীল কি সঠিক?

বিদ্বানগণ বলেন, জুতা পায়ে ক্ববরস্থানে যাওয়া মাকরূহ। তারা এ হাদীছকে দলীল হিসাবে পেশ করেছেন। তবে তারা বলেছেন, প্রয়োজনের তাকীদে জুতা পায়ে ক্ববরস্থানে গেলে কোনো সমস্যা নেই। যেমনঃ সূর্যতাপে ক্ববরস্থানের মাটি খুব গরম থাকলে, সেখানে কাঁটা থাকলে ইত্যাদি।

[1]. আবূ দাঊদ, ‘জানাযা’ অধ্যায়, হা/৩২৩০; নাসাঈ, ‘জানাযা’ অধ্যায়, হা/২০৪৮; ইবনু মাজাহ, ‘জানাযা’ অধ্যায়, হা/১৫৬৮; আহমাদ, ‘জানাযা’ অধ্যায়, ৫/৮২; বাশীর রাদিয়াল্লাহু ‘আনহু থেকে হাদীছটি বর্ণিত হয়েছে। আলবানী হাদীছটিকে ‘হাসান’ বলেছেন।