ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
জানাযার বিধিবিধান জানাযার বিধিবিধান সংক্রান্ত ৭০টি প্রশ্ন শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ.
১৯: মৃতের পরিবার-পরিজন অথবা তাকে বহনকারী ব্যক্তিরা জানাযার ছালাতের সময় সামনে গিয়ে যদি ইমামের ডান পাশে দাঁড়ায়, তাহলে শরী‘আতে এর কোন ভিত্তি আছে কি? এক্ষেত্রে সুন্নাত কি?

মৃতের আত্মীয়-স্বজন অথবা তাকে বহনকারী ব্যক্তিরা তাকে নিয়ে সামনে গেলেও তারা ইমামের ডান-বাম কোন পাশেই ছালাত দাঁড়াবে না; বরং সাধারণ মানুষের সাথেই কাতারে দাঁড়িয়ে ছালাত আদায় করবে। কিন্তু যদি তাদের জায়গা না হয়, তাহলে তারা ইমাম ও প্রথম কাতারের মাঝে দাঁড়াবে। কেননা দুই বা ততোধিক মুছল্লী হলে ইমামের পাশে দাঁড়ানো শরী‘আতসম্মত নয়।

তবে যদি তারা দেখে যে, ইমাম ও প্রথম কাতারের মধ্যেও তাদের জায়গা হচ্ছে না, তাহলে তারা ইমামের ডান ও বাম পাশে দাঁড়াবে। মৃতদেহ বহনকারী একজন হলে সে ইমামের ডান পাশে দাঁড়াবে। যেমনঃ মৃত ছোট বালক হলে সাধারণতঃ একজন বহন করে। আর বহনকারী একাধিক হলে ডান ও বাম উভয় পাশে দাঁড়াবে। আল্লাহই ভাল জানেন।