ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত তৃতীয় অধ্যায় সিয়াম (রোযা) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
৩.২৫ ঈদ: সংজ্ঞা, প্রচলন ও হুকুম-আহকাম - ১৭৪. ঈদ অর্থ কী?

ঈদ অর্থ আনন্দ। এর শাব্দিক অর্থ হলো বার বার ফিরে আসা’ এ দিনটি বার বার ফিরে আসে বলে এর নামকরণ হয়েছে ঈদ। আল্লাহ তাআলা এদিনে তার বান্দাকে নিআমাত ও অনুগ্রহ দ্বারা বার বার ধন্য করে থাকেন, বার বার ইহসান করেন। রমযানের পানাহার নিষিদ্ধ করার পর আবার পানাহারের আদেশ প্রদান করেন। ফিতরা প্রদান ও গ্রহণ, হাজ্জ পালন ও কুরবানীর গোশত ভক্ষণ ইত্যাদি নি'আমাত বছর ঘুরিয়ে তিনি বার বার বান্দাদেরকে ফিরিয়ে দেন। এতে মানুষের প্রাণে আনন্দের সঞ্চার হয়। এসব কারণে এ দিবসের নামকরণ হয়েছে ঈদ।