ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত তৃতীয় অধ্যায় সিয়াম (রোযা) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
১৫৩. ই'তিকাফকারীর দায়িত্ব ও করণীয় কাজ কী কী এবং তাঁর কী ধরনের ইবাদত করা উচিত?

উত্তম হলো নফল ইবাদত বেশি বেশি করা। যেমন সালাত আদায়, কুরআন তিলাওয়াত ও অধ্যয়ন করা, যিকর-আযকার ও তাসবীহ, তাহলীল করা অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাওবাহ-ইস্তেগফার, দুআ-দরূদ ইত্যাদি ইবাদতে সর্বাধিক সময় মশগুল থাকা। তাছাড়া শরীআ বিষয়ক ইলম চর্চা করা। পার্থিব ব্যাপারে কথাবার্তা, অনর্থক গল্পগুজব ও আলোচনা থেকে বিরত থাকা উচিত, তবে পারিবারিক কল্যাণার্থে বৈধ কোন বিষয়ে অল্পস্বল্প কথাবার্তা বলার মধ্যে কোন দোষ নেই।