ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত তৃতীয় অধ্যায় সিয়াম (রোযা) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
৩.২২ লাইলাতুল কদর - ১৩৮. লাইলাতুল কদরের মর্যাদা, বৈশিষ্ট্য ও ফযীলত জানতে চাই।

লাইলাতুল কদরের মর্যাদা ও ফযীলত অপরিসীম। নিম্নে তার কিছু উল্লেখ করা হলো

১. এ রাতে আল্লাহ তা'আলা পুরা কুরআন কারীমকে লাউহে মাহফুয থেকে প্রথম আসমানে নাযিল করেন। তাছাড়া অন্য আরেকটি মত আছে যে, এ রাতেই কুরআন নাযিল শুরু হয়। পরবর্তী ২৩ বছরে বিভিন্ন সূরা বা সূরার অংশবিশেষ বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ও অবস্থার প্রেক্ষিতে রাসূল (সা.)-এর উপর অবতীর্ণ হয়।
২. এ এক রজনীর ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম।
৩. এ রাতে পৃথিবীতে অসংখ্য ফেরেশতা নেমে আসে এবং তারা তখন দুনিয়ার জন্য কল্যাণ, বরকত ও রহমত বর্ষণ করতে থাকে।
৪. এটা শান্তি বর্ষণের রাত। এ রাতে ইবাদতগুজার বান্দাদেরকে ফেরেশতারা জাহান্নামের আযাব থেকে মুক্তির বাণী শুনায়।
৫. এ রাতের ফযীলত বর্ণনা করে এ রাতেই একটি পূর্ণাঙ্গ সূরা নাযিল হয়। যার নাম সূরা কদর।
৬. এ রাতে নফল সালাত আদায় করলে মুমিনদের অতীতের সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। রাসূল (সা.) বলেছেন, “যে ব্যক্তি ঈমান ও সাওয়াব লাভের আশায় কদরের রাতে নফল সালাত আদায় ও রাত জেগে ইবাদত করবে আল্লাহ তার ইতঃপূর্বের সকল সগীরা (ছোট) গুনাহ ক্ষমা করে দেন।” (বুখারী: ১৯০১, মুসলিম: ৭৬০)