ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত তৃতীয় অধ্যায় সিয়াম (রোযা) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
১২৮. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তারাবীহর সালাত কী ধরনের বৈশিষ্ট্যমণ্ডিত ছিল?

লম্বা ও অনেক আয়াত এবং দীর্ঘ সময় নিয়ে তিনি তারাবীহ পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর রাতের একাকী সকল সালাতই ছিল অতি দীর্ঘ। এমনকি কিয়াম, রুকূ, সাজদা সবই ছিল খুব লম্বা ও ধীরস্থির। আসসায়িব ইবনে ইয়াযিদ (রা.) বলেছেন,

“ইমাম (কারী) সাহেব তারাবীহতে শত শত আয়াত পড়তেন। ফলে সুদীর্ঘ সময় দাঁড়ানোর কারণে আমরা লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতাম।” (মুয়াত্তা- ১/১১৪)