ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
মাতুরিদী ফেরকার আকীদাহ ভূমিকা ড. আব্দুল মাজীদ ইবনে মুহাম্মাদ আল-ওয়া’লান (ইসলামহাউজ)
লেখকের ভূমিকা

সমস্ত প্রশংসা আল্লাহরই জন্যে যিনি তাঁর রাসূলকে সকল দীনের ওপর বিজয়ী করার জন্যে হিদায়াত ও সত্য দীনসহ প্রেরণ করেছেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবূদ নেই। তিনি এক তাঁর কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল এবং নবী ও রাসূলগণের সর্বশেষ ও সমাপ্তি। আল্লাহ সালাত প্রেরণ করুন তার ওপর, তার পরিবার ও তার সকল সাহাবীর ওপর এবং যারা ইহসানের সঙ্গে কিয়ামতের দিন পর্যন্ত তাদেরকে অনুসরণ করবে তাদের সবার ওপর।

আল্লাহর প্রশংসা এবং রাসূলের প্রতি দরূদ ও সালাম পর:

এটি মাতুরিদী ফেরকার [১] ওপর একটি সংক্ষিপ্ত গবেষণা, এতে একটি ভূমিকা ও পাঁচটি পরিচ্ছেদ রয়েছেঃ

ভূমিকাঃ এতে তিনটি অনুচ্ছেদ রয়েছেঃ

প্রথম অনুচ্ছেদঃ মাতুরিদী ফেরকা ও তার প্রতিষ্ঠাতার পরিচয়।

দ্বিতীয় অনুচ্ছেদঃ মাতুরিদী ফেরকার উৎপত্তি।

তৃতীয় অনুচ্ছেদঃ মাতুরিদী ফেরকা বিস্তারের কারণসমূহ।

প্রথম অধ্যায়ঃ মাতুরিদী ফেরকার নিকট ইলম গ্রহণের উৎস ও দলিল পেশ করার পদ্ধতি।এতে পাঁচটি পরিচ্ছেদ রয়েছেঃ

প্রথম পরিচ্ছেদঃ বিবেকের (যুক্তির) ওপর নির্ভর করা।

দ্বিতীয় পরিচ্ছেদঃ আকিদার ক্ষেত্রে ‘খবরে ওয়াহেদ’ (অর্থাৎ যেসব হাদীসে মুতাওয়াতির হাদীসের শর্তপূরণ হয়নি তার) দ্বারা দলিল গ্রহণ না করা।

তৃতীয় পরিচ্ছেদঃ রূপক অর্থ সাব্যস্ত করা।

চতুর্থ পরিচ্ছেদঃঅপব্যাখ্যা করা ও সোপর্দ করা।

পঞ্চম পরিচ্ছেদঃ ভাল ও মন্দ উভয়কে বিবেক নির্ণয় করে এমন বলা।

দ্বিতীয় অধ্যায়ঃ আল্লাহর প্রতি ঈমান,এতে পাঁচটি পরিচ্ছেদ রয়েছেঃ

প্রথম পরিচ্ছেদঃ মাতুরিদী ফেরকার নিকট দলিল বর্ণিত হওয়ার আগেই বিবেক দ্বারা আল্লাহর পরিচয় লাভ করা ওয়াজিব।

দ্বিতীয় পরিচ্ছেদ:মুকাল্লিদের(অন্ধঅনুসারীদের) ঈমান।

তৃতীয় পরিচ্ছেদঃ তাওহীদুর রুবুবিয়্যাহ।

চতুর্থ পরিচ্ছেদঃ তাওহীদুল উলুহিয়্যাহ।

পঞ্চম পরিচ্ছেদঃ তাওহীদুল আসমা ওয়াস সিফাত।

তৃতীয় অধ্যায়ঃ ঈমানের অবশিষ্ট রুকনসমূহ, এতে তিনটি পরিচ্ছেদ রয়েছেঃ

প্রথম পরিচ্ছেদঃ রাসূলদের প্রতি ঈমান, এতে দু’টি অনুচ্ছেদ রয়েছেঃ

প্রথম অনুচ্ছেদঃ যা দ্বারা নবুওয়ত সাব্যস্ত হয়।

দ্বিতীয় অনুচ্ছেদঃ মু‘জিযাহ ও কারামাহ।

দ্বিতীয় পরিচ্ছেদঃ শেষ দিবসের প্রতি ঈমান।

তৃতীয় পরিচ্ছেদঃ ফয়সালা ও তাকদীরের প্রতি ঈমান, এতে চারটি অনুচ্ছেদ রয়েছেঃ

প্রথম অনুচ্ছেদঃ ফয়সালা ও তাকদীরের প্রতি ঈমানের স্তরসমূহ।

দ্বিতীয় অনুচ্ছেদঃ বান্দাদের কর্মসমূহ।

তৃতীয় অনুচ্ছেদঃ কুদরত (শক্তি) ও ইস্তেতা‘আত (সামর্থ্য)।

চতুর্থ অনুচ্ছেদঃ সাধ্যের বাইরে দায়িত্ব প্রদান করা।

চতুর্থ অধ্যায়ঃ ঈমানের মাসআলাসমূহ, এতে পাঁচটি পরিচ্ছেদ রয়েছেঃ

প্রথম পরিচ্ছেদঃ ঈমানের অর্থ।

দ্বিতীয় পরিচ্ছেদঃ ঈমানের বৃদ্ধি ও হ্রাস।

তৃতীয় পরিচ্ছেদঃ ঈমানের ক্ষেত্রে ইস্তিসনা করা (ইনশাআল্লাহ বলা)।

চতুর্থ পরিচ্ছেদঃ ঈমান ও ইসলামের মধ্যকার সম্পর্ক।

পঞ্চম পরিচ্ছেদঃ কবিরাহ গুনাহে লিপ্ত ব্যক্তির হুকুম।

পঞ্চম অধ্যায়ঃ মাতুরীদিয়্যাহ ও আশায়েরাদের মাঝে তুলনা, আরেএতে দু’টি পরিচ্ছেদ রয়েছেঃ

প্রথম পরিচ্ছেদঃ তাদের উভয়ের মধ্যকার প্রকৃত বিতর্কিত মাসআলাসমূহ।

দ্বিতীয় পরিচ্ছেদঃ তাদের উভয়ের মধ্যকার শব্দগত বিতর্কিত মাসআলাসমূহ ।

উপসংহারঃ এতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ রয়েছে।

আল্লাহর নিকট প্রার্থনা করি যে, তিনি প্রবন্ধটিকে তাঁর নিজের জন্যে খালিস করে নিন।

আল্লাহ অধিক ভালো জানেন। তিনি আমাদের নবী মুহাম্মাদের ওপর সালাত ও সালাম প্রেরণ করুন।


ডক্টর আব্দুল মাজীদ ইবনে মুহাম্মাদ আল-ওয়া’লান
awalaan@gmail.com