ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
শিয়া আকীদা সম্পর্কে ইবন তাইমিয়্যার মিনহাজুস সুন্নাহ থেকে নির্বাচিত কিছু কথা প্রশ্ন ও উত্তর ইসলামহাউজ.কম
৫৮. প্রশ্ন: খোলাফায়ে রাশেদীনের বিরুদ্ধে আহলে বাইতের পক্ষ থেকে কোনো প্রমাণিত সত্য বর্ণনা আছে কি?

৫৮. উত্তর: আহলে বাইতের সকল আলেম, অর্থাৎ বনু হাশিমের তাবেয়ীগণ এবং তাঁদের অনুসারী হোসাইন ইবন আলী রাদিয়াল্লাহু ‘আনহুমার বংশধর ও হাসান রাদিয়াল্লাহু ‘আনহুর বংশধর প্রমুখের নিকট থেকে সঠিকভাবে প্রমাণিত বর্ণনা রয়েছে যে, তাঁরা আবূ বকর ও ওমর রাদিয়াল্লাহু ‘আনহুমাকে অভিভাবক ও বন্ধুরূপে গ্রহণ করতেন এবং তাঁরা তাঁদেরকে আলী রাদিয়াল্লাহু ‘আনহুর উপরে মর্যাদা দিতেন; আর এই প্রসঙ্গে তাঁদের নিকট থেকে মুতাওয়াতির সনদে অনেক বর্ণনা সাব্যস্ত বা প্রমাণিত আছে। [পৃ. ৩৯৬, ৭ম খণ্ড]।